10/03/2026
Worried about UK immigration and settlement?
Confused about your future in the UK?
Here’s a strong alternative: Canada Work Permit.
Through the Francophone Mobility Program, you can apply for Skilled and Non-Skilled Work Permits with our support.
Requirements:
• Minimum French CLB level 5
• Opportunity to work in Canada
• Fast-track pathway for international workers
If you know French or are learning, this could be your gateway to Canada.
Visit our office today for full details. serious candidates only. Message us now.
27/02/2026
USA Full Funded পাওয়ার ৯ টা বড় রাস্তা:
1️⃣ Professor Funding (RA – Research Assistant-ship)
Professor এর Research Grant থেকে Funding।
2️⃣ TA – Teaching Assistant-ship
University তে Teaching করে Stipend + Tuition Waiver।
3️⃣ Graduate Assistant-ship
Departmental কাজের মাধ্যমে Funding।
4️⃣ University/External Fellowship
Merit-based Fully Funded Award।
5️⃣ Fully Funded PhD
PhD মানেই অনেক সময় Full Tuition + Monthly Stipend + Insurance।
6️⃣ Thesis-Based Master’s
Professor manage করতে পারলে RA funding সম্ভব।
7️⃣ STEM Field Advantage
Engineering, CS, Science এ Funding chance বেশি।
8️⃣ Early Application
আগে Apply = Funding slot পাওয়ার chance বেশি।
9️⃣ Strong SOP + Smart Email
Funding GPA দিয়ে না, Strategy দিয়ে আসে।
> USA তে টাকা লাগে - এটা অর্ধেক সত্যি।
> Funding পাওয়ার পথ জানলে - ছবিটা বদলে যায় 🔥🇺🇸
Scholarship ভাগ্য না - যারা সিরিয়াস তাদের ফল।
17/02/2026
Are you looking for Academic help or Running out of time?
So we are providing best quality services with good grades...
Bachelor| Masters| PhD level | PostDoc Level |
🔵Our services:
✍️Thesis/Dissertation Writing
✍️Research proposal
✍️Assignments writing
✍️Research Article writing
📌 We assure you that you will get best quality work with turnitin report of plagiarism.
Direct WhatsApp
https://wa.me/message/5GWCKR3UDGRXE1
11/02/2026
The results of the 46th BCS were published today, with Fatin Ishrak securing first position in the overall merit list. A BUET 17th batch graduate, he has been serving as a Lecturer in the CSE Department at BRAC University since 2023.
His achievement has received strong praise from academic and professional communities, as many see it as a rare combination of engineering excellence, academic dedication, and a strong drive for public service.
Since the Bangladesh Foreign Service is considered one of the most competitive cadres, his success is being viewed as both a personal milestone and a reflection of the high academic standards of top institutions like BUET and BRAC University.
