26/05/2017
পরিশ্রম করুন, কঠিন পরিশ্রম। আপনার কাজকে সহজ করতেই আপনাকে পরিশ্রম করতে হবে। কারণ একবার পরিশ্রম করে আপনি যদি আপনার কাজকে সঠিক ভাবে বুঝতে ফেলতে সক্ষম হন, তবে পরবর্তী সময়ে আপনাকে কোন কঠিন পরিশ্রম না করেই এর ফায়দা উঠিয়ে চলতে পাড়বেন। - স্টিভ জবস
নিজেকে কখনই অন্য কারো সাথে তুলনা করবেনা, যদি তুমি তা করো তবে তুমি নিজেকেই অপমান করলে। - বিল গেটস
আপনি কখনোই আপনার মনের মাঝে জাগ্রত হওয়া সত্যিকারের বিশ্বাস হারাবেন না। আমাদের সবচে বড় সমস্যা হচ্ছে আমরা অল্পতেই বিশ্বাস হারাই, অন্তত নিজের উপড় বিশ্বাস। যার ফলে আমরা অন্যদের দ্বারা প্রায় সমই ধোঁকা খেয়ে থাকি। - স্টিভ জবস
তোমার হাতে সময় সীমিত। তাই ভিন্ন মানুষের জীবন যাপন করে সেটাকে নষ্ট করো না। ভ্রান্ত কোনও বিশ্বাসের বেড়াজালে নিজেকে আটকে ফেলো না; অন্য মানুষের চিন্তার দ্বারা প্রভাবিত হয়ে নিজের জীবনটা যাপন করো না। অন্য মানুষের মতামতের দ্বারা প্রভাবিত হয়ে তোমার নিজের ভেতরের মানুষটাকে মেরে ফেল না। - স্টিভ জবস
আপনার সময় সীমিত, তাই আরেকজনের জন্যে তা নষ্ট করবেন না। - স্টিভ জবস
আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়। - মার্ক জুকারবার্গ
পৃথিবীতে কেউ শ্রেষ্ঠ হয়ে জন্মগ্রহণ করে না। এটা একটা প্রক্রিয়া,যার মধ্য দিয়ে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান কিংবা একটা জাতি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। সফলদের একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্নের পেছনেই তারা ছোটে। আগে থেকেই তারা প্রস্তুত থাকে যেকোনো ঝুঁকি মোকাবিলা করার জন্য। ব্যর্থ হলে তারা ভেঙে পড়ে না। বরং নতুন উদ্যমে কাজ করে যায়। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সংগ্রাম চালিয়ে যায়। তারা কারও সঙ্গে প্রতিযোগিতা করে না। কিন্তু তারা নিজেদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করে। গতকাল যতটা কাজকরেছে আজ তার চেয়ে বেশি কাজ করে। আর প্রতিজ্ঞা করে, আজ যা কাজ করেছে তার চেয়ে বেশি কাজ করবে আগামীকাল। তুমিও তা-ই করো। এভাবেই শ্রেষ্ঠত্ব আসে। এভাবেই স্বপ্ন হয় সত্যি। - এ পি জে আবদুল কালাম
এক পরীক্ষায় আমি কিছু সাবজেক্টে ফেইল করেছিলাম কিন্তু আমার বন্ধু সবগুলোতে পাস করেছিল। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি এর মালিক। - বিল গেটস
তোমার যদি বড় হবার আকাঙ্ক্ষা না থাকে, তুমি যদি শুধু কেরানি হতে চাও, তাহলে কেরানিই হবে। আর কিছু হবে না। কিন্তু তুমি যদি চাঁদকে স্পর্শ করতে চাও তবে চাঁদকে স্পর্শ করতে না পারলেও কাছাকাছি যেতে পারবে। � রবীন্দ্রনাথ