English Clinic

English Clinic

Share

This is only english learning page

05/06/2022

IELTS কী?
The International English Language Testing System (IELTS) হল ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করার একটা পরীক্ষা। এই পরীক্ষা মূলত ইংরেজি দক্ষতা যাচাইয়ের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পরীক্ষা যেটি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটা ভাষা সেন্টারের তৈরি। বিশ্বব্যাপী এই পরীক্ষাটি Brithish Council এবং IDP থেকে নিতে পারে। কিন্তু প্রশ্ন সেট করা হয়ে থাকে ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ কর্তৃপক্ষ দ্বারা। এই পরীক্ষা পদ্ধতি মূলত দুই রকমের- 1) IELTS Academic এবং 2) IELTS General Test। আপনি যদি উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশযাত্রা করতে চান, তাহলে আপনাকে Academic IELTS দিতে হবে। তাছাড়া অন্য কোনও উদ্দেশ্য (যেমন- চাকুরী/ব্যবসা/ইমিগ্রেশন ইত্যাদি) বিদেশযাত্রা করতে চাইলে আপনাকে General IELTS দিতে হবে। এই দুইটি পদ্ধতির মধ্যে পার্থক্য যৎসামান্যই। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি একাডেমিক-এর তুলনায় জেনারেল পরীক্ষার ব্যাপ্তি একটু বেশি। আর ঢাকায় সাধারণত প্রতি মাসেই ৩-৪টার মতো পরীক্ষার তারিখ থাকে। কিন্তু ঢাকার বাইরে মাসে ১/২টা পরীক্ষার তারিখ থাকে। পরীক্ষা দিতে ১৮৭৫০ টাকা আর পাসপোর্ট (ক্ষেত্রবিশেষে এনআইডি দিয়েও হয়) লাগে। রেজাল্ট পেতে সময় লাগে ১৩ দিন।
★ আপনি কেন IELTS পরীক্ষা দিবেন?
সম্প্রতি আমাদের দেশ থেকে অনেকেই বিদেশে উচ্চশিক্ষা কিংবা উন্নত জীবনযাপনের জন্য পাড়ি জমাচ্ছেন। এদের অনেকেই স্নাতক, স্নাতকোত্তর অথবা Phd করতে যান। সুতরাং, আপনি বাইরের দেশে পড়াশোনা করতে চাইলে, আপনি যে ইংরেজিতে পড়াশোনা/কথোপকথন করতে পারবেন তার একটা দলিলপত্র থাকতে হয়। সেই দক্ষতা প্রমাণ করতেই IELTS স্কোর লাগে। আর আমেরিকার কিছু বিশ্ববিদ্যালয় বাদে সারা বিশ্বে IELTS সমাদৃত। এমনকি কিছু প্রগ্রামে IELTS না-চাইলেও ভিসা অফিস এর রিকয়ারমেন্টে IELTS থাকে। এছাড়া উন্নত দেশগুলোতে মাইগ্রেশান করতে চাইলেও IELTS স্কোর থাকতে হয়। সুতরাং বুঝতেই পারছেন কেন আপনাকে IELTS পরীক্ষা দিতে হবে এবং স্কোর থাকা লাগবে!! এই আর্টিকেলের বাকি অংশে Academic IELTS নিয়ে আলোচনা করা হবে।
★ বিদেশে উচ্চশিক্ষার জন্য কখন আপনার IELTS প্রস্তুতি শুরু করা উচিত?
অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই, আমি তো এখন প্রথম/দ্বিতীয় বর্ষে আছি, এখন থেকেই কি আমার প্রস্তুতি শুরু করা উচিত? আমি প্রথমেই বলেছি, IELTS হচ্ছে ইংরেজি দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। সুতরাং, আপনি প্রথম/দ্বিতীয় বর্ষ থেকে IELTS এর মূল প্রস্তুতি শুরু না-করলেও ইংরেজির দক্ষতা অর্জন শুরু করা উচিত। কারণ হঠাৎ করেই একটা ভাষার দক্ষতা অর্জন করা যায় না। চেষ্টা করলে হতাশ হবার সম্ভবনা বেশি। কারণ এটা একটা চলমান প্রক্রিয়া। যদিও বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিষয়গুলো আমরা ইংরেজিতে পড়ি, কিন্তু বাংলিশ-এর চক্কর থেকে বেরিয়ে স্ট্যান্ডার্ড ইংলিশে অভ্যস্থ হতে চাইলে আগে থেকেই শুরু করা উচিত।

19/07/2020

Sorry for deleting live videos because some matters added with this video. We will talk tomorrow inshallah about how to develop english skill.