11/02/2026
হাজার হাজার টাকা খরচ করে কোর্স কেনার আগে এই ফ্রি ওয়েবসাইটগুলো একবার ঘুরে আসুন। বেসিক কম্পিউটার থেকে শুরু করে পাইথন কোডিং—সবই শিখতে পারবেন বাংলায়। স্টুডেন্ট এবং জব সিকারদের জন্য মাস্ট-সেভ পোস্ট! ⤵
অনেকেই আমাকে ইনবক্সে নক দেন, "ভাইয়া আইটি বা কোডিং শিখতে চাই কিন্তু ইংলিশে একটু দুর্বল। আবার এই মুহূর্তে দামী কোনো পেইড কোর্স করার মতো বাজেটও নেই।"
সত্যি বলতে, শেখার ইচ্ছা থাকলে এখন আর টাকার অভাব বা ভাষার দূরত্ব কোনো বাধা না। ইন্টারনেটে এমন কিছু অসাধারণ প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি একদম বিনামূল্যে, নিজের ভাষায় (বাংলায়) প্রোগ্রামিং এবং ডিজিটাল স্কিলগুলো শিখতে পারবেন।
আপনার কাজ সহজ করে দেওয়ার জন্য সেরা সাইটগুলো এখানে একজায়গায় গুছিয়ে দিলাম।
✅ ১০ মিনিট স্কুল (10 Minute School) : আমাদের দেশের প্রেক্ষাপটে এটি নিঃসন্দেহে অন্যতম সেরা ই-লার্নিং প্ল্যাটফর্ম। বেসিক আইটি, সফটওয়্যার স্কিল থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং—প্রায় সবকিছুর ওপরই এখানে গোছানো বাংলা ভিডিও টিউটোরিয়াল পাবেন। বিগিনারদের জন্য বেস্ট অপশন। লিংক: 10minuteschool.com
✅ LearnVern : যারা সিরিয়াসলি প্রোগ্রামিং শিখতে চান, তাদের জন্য এটা একটা দারুণ জায়গা। এখানে C, C++, Python এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর ওপর ফুল ভিডিও কোর্স আছে, এবং সেটা একদম বাংলায়। কোনো টাকা পয়সা ছাড়াই অ্যাডভান্সড স্কিল ডেভেলপ করার সুযোগ। লিংক: learnvern.com
✅ GUVI : এটি মূলত একটি ইন্ডিয়ান প্ল্যাটফর্ম হলেও এখানে বাংলা ভাষায় কোডিং শেখার সুযোগ আছে। যারা টেকনোলজি এবং প্রোগ্রামিংয়ের গভীরে ঢুকতে চান, তারা এই সাইটটি এক্সপ্লোর করতে পারেন। লিংক: guvi.in
✅ BanglaFighter Web Basics : আপনি যদি Web Development (HTML, CSS, JavaScript) দিয়ে শুরু করতে চান, তাহলে এই সাইটটি আপনার জন্য। খুব সহজ ভাষায় ওয়েব ডেভেলপমেন্টের হাতেখড়ি হবে এখান থেকেই। লিংক: banglafighter.com
✅ HowToCode.dev : প্রোগ্রামিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে বাংলায় ভালো মানের রিসোর্স খুঁজলে এই সাইটটি দেখতে পারেন। কোডিংয়ের বেসিক থেকে অ্যাডভান্সড টপিকগুলো এখানে কাভার করা হয়েছে। লিংক: howtocode.dev
বোনাস:
✅ freeCodeCamp : এটা যদিও মূলত ইংলিশ প্ল্যাটফর্ম, কিন্তু কোডিং শেখার জন্য এর চেয়ে ভালো রিসোর্স পৃথিবীতে খুব কমই আছে। ভালো খবর হলো, এদের অনেক কনটেন্ট এবং কমিউনিটি গাইড এখন বাংলায় পাওয়া যায় বা বাংলা সাবটাইটেল দিয়ে বোঝা যায়। প্রজেক্ট-ভিত্তিক শেখার জন্য এটি ওয়ার্ল্ড ক্লাস। লিংক: freecodecamp.org
✅ ইউটিউব (YouTube) : সবশেষ এবং সবচেয়ে বড় রিসোর্স। নির্দিষ্ট কোনো টপিক, যেমন— "Python tutorial in Bangla" বা "Web Design bangla tutorial" লিখে সার্চ দিলে হাজার হাজার কোয়ালিটি ভিডিও পেয়ে যাবেন।
আমার পরামর্শ:
সবগুলো সাইট একসাথে দেখে কনফিউজড হবেন না। শুরুতে যেকোনো একটি প্ল্যাটফর্ম বেছে নিন এবং বেসিক কম্পিউটার স্কিল ঝালিয়ে নিন। এরপর আস্তে আস্তে কোডিং বা আপনার পছন্দের নিশে ফোকাস করুন।
রিসোর্সগুলো হাতের কাছেই আছে, এখন দরকার শুধু আপনার ডেডিকেশন। পোস্টটি আপনার পরিচিত স্টুডেন্ট বা লার্নারদের সাথে শেয়ার করে দিতে পারেন, হয়তো কারো ক্যারিয়ারের মোড় ঘুরে যাবে এই ফ্রি রিসোর্সগুলো দিয়ে।
হ্যাপি লার্নিং! 🚀
10/02/2026
ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য ব্যাংক স্টেটমেন্ট কত টাকা দেখাতে হবে?
ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসা আবেদন করতে ব্যাংক স্টেটমেন্ট বা পর্যাপ্ত ফান্ড প্রুফ দেখানো বাধ্যতামূলক। আবেদনকারীকে প্রমাণ করতে হয় যে পড়াশোনার সময় নিজের থাকাখাওয়া ও অন্যান্য খরচ নিজেই বহন করতে সক্ষম।
সাধারণভাবে প্যারিসে বছরে প্রায় ১০০০ × ১২ = ১২০০০ ইউরো এবং প্যারিসের বাইরে প্রায় ৯০০ × ১২ = ৯০০০ ইউরো লিভিং এক্সপেন্স দেখাতে হয়, যার সাথে এক বছরের টিউশন ফি যোগ করে মোট ফান্ড হিসাব করা দেখাতে হয়।
৩ মাসের স্টেটমেন্ট অনেক সময় গ্রহণযোগ্য হলেও ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট বেশি নিরাপদ। সেভিংস, কারেন্ট বা এফডিআর সব ধরনের অ্যাকাউন্ট গ্রহণযোগ্য, তবে টাকার উৎস পরিষ্কার থাকা জরুরি।
প্রয়োজনে এফডিআর ও সেভিংস মিলিয়েও ফান্ড দেখানো যায়, যেমন একটি বড় অংশ এফডিআরে ১০ থেকে ১২ লাখ টাকা এবং বাকি অংশ সেভিংস অ্যাকাউন্টে ৫ থেকে ৮ লাখ টাকা রাখা।
আর যাদের স্কলারশিপ থেকে লিভিং এক্সপেন্স আংশিক বা সম্পূর্ণ কভার হয়, তাদের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন কম বা নাও হতে পারে, তবে স্কলারশিপের অফিসিয়াল প্রুফ অবশ্যই দেখাতে হবে।
06/02/2026
Computer-based IELTS পরীক্ষায় ভালো স্কোরের জন্য প্রস্তুতি হোক সাজানো এবং গোছানো। এজন্য সকল ফ্রি সাইট দিয়ে দিলাম। লাগা বিদেশ!
১. Jumpinto.com
✅ বিশেষ সুবিধা:
🗹 Cambridge IELTS 1–20 সমস্ত বই সম্পূর্ণ
🗹 Reading ও Listening অংশের জন্য ইনস্ট্যান্ট ফিডব্যাক
🗹 IELTS প্র্যাকটিসের জন্য অত্যন্ত কার্যকর ও সময়সাশ্রয়ী
২. ieltsonlinetests.com
✅ বিশেষ সুবিধা:
🗹 Cambridge বইয়ের পাশাপাশি প্রচুর প্র্যাকটিস টেস্ট ও মক টেস্ট
🗹 ফ্রিতে অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ
🗹 ব্যাপক প্রশ্ন ব্যাংক
৩. miniielts.com
✅ বিশেষ সুবিধা:
🗹 Cambridge বইয়ের বাইরে আলাদা Reading ও Listening রিসোর্স
🗹 সমসাময়িক কমন প্যাসেজ এবং সাম্প্রতিক পরীক্ষায় আসা প্রশ্নের সংগ্রহ
🗹 প্রিয় তালিকায় রাখার মতো একটি সাইট
৪. ieltsmate.net
✅ বিশেষ সুবিধা:
🗹 Cambridge টেস্টের পাশাপাশি গত পরীক্ষায় আসা প্রশ্নের সেট
🗹 Single skill বা পূর্ণাঙ্গ মক টেস্ট দেওয়ার অপশন
🗹 বাস্তব পরীক্ষার অনুভূতি প্রদান
৫. 10fingers.com
✅ বিশেষ সুবিধা:
🗹 IELTS-এর জন্য নয়, কিন্তু টাইপিং স্পিড বাড়ানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়
🗹 প্রতিদিন ১০–১৫ মিনিট ব্যবহারে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষায় সময় ব্যবস্থাপনায় সাহায্য করবে
________________________________________
সাজেশন:
🗹 Reading, Listening-এর জন্য Jumpinto বা miniielts থেকে নিয়মিত অনুশীলন করুন।
🗹 Mock test দিতে ieltsonlinetests বা ieltsmate ব্যবহার করুন।
🗹 টাইপিং স্পিড উন্নত করতে 10fingers নিয়মিত ভিজিট করুন।
আপনার IELTS প্রস্ততি শুভ হোক
সংগৃহীত পোস্ট!
