Ghoshpur Union Netaji Vidyapith - H.S

Ghoshpur Union Netaji Vidyapith - H.S Official page for Ghoshpur Union Netaji Vidyapith. Ghoshpur, Khanakul, Hooghly, W.B Now the school going forward with 1500 students.

This CO-ED Bengali medium school set up in 1946 by Dr.
Amarendranath Bhattacharya with the help of his followers. Recognized as 10th class high school with effective form 01/01/1962 by BOARD OF SECONDARY EDUCATION. Recognized as 11th class high school with effective form 01/01/1965 by BOARD OF SECONDARY EDUCATION. Recognized as 12th class higher secondary school with effective form 01/07/1976 by W

EST BENGAL COUNCIL OF HIGHER SECONDARY EDUCATION. ARTS, SCIENCE and COMMERCE Streams and HOSTEL FACILITY are available here.

আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে॥আছে সে নয়নতারায় আলোকধারায়, তাই না হারায়--ওগো তাই দেখি তায় যেথা...
09/05/2026

আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে॥
আছে সে নয়নতারায় আলোকধারায়, তাই না হারায়--
ওগো তাই দেখি তায় যেথায় সেথায় তাকাই আমি যে দিক-পানে॥

বাঙালির সুখ দুঃখ আনন্দ প্রতিবাদ
বাঙালির সবখানে
প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ।
আজ এই শুভ দিন , শুভ পঁচিশে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ
প্রণাম।

DIRECT ADMISSION FOR CLASS XI-2026একাদশ শ্রেণির ভর্তির জন্য লাগবে:-1. মাধ্যমিকের এডমিট কার্ড ও মার্কসিটের জেরক্স কপি। (অ...
09/05/2026

DIRECT ADMISSION FOR CLASS XI-2026

একাদশ শ্রেণির ভর্তির জন্য লাগবে:-

1. মাধ্যমিকের এডমিট কার্ড ও মার্কসিটের জেরক্স কপি।
(অরিজিনালটি দেখাতে হবে।)

2. আধার কার্ডের জেরক্স

3. নিজের/ অভিভাবক অভিভাবিকার মোবাইল নম্বর যেটাতে হোয়াটসঅ্যাপ আছে।

4. SC/ST/OBC Category হলে Certificate এর জেরক্স।

5. ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স।

6. Out Side ছাত্রদের Transfer Certificate (বাংলা শিক্ষাপ্রোটাল থেকে পাওয়া)
(প্রয়োজনে অফিসে জিজ্ঞাসা করে নেবেন)

7. তিন কপি রঙিন সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।

*ঘোষপুর ইউনিয়ন নেতাজী বিদ্যাপীঠ*​ এর পক্ষ থেকে*স্কলারশিপ সংক্রান্ত বিশেষ ঘোষণা*🎓​প্রতি বছরের মতো এ বছরও মাধ্যমিকে ৮০ শতা...
09/05/2026

*ঘোষপুর ইউনিয়ন নেতাজী বিদ্যাপীঠ*
​ এর পক্ষ থেকে
*স্কলারশিপ সংক্রান্ত বিশেষ ঘোষণা*🎓
​প্রতি বছরের মতো এ বছরও মাধ্যমিকে ৮০ শতাংশের বেশি নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে আসন্ন শিক্ষা বর্ষে বিভিন্ন বিভাগে ভর্তি হলে বিদ্যালয়ের পক্ষ থেকে নম্বরের ভিত্তিতে প্রথম পাঁচজন মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপ প্রদান করা হবে :
*​যোগ্যতা:* একাদশ শ্রেণীতে বিজ্ঞান/কলা/বাণিজ্য বিভাগে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রী।
*​শর্ত:* মাধ্যমিকে ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেতে হবে।
*​পুরস্কার:* যোগ্য ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম পাঁচজনকে ১০,০০০ (দশ হাজার) টাকা স্কলারশিপ প্রদান করা হবে।

