Saora Union High School

Directions Contact the school

Saora Union High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saora Union High School, High School, Saora(near bus stop, Hattala), Goghat-1, Hooghly, Arambagh.

This is an UNOFFICIAL page.The information provided here— photos,videos, including any text—may NOT always be ACCURATE.FOR ANY INFORMATION, PLEASE CONTACT THE SCHOOL DIRECTLY.This page is created solely for sharing memories, updates, and joyful moments.

আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিবস । গত প্রায় 15 দিন ধরে এবছর ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ ...
06/07/2026

আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিবস । গত প্রায় 15 দিন ধরে এবছর ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ উদযাপন হচ্ছে।
বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী সম্বন্ধে ছাত্রছাত্রীদের অবগত করানো ইত্যাদি নানা রকম ACTIVITY হয়েই চলেছে,সকলকে নিয়ে সফলভাবে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ উদযাপন করে আমরা ভীষণ খুশি।

06/07/2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125th জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে হওয়া কুইজ কম্পিটিশন।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে হওয়া নানা রকম সাংস্কৃতিক প্রতিযোগিতা।
06/07/2026

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে হওয়া নানা রকম সাংস্কৃতিক প্রতিযোগিতা।

ডক্টর বিধান চন্দ্র রায় ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় চিকিৎসক, দূরদর্শী শিক্ষাবিদ, স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের দ্ব...
01/07/2026

ডক্টর বিধান চন্দ্র রায় ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় চিকিৎসক, দূরদর্শী শিক্ষাবিদ, স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তাঁকে "আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার" হিসেবে ব্যাপকভাবে শ্রদ্ধা করা হয়। ১৮৮২ সালের ১ জুলাই জন্মগ্রহণকারী এই মহান ব্যক্তিত্ব ঠিক তাঁর ৮০তম জন্মদিনে, অর্থাৎ ১৯৬২ সালের ১ জুলাই শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
চিকিৎসা ক্ষেত্রে তাঁর অতুলনীয় অবদানকে সম্মান জানাতে প্রতি বছর ভারতে তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী "জাতীয় চিকিৎসক দিবস" (National Doctors' Day) হিসেবে পালন করা হয়।

প্রাথমিক জীবন এবং অসাধারণ শিক্ষাজন্ম ও আদি নিবাস:
বিহারের পাটনার বাঁকিপুরে প্রকাশ চন্দ্র রায় এবং অঘোরকামিনী দেবীর ঘরে তাঁর জন্ম হয়।

যুগ্ম সুযোগ:
পাটনা কলেজ থেকে গণিতে বি.এ. পাশ করেন। তিনি একই সাথে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করলেও চিকিৎসা শাস্ত্রকেই বেছে নেন।

চিকিৎসা বিদ্যায় পারদর্শিতা:
কলকাতা মেডিকেল কলেজে পড়াশোনা করার পর, ১৯০৯ সালে লন্ডনের সেন্ট বার্থোলোমিউজ হাসপাতালে যোগদানের উদ্দেশ্যে ইংল্যান্ডে যান।

বিশ্বমঞ্চে কৃতিত্ব:
এক বর্ণবাদী ডিনের কারণে তাঁর আবেদন ৩০ বার প্রত্যাখ্যান করা হয়েছিল। কিন্তু তাঁর দৃঢ় অধ্যবসায় জয়ী হয় এবং তিনি ভর্তি হন। মাত্র দুই বছরের কিছু বেশি সময়ে তিনি একই সাথে MRCP এবং FRCS ডিগ্রি অর্জনকারী বিরল ব্যক্তিদের একজন হয়ে ওঠেন।

চিকিৎসা এবং জনস্বাস্থ্য ক্ষেত্রে নেতৃত্বপ্রতিষ্ঠান গড়ে তোলা:
দেশে ফিরে তিনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI)-র মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সংস্থা গঠনে সহ-উদ্যোক্তা ছিলেন। তিনি MCI-এর প্রথম জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

