25/08/2021
সাফীর অনলাইন মাদরাসা: শিক্ষা ব্যবস্থায় এক অনন্য সংযোজন
- প্রফেসর ডক্টর মুহাম্মাদ ওয়ালী উল্যাহ মাদানী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
----------------------------------------
লন্ডন ভিত্তিক সাফীর অনলাইন মাদরাসা। আমার বন্ধু ড. আবুল কালাম আজাদের ব্রেইন চাইল্ড। তাঁর সাথে প্রিন্সিপ্যাল হিসেবে আছেন অনুজপ্রতিম মেধাবী শিক্ষাবিদ মাহমুদ বিন সা'ঈদ। আরও আছেন আমাদের ছাত্র আই আই ইউসি'র দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আমীনুল হকসহ এক ঝাঁক মেধাবী শিক্ষক-শিক্ষিকা। শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন প্রান্তের।
এক অসাধারণ মিলনমেলা। কিছুদিন পূর্বে ছোট ছোট বাচ্চাদের আরবি ও ইংরেজীতে অসাধারণ উপস্থাপনা এবং অভিভাবকগণের কিছু কমেন্ট ও অনুভূতি দেখে যারপর নাই অভিভূত হয়েছি। গত রাতে তাদের একটি প্রাইজ গিভিং সিরিমনীতে অনলাইনে যোগ দিয়ে বিস্মিত হয়েছি। শিক্ষার্থীদের পারফরম্যান্স আলহামদুলিল্লাহ গর্ব করার মতো। এক বোন আমেরিকা থেকে অভিভাবকের বক্তব্যে বলেছেন, এমন একটি প্রতিষ্ঠানের অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন। আল্লাহ তা'আলার শুকরিয়া। সন্তানকে এখানে ভর্তি করাতে পেরে খুব স্বস্তি বোধ করছি এবং গৌরবান্বিত মনে করছি। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটিকে দ্বীনের জন্য কবুল করুন এবং সংশ্লিষ্ট সকলের নাজাতের অসীলা বানিয়ে দিন। আমীন।
( www.safeer.org.uk )
Mobile and WhatsApp +44 7507 053169
At Safeer Online Madrasah (SOM) you can learn authentic Islam, discover and develop your talents and make friendship with Allah, Prophet (peace be upon him) and pious people.