UK Students Information in Bangladesh

UK Students Information in Bangladesh

Share

The purpose of this group is for all students to get genuine information about the United Kingdom.

30/05/2023

ইউকেতে ডিপেন্ডেন্ট ভিসার পরিবর্তন হচ্ছে জানুয়ারি থেকে!!!

ব্রিটিশ হোম সেক্রেটাট্রি সুয়েলা ব্রাভারম্যান স্টুডেন্ট ও ডিপেন্ডেন্ট ভিসার নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছেন।

পরিবর্তন গুলো হলো:

১. ডিপেন্ডেন্ট ভিসার পরিবর্তন
আগামী জানুয়ারি থেকে, রিসার্চভিত্তিক ডিগ্রীতে (পিএইচডি) অধ্যানরত ছাত্রছাত্রী ব্যতিরেকে কেউ ডিপেন্ডেন্ট নিয়ে ইউকে আসতে পারবেন না।

২. Student ভিসা থেকে ওয়ার্ক ভিসাতে সুইচ
ডিগ্রী শেষ না করে কেও ওয়ার্ক ভিসাতে মুভ করতে পারবেন না।

যাদের চিন্তা ভাবনা ছিলো ডিপেন্ডেট নিয়ে ইউকে আসার এখনো সেপ্টেম্বর ইনটেক ধরার চান্স আছে। এইসব বিষয়ে অথবা ইনফরমেশন নিয়ে কোনো প্রকার সাহায্য লাগলে অবশ্যই যোগাযোগ করবেন।

24/05/2023

যারা এই সেপ্টেম্বর ইনটেকে আসতে চাচ্ছেন তাদের জন্য এখনো নীচে দেওয়া ইউনিভার্সিটিতে এপ্লাই করার সুযোগ আছে। যেগুলো OIETC দিয়ে সম্ভব মেনশান করে দেওয়া আছে। যাদের তারপরও কোনো প্রকার সাহায্য প্রয়োজন হলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

1. Bangor University
2. Kingston University
3. University of Plymouth
4. University of Westminster (OIETC)
5. Nottingham Trent University
6. De Montfort University
7. University of Hertfordshire(OIETC)
8. Bournemouth University
9. University of Central Lancashire
10. Sheffield Hallam University
11. Coventry University, Coventry
12. Coventry University, London
13. Middlesex University
14. Staffordshire University
15. University of Chester(OIETC)
16. Canterbury Christ Church University (OIETC)
17. Cardiff Metropolitan University
18. University of Gloucestershire
19. Aston University
20. University of Brighton
21. University of Greenwich
22. University of Sunderland, Sunderland
23. Liverpool Hope University

17/05/2023

ইউকে আসার গল্প বলব যারা আসবে হইত গল্পের সাথে মিলে যাবে কারন আমরা তহ বাংলাদেশি, চিন্তা ভাবনার কিছুটা মিল থাকবে 🥰

একটা সময় দেশের অবস্থা চিন্তা করে এবং আমাদের মতো গ্রেজুয়েট বেকার কথা চিন্তা করে প্লান করা যে বিদেশ চলে যাবো। তখন শুরু করলাম কোথায় একটু কম খরচে এবং কোন দেশের ভিসা রেশিও বেশি এটা দেখে প্লান করি ইউকে যাওয়ার।

এমতাবস্থায় ইউনিভার্সিটির লাস্ট ডেট চলে আসছে আমি এজেন্সি খুঁজা শুরু করলাম তারপর খুবই পূর্ব পরিচিত একজনের একটা এজেন্সি পেলাম। আসলে ইউকেতে কোনো চার্জ করে না এজেন্সি গুলো। তারপর তাদের কথা মতোই ১) পাসপোর্ট ২) এস এস সি, এইচএসসি এবং বিবিএ সার্টিফিকেট এবং মার্কসিট ৩) প্রাইভেট ভার্সিটির মিডিয়াম অফ ইন্সট্রাকশান সার্টিফিকেট ৪)২ জন স্যার রিকমেন্ডেশন ৫) ওর্য়াক এক্সপিরিএন্স সার্টিফিকেট এইসব নিয়ে স্ক্যান করে দিয়ে দিলাম। তারা আমার এপ্লাই শুরু করে দিল।

