Alipurduar University

Call Directions Website Contact the school

Alipurduar University Educational Institution

THE GEO ODYSSEY ’26ভূগোল বিভাগের নবীনবরণ“মানচিত্রের সীমানা পেরিয়ে, পৃথিবীকে জানার নতুন যাত্রা।”৫ অক্টোবর ২০২৬। আলিপুরদুয়...
08/10/2026

THE GEO ODYSSEY ’26

ভূগোল বিভাগের নবীনবরণ

“মানচিত্রের সীমানা পেরিয়ে, পৃথিবীকে জানার নতুন যাত্রা।”

৫ অক্টোবর ২০২৬। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের থিয়েটার হল সাক্ষী থাকল একদল নতুন স্বপ্নবাজ তরুণ-তরুণীর বিশ্ববিদ্যালয়জীবনের প্রথম অধ্যায়ের। ভূগোল বিভাগের উদ্যোগে আয়োজিত ‘The Geo Odyssey ’26’-এর মধ্য দিয়ে স্বাগত জানানো হলো বি.এ./বি.Sc. প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের।

প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা। এরপর নবাগতদের উদ্দেশে শুভেচ্ছা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সরিৎ কুমার চৌধুরী, ভারপ্রাপ্ত নিবন্ধক ড. কুমার বাসনেট এবং ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান শ্রী সুশান্ত দাস মহাশয়।

ভূগোল শুধু মানচিত্র, পাহাড়, নদী কিংবা জলবায়ুর পাঠ নয়—ভূগোল মানুষ ও পৃথিবীর সম্পর্ককে বোঝার এক অনন্য দৃষ্টিভঙ্গি। এই ভাবনাকেই সামনে রেখে বিভাগের শিক্ষক-শিক্ষিকারা নবাগতদের নতুন করে জানতে, প্রশ্ন করতে, পর্যবেক্ষণ করতে এবং নিজের চারপাশের পৃথিবীকে অন্য চোখে দেখতে উৎসাহিত করেন।

নতুন সহপাঠী, নতুন শিক্ষক, নতুন পরিবেশ আর অসংখ্য অজানা সম্ভাবনা—সব মিলিয়ে দিনটি হয়ে উঠেছিল পরিচয়, বন্ধুত্ব ও স্বপ্নের এক সুন্দর সূচনা। নবাগতদের উচ্ছ্বাসে এবং বিভাগের সদস্যদের আন্তরিকতায় মুখর হয়ে ওঠে গোটা আয়োজন।

আজকের এই নবীনরা একদিন হয়তো গবেষক হবে, কেউ হবে শিক্ষক, কেউ পরিবেশকর্মী, কেউ পরিকল্পনাবিদ—কেউ বা নিজের মতো করে পৃথিবীকে দেখার নতুন পথ তৈরি করবে।

আজ শুরু হলো তাদের সেই যাত্রা।

THE GEO ODYSSEY ’26
Begin the Journey, Discover the World.

Department of Geography
Alipurduar University

Alipurduar University successfully hosted the Special Lecture Series 2 on October 6, 2026 in the Theatre Hall of the ins...
07/10/2026

Alipurduar University successfully hosted the Special Lecture Series 2 on October 6, 2026 in the Theatre Hall of the institution. The event was jointly organized by IQAC and the Department of History of Alipurduar University. The speaker of the Lecture Series 2 was Mr. Rajib Shraban, an eminent writer and researcher. He delivered an insightful lecture on ‘Buddhist Culture in Tamralipta’. The event was graced by the honourable Vice Chancellor, Prof. Sarit Kumar Chaudhuri who felicited the speaker. The welcome speech was given by Dr. Srabani Ghosh, Associate Professor of the Department of History . The event was chaired by Dr. Jaydip Roy, Professor of the Department of History. The programme was attended by a large number of teaching and non-teaching staff and students of Alipurduar University.