নেতাদের চিকিৎসক:
তিনি মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরুর অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তিগত চিকিৎসক ও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব: ১৯৪১ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice-Chancellor) হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক অবস্থান এবং শাসনকালরাজনীতিতে প্রবেশ:
১৯২৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। সেই বছর আইনসভার নির্বাচনে প্রবীণ নেতা স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে তিনি চমক সৃষ্টি করেছিলেন।কলকাতার মেয়র: ১৯৩১ এবং ১৯৩৩ সালে তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন।

মুখ্যমন্ত্রী (১৯৪৮-১৯৬২):
১৯৪৭ সালের দেশভাগের পর তীব্র শরণার্থী সংকটে জর্জরিত এক খণ্ডিত পশ্চিমবঙ্গের শাসনভার গ্রহণ করেন। দেশের সেবায় তিনি মাসে মাত্র ১ টাকা প্রতীকী বেতন নিতেন।

নগর পরিকল্পনাবিদ:
তাঁর দূরদর্শী পরিকল্পনায় গড়ে ওঠে পাঁচটি আধুনিক শিল্প শহর ও উপনগরী: দুর্গাপুর, কল্যাণী, বিধাননগর (সল্টলেক সিটি), অশোকনগর এবং হাবড়া।

সম্মাননা ও প্রয়াণসর্বোচ্চ সম্মান:
১৯৬১ সালের ৪ ফেব্রুয়ারি তাঁকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা "ভারত রত্ন"-এ ভূষিত করা হয়।জীবনাবসান: ১৯৬২ সালের ১ জুলাই এক রোগীকে চিকিৎসা করার পর তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তাঁর নিজের বাড়িটি একটি পাবলিক হেলথ ক্লিনিক করার জন্য দান করে যান।

প্রতি বছর ৩০ জুন ভারতের ঐতিহাসিক হুল দিবস ও সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়। ১৮৫৫ সালের এই দিনে সিধু ও কানু মুর্মুর নেতৃত...
30/06/2026

প্রতি বছর ৩০ জুন ভারতের ঐতিহাসিক হুল দিবস ও সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়।

১৮৫৫ সালের এই দিনে সিধু ও কানু মুর্মুর নেতৃত্বে সাঁওতাল জনজাতি ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে এক সশস্ত্র বিদ্রোহের সূচনা করেছিল।

হুল দিবসের প্রেক্ষাপট ও গুরুত্ব:
ইতিহাস:
১৮৫৫ সালের ৩০ জুন বর্তমান ঝাড়খণ্ডের ভগ্নাডিহা গ্রামে প্রায় ১০,০০০ সাঁওতাল একত্রিত হয়ে ব্রিটিশ অত্যাচার ও স্থানীয় মহাজনদের শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
নেতৃত্ব:
সিধু, কানু, চাঁদ, ভৈরব এবং তাঁদের বোন ফুলমণি ও ঝানু মুর্মু এই ঐতিহাসিক আন্দোলনের নেতৃত্ব দেন।
স্লোগান:
এই আন্দোলনের মূল স্লোগান ছিল— "নিজের জমি নিজের শাসন" এবং "বিদেশি শাসন ধ্বংস হোক"।

আক্ষরিক অর্থ:
সাঁওতালি ভাষায় 'হুল' শব্দের আক্ষরিক অর্থ হলো 'বিদ্রোহ'।পশ্চিমবঙ্গের বাঁকুড়ার মুকুটমণিপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম সহ সমগ্র জঙ্গলমহল জুড়ে প্রতি বছর খুব নিষ্ঠা ও মর্যাদার সাথে এই দিনটি স্মরণ করা হয়।

আগামীকাল থেকে(Day  school) বিদ্যালয় 10:30 A.M থেকে শুরু হবে। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ উদযাপন করার কিছু...
30/06/2026

আগামীকাল থেকে(Day school) বিদ্যালয় 10:30 A.M থেকে শুরু হবে।
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ উদযাপন করার কিছু মুহুর্ত।

YOGA SANGAM PATRA
21/06/2026

YOGA SANGAM PATRA

21/06/2026

ভিডিও ৪,আজ আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে যোগ অভ্যাসের বিশেষ কিছু মুহূর্ত

Address

Saora(near Bus Stop, Hattala), Goghat-1, Hooghly
Arambagh
712616

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saora Union High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Saora Union High School:

Shortcuts

Share

Category