19/09/2020
একদিকে মাতৃপক্ষের সূচনা.....নদীতীরে পুঞ্জীভূত কাশফুল ,মাঠে মাঠে আন্দোলিত সবুজ ধানের গুচ্ছ, সরোবরে শাপলা,পদ্মে ভ্রমরের গুঞ্জন,ডালে ডালে প্রস্ফুটিত শিউলির সুবাসে মোদিত চারদিক অন্যদিকে করোনা মহামারীর থাবা ।এরই মাঝে আমরা ভার্চুয়ালী উদযাপন করতে চলেছি বীরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের 56তম প্রতিষ্ঠা বর্ষ পালন উৎসব।অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের পরিচালন সমিতির অন্যতম সদস্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী উত্তম পাল চৌধুরী মহাশয় এবং ত্রিদীপ চৌধুরী মহাশয়।
এছাড়া বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মাস্ক প্রদান করা হয়। পরিশেষে সম্মিলিত ভাবে বিদ্যালয়ের প্রতিষ্ঠা ইতিহাসের স্মৃতিচারণ করা হয়।
এসো ছাত্রীরা আমরা এই কঠিন সময়ে সকলে মিলে শপথ করি ....বাহ্যিক নয়, অন্তরের শিক্ষায় বিকশিত হোক আমাদের জীবন ।বিদ্যুতের আলোয় নয়, সমাজের শিক্ষায় আলোকিত হোক শিক্ষা।
বিদ্যালয়ের পক্ষ থেকে একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য .....