01/11/2020
আজ আরো কতগুলো Drug নিয়ে আলোচনা করব।যেমন Antihistamines ( অ্যালার্জি প্রতিরোধক), Tranquilizers( মানসিক চাপ,অবসাদ ও মানসিক রোগ নিরাময়কারী), Analgesic ( ব্যথা উপশমের জন্য), Antibacterials ( bacteria দমনকারী), Antibiotics ( bacteria,fungus ইত্যাদি দমনকারী) ইত্যাদি।
Antihistamines-- কিছু ব্যক্তি Penicillin,Sulpha drug এসব ওষুধের প্রতি অতিসংবেদী ( sensitive)। কিছু ব্যক্তি আবার ধূলো,ফুলের রেণু,বিড়ালের লোম, বিশেষ কিছু খাদ্যবস্তু ও বস্ত্রেরর প্রতি Hypersensitive, এই বিশেষ পদার্থগুলোর প্রতি কিছু ব্যক্তির Hypersensitivityকে Allergy বলে। আমাদের শরীরে Histamine নামক রাসায়নিক যৌগের নিঃসরণের ফলে অ্যালার্জির সৃষ্টি হয়।
Histaminesএর ক্ষতিকারক প্রভাব--
Histamine একটি শক্তিশালী নালিকা- প্রসারক( vasodilator) । এটি শ্বাসনালী ও পোষ্টিক নালীর মসৃণ পেশীকে সংকুচিত করে এবং সূক্ষ্ম রক্তনালীর দেয়ালের কিছু পেশীকে শিথিল করে।এর ফলে Histamine দ্বারা অ্যালার্জি ( যেমন চামড়ায় লাল লাল ফুসকুড়ি বা র্্যাশ, টীসুতে প্রদাহ, হাঁপানি বা শ্বাসকষ্ট এবং আমবাত জাতীয় চর্মরোগ) সৃষ্টি হয়।সর্দিতে নাক বন্ধ হয়ে যায়।
যে সব Drug Receptorএর সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে histaminesএর সাথে প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ এবং histaminesকে তার স্বাভাবিক কাজে বাধা দেয় তাদের Antihistamines বলে। উদাহরণ-- বহুল প্রচলিত Antihistamines হল Bromophenaramin( Dimetap) ও Tarphenadine( Selden)
Antihistaminesএর প্রয়োগ-- Antihistamines গুলো সর্দি কাশি, গলাব্যথা ইত্যাদি উপসর্গ সহ জ্বর, conjunctivitis বা চোখের প্রদাহ, নাকের mucous membranesএর প্রদাহ, গর্ভকালীন অবস্থায় ও অপারেশনের পর বমি বমি ভাব, সমুদ্রপীড়া ইত্যাদি চিকিৎসার কাজে বহুল ব্যবহৃত হয়।
আরো কয়েকটি Antihistamines হল Diphenyl hydramin( Benadryl), Pheniramin Maleate ( Avil), Cetrizen( Zeet), Promithazin