Teachers'bd

Teachers'bd শিক্ষা শুধু পেশা নয়, এটি এক আজীবনের যাত্রা।
আমি বিশ্বাস করি— “যে নিজে শেখে না, সে শেখাতেও পারে না।”

19/08/2026

SMS Format :
NGTT HELP Contact no send to 16222 from any Teletalk no.
যারা বদলী সিস্টেমের পাসওয়ার্ড পাননি তারা এই ভাবে ম্যাসেজ পাঠালে শিক্ষকের মোবাইলে পাসওয়ার্ড চলে যাবে।
ম্যাসেজ অবশ্যই টেলিটক নম্বর থেকে পাঠাতে হবে।

প্রোগ্রামার, মাউশি
সংগৃহিত

শিক্ষাকে যদি অলাভজনক খাতই মনে হয়, তাহলে বন্ধ করে দিন। স্কুল-কলেজের দরজায় তালা ঝুলিয়ে দিন। শিক্ষক তৈরির প্রতিষ্ঠানগুলো...
09/08/2026

শিক্ষাকে যদি অলাভজনক খাতই মনে হয়, তাহলে বন্ধ করে দিন। স্কুল-কলেজের দরজায় তালা ঝুলিয়ে দিন। শিক্ষক তৈরির প্রতিষ্ঠানগুলোও বন্ধ করে দিন।
কিন্তু একদিকে শিক্ষকদের ন্যায্য দাবি উপেক্ষা করা, অন্যদিকে তাদের হুমকি-ধমকি দেওয়া—এ কেমন নীতি?
বাংলায় একটি প্রবাদ আছে, “ভাত দেওয়ার মুরোদ নেই, কিল মারার গোঁসাই।” অর্থাৎ প্রাপ্য দেওয়ার সামর্থ্য নেই, অথচ শাসন আর হুমকিতে খুব তৎপর। যারা শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখছেন, তাদের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত না করে শুধু চাপ প্রয়োগ করলে শিক্ষা নয়, বৈষম্যই বাড়বে।

27/07/2026

একজন শিক্ষিকা নাচ গান করতে পারবে না এমন বিধিমালা কোথায় আছে?

25/07/2026

স্কুলের এমপিওভুক্ত শিক্ষকদের বিএড স্কেল ও উচ্চতর স্কেল সমস্যার সমাধান যারা করতে পারছে না তাদের দিয়ে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়।

25/07/2026

শিক্ষামন্ত্রী হলে হয়তো প্রথমেই শিক্ষকদের ডেকে জিজ্ঞেস করতাম—

“১২,৫০০ টাকা বেতনে মাস কাটান কীভাবে?
সুইস ব্যাংকের লকারের পাসওয়ার্ড কোথায় লুকিয়ে রেখেছেন?
ছেঁড়া কাঁথায় ঘুমিয়েও এত সুখী থাকেন কী করে?
ঈদে নতুন কাপড় কেনার টাকা আসে কোথা থেকে?
নিশ্চয়ই বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন, তাই না?”

কারণ আমরা তো গবেষণা করছি—শিক্ষকদের জীবনে আর কোনো সুযোগ-সুবিধা অবশিষ্ট আছে কি না!
যদি কোথাও সামান্য সম্মান, একটু স্বস্তি বা ন্যূনতম প্রাপ্য খুঁজে পাওয়া যায়, সেটাও দ্রুত বন্ধ করার ব্যবস্থা নিতে হবে!

অদ্ভুত এক সমাজে বাস করছি আমরা—যেখানে একজন শিক্ষক তার ন্যায্য অধিকার চাইলে তাকে সুবিধাভোগী বলা হয়, কিন্তু তার সংগ্রাম, ত্যাগ আর অভাবের হিসাব কেউ রাখতে চায় না।

শিক্ষকদের নিয়ে গবেষণা হোক, তবে কীভাবে তাদের আরও বঞ্চিত করা যায় তা নয়; কীভাবে তাদের মর্যাদা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করা যায়, তা নিয়ে।

25/07/2026

শিক্ষা নিয়ে গবেষণা হচ্ছে—কিন্তু মনে হয় উদ্দেশ্য শিক্ষার উন্নয়ন নয়, শিক্ষকদের অবমূল্যায়নের নতুন নতুন কৌশল আবিষ্কার করা!
কিভাবে শিক্ষকদের অধিকার আরও সংকুচিত করা যায়, কিভাবে তাঁদের মর্যাদা প্রশ্নবিদ্ধ করা যায়, কিভাবে একই পেশার মানুষদের মধ্যে বৈষম্যের দেয়াল আরও উঁচু করা যায়—এসব নিয়েই যেন গবেষণার ব্যস্ততা।
যে শিক্ষক জাতি গঠনের কারিগর, তাঁর প্রাপ্য সম্মান, ন্যায্য সুযোগ-সুবিধা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার চিন্তা যতটা কম, তাঁকে আরও কীভাবে বঞ্চিত করা যায় তার হিসাব যেন ততটাই বেশি! অথচ একটি সত্য কেউ অস্বীকার করতে পারবে না—শিক্ষককে দুর্বল করে কোনো জাতি কখনো শক্তিশালী হতে পারেনি। শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন করে শিক্ষার মান উন্নয়নের স্বপ্নও কেবল কাগজেই সীমাবদ্ধ থাকে।

গবেষণা হোক শিক্ষা ও শিক্ষকের উন্নয়নে, বৈষম্য ও বঞ্চনার নতুন সূত্র আবিষ্কারে নয়।
#শিক্ষক_সম্মান #বৈষম্য_বন্ধ_হোক #শিক্ষার_উন্নয়ন

অকৃতজ্ঞ ছাত্রদের কারণে শিক্ষকরা বঞ্চিত।
18/07/2026

অকৃতজ্ঞ ছাত্রদের কারণে শিক্ষকরা বঞ্চিত।

শিক্ষক সুরক্ষা আইন চাই।
17/07/2026

শিক্ষক সুরক্ষা আইন চাই।

15/07/2026

পড়ার টেবিলে বসতে কষ্ট,
পরীক্ষার হলে যেতে আপত্তি;
কিন্তু আন্দোলনের ডাক এলেই
রাজপথে উপস্থিত!
শিক্ষার জন্য নয়,
স্লোগানের জন্য যত উৎসাহ—
এটাই কি আমাদের নতুন বাস্তবতা?

14/07/2026

অটো পাসের দাবি করলেই পারে! এই প্রজন্ম অটোপাসেই ধ্বংস হবে।

Address

Fenit

Alerts

Be the first to know and let us send you an email when Teachers'bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Teachers'bd:

Shortcuts

Share

Category