আমতা লোকাল

আমতা লোকাল A Quiz Organization

আমতা ক্যুইজ লীগ সিজন-২চ্যাম্পিয়ন-রসপুর রায়বেঁশেক্যাপ্টেন শ্রী সৌরভ মাইতি ও তার টিমকে জানাই অসংখ্য অভিনন্দন তাদের এই সফ...
19/08/2026

আমতা ক্যুইজ লীগ সিজন-২
চ্যাম্পিয়ন-রসপুর রায়বেঁশে
ক্যাপ্টেন শ্রী সৌরভ মাইতি ও তার টিমকে জানাই অসংখ্য অভিনন্দন তাদের এই সফলতার জন্য 🧡

আমতা ক্যুইজ লীগ সিজন-২রানার্স আপ-উত্তরসন্ধানী উদংক্যাপ্টেন-শ্রী মৌনেশ হাজরা ও তার টিমকে জানাই অসংখ্য অভিনন্দন। ❤️
19/08/2026

আমতা ক্যুইজ লীগ সিজন-২
রানার্স আপ-উত্তরসন্ধানী উদং
ক্যাপ্টেন-শ্রী মৌনেশ হাজরা ও তার টিমকে জানাই অসংখ্য অভিনন্দন। ❤️

আমাদের লীগের ৬ টিম।এই বছর প্রতি টীমে আমরা পেয়েছিলাম নয়জন করে,মোট ৫৪ জন প্রতিযোগী/প্রতিযোগিনী অংশ নেন আমাদের আমতা ক্যুই...
19/08/2026

আমাদের লীগের ৬ টিম।এই বছর প্রতি টীমে আমরা পেয়েছিলাম নয়জন করে,মোট ৫৪ জন প্রতিযোগী/প্রতিযোগিনী অংশ নেন আমাদের আমতা ক্যুইজ লিগ সিজন-২ এ।
প্রত্যেক টিমকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের লীগকে সফল করে তোলার জন্য ❤️

অসাধারণ সাফল্য আর একবুক সুন্দর অনুভূতি সঙ্গে নিয়ে শেষ হলো আমতা ক্যুইজ লিগ– সিজন ২।মেধা, মনন আর সংস্কৃতির মেলবন্ধনে  দিনট...
19/08/2026

অসাধারণ সাফল্য আর একবুক সুন্দর অনুভূতি সঙ্গে নিয়ে শেষ হলো আমতা ক্যুইজ লিগ– সিজন ২।

মেধা, মনন আর সংস্কৃতির মেলবন্ধনে দিনটি হয়ে উঠেছিল এক সত্যিকারের উৎসবের দিন। অনুষ্ঠানের শুরুতে সুরের ছোঁয়া আর নৃত্য পরিবেশনার মাধ্যমে এক বর্ণিল সাংস্কৃতিক সূচনা ঘটে। এরপর বৃক্ষরোপন এবং মঞ্চে উপস্থিত সম্মানিত গুণী অতিথিদের উষ্ণ বরণ ও সংবর্ধনা জানিয়ে আমাদের মূল কর্মসূচির সূচনা হয়। তারপর হয় জার্সি উন্মোচন পর্ব।

উদ্বোধনী পর্বের পরেই শুরু হয় সেই বহুল প্রতীক্ষিত মেধার লড়াই—আমতা ক্যুইজ লিগ সিজন ২। বুদ্ধির কাটাকুটি, আর ক্যুইজ মাস্টারদের অসাধারণ ও সপ্রতিভ সঞ্চালনায় প্রতিটি রাউন্ড হয়ে উঠেছিল টানটান ও রোমাঞ্চকর। সাধারণ জ্ঞান থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের সমাহার, সেই সাথে প্রতি প্রতিযোগীর উপস্থিত বুদ্ধি এবং ক্যুইজ মাস্টারদের প্রাঞ্জল ব্যাখ্যার মেলবন্ধন পুরো পরিবেশকে এক অন্য মাত্রায় নিয়ে যায়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সবার হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। তবে শুধু জয়- পরাজয় নয়, দিনের শেষে সবচেয়ে বড় পাওনা ছিল সবার মুখের হাসি এবং দিনভর সবাই মিলে আনন্দ করার সেই অপূর্ব স্মৃতি।

