18/05/2026
*নমস্কার 🙏🙏 সুপ্রভাত*
আজ সোমবার ...................
৫১২৮ কলিযুগাব্দ ।। ২০৮৩ বিক্রম সংবৎ ।। ১৯৪৮ শকাব্দ ।। ৫৪১ শ্রীচৈতন্যাব্দ ।। ২৫৭০ বুদ্ধাব্দ ।। ৩ রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।। ১৮ ই মে ২০২৬ খ্রিস্টাব্দ ।। সূর্যোদয় ৪:৫৮ মিনিট ।৷ সূর্যাস্ত ৬:০৭ মিনিট ৷। দ্বিতীয়া তিথি ।। আজ রাত ৮:৫৯ মিনিট পর্যন্ত ।। পরে তৃতীয়া তিথি ।। শুক্ল পক্ষ ।। রোহিণী নক্ষত্র ৷। জন্মরাশি - বৃষ ।।
*১৯৭৪ সালের আজকের দিনেই রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পরমাণু পরীক্ষা স্মাইলিং বুদ্ধ অনুষ্ঠিত হয় ।*
যে সমস্ত ভারতীয়দের আজ জন্মবার্ষিকী :-
১ | ভারতীয় রাজনীতিবিদ ও প্রাক্তন প্রধানমন্ত্রী *এইচ.ডি. দেবেগৌড়া* (১৮/০৫/১৯৩৩) ।
২ | রবীন্দ্রজীবনীকার *প্রশান্তকুমার পাল* (১৮/০৫/১৯৩৮) ।
যে সমস্ত ভারতীয়দের আজ মৃত্যুবার্ষিকী :-
১ | বাংলা সাহিত্যের প্রবন্ধকার *অক্ষয়কুমার দত্ত* (১৮/০৫/১৮৮৬) ।
২ | স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জনকারী চারণ কবি *মুকুন্দ দাস* (১৮/০৫/১৯৩৪) ।
৩ | প্রখ্যাত বাঙালি চিকিৎসক ও শিক্ষাবিদ *নীলরতন সরকার* (১৮/০৫/১৯৪৩) ।
৪ | বাঙালি সাহিত্যিক , সাংবাদিক , কবি , গায়ক , সাহিত্যবোদ্ধা ও ছন্দশ্রী *নলিনীকান্ত সরকার* (১৮/০৫/১৯৮৪) ।
আজকের দিনটি শুভ ও মঙ্গলময় হোক ।।
Original post by Debangshu Kumar Pati 🙏