বাংলা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানআলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে আজ, ৫ অক্টোবর ২০২৬, বিশ্ববিদ্যালয়ের থিয়ে...
05/10/2026

বাংলা বিভাগের নবীনবরণ অনুষ্ঠান

আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে আজ, ৫ অক্টোবর ২০২৬, বিশ্ববিদ্যালয়ের থিয়েটার হলে বি.এ. প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও বাংলা বিভাগের পরিবারে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। এরপর নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সরিৎ কুমার চৌধুরী মহাশয়, ভারপ্রাপ্ত নিবন্ধক ড. কুমার বাসনেট মহাশয় এবং সহকারী নিবন্ধক ড. সুজিত কুমার দত্ত মহাশয়।

বাংলা বিভাগের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিভাগীয় অধ্যাপক ড. সঞ্জয় পাল, ড. বিপ্লব রায় এবং ড. প্রবেশ কর মহাশয়। বক্তারা নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের নতুন অধ্যায়কে জ্ঞানচর্চা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার মাধ্যমে সমৃদ্ধ করে তোলার আহ্বান জানান। বাংলা ভাষা ও সাহিত্যের গভীরতর পাঠের পাশাপাশি সমাজ ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার উপরও তাঁরা গুরুত্ব আরোপ করেন।

নবাগত শিক্ষার্থীদের উচ্ছ্বাস, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং বিশ্ববিদ্যালয় পরিবারের শুভেচ্ছায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের হাত ধরে বাংলা বিভাগের জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক পরিসর আরও সমৃদ্ধ হবে—এই প্রত্যাশায় অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

বাংলা বিভাগ
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়

Alipurduar University is pleased to present Special Lecture Series: 2🎙️ Speaker: Sri Rajib Srabon, writer and researcher...
02/10/2026

Alipurduar University is pleased to present Special Lecture Series: 2

🎙️ Speaker: Sri Rajib Srabon, writer and researcher
📅 Date: 6th October 2026
⏰ Time: 2:00 PM
📍 Venue: Theatre Hall, APDU
🎓 Organised by: Department of History and IQAC, Alipurduar University

🌱 Nurturing Children, Building a Brighter Future 🌱Alipurduar University is pleased to present Special Lecture Series: 3 ...
02/10/2026

🌱 Nurturing Children, Building a Brighter Future 🌱

Alipurduar University is pleased to present Special Lecture Series: 3 on the important theme:

“Good Parenting: Nurturing, Guiding and Empowering the Developing Child”

🎙️ Speaker: Srobon Kumar Mondol, Associate Professor, Department of Philosophy, Alipurduar University
📅 Date: 8th October 2026
⏰ Time: 2:00 PM
📍 Venue: Theatre Hall, APDU
🎓 Organised by: IQAC, Alipurduar University

An insightful session on positive parenting, child development, guidance and empowerment. Everyone is cordially invited to be a part of this meaningful academic initiative.

Alipurduar University conducted a two-day Science Academy Lecture workshop on Chemical Design of Molecules and Materials...
01/10/2026

Alipurduar University conducted a two-day Science Academy Lecture workshop on Chemical Design of Molecules and Materials towards Potential Applications was conducted at Alipurduar University on 29th-30th September 2026. Eminent resource persons from the Indian Institute of Science, Bangalore; the Indian Association for the Cultivation of Science, Kolkata; and IISER Kolkata participated and delivered lectures at the workshop. Prof. Partha Sarathi Mukherjee, the convenor of the workshop and fellow of the Indian Science Academy and Indian National Science Academy; Prof. Prasanta Kumar Das, fellow of the Indian Science Academy; Prof. Suhrit Ghosh, Fellow of the Indian Science Academy; and Prof. Priyadarsi De, Fellow of the Indian Science Academy, delivered lectures at the workshop. The workshop was inaugurated by the Honorable Vice Chancellor of Alipurduar University, Professor Sarit Kumar Chaudhuri. The welcome address was delivered by the Registrar, Alipurduar University, Dr. Kumar Basnet, who communicated the importance of such a big event in the academic progress of the Institution and asked all the participants to take this opportunity of interaction with the brilliant minds of India. Prof. Sarit Kumar Chaudhuri, in his Inaugural speech, represented the newly established institution, Alipurduar University and urged the scientific fraternity to extend all possible help to foster this nascent institution in its upcoming journey of research and innovation.
In the valedictory session Dr. Apurba Narayan expressed gratitude to all the resource persons and the participants of the workshop for making the workshop a grand success. Assistant Registrar Dr. Sujit Kumar Dutta in his vote of thanks expressed gratitude to the Patron Prof. Sarit Kumar Chaudhuri for his constant support and encouragement for this workshop and also thanked all the resource persons for coming to Alipurduar University and making this event successful.
Students from the adjoining colleges of Coochbehar district actively participated in the workshop along with the students from Alipurduar University. The interaction of the students with the resource persons on different research and innovative aspects made this a successful event. More than 100 participants registered for the workshop, for which no registration fee was charged. Refreshments and a working lunch were provided to all the participants. Last but not least, Alipurduar University, with the help of three science academy organized a successful and interactive lecture workshop which may have a broader impact on the academic journey of the institution in the near future.
Report on the Science Academies’ Lecture Workshop on “Chemical Design of Molecules and Materials towards Potential Applications”