শিক্ষা, সংস্কৃতি আর মেধার চর্চাকে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ আগামী দিনেও আমতা এবং তার আশেপাশের ক্যুইজ অনুরাগীদের উৎসাহিত করবে—এই আমাদের বিশ্বাস। এই বিশাল আয়োজনকে সফল করে তোলার জন্য সম্মানিত অতিথি, বিচারক, ক্যুইজ মাস্টার, প্রতিযোগী, দর্শক এবং আমাদের সংগঠনের প্রতিটি স্বেচ্ছাসেবককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা।
খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে আমতা ক্যুইজ লিগ – সিজন ৩-এ❤️

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
15/08/2026

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

কাল হবে মহারণ।👊
15/08/2026

কাল হবে মহারণ।👊

খুব আনন্দের সাথে জানাচ্ছি যে, 'আমতা ক্যুইজ লিগ সিজন ২'-এর অফিসিয়াল 'নলেজ পার্টনার' হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছে উত্তরণ...
15/08/2026

খুব আনন্দের সাথে জানাচ্ছি যে, 'আমতা ক্যুইজ লিগ সিজন ২'-এর অফিসিয়াল 'নলেজ পার্টনার' হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছে উত্তরণ পাবলিশার্স।

ক্যুইজ ও মেধাচর্চার এই মঞ্চে আপনাদের সহযোগিতা এবং সমর্থন আমাদের এই আয়োজনকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তুলবে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং ক্যুইজারদের উৎসাহিত করতে এগিয়ে আসার জন্য উত্তরণ পাবলিশার্স-কে আমতা লোকালের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।🙏

আমতা লোকালের পক্ষ থেকে সকলকে জানাই স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা।🙏
15/08/2026

আমতা লোকালের পক্ষ থেকে সকলকে জানাই স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা।🙏

আর মাত্র কিছুদিনের অপেক্ষা।
10/08/2026

আর মাত্র কিছুদিনের অপেক্ষা।

শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি এক মহান ব্রত। আর সেই ব্রতকে যিনি প্রতিনিয়ত আপন আলোয় ভাস্বর করে তুলেছেন, তিনি আমতা পীত...
08/08/2026

শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি এক মহান ব্রত। আর সেই ব্রতকে যিনি প্রতিনিয়ত আপন আলোয় ভাস্বর করে তুলেছেন, তিনি আমতা পীতাম্বর হাই স্কুলের শ্রদ্ধেয় ভূগোলের শিক্ষক — শ্রী অতনু মণ্ডল মহাশয়।

শিক্ষকতার পাশাপাশি ক্যুইজের মঞ্চেও তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা অতুলনীয়। গত বছরের ধারাবাহিকতা বজায় রেখে, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে 'আমতা ক্যুইজ লিগ সিজন ২'-এ তিনি পুনরায় উপস্থিত থাকছেন 'ক্যুইজ মাস্টার' হিসেবে।বিশেষ করে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তাঁর রচিত চিন্তনমুখী ও আকর্ষণীয় রাউন্ড প্রতিযোগিতায় যোগ করবে এক অনন্য মাত্রা।

তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, স্নেহাশিস এবং উপস্থিতি আমাদের এই আয়োজনকে যেমন সমৃদ্ধ করবে, তেমনই অসংখ্য উদীয়মান প্রতিভাকে দেবে এগিয়ে যাওয়ার নতুন উৎসাহ।

অতনু স্যারকে আমাদের ক্যুইজ পরিবারের মাঝে ক্যুইজ মাস্টার হিসেবে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত ও আশান্বিত।
আমতা লোকালের পক্ষ থেকে শ্রী অতনু মন্ডল মহাশয় কে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম! 🙏

Address

Udang
Amta
711401

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমতা লোকাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category