আলহামদুলিল্লাহ নতুন একটি সুন্দর পরিবর্তন এনেছে রোমানিয়া দিল্লি এম্বাসি' আপনার পছন্দমত এপয়েন্টমেন্ট ডেট বেছে নিতে পারবেন 🇷🇴🇷🇴
এখন সহজে এপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে।
এটাই ছিল ১৫ তারিখের পরে একটি বড় ধরনের সুখবর 🇪🇺
যারা ইমেইলে এপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন কিন্তু আপনার তারাতাড়ি এম্বাসিতে জমা দিতে চাচ্ছেন তারা রিশিডিউল এ ক্লিক করে ডেট আগে নিয়ে নিবেন পছন্দ মতো।
আর যারা ডেট পেয়েছেন কিন্তু ইন্ডিয়া ভিসা হয় নাই ডেট পিছনে নিতে চাচ্ছেন তারাও রিশিডিউল এ ক্লিক করে ডেট পিছিয়ে নিবেন
ধন্যবাদ সাবাইকে
সবার জন্য শুভকামনা রইল 🥰🇷🇴🇪🇺👈
বিঃদ্রঃ অবশ্যই এপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে ডেট চেঞ্জ করতে পারবেন, আগে না!
রোমানিয়া এবং ইউরোপের আপডেট তথ্য পেতে ফলো করুন আমাদের পেজ
EU Migration Consultancy Ltd
ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ করতে আপনাদের পাশেই আছে।
EU Migration Consultancy Ltd
রোমানিয়ার জব ভিসার জন্য যাদের ২০২২ সালের সেপ্টেম্বর-অক্টোবর নভেম্বর- ডিসেম্বর - জানুয়ারি মাসে ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে সবাই তাদের নতুন পুলিশ ক্লিয়ারেন্স প্রস্তুত করেন।
19/05/2023
আলহামদুলিল্লাহ, 🇹🇩🇪🇺✈️
রোমানিয়া এম্বাসি ওয়েব সাইটে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশিরা এখন থেকে নিউ দিল্লীতে ফাইল সাবমিট করতে পারবে বলে এম্বাসি তাদের নিজস্ব ওয়েব সাইটে জানিয়ে দিছে।
ধৈর্যের ফল মিষ্টি হয় টকনা হয়না, সকলের জন্য শুভ কামনা।
ামদুলিল্লাহ আস্তে আস্তে নুলাওস্তা বের হওয়া সুরু হচ্ছে।
ইনশাআল্লাহ আগামিকাল থেকে সবাই সু-খবর পেতে থাকবেন।
আল্লাহ যেন আমার সহ সকলের মনের আসা পূরন করে।
28/04/2023
রোমানিয়ার শ্রমবাজার হারানো সংখ্যার ভয়ে অনেক এজেন্সি বর্তমানে কসভো নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে বা দিচ্ছে 📌✅🇽🇰
অনেকেই না জেনে কসভোর জন্য ফাইল দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন 📌✅🇽🇰
একটা দেশে গেলে ওই দেশের সম্পর্কে বেসিক কিছু জ্ঞান থাকা আপনাদের অবশ্যই প্রয়োজন এবং কসভোতে কর্মী হিসেবে যাওয়াটা কতটা যৌক্তিক ✅🇽🇰
১.সেলারি কত হতে পারে?
উত্তর : ৩০০/৩৫০ ডলার ( স্ক্রিল ওয়ার্কার হলে হয়তো এর থেকে কিছু বেশি পেতে পারেন তবে এটা ধরেই আগানো উত্তম)🇽🇰
২.প্রসেসিং টাইম কয় মাস লাগতে পারে?
উত্তর: ৩/৫মাস +!🇽🇰
৩. ভিসা কোথায় থেকে হবে?
উত্তর : বাংলাদেশ থেকে হবে বাংলাদেশ এম্বাসি আছে!
