11/08/2024
আলহামদুলিল্লাহ আমার শশুর-শাশুরীর ভিসা হয়েছে।
বায়োমেট্রিক ছিলো ৪ জুলাই ২০২৪ এবং পাসপোর্ট কালেকশন মেইল পেয়েছন আমার শাশুড়ী ১ আগস্ট ২০২৪ ও শশুর ৪ আগস্ট ২০২৪. ভিসা চেয়েছিলাম ১৫ আগস্ট ২০২৪ থেকে এবং ভিসা দিয়েছে ১৯ জুলাই ২০২৪ থেকে। বাংলাদেশের এই পরিস্থিতির কারনে আজ পাসপোর্ট সংগ্রহ করা হয়েছে।
এটা এখানে শেয়ার করার কারণ যে এখন যা আমি বলবো তা এখন এবং ভবিষ্যতে অনেকের উপকারে আসবে এবং দয়া করে অন্যদের উপকারের জন্য হলেও ব্যাপারটা ছড়িয়ে দিয়েন বা জানিয়ে দিয়েন।
ভিসা আবেদনের ক্ষেত্রে মাত্র ১৭ টা ডকুমেন্টস আপলোড করেছি যার ৪/৫ অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত ছিলো। বরাবরের মতো কোনো কভার লেটার দেই নাই। যেহেতু অপ্রয়োজনীয় কাগজগুলো কাছে প্রস্তুত ছিলো তাই আপলোড দিয়েছি।
আমরা ইউকে তে এসেছি ১৬ জুলাই ২০২৩.
স্পনসর ছিলো আমার স্ত্রী যার একাউন্টে ১১৩০০ পাউন্ড। আমার শশুর-শাশুরির একাউন্টে ছিলো যথাক্রমে ১৬৩৯৫ টাকা এবং ১৫৯১৭ টাকা।
এতো কম কাগজ আপলোড দিয়ে ভিসা আবেদন করছিলাম দেখে আমার স্ত্রী ভিসা হওয়ার ব্যাপারে কিছুটা সান্দিহান ছিলো এবং একসময় সে ভিসা রিফিউজ হয়েছে ধরে নিয়ে পরবর্তীতে কিভাবে আবেদন করবে চিন্তা করছিলো। আমি বরাবরের মতো ভিসার ব্যাপারে অত্যন্ত নিশ্চিত ছিলাম, কারণ সমস্ত নিয়ম কানুন মেনেই আমি ভিসা আবেদন করেছি।
বাংলাদেশ অফিস ২ বার আমার শশুরের কাগজ ইউকে তে পাঠিয়েছিলো - ৫ জুলাই এবং ২৪ জুলাই ২০২৪, যা তারা ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়।
আমার ধারণা এতো কম কাগজ ও এমন আবেদনে সন্দেহপ্রশন করে এবং ২য় বার কনফার্ম হওয়ার জন্য সরসরি ইউকে এর সাথে যোগাযোগ করে। তারা হয়তো আমাদের অবস্থা পুনরায় যাচাই করতে চেয়েছিলো।
আলহামদুলিল্লাহ ভিসা হয়েছে।
এগুলো বিস্তারিত বলার কারন এই যে- বাবা-মা আনার জন্য অনেকেই অপ্রয়োজনীয় কাগজ যোগাড় করতে অনেক কষ্ট করে এবং হয়তো অনেকেই এইসবের ভয়ে আনতেই সাহস পায় না।