02/02/2026
ইউকেতে কোন ডিপার্টমেন্টে পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে এগোলে সবচেয়ে বেশি জব পাওয়ার সম্ভাবনা থাকে, এই প্রশ্নটি এখন অনেকেরই। কারণ ডিগ্রি থাকলেও সঠিক স্কিল ও চাহিদাসম্পন্ন সেক্টর না হলে চাকরি পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।
২০২৫ সালের সর্বশেষ শ্রমবাজার বিশ্লেষণ অনুযায়ী, ইউকের যেসব খাতে এখনো সবচেয়ে বেশি জব ভ্যাকেন্সি খালি আছে, সেগুলো নিচে দেওয়া দিলাম-
২০২৫ সালে ইউকের সবচেয়ে বেশি জব ভ্যাকেন্সি থাকা ১০টি খাত
১/ শিক্ষা বিভাগ (Education)
২/ ইঞ্জিনিয়ারিং (Engineering)
৩/ কোয়ালিফাইড একাউন্টেন্সি (Qualified Accountancy)
৪/ আইটি ও টেলিকমিউনিকেশন (IT & Telecoms)
৫/ রিটেইল (Retail)
৬/ কনস্ট্রাকশন ও প্রোপার্টি (Construction & Property)
৭/ লিগাল সেক্টর (Legal)
৮/ একাউন্টেন্সি ও ফাইন্যান্স (Accountancy & Finance)
৯/ ট্রান্সপোর্ট ও লজিস্টিকস (Transport & Logistics)
১০/ সেলস ও কাস্টমার সার্ভিস (Sales)
তথ্যসূত্র: ONS, UK Labour Market Analysis, Employer-focused job vacancy reports (২০২৫)
অসংখ্য জব ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও আমরা অনেক সময় চাকরি পাই না। এর মূল কারণ হলো স্কিল গ্যাপ—আমাদের পড়াশোনা ও বাস্তব কাজের দক্ষতার মধ্যে বড় পার্থক্য। এই স্কিল শর্টেজ নিয়ে স্বয়ং ইউকে সরকার এবং এমপ্লয়াররা দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন।
২০২৫ সালে এসে দেখা যাচ্ছে,
• মোট ভ্যাকেন্সির সংখ্যা আগের বছরের তুলনায় কিছুটা কমেছে
• কিন্তু স্কিলড ও কোয়ালিফাইড প্রফেশনালদের চাহিদা এখনো অনেক বেশি
• প্রতিটি জবের বিপরীতে প্রতিযোগিতা বেড়েছে
এর মানে হলো—
শুধু ডিগ্রি থাকলেই চলবে না
নির্দিষ্ট সেক্টরের জন্য প্রয়োজনীয় স্কিল থাকতে হবে
ডিমান্ড-ভিত্তিক ক্যারিয়ার প্ল্যান করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
২০২৫ সালে কোন খাতে পড়াশোনা বা ক্যারিয়ার করলে জব পাওয়ার সম্ভাবনা বেশি?
