সরিষাদি বালিকা বিদ্যানিকেতন

  • Home
  • Ireland
  • Fenit
  • সরিষাদি বালিকা বিদ্যানিকেতন

সরিষাদি বালিকা বিদ্যানিকেতন বিদ্যানিকেতনের একমাত্র অফিসিয়াল পেজ?

সম্প্রতি সরিষাদি বালিকা বিদ্যানিকেতন এর দশম শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তার চাঁদনি ২০২৩ সালের প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্...
17/12/2025

সম্প্রতি সরিষাদি বালিকা বিদ্যানিকেতন এর দশম শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তার চাঁদনি ২০২৩ সালের প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড গ্রহণ করে। এজন্য বিদ্যানিকেতন এর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়।

15/12/2025

আলহামদুলিল্লাহ।
সরিষাদি বালিকা বিদ্যানিকেতন এর এসএসসি ২০২৩ ব্যাচের ছাত্রী নাসরিন আক্তার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করায় বিদ্যানিকেতন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।

21/11/2025

সম্মানিত অভিভাবক, আপনার কন্যা সন্তানকে ঐতিহ্যবাহী সরিষাদি বালিকা বিদ্যানিকেতনে ভর্তি করার জন্য অনলাইনে আবেদনের অনুরোধ জানাচ্ছি।
আবেদনের সরকার নির্ধারিত শেষ সময় ০৫/১২/২০২৫ বিকাল ৫.০০টা।
যে সকল কারণে আপনি সরিষাদি বালিকা বিদ্যানিকেতনকে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাচাই করবেনঃ
১। কোলাহল মুক্ত পরিবেশ।
২। ফলাফলের দিক থেকে ফেনী জেলার অন্যতম সেরা প্রতিষ্ঠান (সর্বশেষ ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৭ জন ছাত্রীর এ প্লাস লাভ)।
৩। সহপাঠক্রমিক কার্যক্রমে সফলতা (২০২২ ও ২০২৩ সালে ২ জন শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড লাভ)।
৪। একদল কর্মঠ শিক্ষকের আন্তরিক প্রচেষ্টা।

23/10/2025

শিক্ষক আন্দোলনের অংশ হিসেবে গত ১২/১০/২০২৫ খ্রিস্টাব্দ থেকে ২১/১০/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত শিক্ষকদের কর্মবিরতি পালনের কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি হয়েছে তা পুষিয়ে নেয়ার জন্য আগামী ২৫/১০/২০২৫ তারিখ থেকে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা আরম্ভের আগ পর্যন্ত প্রত্যেক শনিবার সরিষাদি বালিকা বিদ্যানিকেতন এর শ্রেণিকার্যক্রম চলবে।
১. ২৫/১০/২০২৫ তারিখে রবিবারের
২.০১/১১/২০২৫ তারিখে সোমবারের
৩. ০৮/১১/২০২৫ তারিখে মঙ্গলবারের
৪.১৫/১১/২০২৫ তারিখে বুধবারের এবং
৫. ২২/১১/২০২৫ তারিখে বৃহস্পতিবারের রুটিন অনুযায়ী শ্রেণিকার্যক্রম চলবে।
প্রধান শিক্ষক

21/10/2025

অদ্য ২২/১০/২০২৫ তারিখ রোজ বুধবার থেকে সরিষাদি বালিকা বিদ্যানিকেতন এর সকল শ্রেণির সম্পূর্ণ ক্লাস চলবে। ছাত্রীদেরকে ক্লাসে উপস্থিত থাকার নির্দেশ দেয়া যাচ্ছে।
প্রধান শিক্ষক।

14/10/2025

৮ম শ্রেণির উভয় শাখার রোল ১ থেকে ২১ পর্যন্ত বৃত্তি পরীক্ষার ফি যারা জমা দাওনি আগামীকাল ১৫/১০/২০২৫ তারিখের মধ্যে জমা দেয়ার নির্দেশ দেয়া যাচ্ছে।

06/10/2025

সরিষাদি বালিকা বিদ্যানিকেতনের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৭/১০/২০২৫ তারিখ পর্যন্ত বিদ্যানিকেতনের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ০৮/১০/২০২৫ তারিখ রোজ বুধবার থেকে শ্রেণি কার্যক্রম চলবে। উক্ত দিন থেকে সংশ্লিষ্ট সকলকে বিদ্যানিকেতনে উপস্থিত থাকার নির্দেশ দেয়া যাচ্ছে।
প্রধান শিক্ষক

Address

Sarishadi Bazar
Fenit
3902

Alerts

Be the first to know and let us send you an email when সরিষাদি বালিকা বিদ্যানিকেতন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to সরিষাদি বালিকা বিদ্যানিকেতন:

Share

Category