৪. ভিসা রেশিও কেমন ? 😅🇽🇰
উত্তর : রোমানিয়ার মত গণহারে তারা ভিসা দেয় না আমার জানামতে,, আর কাউকে এখনো তেমন একটা ভিসা পেতে দেখি নাই অনেকেই পারমিট পেতে দেখেছি 📌😅
খুব সহজেই পারমিট পাওয়া যায় ✅ সুতরাং এজেন্সিদের সাথে লেনদেন করলে সাবধানে করবেন 📌✅ নয়তো পারমিট দিয়ে আপনার থেকে এক/দেড় লক্ষ টাকা খেয়ে ফেলবে! সবাই এমন ভাবে চুক্তি করবেন ভিসা হবার পরে সম্পূর্ণ টাকা ✅📌 ভিসা খুব কম হয়ে আগে থেকে বলে দিলাম,,, রোমানিয়ার মত তাদের এত শ্রমিক প্রয়োজন নেই 📌✅
৫. খরচ কেমন হতে পারে? 🇽🇰
উত্তর: ৩/৪.৫০ লাখ টাকা আমার মতে পারফেক্ট ✅📌( যেহেতু আপনি ওই দেশে গিয়ে বেতন পাবেন ৩০ থেকে ৩৫ হাজার টাকা যারা জেনুয়েন ওয়ার্কার কাজ করতে যাবেন তাদের জন্য এই খরচ টা ঠিক আছে )
( যারা গেম দিতে যাবেন তাদের বিষয়ে আলাদা '' আপনারা আট-দশ লাখ টাকা দিয়ে যান আমার কোন সমস্যা নেই) ✅📌
৬. গেম দিয়ে সেনজেন কান্ট্রিতে যাওয়া যায় কিনা?
উত্তর : হ্যা যাওয়া যায় তবে সেটা অনেক কষ্টের কারণ অনেকগুলো দেশ পাড়ি দিতে হয়! এবং সার্বিয়ার সাথে তাদের সম্পর্ক ততটা ভালো না,,বর্ডার অনেক হার্ড থাকে !
৭. গেম খরচ কেমন হতে পারে? 🇽🇰
উত্তর : ৫/৭ লাখ + টাকা! যেহেতু অনেকগুলো দেশ পাড়ি দিয়ে যেতে হবে গেম খরচ বেশি এবং অনেকটা কষ্টের 😅📌 এবার গেম দেওয়া ভাই পার্টিরা বুঝে নেন কত টাকা খরচ দিয়ে কসভোতে গেলে আপনার পোষাবে ?
সুতরাং সবকিছু মাথায় রেখে আগানোর জন্য পরামর্শ রইলো ✍️✅
উপদেশ : যারা রোমানিয়ার জন্য ফাইল দিয়েছেন পারমিট পেয়েছেন বা পাবেন সবাই অপেক্ষা করেন ধৈর্য ধরেন " ইউরোপের দেশ রোমানিয়ারা মত বড় শ্রমবাজার বাংলাদেশের হাতে নেই " ধৈর্য হারা হবেন না " ইনশাল্লাহ আশাবাদী শেষটা সুন্দর হবে 🇹🇩✅🇽🇰
ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল ✅🇹🇩😍🇪🇺
রোমানিয়া এবং ইউরোপের আপডেট তথ্য পেতে ফলো করুন আমাদের পেজ এবং গ্রুপ EU MIGRATION CONSULTANCY LTD. ✅🇹🇩
আরো কিছু তথ্য পড়ে নিতে পারেন 📌✅
ইউরোপীয় ইউনিয়ন 1999 সাল থেকে কসোভোর জন্য একটি নতুন ভবিষ্যত গড়ে তোলার আন্তর্জাতিক প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা পালন করেছে। বিস্তৃত পশ্চিম বলকান অঞ্চলের অংশ হিসেবে কসোভোর একটি স্পষ্ট ইউরোপীয় দৃষ্টিভঙ্গি রয়েছে।
কসোভোতে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয় ভূখণ্ডে ইইউ এজেন্ডা বাস্তবায়নে, বিশেষ করে ইউরোপীয় নিয়মের প্রচারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অফিস কসোভো এবং ইইউ প্রতিষ্ঠানের মধ্যে স্থায়ী রাজনৈতিক ও প্রযুক্তিগত সংলাপ নিশ্চিত করে।
EU তার বিশেষ প্রতিনিধি (EUSR) এর মাধ্যমেও কসোভোতে সক্রিয়, যেটি কসোভো সরকারকে পরামর্শ ও সহায়তা প্রদান করে, EU উপস্থিতির সমন্বয় সাধন করে এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রচার করে।
আরো কিছু তথ্য কসভো সম্পর্কে কিছু তথ্য উইকিপিডিয়া থেকে নেওয়া পরে নিতে পারেন ✅📌
