23/01/2026
সরস্বতি মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোঽস্তু তে॥
অর্থ=হে মহতী সরস্বতী দেবী, আপনি বিদ্যাস্বরূপা এবং পদ্মের ন্যায় চক্ষু বিশিষ্ট। আপনি বিশ্বরূপা এবং বিশালাক্ষী, আমাকে বিদ্যা দান করুন, আপনাকে নমস্কার জানাই।
জয় জয় দেবি চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতি ভারতি দেবি নমস্তে ।।
অর্থ= চরাচর (সারা বিশ্ব বা সৃষ্টি) জগতের সারস্বরূপা হে দেবী, তোমার জয় হোক। মুক্তার হার দ্বারা শোভিত বক্ষযুগল বিশিষ্ট, হাতে বীণা এবং পুস্তক ধারণকারী, বিদ্যা ও জ্ঞানের দেবী ভারতী বা সরস্বতীকে আমি প্রণাম করি ।।