*​যোগাযোগ* (Contact Details)
​📧 ইমেল: [email protected]
📞 ফোন নম্বর: * 9564761104
​9434845732
​9932749249

ভর্তি চলিতেছে

আজ ২২ শে চৈত্র। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ ডঃ অমরেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়ের জন্ম ও মৃত্যুদিন। প্রতিবছরের মতো ...
07/04/2026

আজ ২২ শে চৈত্র।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ ডঃ অমরেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়ের জন্ম ও মৃত্যুদিন।
প্রতিবছরের মতো এই দিনটি বিদ্যালয়ের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সহিত পালিত হলো।

প্রতিবছরের ন্যায় পরম্পরা মেনে এডমিশন টেস্ট অনুষ্ঠিত হলো। যদিও বিদ্যালয় মনে করে একটি ছোট পরীক্ষার মাধ্যমে একটি ছাত্র বা...
17/12/2025

প্রতিবছরের ন্যায় পরম্পরা মেনে এডমিশন টেস্ট অনুষ্ঠিত হলো।
যদিও বিদ্যালয় মনে করে একটি ছোট পরীক্ষার মাধ্যমে একটি ছাত্র বা ছাত্রীর সামগ্রিক গুণাবলী যাচাই সম্ভব নয় এবং সেই ধারণার বশবর্তী হয়েই বিদ্যালয়ে আগত সমস্ত ছাত্র ছাত্রীদের সাদরে গ্রহণ করে এই বিদ্যালয়। একটু দক্ষতা প্রদর্শন, একটু নিজেকে চিনিয়ে দেওয়া এবং অনেক আনন্দের মাধ্যমে সম্পন্ন হল আজকের এডমিশন টেস্ট।
বিদ্যালয় প্রতিটি ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে এবং তার যাবতীয় সহায়ক ভূমিকা পালনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

যুগের সঙ্গে তাল রেখে স্মার্ট ক্লাস  একটি অতি আবশ্যিক শিখন সামগ্রী হয়ে উঠেছে। আজ আমাদের বিদ্যালয়ে মাননীয়া সাংসদ মিতালী...
04/09/2025

যুগের সঙ্গে তাল রেখে স্মার্ট ক্লাস একটি অতি আবশ্যিক শিখন সামগ্রী হয়ে উঠেছে।
আজ আমাদের বিদ্যালয়ে মাননীয়া সাংসদ মিতালী বাগ মহাশয়া, বিদ্যালয় কে একটি স্মার্ট ক্লাসরুম উপহার দিলেন।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির প্রাক্তন সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শেখ হায়দার আলী মহাশয়। এ বিষয়ে যার ভূমিকা, বিদ্যালয় কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে।
ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণের উপস্থিতিতে একটি ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে ক্লাসরুম টি ছাত্র-ছাত্রীদের জন্য উন্মোচিত হলো।
বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক মাননীয় অরুণ কুমার মন্ডল মহাশয়, মাননীয়া সাংসদ মিতালী বাগ মহাশয়া ও মাননীয় শেখ হায়দার আলী মহাশয় কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আজ আরামবাগ মহিলা থানা ও প্রশাসনের উদ্যোগে আমাদের বিদ্যালয়ে নারী সুরক্ষা পথসচেতনতা ও সাইবার ক্রাইম নিয়ে ছাত্র-ছাত্রীদের...
25/08/2025

আজ আরামবাগ মহিলা থানা ও প্রশাসনের উদ্যোগে আমাদের বিদ্যালয়ে নারী সুরক্ষা পথসচেতনতা ও সাইবার ক্রাইম নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন আরামবাগ মহিলা থানার ওসি সহ আরো তিনজন পুলিশ ইন্সপেক্টর মহোদয়া।

Address

Ghoshpur
Arambagh
712613

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 2pm

Telephone

+919932749249

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghoshpur Union Netaji Vidyapith - H.S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category