কসোভো এজেন্সি অফ স্ট্যাটিস্টিকস কসোভোর জনসংখ্যার বিভিন্ন জনসংখ্যার বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে, [ক] যেমন জনসংখ্যার ঘনত্ব , জাতিসত্তা , শিক্ষার স্তর, জনগণের স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা, ধর্মীয় অনুষঙ্গ এবং জনসংখ্যার অন্যান্য দিক। আদমশুমারি , সাধারণত দশ বছরের ব্যবধানে পরিচালিত হয়, জনসংখ্যার জনসংখ্যাগত বৈশিষ্ট্য রেকর্ড করে। 2011 সালে 2008 সালের স্বাধীনতার ঘোষণার পরে পরিচালিত প্রথম আদমশুমারি অনুসারে , কসোভোর স্থায়ী জনসংখ্যা 1,810,366-এ পৌঁছেছিল। [৪]
ভাষা
দাপ্তরিক
আলবেনিয়ান
উচ্চারিত
আলবেনিয়ান (95%)
সংখ্যালঘুদের ভাষা (5%)
কসোভোতে আলবেনিয়ানরা সংখ্যাগরিষ্ঠ, মোট জনসংখ্যার 93% এর বেশি; উল্লেখযোগ্য সংখ্যালঘুদের মধ্যে রয়েছে বসনিয়াক (1.6%), সার্ব (1.5%) এবং অন্যান্য। 2015 সালের একটি অনুমানে কসোভোর জনসংখ্যা 1,870,981 হয়েছে। [৫]
ইউরোপে কসোভোর জনসংখ্যা সবচেয়ে কম। 2008 সালের হিসাবে, এর প্রায় 2-মিলিয়ন-শক্তিশালী জনসংখ্যার অর্ধেক 25 বছরের কম বয়সী, ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, UNDP-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে। সরকারী তথ্য অনুসারে, অনুমান করা হয় যে জনসংখ্যার 65 শতাংশেরও বেশি লোক 30 বছরের কম বয়সী। [6]
26/04/2023
ভাগ্য বদলের আশায় ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ রোমানিয়া শুধু গত বছরে ১৩ হাজারেরও বেশি বাংলাদেশী সেখানে পাড়ি জমিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত মোট অভিবাসীর ৯০ শতাংশই সেখানে থাকছেন না। কম মজুরী, আবাসন জটিলতা (TRC= Temporary Residency Card) এর অভিযোগ থাকলেও সেদেশে সরকার সমস্যাগুলো মোকাবেলায় অনেক কার্যকরী উদ্যোগ হাতে নিয়েছেন। প্রতিশ্রুতিলব্ধ চাকরি প্রাপ্তির নিশ্চয়তা, TRC Card এর সহজলভ্যতাসহ বেশ কিছু উদ্যোগ ইতোমধ্যে সেদেশের সরকার হাতে নিয়েছেন।
২ কোটি জনসংখ্যার দেশ হলেও সেদেশের মাথাপিছু আয় প্রায় ২৮ হাজার মার্কিন ডলার, যা মাথাপিছু আয়ের দিক থেকে সারাবিশ্বে ৫৪ তম অবস্থানে রয়েছে।
সম্ভাবনাময় দেশ রোমানিয়া:
১) ২০২৪ সালের মধ্যে দেশটি শেনজেনভুক্ত হওয়ার প্রবল সম্ভাবনায় রয়েছে;
২) সহজ শর্তে আবাসন সুবিধা ও উচ্চ মজুরীর সমূহ সম্ভাবনা;
৩) রোমানিয়ান অভিবাসন বিভাগের তথ্যানুযায়ী, সরকার ২০২৪ সালের মধ্যে ৫ লাখ কর্মী নিবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে।
বাঙ্গালীর স্বভাব:
প্রকৃত অর্থেই রোমানিয়ান সরকার বাংলাদেশী কর্মীদের বেশি পছন্দ করে। কিন্তু বাঙ্গালীর বিরূপ আচরণে রোমানিয়ান সরকার অনেকাংশেই বিরক্ত। কারণ-
১) প্রায় ১০ লক্ষ টাকা খরচ করে বৈধভাবে রোমানিয়ায় অবস্থানকারী ৯০ শতাংশ বাঙ্গালী আরো সাড়ে ৩ হাজার ইউরো খরচ করে ঝুকিপূর্ণভাবে ইউরোপীয় অন্যান্য দেশে পালিয়ে যাওয়া ও অবৈধ হওয়াকেই বেশি পছন্দ করে।
প্রকৃতপক্ষে, এর চেয়েও বড় কথা হল ইউরোপের অন্য দেশে অবৈধ অভিবাসী হয়ে থাকার চেয়ে রোমানিয়াতে একটু কম বেতনে কাজ করা হাজার গুণ ভাল। আর অন্যান্য দেশে বেতন বেশি হলেও সেখানে থাকা খাওয়ার খরচ অনেক বেশি। থাকার জন্য কমপক্ষে ২০০ ইউরো, খাবার জন্য ২০০ থেকে ২৫০ ইউরো খরচ হয়ে যাবে। এরপরও যাতায়াতে ৭০/৮০ ইউরো খরচ হয়ে যাবে। অবৈধ অবস্থায় ৭০০ ইউরোর বেশি উপার্জন করা কঠিন হবে। আর জার্মানিতে অবৈধ অবস্থায় কাজ করার কোন সুযোগই নেই। অবৈধভাবে কাজ করা অবস্থায় ধরা পড়লে ১০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। যে অবৈধ কাজ দেবে তার ৫০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। এসব ক্ষেত্রে জার্মানিতে কালো কাজ পাবার কোন সুযোগ নেই।
