14/03/2026
১৪ই মার্চ বিশ্বজুড়ে মূলত পাই দিবস (Pi Day) হিসেবে উদ্যাপিত হয় (গণিতের ধ্রুবক π-কে সম্মান জানিয়ে)। একই দিনে ইউনেসকো এর ঘোষণা অনুসারে বিভিন্ন দেশে আন্তর্জাতিক গণিত দিবস (International Day of Mathematics) পালন করা হয়। UNESCO ঘোষণা করেছে—দৈনন্দিন জীবনে গণিতের গুরুত্ব তুলে ধরার জন্য এই দিনটি সারা বিশ্বে পালন করা হবে। এছাড়াও এই দিনটি বিশ্বজুড়ে বিখ্যাত বিজ্ঞানী Albert Einstein-এর জন্মদিন হিসেবেও সুপরিচিত।
আলিপুরদুয়ার জেলার পররপার অঞ্চলের তপসীখাতা ২ নং বি এফ পি স্কুলে আজ গণিত নির্ভর বিভিন্ন খেলার মাধ্যমে আন্তর্জাতিক গণিত দিবস পালন করা হয়। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের চারটি হাউসের মধ্যে ছবি আঁকা, অংক কষা, অংক দৌড়, মেমরি গেম অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন হাউসকে উৎসাহিত করা হয়। পাই দিবস ও বিজ্ঞানী Albert Einstein-এর জন্মদিন বিষয়েও ছাত্র ছাত্রীদের অবগত করা হয়। দৈনন্দিন জীবন গণিতের ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে ছাত্র ছাত্রীদের সচেতন করা ও স্মৃতিশক্তি বৃদ্ধি করাই ছিল আজকের দিনটি পালনের লক্ষ।