29/09/2026
অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ শাখা ও বাংলা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত একদিবসীয় আন্তর্জাতিক আলোচনা চক্রআলিপুরদুয়ার বিশ্বব...
29/09/2026

অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ শাখা ও বাংলা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত একদিবসীয় আন্তর্জাতিক আলোচনা চক্র
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার
তারিখ: ২৮/০৯/২০২৬ সময়: সকাল ১০.০০ ঘটিকা

আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ শাখা (IQAC) ও বাংলা বিভাগের যৌথ উদ্যোগে একদিবসীয় আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের থিয়েটার হল-এ আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, শিক্ষক, সাহিত্যিক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রাজনারায়ণ বসুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে আয়োজিত এই আলোচনাচক্রে তাঁদের সাহিত্যকর্ম, সমাজভাবনা, মানবতাবোধ, সংস্কারচেতনা এবং সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
অনুষ্ঠানের সূচনায় উপস্থিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিদের অভ্যর্থনা জানানো হয়। এরপর উদ্বোধনী সংগীত, প্রদীপ প্রজ্বলন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সরিৎ কুমার চৌধুরী মহাশয়। তিনি তাঁর বক্তব্যে বাংলা সাহিত্য ও মননচর্চার ক্ষেত্রে এই ধরনের আন্তর্জাতিক আলোচনা চক্রের গুরুত্ব তুলে ধরেন এবং গবেষক ও শিক্ষার্থীদের আরও নিবিড়ভাবে বাংলা সাহিত্য পাঠ ও গবেষণায় উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক ড. কুমার বাসনেট মহাশয়। তিনি আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ‍্যে স্বাগত ভাষণ দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভ‍্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ শাখার নির্দেশক মাননীয় ড.রঞ্জিত ঘোষ মহাশয়। তিনি এ ধরণের অনুষ্ঠানের গুরুত্ব বিশ্লেষণ করেন।
আলোচনা চক্রের অন্যতম আকর্ষণ ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক নলিনী বেরা মহাশয়। তিনি বাংলা কথাসাহিত্যে তাঁর দীর্ঘ সাহিত্যচর্চার অভিজ্ঞতা এবং গ্রামীণ ও প্রান্তিক জীবনের সঙ্গে সাহিত্যের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।
এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন মহাবিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও গবেষকরা। উপস্থিত ছিলেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. প্রণব কুমার ভট্টাচার্য মহাশয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আশিস রায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (বাংলাদেশ) অধ্যাপক মো. আমিরুল ইসলাম অনলাইনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন। ফলে অনুষ্ঠানটি আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক পরিসর লাভ করে। এছাড়াও মাননীয় অর্থআধিকারীক মহাশয়, মাননীয় পরীক্ষাসমূহের নিয়ামক মহাশয়, মাননীয় সহকারী নিবন্ধক মহাশয়, এছাড়াও বিভিন্ন বিভাগের অধ্যাপকগণ উপস্থিত ছিলেন।
আলোচনার বিভিন্ন পর্বে শরৎচন্দ্রের কথাসাহিত্যে সমাজবাস্তবতা, নিম্নবর্গ ও প্রান্তিক মানুষের জীবন, নারীচরিত্র, মানবতাবাদ এবং সামাজিক সংস্কারের প্রশ্ন উঠে আসে। একই সঙ্গে রাজনারায়ণ বসুর সমাজসংস্কার, জাতীয় চেতনা, শিক্ষা, ধর্ম ও সংস্কৃতিবিষয়ক চিন্তা এবং উনিশ শতকের বাংলা নবজাগরণের প্রেক্ষাপটে তাঁর ভূমিকা নিয়েও আলোচনা হয়।
পরবর্তী পর্যায়ে গবেষক ও অংশগ্রহণকারীদের গবেষণাপত্র অফলাইন ও অনলাইনে উপস্থাপনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিষয়ভিত্তিক গবেষণাপত্র উপস্থাপনের পর প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এই পর্বটি বিশেষভাবে প্রাণবন্ত হয়ে ওঠে।
দিনব্যাপী এই আন্তর্জাতিক আলোচনা চক্রের মাধ্যমে রাজনারায়ণ বসু ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য ও সমাজভাবনাকে নতুন দৃষ্টিকোণ থেকে বিচার করার সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি বাংলা সাহিত্যচর্চার ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময়ের ক্ষেত্রও আরও প্রসারিত হয়।
অনুষ্ঠানের শেষপর্বে আয়োজকদের পক্ষ থেকে সকল অতিথি, বক্তা, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগীয় প্রধান শ্রী গৌতম নন্দী মহাশয়।
ড. সঞ্জয় পাল এবং ড.বিপ্লব রায়ের যুগ্ম সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু ও সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।

