21/01/2026
জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে aAHARAN-এর উপস্থিতি
ছোট্ট রাজ্য ত্রিপুরার নরম মাটিতে দাড়িয়ে নতুন কিছু শুরু করার স্বপ্ন দেখা সহজ ছিলনা। গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে ভারতের প্রধানমন্ত্রীর সাথে শীততাপ নিয়ন্ত্রিত ঘড়ে বসার পথটা সহজ ছিল না। তবে আজ যখন পেছন ফিরে দেখি, ২০১৮ সালে শুরু করা যাত্রাটা অবশ্যই শুভ ছিল, নাহলে আজ এই মুহূর্তগুলো এত সুন্দর হতো না।
তাই এই সুন্দর মুহূর্ত আজ আমরা কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে সকলের সাথে ভাগ করে নিচ্ছি।
aAHARAN-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক উচ্চপর্যায়ের সরকারি মধ্যাহ্নভোজে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে অমিত ঘোষ aAHARAN-এর প্রতিনিধিত্ব করার সৌভাগ্য অর্জন করেছেন।
আমাদের কাছে, ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণ শুধুমাত্র একটি মধ্যাহ্নভোজের আমন্ত্রণ ছিল না, ছিল একটি স্বীকৃতি, বহু দিনের স্বপ্ন বাস্তবায়নের একটি প্রতিফলন, রাজ্য তথা সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের হাজারো উদ্যোগী ছেলে মেয়েরদের প্রতীকী রূপ।
শুরুর দিন থেকে রাজ্যের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ভাষা ভিত্তিক,বিশেষকরে আঞ্চলিক ভাষাভিত্তিক শিক্ষার জন্য আহরণ নিরলসভাবে কাজ করে গেছে এবং ভবিষ্যৎেও করে যাবে। আমাদের চলার পথে এই মুহূর্ত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।
তবে আমরা বিশ্বাস করি
-এই সাফল্য কোনও একক ব্যক্তির নয়।
-এই সাফল্য আপনাদের সকলের।
-প্রতিটি শিক্ষার্থীর, যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছে।
-প্রতিটি শিক্ষকের, যারা তাদের জ্ঞানের আলো আমাদের প্রতিষ্ঠানের মধ্য দিয়ে ছড়িয়ে দিয়েছেন সমাজে।
-সেই সমস্ত শুভাকাঙ্খিদের, যারা কঠিন সময়ে আমাদের শক্তি জুগিয়েছেন।
aAHARAN-এর পথচলা কখনও সহজ ছিল না।
সন্দেহ ছিল,
বিলম্ব ছিল,
এমন দিনও ছিল-যখন থেমে যাওয়াই সহজ মনে হয়েছে।
কিন্তু আপনাদের বিশ্বাসই আমাদের এগিয়ে চলার সাহস দিয়েছে।
আজ ত্রিপুরার একটি স্টার্টআপ দেশের সর্বোচ্চ মঞ্চে নিজের উপস্থিতি জানাতে পেরে গর্বিত এবং আপ্লুত।
তবে, আমরা বিশ্বাস করি-এটি কেবল শুরু।
আমরা বিশ্বাস করি শিক্ষাই পরিবর্তনের শক্তি। আমরা বিশ্বাস করি যে কোন উদ্যোগী ছেলে মেয়ে যারা নিজের স্বপ্নকে বাস্তবতার জামা পরাতে পারে, সে উত্তর-পূর্বাঞ্চল থেকে বেড়িয়ে, দেশ তথা আন্তর্জাতিক স্তরে নিজের জায়গা করে নিতে পারে।
আমরা এগিয়ে চলেছি। শিক্ষার জন্য - ত্রিপুরার জন্য - ভারতের জন্য। 🇮🇳