ইইউ এর যেকোনো একটি দেশে পাঁচ বছরের বা আজীবন থাকার অনুমতি থাকলে তা দিয়ে ইউনিয়নের যে কোন দেশে থাকা বা কাজ করা যায়। যারা পশ্চিমের দেশগুলোতে এসে অবৈধভাবে বসবাস করে তাদের অনেকেই ১০/১২ বছরেও বৈধ কাগজপত্র পায়নি। অনেকেই বৈধ কাগজের জন্য ১০/১২ হাজার ইউরো খরচ করেও বছরের পর বছর দালালের পেছনে ঘোরে। এসব বিবেচনায় একটু ধৈর্য ধরে রোমানিয়াতে কাজ করা অনেক ভাল।
অনিরাপদ সীমান্ত ব্যবস্থাপনা, মানব পাচারকারীদের কুমন্ত্রণা ও অসচেতনার জন্য বাংলাদেশীরা রোমানিয়া থেকে পলায়নের মত ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। এজন্যই সকল রিক্রুটিং এজেন্সিগুলোর এসব বাংলাদেশীদের জন্য উপযুক্ত ও কার্যকর 'কাউন্সেলিং কর্ণার' থাকা উচিত।
নতুবা আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। ফলে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখা কঠিন হয়ে যাবে। সেইসাথে উন্নত দেশগুলোর শ্রমবাজারে বাংলাদেশীদের প্রবেশে বিশাল বাধা সৃষ্টি হবে।
যার ফলশ্রুতিতে, ইতোমধ্যে রোমানিয়ান দূতাবাস বাংলাদেশ থেকে শুরু তাদের কার্যক্রম স্থগিত করেছে। তাদের অভিযোগ, যেহেতু রোমানিয়ায় গিয়ে শেষ পর্যন্ত কেউই আর রোমানিয়ায় অবস্থান করছেনা তাহলে এদের ভিসা দিয়ে কী লাভ হবে। তাদের দরকার কর্মী। বরং এতে যে উদ্দেশ্যে কর্মী নেওয়া হচ্ছে সেই উদ্দেশ্যই তাদের ব্যহত হচ্ছে।
সুখবর,
🇷🇴🇷🇴 রোমানিয়া এম্বাসি আপডেট 🇷🇴🇷🇴
অনেকেই মেসেজ বা কমেন্ট করে জানতে চান
রোমানিয়া কনসুলেট টিম কি আবার বাংলাদেশ আসবে এটা সত্য নাকি? 🇷🇴
উত্তর : হ্যা বিষয় টি সত্যি " তারা আবার আগামি মাসে আসবে ইনশাল্লাহ মোটামুটি নিশ্চিত 😍🇷🇴
আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন স্যার এবং দাউদ আলি স্যারের প্রচেষ্টায় আবার ও তারা বাংলাদেশে আসবে তাদের ডিপ্লোম্যাটিক এরিয়াতে কাজ করতে দিবে আমাদের সরকার 🇷🇴
রোমানিয়ার শ্রমবাজার ধরে রাখার জন্য নতুন একটি নিয়ম চালু হবে ক্রোয়েশিয়ার মতো ১ লাখ টাকা জামানত দিয়ে BMET কার্ড করতে হবে! 🇷🇴
আগামী ২৫ তারিখে একটি মিটিং আছে! মিটিং এর পরে আমরা জানতে পারবো কবে কোথায় কিভাবে কাজ করবে সবকিছু অফিসিয়াল আপডেট পাবো!
সবাই অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করেন ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে 🇷🇴
ধন্যবাদ জানাই এমন সুন্দর সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য
আমাদের সকল তরুণ স্বপ্নবাজদের পাশে থাকার জন্য 🇷🇴
🇷🇴
11/04/2023
হাজারো যুবকের স্বপ্নের দেশ 🇷🇴✈️🇪🇺
🇷🇴🌳 Green City Bucharest 🌿🇷🇴
Follow : Europe Icon Travel 🇷🇴✅🇪🇺✈️
Europe Icon Travel 🇷🇴🇪🇺🇧🇩 Europe Information for Go Abroad 🇪🇺🇷🇴✈️
04/04/2023
ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী:
১। ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে।
২। ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোন কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না।