তারপর কয়েকদিন পর এক আপু ফোন দিয়ে বলে আপনার তহ অফার লেটার চলে আসছে আপনি ইমেইল চেক করুন
এখন আপনি ভার্সিটির ইন্টারভিউ জন্য রেডি হন আর টিভি টেস্টের ডেট নিয়ে রাখেন আমিও তাদের কথা মতোই সব কিছু করি সাথে ইন্টাভিউতে এজেন্সি অনেক হেল্প করে কিন্তু সব কিছু আমার নিজে নিজেই করতে হইছে। কিছুদিনের মধ্যেই রেসাল্ট আসল আমি ইন্টারভিউ পাস করেছি।

তারপর ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে বলল কারন মিনিমাম ২৮ দিনের স্টেটমেন্ট নিতে হয়, আমার একটু প্রব্লেম থাকায় আমি এজেন্সির হেল্প নিয়ে এই প্রব্লেম শেষ করি।

এখন কাজ আসল টাকা জমা দেওয়ার তখন আমি খুব বিপদে পরি কারন তখন খুব ডলার এবং পাউন্ডের সৎকট এখনো অনেকেই এই প্রব্লেম ফেইস করে যাচ্ছে তারপর এজেন্সি একটি ব্যাংকের সন্ধান দেই সেটা হচ্ছে সোনালি ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমেই টাকা জমা দেই।

তারপর ২৮ দিন স্টেটমেন্ট রেডি হওয়ায় ক্যাস লেটারের জন্য আবেদন ২/৩ দিনের মধ্যে পেয়ে গেলাম।

IHS & Embassy fee দেওয়া খুবই কঠিন কাজ হয়ে গেছে বাংলাদেশে কার্ড দিয়ে ৩৫০ পাউন্ডের বেশি কেউ পেমেন্ট করতে পারবে না। যদি না কোন ব্যাংক বাড়িয়ে দেয়। তারপর ২/১ টা ব্যাংক পেয়েছিলাম কিন্তু সময়ের কারনে আমি ইউকে থেকেই পেমেন্ট করায়।

তারপর শুভ মূহুর্ত্ ফাইল জমা দেওয়ার ১৭ দিনের মাথায় আমার ভিসা সাক্সেসফুল 🥰 হওয়ার ম্যাসেজ চলে আসল। সবচেয়ে কষ্টের বিষয় অইদিন থেকে আমার মন খারাপ হয়ে গিয়েছিলো সবাইকে ছেড়ে আসার 😢
যায় হউক আমার জার্নি শেয়ার করলাম কারন অনেকেই এপ্লাই করছে কি কি করতে হবে বুঝতে পারবে এবং আর কারো ইনফরমেশনের জন্য সাহায্য লাগলে এই পেইজে নক করতে পারে।

11/05/2023

যারা আমরা ক্যাস পাওয়ার পর যখন IHS ফ্রি আর Embassy ফ্রি দেওয়া নিয়ে অনেক প্রব্লেম ফেইস করেছি। কারন বাংলাদেশে কার্ড দিয়ে মাসে ৩৫০ ডলারের বেশি এন্ট্রি করানো সম্ভব না।তার কারনে অনেকেই প্রব্লেমে পরে থাকে। যেমন আমি নিজেই ইউকে থেকে প্রেমেন্ট করিয়ে ছিলাম।কারন আমার যে কার্ড ছিল সেসব ব্যাংক সম্ভব না বলে জানিয়ে দিয়েছিল।
এখন কয়েকটা ব্যাংকের কথা বলব যেমন প্রিমিয়ার ব্যাংক,আই এফ আইসি ব্যাংক যেগুলো জানা মতে কেউ সমস্যা জানিয়ে আগে থেকে কথা বললে তারা লিমিট অফশান বাড়িয়ে দেই।এইজন্য কিছু নিয়ম ফলো করতে হয় মানে সময় লাগে একটু। সিটি ব্যাংকে করা যায় কিন্তু Embassy ফ্রি সিটি ব্যাংকে করলে টাকা কাটে কিন্তু সফল হয় না তাই একটু সাবধানে সবকিছু বিবেচনা করে করা উচিত।
আর হ্যা আরো হইত প্রাইভেট ব্যাংক আছে যারা লিমিট বাড়িয়ে প্রেমেন্ট করাচ্ছে। যারাই এই প্রব্লেমে পরেন তারা সাথে সাথে ব্যাংক গুলোর সাথে কথা বলে আপনার সমাধান করিয়ে নিবেন।

