Balaichak Primary School

Balaichak Primary School Balaichak primary school is a govt.aided primary school under WBBPE. The school is the recipient of Nirmal Vidyalaya award and prestigious "Sishumitra Award".

 #তিথিভোজন #বলাইচক  #প্রাথমিক  #বিদ্যালয়আমাদের বিদ্যালয়ের মাতা শিক্ষা কমিটির প্রাক্তন সদস্যা শ্রীমতি লতিকা মাল , স্বাম...
20/08/2025

#তিথিভোজন
#বলাইচক #প্রাথমিক #বিদ্যালয়
আমাদের বিদ্যালয়ের মাতা শিক্ষা কমিটির প্রাক্তন সদস্যা শ্রীমতি লতিকা মাল , স্বামী শ্রী বৃন্দাবন মাল,ওদের পুত্র সৌরভ মাল এবং পুত্রবধূ মৌলি মালের আর্থিক সহযোগিতায় বিদ্যালয়ে ব্যক্তিগত উদ্যোগে এই প্রথম হলো
তিথিভোজন। শ্রীমতি লতিকা মালের মাতা বীণাপাণি ভৌমিকের স্মৃতিতেই ওদের এই মহৎ ভাবনা। মিড ডে মিল পরিবেশনের গোটা পর্ব জুড়ে পরিবারের সকল সদস্য এবং সদস্যাদের আন্তরিক ব্যবহার আমাদের মুগ্ধ করলো। উল্লেখ্য বিষয় হলো বৃন্দাবন মাল, সৌরভ এবং মৌলি সবাই আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং ছাত্রী। বিদ্যালয়ের তরফ থেকে পরিবারের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এমন মহৎ ভাবনার পরিসর আরো বিস্তৃত হোক।
আজ বিদ্যালয় মিড ডে মিলে ছাত্র-ছাত্রীদের পাতে ছিল ওদের পছন্দের মেনু----
ভাত
আলুভাজা
কষা মাংস
চাটনি
পাঁপড়
মিষ্টি

13/12/2024
24/09/2024

পূর্বের বিঞ্জপ্তিতে সামান্য সংযোজন ও সংশোধন বিদ্যালয়ের পঠন-পাঠন আগামী ২৫/০৯/২০২৪ তারিখ এর পরিবর্তে ২৭/০৯/২০২৪ তারিখ, শুক্রবার নির্ধারিত সময়ে শুরু হবে।

23/09/2024

সুধী,
অভিভাবক /অভিভাবিকা,
আপনারা নিশ্চিত ভাবেই অবগত আছেন যে খানাকুল - ১এবংখানাকুল-২এবংপার্শবর্তী উদয় নারায়ণ পুর ব্লক ভয়ঙ্কর তম বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এমতাবস্থায়:বিদ্যালয়ের স্বাভাবিক কাজ কর্ম এবং পঠন-পাঠন এর কাজ চালানো খুবই দুঃসাধ্য। সরকারি নির্দেশ নামা অনুযায়ী আগামী ২৪/০৯/২০২৪ তারিখ, মঙ্গলবার পর্যন্ত পঠন-পাঠন বন্ধ রাখার জন্য বলা হয়েছে। আবার আগামী ২৫/০৯/২০২৪, তারিখ, বুধবার থেকে যথারীতি পঠন-পাঠন এর কাজ শুরু হবে।
এবিষয়ে কতক গুলি নিয়ম আপনাদের মেনে চলতে হবে....
১)একা একা কোন শিক্ষার্থী কে ছাড়বেন না। বিদ্যালয়ে আগের মত করে দিয়ে যাবেন ও নিয়ে যাবেন।
২)শিক্ষার্থী কে বিদ্যালয়ে পাঠানোর পূর্বে নিজ নিজ এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেবেন।
৩)শিক্ষার্থী কে অন্য কোন খাবার দেবেন না।
৪)বিদ্যালয়ের পানীয় জল অত্যন্ত সুস্বাদুকর। সুতরাং বাইরে থেকে পানীয় জল পাঠানোর কোন প্রয়োজনীয়তা নেই।
৫)বাইরের কোন খাবার কিনে দেবেন না।
৬)পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে তবেই শিক্ষার্থী কে বিদ্যালয়ে পাঠাবেন। জোর জবরদস্তি করে কখনো ই না ।
৭)বিদ্যালয়ে প্রবেশ করে সাবান দিয়ে হাত ও পা পরিস্কার করে ধুয়ে তবে ই শ্রেণি কক্ষে প্রবেশ করবে।
#সকলে সুস্থ থাকুন ও ভালো থাকুন #