৩। ই-পাসপোর্ট ফরমে কোন ছবি সংযোজন এবং তা সত্যায়নের প্রয়োজন হবে না।
৪। জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে।
৫। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র (NID) নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
৬। জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে-
(ক) ১৮ বছরের নিম্নে হলে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version).
(খ) ১৮-২০ বছর হলে জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version)
(গ) ২০ বছরের উর্ধে হলে জাতীয় পরিচয়পত্র (NID) আবশ্যক । তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) গ্রহণযোগ্য হবে।
৭। তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণীয়।
৮। দত্তক/অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে।
৯। আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ঠ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস/আঞ্চলিক পাসপোর্ট অফিস/বিদেশস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।
১০। ১৮ বছরের নিম্নের আবেদনে ই-পাসপোর্টের মেয়াদ হবে ০৫ বছর এবং ৪৮ পৃষ্ঠার।
১১। প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ (যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) আপলোড/সংযোজন করতে হবে।
১২। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি (NOC)/ প্রত্যয়নপত্র/ অবসরোত্তর ছুটির আদেশ (PRL Order)/ পেনশন বই আপলোড/সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ Website এ আপলোড থাকতে হবে।
১৩। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে।
১৪। দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ভ্যাট (VAT) সহ অন্যান্য চার্জ (যদি থাকে) অতিরিক্ত হিসাবে প্রদেয় হবে। বিদেশে আবেদনের ক্ষেত্রেও সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদেয় হবে।
১৫। কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার উইং (Consular and Welfare Wing) অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।
১৬। বৈদেশিক মিশন হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে।
১৭। অতি জরুরী পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে (নতুন ইস্যু) নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ পূর্বক আবশ্যিকভাবে আবেদনের সাথে দাখিল করতে হবে।
১৮। (ক) দেশের অভ্যন্তরে অতি জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ২ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(খ) দেশের অভ্যন্তরে জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ৭ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(গ) দেশের অভ্যন্তরে রেগুলার পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ১৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
১৯। আবেদনের সময় মূল জাতীয় পরিচয়পত্র (NID), অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ, সরকারি আদেশ (GO)/অনাপত্তি (NOC) প্রদর্শন/দাখিল করতে হবে।
২০। পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে।