10/05/2023

ইউকেতে ইনকাম নিয়ে বলব আসলে সবাই মনে করে ইউকে আসলে ৪-৫ লাখ কামানো যায় আসলে মানুষের স্বপ্ন এবং আশা ভরসা তার সাথে বাস্তবতা সবসময় আলাদা হয়।
কিন্তু ভালো দিক হচ্ছে ইউরোপ থেকে অবশ্যই এদিকের ইনকাম অনেকটা ভালো। তার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। এদিকে নতুন নিয়ম অনুযায়ী ঘন্টা প্রতি ১০.৪০ করে আপনাকে দিতে বাধ্য থাকিবে কারন এইটাই সর্বনিম্ম বেতন। তাহলে একটা স্টুডেন্ট সপ্তাহ পারমিট থাকে ২০ ঘন্টা যদি সে ২০ ঘন্টা করে তাহলে সপ্তাহে ২০০ পাউন্ড আর মাসে ৮০০ পাউন্ড পাবে, যা বাংলাদেশী টাকায় ১ লাখ টাকার মতো। এছাড়া এদিকের পরিস্থিতি অনুযায়ী যাদের টাকা দরকার হয় তারা চেষ্টা করে অন্য উপায়ে ইনকাম করে তাদের উর্পাজন বাড়াতে। এইগুলো হচ্ছে সর্বনিম্ম ইনকাম কথা বলেছি এইছাড়া আস্তে আস্তে সবার বেতনেই বাড়ে। আর ফুলটাইম হয়ে গেলে তখন ঘন্টার কোনো লিমিট থাকবে না তখন চাইলে আপনি অনেক বেশী ইনকাম করতে পারবেন।

09/05/2023

ইউকেতে মাসিক কেমন খরচ লাগে সবাই এইটা নিয়ে অনেক সমস্যার সসম্মুখীন হয়।তাই আসলে এনালাইসিস করে সবাইকে ক্লিয়ার করে দিতে চাচ্ছি।
প্রথমেই বাসা ভাড়া যেটা এদিকে সবচেয়ে ব্যায়বহুল খরচ মিনিমাম সিংঙ্গেল দের জন্য ৩০০-৪০০পাউন্ড লাগে যেটা বাংলাদেশে ৪০০০০-৫০০০০ টাকা।
তারপর খাবার খরচ প্রতিমাসে ০-১০০ পাউন্ড লাগে যেটা বাংলাদেশে প্রায় ১০০০০ টাকা মতো।
অন্যান্য আর গাড়িভাড়া মিলে আরো ১০০ পাউন্ড যাবে।
তাহলে সিঙ্গেল দের জন্য প্রায় ৫০০ পাউন্ড লাগে প্রতি মাসে যেটা বাংলাদেশী টাকায় ৬৫০০০টাকা মতো।
আশাকরি সবাই এই ব্যাপারটা বুঝতে পেরেছেন।

09/05/2023

ইউকেতে ইউনিভার্সিটির টিউশান ফ্রি নিয়ে কিছু বলব 🤔

আসলে ম্যান টু ম্যান ভেরি করে কিন্তু প্রায় অনেকেই হাফ পেমেন্ট করে আসে বাকিটা এদিক থেকে ইনকাম করে দিতে চাই তাদের উদ্দেশ্য বলব প্লিজ যারা আসতে চাচ্ছেন মিনিমাম ৭০%-৭৫% দিয়ে আসা উচিত নাহলে বাড়ি থেকে টাকা আনানো লাগবে।
কারন হিসেবে নতুন জায়গা মানিয়ে নিতে সময় লাগবে এইছাড়া আপনাদের মতো অনেকেই ঢুকছে তাই জব পেতে সবারেই সময় লাগছে।তাই সবার ব্যাকআপ নিয়ে আসা অথবা প্লান করে আসা উচিত।

09/05/2023

Documents required for UK student visa

1) Passport
2)All academic certificates and transcripts
3)IELTS/OIETC/MOI
4)Two Recommendations like varsity/college teacher
5)Job Experience Certificate (If have)
7) TB Test Report
8)Bank Statement

Apply>Unconditional Offer Letter>KIra/CAS Interview>Tuition Fee Payment>CAS Letter> IHS FEE>Embassy Fee> File Submission to the VFS> Obtaining a Visa.

