24/03/2025
Public Health and Social Care এই কেয়ার ভিসা ১৫-২৫ হাজার পাউন্ডে বিক্রি হয়, এসব প্রলোভনে ভিসা কিনে প্রতারিত হবেন না।
দেখবেন দুদিন পর কাস্টমার নেই, কাজ নেই বলে কোম্পানি বন্ধ করে আপনার ভিসা বাতিল করবে এবং এসাইলাম সিকার বানিয়ে ছাড়বে কারণ যে একবার দেশ ছাড়ে তারজন্য খালি হাতে ফিরে যাওয়া কঠিন।
এই পেশাগুলির জন্য বিদেশী কর্মীদের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে।
তারচেয়েও বড় বিষয় এই ভিসার ক্ষেত্রে IHS fee লাগেনা
শুধু ভিসা ফি যা অনেকক্ষেত্রে কোম্পানি বহন করে। কিন্তু বাংলাদেশ থেকে অথেনটিক কোম্পানি আপনাকে ভিসা দিবে এটা এখন দু:স্বপ্নের মতন।
বাংলাদেশ থেকে ৩০-৪৫ লাখ খরচ করে ভুয়া কোম্পানিতে না এসে এই বিষয়ে ডিগ্রী অর্জন করা ভালো। কি পরিমাণ মানুষ যে ভুয়া কেয়ার কোম্পানিতে এসে ভিসা বাতিল,কোম্পানি বাতিলের কারণে সর্বস্বান্ত হয়েছে তা শিউরে উঠার মত।
তারচেয়ে এই বিষয়ে মাস্টার্স করুন।ফ্রি স্পনসর পাবেন ইনশাআল্লাহ। স্পনসর পাওয়ার পর ঠিক ৫ বছর পর আপনি ILR এর জন্য আবেদন করার উপযুক্ত হবেন।
এরজন্য পড়াশোনার সময়ে নিজেকে প্রস্তুত করতে পারবেন ১০০%
যেকোনো ইউনিভার্সিটির MOI এক্সেপ্ট করছে কয়েকজায়গায়।
আপনি IELTS ছাড়াও আসতে পারবেন।
টিউশন ফি ১২-১৩ কে।
এক মাস্টার্স আপনার জন্য এই সেক্টর উন্মুক্ত করবে।
Public Health and Social Care-এ পড়ার সুবিধা ও ক্যারিয়ার
এই বিষয়ে পড়ে আপনি সমাজের স্বাস্থ্য ও কল্যাণে সরাসরি অবদান রাখতে পারবেন। এটি একটি বহুমুখী ক্যারিয়ার পথ খুলে দেয়, যেখানে আপনি স্বাস্থ্য, সমাজসেবা, নীতি নির্ধারণ, গবেষণা, বা শিক্ষা ক্ষেত্রে কাজ করতে পারেন। বিশ্বজুড়ে এই পেশাদারদের চাহিদা ক্রমাগত বাড়ছে।
স্কিলড জব ও বেতন (যুক্তরাজ্য):
1. Public Health Specialist
- জনস্বাস্থ্য নীতি তৈরি ও রোগ প্রতিরোধ।
- বেতন: £40,000 - £70,000।
2. Social Worker
- কাজ : দুর্বল ও অসহায় ব্যক্তিদের সহায়তা।
- বেতন: £25,000 - £40,000।
3. Health Promotion Specialist
- কাজ: স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।
- বেতন: £30,000 - £45,000।
4.Mental Health Support Worker
- কাজ: মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সহায়তা।
- বেতন: £18,000 - £25,000।
5.Care Home Manager
- কাজ বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তিদের যত্ন কেন্দ্র পরিচালনা।
- বেতন: £30,000 - £45,000।
কেন এই পথে আসবেন?
প্রথমত মানুষের সাহায্য করা
যুক্তরাজ্যে Shortage Occupation List (SOL) এমন পেশাগুলির একটি তালিকা যেখানে দক্ষ কর্মীর অভাব রয়েছে এবং যেখানে বিদেশী কর্মীদের জন্য ভিসা প্রাপ্তি সহজ করা হয়েছে।