-আইটি, সাইবার সিকিউরিটি ও ডেটা-ভিত্তিক স্কিল
AI, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্লাউড, সাইবার সিকিউরিটি—এই স্কিলগুলোতে দক্ষ লোকের অভাব এখনো রয়েছে।
-ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন
Civil, Electrical, Mechanical, Project Management—এই ক্ষেত্রগুলোতে দীর্ঘমেয়াদে কাজের সুযোগ আছে।
-শিক্ষা বিভাগ
স্কুল, কলেজ, ট্রেনিং সেন্টার ও স্পেশাল এডুকেশনে শিক্ষক ও সাপোর্ট স্টাফের ঘাটতি এখনো কাটেনি।
-কোয়ালিফাইড একাউন্টেন্সি ও ফাইন্যান্স
ACCA, ACA, CIMA-এর মতো প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকলে ভালো বেতনের চাকরি পাওয়া তুলনামূলক সহজ।
-ট্রান্সপোর্ট, লজিস্টিকস ও সেলস
এই খাতগুলোতে entry-level থেকে অভিজ্ঞ—সব লেভেলেই সুযোগ আছে।
ইউকেতে কিন্তু চাকরির সংকট নেই, সংকট হলো সঠিক স্কিলের।
আপনি যদি ডিমান্ড-ভিত্তিক সাবজেক্ট বেছে নেন এবং সেই অনুযায়ী নিজেকে স্কিলড করে তুলতে পারেন, তাহলে ভালো বেতনের জব পাওয়া সময়ের ব্যাপার মাত্র।
30/01/2026
🇦🇺🚨 Bangladesh এখন Australia Assessment এ “LEVEL 3 – HIGH RISK” 🚨🇧🇩
অনেকেই প্রশ্ন করছেন —
👉 Level 3 মানে কী?
👉 এতে কি ভিসা পাওয়া যাবে না?
👉 এখন কী করা উচিত?
চলো সহজভাবে বুঝি ⬇️
🔴 Level 3 মানে কী?
Level 3 হলো High Risk Country category।
মানে হলো —
❌ বেশি document proof লাগবে
❌ Interview / extra checking হতে পারে
❌ Genuine student না হলে ভিসা পাওয়া খুব কঠিন
কিন্তু ⚠️
👉 Level 3 মানেই ভিসা বন্ধ না
👉 সঠিক profile থাকলে এখনো ভিসা possible ✅
📝 এখন তুমি কী করবে? (Very Important)
✅ Strong SOP লিখতে হবে
✅ Bank statement + sponsor proof strong রাখতে হবে
✅ Study gap / previous refusal থাকলে clear explanation দিতে হবে
✅ Genuine student হিসেবে profile build করতে হবে
❌ Fake document / shortcut একদম না
📣 যারা Apply করতে চাও এখন
ভালো registered agent / consultant এর মাধ্যমে apply করো
নিজে নিজে ভুল করলে rejection হলে future এ সমস্যা হবে ❗
👉 মনে রাখো —
আজকের একটা ভুল decision
তোমার পুরো Australia dream নষ্ট করে দিতে পারে 😔
🎯 সঠিক information নাও
🎯 সঠিক guidance নাও
🎯 তারপর apply করো
🔁 এই পোস্টটা share করো —
যেন অন্য কেউ ভুল করে ক্ষতিতে না পড়ে 🙏🇦🇺
30/01/2026
বাংলাদেশের স্টুডেন্ট কে এখন ইউকে আর নিতে চাচ্ছে না! অলরেডি ছয়টা ইউনিভার্সিটি অফ করে দিছে! যারা ইউকে যাবেন তারা একটু চিন্তা ভাবনা করে আগাবেন!
বর্তমানে বাংলাদেশকে সবাই কম ভিসা দিচ্ছে এখন!
বাস্তবতা কেউ বলে না! আমি বলে দিলাম সবাইকে!
যারা এখন বিদেশ যাবেন দুই তিনটা দেশ এপ্লিকেশন করে রাখবেন! এতে আপনার যাওয়ার অপশনটা অনেক বাড়বে!