২১। হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন/দাখিল করতে হবে।
২২। ০৬ বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে ৩ আর (3R Size) সাইজের ( ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রউন্ড ) ছবি দাখিল করতে হবে।
২৩। পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে ।
তথ্য সূত্রঃ
বহিরাগমন শাখা ১, সুরক্ষা সেবা বিভাগ ,স্বরাষ্ট্র মন্ত্রণালয়স্মারক নং ৫৮.০০.০০০০.০৪০.০১.০০৩.১৬-১২৩৪
🇷🇴🇷🇴 সুসংবাদ যারা ইতিমধ্যে অ্যাম্বাসি থেকে রিফিউজ হয়েছেন 🇷🇴🇷🇴✅
আবার আপিলের মাধ্যমে ফাইল জমার সুযোগ পাবেন ইনশাল্লাহ আসা করি সব ঠিক থাকলে ভিসা পেতে পারেন ✅🇷🇴🇧🇩✈️
আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স এবং ইন্সুরেন্স আপডেট রাখেন এবং আপনার এজেন্টের সাথে যোগাযোগ রাখেন ইনশাল্লাহ সুসংবাদ পাবেন 🇷🇴✅✈️
ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল 🇷🇴🇧🇩✈️🥰
রোমানিয়ার ভিসা প্রত্যাশী সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা রোমানিয়ার ভিসা পেতে প্রত্যাখ্যাত (রিফিউসড) হয়েছেন তারা সঠিক পরিচয় প্রমাণ করে তাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং বীমা কাগজ ফিরিয়ে নিতে পারেন। আমরা রোমানিয়ান কনস্যুলেটের এই উদ্যোগের প্রশংসা করি।
For the information of all Romanian visa applicants, those who have been rejected to get Romania visa can take back their police clearance certificate and insurance document by proving proper identity. We appreciate this initiative of the Romanian Consulate.
আপডেট, 04.04.2024, 4.30 PM
পূর্বে ঘোষিত প্রযুক্তিগত সমস্যাগুলি এখনও সমাধান করা হয়নি। অতএব, আমরা আগামীকাল, 05.04.2023-এর সাক্ষাত্কার এবং পাসপোর্ট প্রকাশের জন্য অ্যাপয়েন্টমেন্টগুলি বাতিল করতে বাধ্য হচ্ছি৷ পুনরায় চালু হলে, আমরা প্রত্যেকের কাছে নতুন অ্যাপয়েন্টমেন্ট পাঠাব, যাতে কেউ এই পর্বে কষ্ট না পায়। আমরা সেই অনুযায়ী নতুন অ্যাপয়েন্টমেন্ট পাঠানো পুনরায় শুরু করার জন্য জানাব।
আমাদের অফিসে কোনো ভ্রমণ এড়াতে দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রার্থীদের জানান।
আমরা অসুবিধার জন্য দুঃখিত.
আমাদের কাজের সময়সূচীতে আরও কোনো পরিবর্তন সম্পর্কে আমরা আপনাকে আপডেট রাখব
আপডেট মিস্টার কসমিন ✅
Update, 04.04.2024, 4.30 PM
The technical issues announced previously have not yet been solved. Therefore, we are forced to cancel the appointments for tomorrow, 05.04.2023, for both interviews and release of passports. At restart, we will send new appointments to everybody, so that nobody will suffer from this episode. We will inform accordingly for the restart sending new appointments.
Please inform as soon as possible your candidates in order to avoid any travels to our office.
We are sorry for the inconvenience.
We will keep you updated about any further change in our working schedule
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
24 Whitfield Road
London
E61AS