প্রচার করো, যদি একটি আয়াত ও হয়।

প্রচার করো, যদি একটি আয়াত ও হয়। أَطِيعُواْ اللَّهَ وَأَطِيعُواْ الرَّسُولَ N/A

শিলা বৃষ্টিতে উল্লাসিত না হয়ে আল্লাহর গজবকে ভয় করুন এবং আল্লাহর রহমতের আশা করুন।সূরা ফীল এ আব্রাহা এবং আদ ও সামুদ জাতি...
01/04/2024

শিলা বৃষ্টিতে উল্লাসিত না হয়ে আল্লাহর গজবকে ভয় করুন এবং আল্লাহর রহমতের আশা করুন।
সূরা ফীল এ আব্রাহা এবং আদ ও সামুদ জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন একটু স্মরণ করে দেখুন।

23/04/2022
11/04/2022

হযরত আয়েশা ( রা: ) থেকে বর্ণিত...

আমি জিজ্ঞাসা করি, "হে আল্লাহর রাসূল, আমি যদি বুঝতে পারি যে লাইলাতুল-কাদর, তাহলে আমার সে রাতে কি দোয়া করা উচিত?" তিনি ( সা: ) উত্তর দেন, "তোমার দোয়া করা উচিত:

আল্লাহুম্মা ইন্নাকা 'আফুউউন, তুহিব্বুল-'আফওয়া, ফা' ফু 'আন্নি ( হে আল্লাহ, আপনি সবচাইতে ক্ষমাশীল, এবং আপনি ক্ষমা ভালবাসেন, তাই আমাকে ক্ষমা করুন )। "

[তিরমিযি]

اللهم إنك عفو تحب العفو فاعفُ عني‏

23/03/2022

হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় কর এবং সেই দিনকে ভয় কর যেদিন পিতা তার সন্তানের কোন উপকার করতে পারবে না এবং সন্তানও তার পিতার কোন উপকারে আসবে না। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোকা দিতে না পারে এবং মহাপ্রতারক (শয়তান) যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোকায় ফেলতে না পারে। সূরা-লোকমান-আয়াত: ৩৩

14/03/2022

নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন (এর বিনিময়ে) যে, তাদের জন্য রয়েছে জান্নাত। সূরা- তাওবা, আয়াত-১১১

রোমান আব্রামোভিচ, রাশিয়ান বিলিয়নিয়ার, চেলসি ফুটবল ক্লাবের মালিক যার আনুমানিক সম্পদের পরিমাণ ১০.৪ বিলিয়ন পাউন্ড। তার মধ্যে উল্লেখযোগ্য লন্ডনের কেনজিংটনে ১৫০ মিলিয়ন পাউন্ড এর মেনশন এবং ২২ মিলিয়ন পাউন্ড এর পেন্টহাউস, ইয়ট, প্রাইভেট জেট এবং আরও অনেক কিছু।
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে কপাল পুড়েছে এই বিলিয়নিয়ারের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে ইংল্যান্ডের সরকার বাজেয়াপ্ত করেছে তার সকল সম্পদ।

অপরদিকে সৌদি বিলিয়নিয়ার সুলাইমান বিন আব্দুল আজিজ আল রাজি যার আনুমানিক সম্পদের পরিমাণ ১৬ বিলিয়ন মার্কিন ডলার। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল রাজি ব্যাংক যা পৃথিবীর সর্ববৃহৎ ইসলামী ব্যাংক হিসেবে পরিচিত এবং সৌদি আরবে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ খেজুরের বাগান। সেই বাগানের খেজুর দিয়ে মক্কা এবং মদীনায় রমজানে ইফতারের আয়োজন করা হয়।

এখন আসি আসল কথায়, রোমান আব্রামোভিচ যার অর্জিত সকল সম্পদ চোখের পলকেই আল্লাহ ধুলিস্যাৎ করে দিয়েছেন, যেমনটি হয়েছিল কারুন আর সাজ্জাদ এর সাথে।

আরেকজন সুলাইমান বিন আব্দুল আজিজ আল রাজি দুনিয়ার সব সম্পদ স্বেচ্ছায় বিলিয়ে দিয়েছেন অদেখা আর অদৃশ্য আখেরাতের জন্য। যেমনটি করেছিলেন হযরত আবু বকর, ওমর এবং উসমান রাদিয়াল্লাহুআনহুমা। তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি এখন কেমন অনুভব করছেন, তার উত্তরে তিনি বলেছিলেন আমি এখন নিজেকে খুবই হালকা এবং ভারমুক্ত মনে করছি, কেননা আমি এখন আল্লাহর সামনে নিজেকে পুরোপুরি নিঃস্ব ভাবে উপস্থাপন করতে পারব।

দুইজনই বিলিয়নিয়ার দুইজনই অঢেল সম্পদের মালিক কিন্তু পার্থক্য একজনের বিজনেস পার্টনার দুনিয়ার মোহ এবং আভিজাত্য আর আরেকজনের বিজনেস পার্টনার সয়ং তার পালনকর্তা- আল্লাহ। আবার এই দুজনের সম্পদের মালিকও তিঁনি, একমাত্র আল্লাহ, যার একজনকে তিনি দুনিয়া দান করেছেন আর আরেকজনকে হেদায়া।

Address

Cannon Street
London
E12LJ

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রচার করো, যদি একটি আয়াত ও হয়। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to প্রচার করো, যদি একটি আয়াত ও হয়।:

Shortcuts

Share

Category