01/08/2023
#সুপার_মুন কি? কেন দেখা যায় ?
চাঁদ সাধারণত উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে । কারন চাঁদের উপর পৃথিবীর অভিকর্ষ বল, F = Gm1m2/r^2 ক্রিয়া করে এবং চাঁদের গতির ফলে একটি কেন্দ্রমুখী বল F= mv^2/r ক্রিয়া করে । যেহেতু এই দুটি বল সমান হয়না তাই চাঁদ বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে না উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে।
এইক্ষেত্রে দুটি অবস্থার সৃষ্টি হয় :-
১/ Apogee যেখানে পৃথিবী থেকে সবথেকে দূরে চাঁদ অবস্থান করে । এই অবস্থায় চাঁদ পৃথিবী থেকে প্রায় 405500 km দূরে অবস্থান করে তাই সব থেকে ছোট দেখায়।
২/ Perigee যেখানে চাঁদ পৃথিবীর সব থেকে কাছে অবস্থান করে । এই অবস্থায় চাঁদ পৃথিবী থেকে প্রায় 363300 km দূরে অবস্থান করে তাই চাঁদকে সব থেকে বড়ো (প্রায় 14%) ও উজ্জ্বল দেখায় । এটাই Supermoon.