Rangali Bazna Mohan Singh High School - H.S

Rangali Bazna Mohan Singh High School - H.S Co-Educational Institution(Govt. Sponsor) ESTD-1948 School Code : 019020810902
School Management : Dept.

of Education
School Type : Upper Primary, Secondary And Higher Secondary
School Category : Co-education (Mixed School)
District : Alipurduar
Block/Municipality Name : Madarihat
Village/Ward Name : Khayerbari-VII

21/08/2024

We want justice ✊

Happy Saraswati Puja 2024
14/02/2024

Happy Saraswati Puja 2024

সুধী,রাঙ্গালিবাজনা মোহনসিং উচ্চবিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে ২০২২-২০২৩ বর্ষে প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয়েছিল...
10/10/2023

সুধী,

রাঙ্গালিবাজনা মোহনসিং উচ্চবিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে ২০২২-২০২৩ বর্ষে প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয়েছিল 2রা জানুয়ারি 2022 কিন্তু দূর্ভাগ্যবশত আমরা 3রা ও 4ঠা জানুয়ারির অনুষ্ঠান কোভিড বিধির কারনে বন্ধ করতে বাধ্য হই। তার পর সারাবছর ব্যাপি নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান, নকআউট ফুটবল, 10 কিঃমিঃ মহিলা ও পুরুষ বিভাগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সমাপ্তি অনুষ্ঠান হয়েছিল বর্তমান বছরের গত জানুয়ারির 6,7,8 তারিখে। এরপর বিদ্যালয়ের দৈনন্দিন কাজকর্ম ও আমি ব্যক্তিগত ভাবে শারীরিক অসুস্থতার জন্য অনুষ্ঠানের আয় -ব্যয়ের হিসেব দিতে দেরী হলেও অবশেষে সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পূর্ণ হিসেব গতকাল ৮ই অক্টোবর ২০২৩ তারিখে বিদ্যালয়ের সভাকক্ষে প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানের মূল কমিটির কার্যকরী সভাপতি , দুই সহকারী সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ ,বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ও সদস্যগণ, সম্মানীয় অভিভাবক ও অভিভাবিকা, প্রাক্তনী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এক সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। এই সভাতে কোষাধক্ষ্য শ্রী নরেশ শৈব মহাশয় সম্পূর্ণ হিসেব পাঠ করে শোনান। আমি সাধারণ সম্পাদক হিসেবে সভায় উপস্থিত সকলকে কোনোরকম অসঙ্গতি অভিযোগ থাকলে বলার জন্য আবেদন রাখি। কিন্তু কেউ কোনো প্রকার অভিযোগ করেননি। কারন আমি জোর দিয়ে বলতে পারি কোথাও কোন গোলযোগ আমরা করিনি।কারন আমরা স্বচ্ছ ও নিষ্ঠার সাথে আপনারা কবে কে কত টাকা চাঁদা দিয়েছেন এবং কোন খাতে কত টাকা খরচ হয়েছে তার সম্পূর্ণ হিসেব আমরা রেখেছি।অবশেষে উপস্থিত সকলের সর্বসমম্মতি তে আয় ব্যায়ের হিসেব পাশ হয়। বিগত দুইমাস পূর্বে এই হিসেব সংক্রান্ত বিষয় নিয়ে যে তিক্ততার পরিবেশ তৈরী হয়েছিল আশাকরি সেই সবকিছুর অবসান ঘটল।সাথে স্মারকপত্রিকা যাতে আমরা দ্রুত প্রকাশ করতে পারি তার জন্য উক্ত বিষয়ের কনভেনার দের অনুরোধ করি। দীর্ঘ দুই বছর কোভিড পিরিয়ডে সাধারণ মানুষের কঠিন পরিস্থিতিতেও গর্বের বিদ্যালয়কে ভালোবেসে আপনারা মন খুলে চাঁদা ও শ্রম এবং পরামর্শ দিয়েছেন সে জন্য আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।সমস্ত হিসেব সংক্রান্ত কাগজের প্রতিলিপি আপনাদের সকলের অবগতির জন্য দেওয়া হলো।
অমল রায়
সাধারণ সম্পাদক
প্ল্যাটিনাম জুবিলি উৎসব কমিটি

14/08/2023
আমাদের বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলির  সমাপ্তি অনুষ্ঠানের কিছু স্মৃতি ভাসিয়ে রাখা। এ এক সত্যিই আনন্দ ঘন মুহুর্ত। প্রায...
09/01/2023

আমাদের বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলির সমাপ্তি অনুষ্ঠানের কিছু স্মৃতি ভাসিয়ে রাখা। এ এক সত্যিই আনন্দ ঘন মুহুর্ত। প্রায় একমাসের বেশি সময় ধরে চূড়ান্ত প্রস্তুতি কোথা দিয়ে কেটে গেল তা বলে বোঝানো যাবে না। অনুষ্ঠান শেষের দিনে কোথাও যেন বিষাদের সুর সকলের মনকে নাড়িয়ে দিয়ে গেল.......

বিদ্যালয়ের Platinum জয়ন্তী :__________________- উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং সকল সহপাঠীগণ,আমরা সকলে এই অনুষ্ঠান সভায় এ...
25/12/2022

বিদ্যালয়ের Platinum জয়ন্তী :

__________________

- উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং সকল সহপাঠীগণ,আমরা সকলে এই অনুষ্ঠান সভায় একত্রিত হয়েছি আমাদের বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী পালন করার জন্য। তাই বেশি বাক্য ব্যয় না করে শুরু করছি আমার আজকের এই বক্তৃতা যার বিষয় হলো আমাদের বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী।

- আজ থেকে ৭৫ বছর আগে আমাদের প্রিয় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠালাভ করেছিল। দেখতে দেখতে পেরিয়ে গেছে ৭৫ বছর এবং ৭৫ বছরে অনেক কৃতি ছাত্র, অসাধারণ শিক্ষক শিক্ষিকার পদধুলিতে আমাদের এই স্কুল গৌরবান্বিত হয়েছে।

- প্রসঙ্গত উল্লেখ্য, আমাদের স্কুল বিগত বেশ কয়েক বছর ধরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষাগুলিতে সারা রাজ্যে একাধিক কৃতি স্থান অধিকার করতে সক্ষম হচ্ছে।

- আশা করা যায় এই ভাবেই আমাদের সকলের প্রিয় স্কুল আগামী আরো ১০০ বছর এই ভাবেই সাফল্যের সোপান পেরিয়ে গৌরবের শিখরে পৌঁছে যাবে।

- এবং আগামী ২,৬,৭,৮ তারিখে আমাদের স্কুলের প্লাটিনাম জুবিলির শেষ অনুষ্ঠান আরম্ভ হতে চলেছে। আপনাদের সবার উপস্থিতি একান্ত ভাবে কামনা করি।

- এই বলে আজ আমি আমার এই বক্তৃতা শেষ করলাম।
ধন্যবাদ 🙏

For contact - 9832733238
26/08/2022

For contact - 9832733238

15/08/2022

Happy 75th Independence Day 🇮🇳🇮🇳🇮🇳

🥺😢
23/04/2022

🥺😢

Address

Pashchim Khayerbari
Alipurduar
735213

Telephone

+917908768054

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rangali Bazna Mohan Singh High School - H.S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rangali Bazna Mohan Singh High School - H.S:

Share

Category