28/08/2023
যারা UK নতুন এসেছেন তাদের জন্য।
1. যে ফ্যামেলি বাসায় থাকবেন, তাদের Privacy কে লঙ্গন করবেন না। আপনার রুমটাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন। বাতরুম ব্যবহারের আগে যেভাবে পেয়েছেন, তার চাইতে ভাল অবস্হায় রেখে বের হবেন।
2. বর্তমানে রিটেইলে অড জব করে যদি পড়াশোনা বা ক্যারিয়ার গঠনের ব্যাপারে চিন্তা না করেন, তবে সারাজীবন রিটেইলে পড়ে থাকতে হবে। তাই যতটুকু ইনকাম না করলে চলা সম্ভব নয়, শুধু ততটুকু কাজ করে, বাকী সময় পড়াশোনায় দিবেন।
3. যদি Work permit এ এসে থাকেন, এখন যে যব করছেন, তার উপর ভিত্তি করে বসে না থেকে, ভাল জব খোজতে হবে। নিজেকে প্রশিক্কিত করার জন্য, ৬ মাস মেয়াদী সার্টিফাইড কোর্স করতে হবে।
4. যে জব ই করেন না কেন, ফাকিবাজীর চিন্তা বাদ দিয়ে কাজটা ভালমত করতে হবে। সপ্তাহে দু একদিন এক্সট্রা টাকা না পেলে ও দু এক ঘন্টা বা দুয়েকটা কাজ অন্যর চাইতে বেশী করতে হবে। তাতে আপনার দক্ষতা যেমন বাড়বে, মালিক ও খুশি হবে।
5. বিয়ে করতে দেরী করবেন না। বয়স ২৭/২৮ এর মধ্যে বিয়ে সেরে ফেলবেন। তাতে ভবিষ্যত ক্যারিয়ার বা জীবন গঠনে দুজন মিলে পরিপুরক শক্তি দিয়ে কাজ করতে পারবেন। একাকীত্বে ভুগবেন না।
6. খরচের পর যে টাকা মাসে সেইব হবে, তার পুরাটা দেশে পাঠিয়ে দিবেন না। যে টাকাটা বাচবে তার ২০% এর বেশী দেশে পাঠাবেন না। UK তে সেইব করবেন।
7. ২ বছরের মধ্যে একটা নির্দিষ্ট টাকা সেইব করার টার্গেট রাখবেন। এবং এই টাকা দিয়ে জবের পাশাপাশি ছোটখাট ব্যবসা করার চিন্তা করবেন।
8. হাতের কাজ শিখুন যেমন ড্রাইবিং, টেইলরিং, প্লাম্বিং, সার্টিফাইট প্লাম্বার বা ইলিকট্রিশিয়ান। এসব করে যে টাকা ইনকাম করতে পারবেন,অড জব করে ট্যাক্স দিয়ে তা কখনো পারবেন না।
9. খারাপ সঙ্গ এড়িয়ে চলবেন। UK তে অলরেডি সেটেল্ড , ভাল কাজ করছে, এমন মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করবেন।
10. অযথা খরচ করার অভ্যাস করবেন না। বাইরে খাওয়া, সিনেমা দেখা, দামী দামী কাপড় কেনা, কন্ট্রাক ফোনে দামী ফোন ,দামী ল্যাপটপ নেয়া এসব করবেন না। UK তে দামী ফোন নিয়ে ঘুরলে কেউ আপনাকে বড়লোক ভাববে না। পরিপাটি করে চলার জন্য দামী কাপড়ের দরকার নেই। যা আছে তাই পরিস্কার পরিচ্ছন্ন করে স্ত্রী করে পড়বেন।
11. কারো কাছ হতে পারতে লোন নিবেন না। ব্যাংক হতে ক্রেডিট কার্ড , লোন তো নিবেন ই না।
12. নিজের চুল নিজে কাটবেন। সেলুনে ১৫ পাউন্ড না দিয়ে ঐ টাকায় ট্রিমার কিনে নিজের চুল নিজে কাটেন। এ রকম অনেক ভাবেই টাকা সেইব করতে পারবেন।
13. যে কাজ ই করেন, সেকেন্ড কোন কাজ হতে ইনকামের চিন্তা করবেন।
14. সপ্তাহে অন্তত একটি দিন নিজের জন্য রাখুন। পরিপুর্ন বিশ্রাম, বাহিরে ঘুরতে যাওয়া, দেশের মানুষকে কল করা এসব করতে পারেন ঐদিন।
15. শর্টকাট খুজবেন না। ২নং পদ্বতিতে অনেক টাকা দিয়ে ভিসা করাবেন না। সঠিক পদ্বতিতে কঠিন হলেও, সঠিক ভিসায় করাবেন। ভিসা শেষ হবার অন্তত তিনমাস আগে ভাল আইনজীবি বা সিনিয়রদের পরামর্শ নিয়ে ভিসা পরিকল্পনা করবেন।