শ্রী সন্ত রবিদাসের ৬৫০ তম জন্ম জয়ন্তী ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের “সামাজিক সমরসতা” বিষয় নিয়ে  অখিল ভারতীয় রাষ্ট্র...
27/09/2026

শ্রী সন্ত রবিদাসের ৬৫০ তম জন্ম জয়ন্তী ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের “সামাজিক সমরসতা” বিষয় নিয়ে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (উচ্চশিক্ষা), আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যলয়ের থিয়েটার হলে ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, একটি বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বৌদ্ধিক প্রমুখ হিসেবে উপস্থিত ছিলেন 'সামাজিক সমরসতা' সংযোজক, কোচবিহার বিভাগ, শ্রী পঙ্কজ খাজাঞ্চি মহাশয়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ সরিৎ কুমার চৌধুরী, উপাচার্য, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, ডঃ কুমার বাসনেত, ভারপ্রাপ্ত নিবন্ধক, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, ডঃ জয়দীপ রয়, প্রফেসর ইতিহাস বিভাগ, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, ডঃ সেতু চট্টোপাধ্যায়, অধ্যাপক, শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয়, ডঃ সুভাষচন্দ্র দাস, অধ্যক্ষ, ফালাকাটা কলেজ, ডঃ অভিরঞ্জন বর্মন, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ফালাকাটা কলেজ ও সম্পাদক, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (উচ্চশিক্ষা), আলিপুরদুয়ার জেলা, ডঃ সুজিত কুমার দত্ত, সভাপতি,অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (উচ্চশিক্ষা), ও সঞ্চালনার ভূমিকায় ছিলেন শ্রী কিশোর চৌধুরী, সাধারণ সদস্য ও আহ্বায়ক, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় শাখা, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (উচ্চ শিক্ষা)। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক ডঃ অভিষেক দাস মহাশয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার বিভিন্ন মহাবিদ্যালয় থেকে আগত ও আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অধ্যাপিকাবৃন্দ, শিক্ষাকর্মী, ও প্রিয় ছাএওছাত্রীরা।

প্রদীপ প্রজ্বলন, সরস্বতী দেবী, ও সন্ত গুরু রবিদাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, অতিথিবরণ এবং সরস্বতী বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সরস্বতী বন্দনা পরিবেশন করেন ডঃ সুশোভন ঘোষ, অধ্যাপক ও সাধারণ সদস্য এবিআরএসএম ( উচ্চশিক্ষা)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডঃ সুজিত কুমার দত্ত, বক্তারা সন্ত গুরু রবিদাসের সামাজিক সদভাবনা, সম্প্রীতি ও বৈষম্যহীন সমাজ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এবিআরএসএম (উচ্চশিক্ষা), সাধারণ সদস্য ডঃ সঞ্জীব সরকার মহাশয়।

অনুষ্ঠানের অন্তিম লগ্নে রাষ্ট্রবন্দনা পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রজত দে সরকার।

Date 25.06.0206

Address

ALIPURDUAR UNIVERSITY P. O./Alipurduar Court, Dist. : Alipurduar, PIN :
Alipurduar
736122

Alerts

Be the first to know and let us send you an email when Alipurduar University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Alipurduar University:

Shortcuts

Share