26/01/2026
প্রতি বছরের ন্যায়, বড়জলা অবস্থিত শ্রী শ্রী ভোলানন্দ পুরুষোত্তম মাতৃকা আশ্রম-এর পবিত্র প্রতিষ্ঠা বার্ষিকী আজ যথাযোগ্য ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে। আশ্রম প্রাঙ্গণে ভক্তদের পদচারণায় পরিবেশ উজ্জ্বল, চারিদিকে মন্ত্রোচ্চারণ, হোম-ধূপের সুগন্ধ এবং শান্তিময় মঙ্গলধ্বনি প্রতিফলিত হচ্ছে।
অনুষ্ঠানের প্রধান আয়োজন হিসেবে মায়েদের দ্বারা সপ্তশতী চণ্ডী মহাযজ্ঞ পরিচালিত হচ্ছে। দেবী মহামায়ার কৃপা ও সুকল্যাণ কামনায় অনুষ্ঠিত এই চণ্ডীপাঠ ও যজ্ঞ ভক্তজনের জীবনে শান্তি, মঙ্গল ও সমৃদ্ধির আশীর্বাদ বয়ে আনছে। পাশাপাশি চলছে স্তোত্রপাঠ, পূজা-অর্চনা, কীর্তন, ও আশ্রমের আচার্যবৃন্দের ধর্মীয় উপদেশ।
সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সুধীবৃন্দের সশ্রদ্ধ উপস্থিতিতে অনুষ্ঠান আরও পূর্ণতা পাচ্ছে।
জয় ভোলা
ॐ हर हर महादेव 🔱