08/05/2023

ইউকেতে আসার পর কি কি করবেন।

🎯এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর ব্ল্যাক ক্যাবে করে বাসায় যাবেন না, অনেক ভাড়া নেয় ওরা। বাসার কাছাকাছি ট্রেনের স্টেশন থাকলে ট্রেনে করে যাওয়ার ট্রাই করবেন, কিন্তু বেস্ট অফশান বাসে যেতে পারেন দূরে যাওয়ার জন্য ন্যাশানাল এক্সপ্রেস ভালো।

🎯 এম্বাসি থেকে পাওয়া লেটারে উল্লেখিত ঠিকানায় গিয়ে BRP কার্ড সংগ্রহ করবেন। অবশ্যই পাসপোর্ট সাথে নিবেন।

🎯 আসার দুই একদিনের মধ্যে অনলাইন মোবাইল ব্যাংকিং এর জন্য অনলাইন মোবাইল ব্যাংক একাউন্ট ওপেন করবেন। Monzo, Starling, Halifax ব্যাংক এ খুলতে পারলে ভালো। খুবই সহজ,এপ-স্টোর থেকে ডাউনলোড করে নির্দেশনা ফলো করলেই ওপেন করা যাবে। না পারলে পাশের কোন বড় ভাই বোনের হেল্প নিবেন, ডেবিট কার্ডের জন্য এপ্লাই করবেন এবং হাতে পাওয়ার পর কিছু লেনদেন বা কেনাকাটা করবেন যেন স্টেটমেন্ট নেয়া যায়৷

🎯যারা লন্ডনে থাকবেন তারা অনলাইনে Oyster Card ( বাস, ট্রেন ভাড়া দেয়ার কার্ড) এর জন্য এপ্লাই করবেন ( স্টুডেন্টদের জন্য)।

🎯ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট কনফার্মেশন লেটার, ব্যাংক ওপেনিং লেটার, GP রেজিস্ট্রেশন লেটার এর জন্য ইমেইল করে আপনার ঠিকানায় পাঠিয়ে দিতে বা PDF ফাইল দিতে বলবেন। লেটার গুলোতে যেন আপনার ইউকের এড্রেস উল্লেখ করে দেয় তা জানিয়ে দিবেন।

🎯National Insurance Number ( NI) এর জন্য আপ্লাই করতে হবে এই https://www.apply-national-insurance-number.service.gov.u...

🎯 প্রবিশনাল ড্রাইভিং লাইসেন্স এর জন্য এপ্লাই করবেন এই লিংকে ঃ
https://apply-provisional-driving-licence.service.gov.uk/

🎯ব্যাংক ওপেনিং লেটার পাওয়ার পর নিকটতম ব্যাংকে ( লেটারে উল্লেখিত ব্যাংক) কল দিয়ে ব্যাংক ওপেনিং এর জন্য এপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন। আর যদি বলে অনলাইনে ওপেন করে নিতে তাহলে অনলাইনে এপ্লিকেশন করে একাউন্ট করে নিবেন।

🎯ব্যাংক একাউন্ট ওপেন করার জন্য প্রুফ অফ এড্রেস চাইবে। যাদের বাসা ভাড়ার এগ্রিমেন্ট পেপার থাকবে তারা ওটা দিবেন আর যাদের থাকবে না তারা অনলাইন ব্যাংক একাউন্ট থেকে একটা স্টেটমেন্ট ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন৷ Monzo, Starling এর স্টেটমেন্ট এক্সেপ্টএবল।

🎯 আপনার বাসা থেকে সবচেয়ে কাছের NHS ক্লিনিকে গিয়ে GP Practice এর নিউ পেশেন্ট এর রেজিস্ট্রেশন করে নিবেন।
আর যারা একটু-আধটু জব করতে চান তারা জবের জন্য এপ্লাই করবেন। পরিচিত যারা আছে তাদের কে বলতে পারেন জব ম্যানেজ করে দেয়ার জন্য। জবের ক্ষেত্রে এদেশে রেফারেন্সের ভূমিকা বিশাল ,প্রথম জবগুলো সাধারণত রেফারেন্সে হয় অথবা অথবা অনলাইনে সার্চ করে এপ্লাই করবেন।
হায় হুতাশের কিছু নাই,নতুন জায়গা একটু সময় লাগবে তা মানিয়ে নিবেন।

INDEED AND LinkedIn PROFILE চাকরির জন্য এপ্লাই করা শুরু করে দিবেন।

ধন্যবাদ।

Want your school to be the top-listed School/college in London?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Swindon
London