21/07/2026
🚨 বিক্ষোভে উত্তাল রাজধানী! নাড্ডার সঙ্গে বৈঠক, কাটল কি অচলাবস্থা?
রাজধানীর যন্তরমন্তরে আন্দোলন এখনও অব্যাহত। NEET প্রশ্নপত্র ফাঁস এবং CBSE-র উত্তরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগে আন্দোলনকারীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা তুঙ্গে। পুলিশের লাঠিচার্জ, ধরপাকড় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মধ্যেই আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।
বৈঠকের পর আন্দোলনকারী সংগঠনের মুখপাত্র সৌরভ দাস জানান, মন্ত্রী বিষয়টি যথাযথ পর্যায়ে আলোচনার আশ্বাস দিয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট প্রতিশ্রুতি মেলেনি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন আন্দোলনকারীরা।
অন্যদিকে, জেপি নাড্ডা সামাজিক মাধ্যমে জানান, আন্দোলনকারীদের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পাওয়ার পর উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। প্রতিনিধি দল লিখিত আবেদনও জমা দিয়েছে। তিনি আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সহযোগিতা করার আহ্বান জানান।
এদিকে, সংসদ ভবনের সামনে বিক্ষোভ ঘিরে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। সংসদের মূল গেট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দিল্লি পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া সংসদ ভবন অভিমুখে কোনও মিছিল বা জমায়েত করা যাবে না এবং সাধারণ মানুষকে বেআইনি জমায়েতে অংশ না নেওয়ার অনুরোধ করা হয়েছে।
📌 এই ঘটনার পর আপনার কী মতামত?
কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না।
👉 শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প ও গুরুত্বপূর্ণ আপডেটের এমন নির্ভরযোগ্য খবর নিয়মিত পেতে এখনই আমাদের পেজটি Follow করুন। আপনার একটি Follow আমাদের আরও তথ্যভিত্তিক খবর পৌঁছে দিতে উৎসাহ দেবে। ধন্যবাদ।
#বাংলাখবর #আজকেরখবর #শিক্ষাখবর #সরকারি_আপডেট #বাংলা_নিউজ