Alipurduar Balika Siksha Mandir High school

Alipurduar Balika Siksha Mandir High school আমাদের বিদ্যালয় আমাদের গর্ব। প্রতিটি ছাত্রী আমাদের সন্তানতুল্য। ওদের সযত্নে বড়ো করার লক্ষ্যেই আমাদের সকলের পরিশ্রমের সার্থকতা।

09/05/2026

Performance of our students

09/05/2026
বিদ্যালয় প্রাঙ্গণে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান।
09/05/2026

বিদ্যালয় প্রাঙ্গণে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান।

মাধ্যমিক পরীক্ষা 2026, আমাদের বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রী সোহিনী।
09/05/2026

মাধ্যমিক পরীক্ষা 2026,
আমাদের বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রী সোহিনী।

"রঙ যেন মোর মর্মে লাগেআমার সকল কর্মে লাগে,"....   এই অপরূপ বসন্ত উৎসবএর কিছু রঙ  আজ বিদ্যালয় প্রাঙ্গণে।
02/03/2026

"রঙ যেন মোর মর্মে লাগে
আমার সকল কর্মে লাগে,"....
এই অপরূপ বসন্ত উৎসবএর কিছু রঙ আজ বিদ্যালয় প্রাঙ্গণে।

আজ 21শে ফেব্রুয়ারি ।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । শিক্ষিকা ও ছাত্রীরা মিলে  বিদ্যালয়ে এই দিনটি আজ পালন করা হলো।
21/02/2026

আজ 21শে ফেব্রুয়ারি ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।
শিক্ষিকা ও ছাত্রীরা মিলে বিদ্যালয়ে এই দিনটি আজ পালন করা হলো।

এমন যদি হতো, আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষন। এমন যদি হতো স্কুলজীবনটাকে আবার একছুটে মুঠোতে ধরে ফেলা যেতো। এমন কেন ...
11/02/2026

এমন যদি হতো, আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষন। এমন যদি হতো স্কুলজীবনটাকে আবার একছুটে মুঠোতে ধরে ফেলা যেতো। এমন কেন হয়না প্রতিটি দিন? বাচ্ছাদের সাথে পুরোনো লুকোচুরি, চু কিত কিতের দিনগুলিকে ফিরিয়ে আনা যায় না? যায় গো যায়। ওদের সাথে ছোট হতে হয়, প্রতিদিনকার গাম্ভীর্যের খোলসটাকে একটানে খুলে ভেতরের ছাত্রীটাকে খোলা মাঠে নিয়ে দে ছুট। তারপর? তারপর তুমিও বালিকা, তুমিও কিশোরী, তুমিও অনাবিল আনন্দ ঐশ্বর্যের অধিকারী।
আজ ছিল সেই দিন। গত কয়েকদিন সুনন্দা, বান্টি, পিয়ালীর অক্লান্ত পরিশ্রমের ফসল তোলার দিন। আজকের দিনটি ঝলমলিয়ে উঠেছে গানে, নাচে, কুইজে, ছবি আঁকায়, তাৎক্ষণিক অভিনয়ে,অসংখ্য পুরস্কারে খুশিতে উজ্জ্বল মুখ গুলিকে দেখতে দেখতে। বাসে যেতে যেতে খোলস ভেঙে বেরিয়ে আসা দিদিমণিরা এমনকি বড়দিদিমণিও আত্মহারা হয় নদী আপন বেগে পাগলপারা আবেগে যেমন ধায় তেমনি। পুরোনো বাংলা গান থেকে বর্তমান হিন্দি গানে অনায়াস চলনে বুঝিয়ে দেওয়া যায় আমরা অভিযোজনে কতটা দক্ষ।
কত মূহুর্ত তৈরি হলো আজ বনভোজন বা শিক্ষামূলক ভ্রমণে? বহু হীরকখচিত পল আবেগের জন্ম দিলো। কত্তো ভালোলাগা ভালোবাসার জন্ম দিলো। ফেলে আসা দিনগুলিকে আবার কাছে পেয়ে উদ্বেলিত ভাবনায় বলা যায় শহুরে গতানুগতিকতার বাইরে একদিন, কয়েকটি ঘন্টাও বহু প্রাণশক্তির যোগান দেয়। আর একসাথে একদিন বিভিন্ন বয়সের মেয়েরা মিলিতভাবে প্রমাণ করলো শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, sharing and caring মানসিকতা আর প্রত্যেকের লুকোনো সুন্দর প্রতিভাগুলিকে বের করে আনার জন্য এমন চড়ুইভাতির আয়োজন বার বার হোক।

আবার একটি প্রাণবন্ত উচ্ছ্বল দিন।
11/02/2026

আবার একটি প্রাণবন্ত উচ্ছ্বল দিন।

আমাদের ছুটি ছুটি,চল নেবো লুটি ওই আনন্দ ঝরনা  সোনা ঝরা খুশি ভরা মিস্টি আলোর ওড়না ।ওই সাতরঙা রামধনু থেকে প্রজাপতি রঙ মেখে ...
11/02/2026

আমাদের ছুটি ছুটি,চল নেবো লুটি ওই আনন্দ ঝরনা
সোনা ঝরা খুশি ভরা মিস্টি আলোর ওড়না ।
ওই সাতরঙা রামধনু থেকে প্রজাপতি রঙ মেখে মেখে ফুলে ফুলে স্বরলিপি লেখে,
ওই নীল পাখি মিল খুজে ফেরে, গানে গানে তোর প্রাণে যে রে,
দু চোখে আকাশ ভরে নে রে।

11/02/2026

একসাথে এগিয়ে চলো...
একই সঙ্গে পথ চলতে হবে
যেতে হবে অনেক...টা দুর।

Address

Alipurduar
736121

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alipurduar Balika Siksha Mandir High school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category