09/07/2020

জানা শব্দের অজানা অর্থ-10

1. Headway = Head + Way

অগ্রগতি = প্রধান + পথ

2. Oxford = Ox + Ford

ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের নাম = ষাঁড় + হেঁটে নদী পার হওয়া

3. Behead = Be + Head

মাথা কেটে ফেলা = হওয়া + মাথা

4. Bulldoze = Bull + Doze

ভয় দেখানো/ মিথ্যা শাসানো = ষাঁড় + ঝিমানো/ ঘুম

5. Quicksand = Quick + Sand

চোরাবালি = দ্রুত + বালু

6. Outgo = Out + Go

খরচপত্র = বাইরে + যাওয়া

08/07/2020

জানা শব্দের অজানা অর্থ-9

1. Blackguard = Black + Guard

অসাধু ও অশ্লীলভাষী লোক = কালো + পাহারা দেওয়া

2. Breastbone = Breast + Bone

বুকের হাড় = বুক + হাড়

3. Wholesome = Whole + Some

উপকারি/ স্বাস্থ্যকর = সমস্ত অংশ + কিছু

4. Doormat = Door + Mat

পাপোশ = দরজা + মাদুর

5. Headsman = Heads + Man

জল্লাদ = মাথাগুলো + মানুষ

6. Lovelorn = Love + Lorn

নিরাশ প্রেমিক = ভালবাসা + পরিত্যক্ত/ নিঃসঙ্গ

07/07/2020

জানা শব্দের অজানা অর্থ-8

1. Wooden = Woo + Den

কাষ্ঠ নির্মিত= প্রেম করা + জন্তুর গুপ্ত আবাস

2.Overawe = Over + Awe

ভয় দেখানো = উপরে + শ্রদ্ধা-ভক্তি মিশ্রত ভয়

3. Honeymoon = Honey + Moon

নবদম্পতির প্রথম অবকাশ যাপন = মধু + চাঁদ

4. Hoodwink = Hood + Wink

প্রতারনা করা = মাথার ঢাকনা/সাপের ফনা + চোখ পিট পিট করা/চোখ টিপনি

5. Outbrave = Out + Brave

বেশি সাহসী হওয়া = বাইরে + সাহসী

6. Winnow = Win + Now

তুষ ঝাড়া = জয় লাভ করা + এখন

06/07/2020

জানা শব্দের অজানা অর্থ-7

1. Outlook = Out + Look
দৃষ্টিভঙ্গি = বাইরে + তাকানো

2. Margin = Mar + Gin
কিনারা/ মার্জিন করা = নষ্ট করা + কোন প্রাণী ধরার ফাঁদ

3. Overact = Over + Act
অতিরিক্ত কাজ করা = উপরে + কাজ করা

4. Wonderland = Wonder + Land
আজব দেশ/ কোনো বিশেষ দিক দিয়ে বিখ্যাত কোন দেশ= আশ্চর্য হওয়া + ভূমি

5.Farewell = Fare + Well
বিদায় গ্রহন= গাড়ি ভাড়া + ভাল/ কুয়া

6. Warehouse = Ware + House
গুদামঘর= পন্যদ্রব্য + বাড়ি

05/07/2020

জানা শব্দের অজানা অর্থ-6

1. Afterglow = After + Glow
আভা/ শিখাহীন উজ্জল আলো= পরে + সূর্যাস্তের পর পশ্চিম আকাশের রক্তিম আভা/ আলো

2. Nitwit = Nit + Wit
অল্প বুদ্ধিসম্পন্ন লোক = উকুন/ অন্যন্য কিটের ডিম + বুদ্ধি

3. Nightmare = Night + Mare
ভয়ানক দুঃস্বপ্ন = রাত + মাদী ঘোড়া

4. Pickpocket = Pick + Pocket
পকেটমার = ঠোকরানো/ ফোড়ানো + পকেট

5. Hangdog = Hang + Dog
ইতর লোক/ লজ্জিত = ঝুলানো+ কুকুর

6. Hamlet = Ham + Let