14/02/2024

পুষ্পাঞ্জলি.........

আগামীকাল সকলের আমন্ত্রন রইলো। অভিভাবক, অভিভাবিকা, শুভানুধ্যায়ী সকলের উপস্থিতি বাগেশ্বরীর আরাধনায় ছাত্র ছাত্রীদের উৎফুল্ল...
13/02/2024

আগামীকাল সকলের আমন্ত্রন রইলো।
অভিভাবক, অভিভাবিকা, শুভানুধ্যায়ী সকলের উপস্থিতি বাগেশ্বরীর আরাধনায় ছাত্র ছাত্রীদের উৎফুল্ল করবে।🙏🙏

"শিশু দিবস" #সকল শিশুদের একরাশ শুভেচ্ছা ও ভালো বাসা  #
14/11/2023

"শিশু দিবস"
#সকল শিশুদের একরাশ শুভেচ্ছা ও ভালো বাসা #

06/10/2023

বিদ্যালয়ের সমস্ত অভিভাবক /অভিভাবিকাবৃন্দ কে জানানো যায় যে এলাকায় বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। সুতরাং আগামী সোমবার থেকে যথারীতি বিদ্যালয়ের পঠন-পাঠন চালু হবে পূর্বের নিয়ম অনুযায়ী।

04/10/2023

বিদ্যালয়ের সকল অভিভাবক /অভিভাবিকাবৃন্দ কে জানানো যায় যে এলাকায় বন্যা পরিস্থিতি খুবই উদ্বেগ জনক হওয়ার কারণে আপাতত বিদ্যালয় বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ।

09/07/2023

বলাইচক প্রাথমিক বিদ্যালয়ের সকল অভিভাবক, অভিভাবকদের জানানো হচ্ছে আগামী ১০/০৭/২০২৩ সোমবার বলাইচকে পুনঃ নির্বাচন উপলক্ষ্যে এবং মঙ্গলবার শিক্ষকদের ওপর গণনা সংক্রান্ত দায়িত্ব অর্পণের কারণে বিদ্যালয়ের পঠন পাঠনের কাজ বন্ধ থাকবে।আগামী বুধবার যথারীতি সকাল ১০.৩০ থেকে বিদ্যালয়ের পঠন পাঠনের কাজ শুরু হবে।

16/06/2023

হুগলী জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ১৬.০৬.২০২৩ এর আদেশনামা অনুযায়ী আগামীকাল শনিবার থেকে বিদ্যালয়ের সময় প্রাত:কালীন হচ্ছে (সকাল ৬ টা থেকে ১০.৩০ অবধি)।বিদ্যালয়ের অভিভাবক, অভিভাবিকা এবং বিদ্যালয়ের হিতাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গের কাছে আমাদের অনুরোধ স্নেহের ছাত্র ছাত্রীদের এই আদেশনামার ব্যাপারটি অবহিত করে আগামীকাল সকাল ৬ টায় ওদের বিদ্যালয়ে আসা সুনিশ্চিত করুন। 🙏🙏🙏🙏

Address

Arambagh
712416

Telephone

+19734440494

Website

Alerts

Be the first to know and let us send you an email when Balaichak Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Balaichak Primary School:

Shortcuts

Share