ছোট গ্রাম/ পল্লী = উরু/ শকূরের লবনাক্ত উরূর গোশত + অনুমতি দেওয়া

04/07/2020

জানা শব্দের অজানা অর্থ-5

1. Outrage = Out + Rage
প্রকাশ্য অত্যাচার/ চরম নিষ্ঠুরতা = বাইরে + প্রচন্ড রাগ

2. Madcap = Mad + Cap
পাগল প্রকৃতির লোক = পাগল + টুপি

3. Offday = Off + Day
ছুটির দিন = দূরে + দিন

4. Jerkin = Jerk + In
ফতুয়া = হেঁচকা টান দেওয়া/ ঝাঁকুনি + ভিতরে

5. Outset = Out + Set
প্রথম ধাপ = বাইরে + স্থাপন করা/অস্ত যাওয়া

6. Womanhood = Woman + Hood
নারীত্ব = নারী/ মহিলা + মাথার ঢাকনা

03/07/2020

জানা শব্দের অজানা অর্থ-4

1. Overtake = Over + Take
ছাড়িয়ে যাওয়া = উপরে + নেয়া/ লওয়া

2. Output = Out + Put
ফলাফল/ উৎপাদন = বাইরে + রাখা

3. Parable = Par + Able
নীতিগল্প = সমতা + যোগ্য

4. Donkey = Don + Key
গাধা/ গর্দভ ব্যাক্তি = স্যার + চাবি

5. Pantry = Pan + Try
বাসন পত্র পরিষ্কার করার বা রাখার স্থান = কড়াই + চেষ্টা করা

6. Outcast = Out + Cast
সমাজচ্যুত = বাইরে + নিক্ষেপ করা/ ছুঁড়ে ফেলা

02/07/2020

জানা শব্দের অজানা অর্থ-3

1. Portend = Port + Tend + End
ভাবি/ সম্ভাব্য বিষয় শুরু করা=বন্দর + ঝোঁক/ যত্ন নেওয়া + শেষ

2. Birthright = Birth + Right
জন্মগত অধিকার = জন্ম + সঠিক/অধিকার

3. Armpit = Arm + Pit
বগল = বাহু + গভীর গর্ত

4. Outside = Out + Side
বাহিরে = বাহির + দিক/ পক্ষ সমর্থন করা

5. Matchmaking = Match + Making
ঘটকালী করা = মিল/ সমকক্ষ + তৈরী

6. Rootless = Root + Less
ভিত্তিহীন/অমূলক = মূল + কম

01/07/2020

জানা শব্দের অজানা অর্থ-2

1. Humbug= Hum + Bug
প্রতারনা/ ছল=গুনগুন করা+ ছারপোকা
2. Papaw = Pa + Paw
পেঁপে = বাবা + পশুর থাবা
3. Donation = Do + Nation
দান = করা + জাতি
4. Damson = Dam + Son
কিশমিশ = বাঁধ + পুত্র
5. Target = Tar + Get
লক্ষ্যবস্তু = আলকাতরা + পাওয়া
6. Warrant = War + Rant
পরোয়ানা = যুদ্ধ + উচ্চ কন্ঠে বাক্য প্রয়োগ করা

30/06/2020

জানা শব্দের অজানা অর্থ

1. Knowledge = Know + Ledge

জ্ঞান = জানা/চেনা + দ্রবাদি রাখার তার

2. Napkin = Nap + Kin

গামছা/ তোয়ালে = দিনের সামান্য ঘুম + গোষ্ঠী

3. Wanderlust = Wander + Lust

ভ্রমনের ব্যাপক আগ্রহ = উদ্দেশ্যহীনভাবে ঘুরাফেরা করা + কমনা/কামপ্রবৃত্তি

4. Warfare = War + Fare

যুদ্ধ বিগ্রহ = যুদ্ধ + গাড়িভাড়া

5. Dreadlock = Dread + Lock

খোপা = ভয়ানক/ ভয়ের বস্তু/ ভয় + তালা/ চুলের খোপা

Want your school to be the top-listed School/college in Fenit?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Feni
Fenit
3900