Humaira Quran Institute

Humaira Quran Institute

Share

এসো দ্বীনের স্বাদে মনের পিপাসা মিটাই

27/02/2024

আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহ্ সুবহানাহু তা'আলা সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন দোয়া করি।

খৎনার এত কাহিনীর ভিড়ে ভাবলাম আমি ও আমার অভিজ্ঞতা শেয়ার করি।আলহামদুলিল্লাহ আমার দুই ছেলেকে খুবই ছোট বয়সে খৎনা করিয়েছি মুসলিম ডাক্তার দিয়ে। ওদের খৎনার জায়গা শুকাতে ঠিকমত ১ সপ্তাহ ও লাগে নি। ইবেন কাটা জায়গা শুকানোর জন্য কোন প্রকার ঔষধ ও দেন নি ডাক্তার । বলেছেন এক সপ্তাহে ভালো হয়ে যাবে কিছু লাগবে না। আমার বড় ছেলের বয়স ছিল তখন ৪৭ দিন আর ছোট ছেলের যখন করিয়েছি তখন ছিল ৮ মাস।

আলহামদুলিল্লাহ দুজনেই খুব অল্প সময়ে সুস্থ হয়ে যায়। ওরা আলহামদুলিল্লাহ এখন একজনের বয়স ৮ বছর, আরেকজন সাড়ে তিন বছর। আর এত ছোট বয়সে করানোতে আমার কাছে উল্টো ভালোই মনে হলো। কারণ যেভাবে যেখানে রাখি সেভাবে ই থাকতো ওরা, ধুলো ময়লা লেগে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম ছিল আলহামদুলিল্লাহ।

কিছু মানুষ হয় তো আজকালের এসব ঘটনা দেখে নিজ সন্তানকে নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন। আসলে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা খুবই সাধারণ একটা ব্যাপার। আল্লাহর রহমতে এক সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যায়। বাকি যাদের সমস্যা হলো জানি না এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা ??

আমার জীবনে এই সালে এসে এই প্রথম ই শুনলাম খৎনা করতে গিয়ে কোন বাচ্চা মারা গিয়েছে। কিন্তু ইনফেকশন হওয়ার কথা অনেক শুনেছি, দেখেছি। আল্লাহু'আলম ... এর পিছনে কি কারণ হতে পারে ??

20/02/2024

রাগ নিয়ন্ত্রণ!

খুব ছোট্ট এক ছেলে প্রচন্ড রাগী ছিলো। সে খুব সামান্য কারণেই রেগে যেত । তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বললো যে, যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে । প্রথমদিনেই ছেলেটিকে বাগানে গিয়ে ৩৭ টি পেরেক মারতে হলো । পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রনে আনতে পারলো তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারলো হাতুড়ী দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রন করা অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না। সে তার বাবাকে এই কথা জানালো। তারা বাবা তাকে বললো , এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রন করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলো। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব পেরেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে। তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বললো, 'তুমি খুব ভালভাবে তোমার কাজ সম্পন্ন করেছো, এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রন করতে পারো কিন্তু দেখো, প্রতিটা কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গিয়েছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে তুমি যেন একটি পেরেক ঠুকলে পরবর্তিতে যদি তুমি তোমার কথা ফিরিয়েও নাও তখনও তার মনে ঠিক এমন একটা আচড় থেকে যায়। তাই নিজের রাগতে নিয়ন্ত্রন করতে শেখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ংকর।

17/02/2024

( শুধুমাত্র বোনদের জন্য )

আসসালামু আলাইকুম আপুরা, সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহ্ সুবহানাহু তা'আলা আপনাদের ভালো রাখুন এবং রজব, শাবান মাসে বেশি বেশি আমলের মধ্য দিয়ে রমজানে প্রবেশ করার তৌফিক দিন, আমিন।

রমজান এবং কোরআন যেন একই সূত্রে বাঁধা। কারণ এই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ আর প্রিয় ইবাদত হলো কোরআন। তাই নামাজ এবং কোরআন ব্যতীত আল্লাহর প্রিয় হওয়ার কথা চিন্তাই করা যায় না।

রমজান মাস হলো ইবাদতে অফারের মাস। আপনি এই মাসে যে আমলই করবেন অন্য সময়ের তুলনায় হাজার হাজার গুণ বেশি সওয়াব পাবেন। ব্যবসায়ীদের যেমন ব্যবসার একটা নির্দিষ্ট সিজন থাকে এবং সেই সিজনে অধিক অধিক মুনাফা অর্জন করে ব্যবসায় সফল হওয়ার জন্য পুরো বছর ধরে একটু একটু করে প্রস্তুতি নেয় এবং অধীর আগ্রহে অপেক্ষা করে সেই সময়ের জন্য তেমনি মুমিন বান্দাদের ও নেকীর ব্যবসায়ে বেশি বেশি নেকী অর্জনের সেই সিজন হলো রমজান মাস। যে মাসে আল্লাহ নেকী অর্জন কে এত সহজ করে দিয়েছেন যে কল্পনা ও করা যায় না, সেই সাথে অফার তো আছেই। খুব অল্পতেই হাজার হাজার গুণ নেকী।

এই যে সুপার বাম্পার অফারে নেকী অর্জনের মাস রমজান! এই মাসের এই নেকী অর্জনের সুপার বাম্পার অফারে আপনি আমি কি করছি ??? এই অফারকে লুফে নিয়ে ১০০% ব্যবসাসফল হওয়ার প্রস্তুতি কি আমরা নিয়েছি ???

আল্লাহ্ সুবহানাহু তা'আলা আমাদের সবাইকে প্রস্তুতি নিয়ে রমজান মাসে প্রবেশ করার তৌফিক দিন। জানি না কতটুকু সম্ভব। তবে একটা ভালো প্রস্তুতি নিয়ে রমজান মাস শুরু করার জন্য আমরা ও একটা প্রোগ্রামের আয়োজন করেছি "রমজানুল মোবারক ও কুর'আনুল কারীম" নামে। যেহেতু কোরআন ও নামাজ দুটোই আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ ইবাদত তাই এ দুটো বিষয়কে ঘিরে ই আমাদের এই আয়োজন। নামাজ ও কুর'আন কে ঘিরে আমলের এই আয়োজন এরচেয়ে উত্তম আর কি হতে পারে ??

আপুরা আপনাদের ও আহ্বান করি, আসুন আপুরা কুরআনের মজলিসে অংশগ্রহণ করে আমরা সবাই একটা উত্তম প্রস্তুতি নিয়ে রমজান কে স্বাগতম জানাই ।

👉 প্রোগ্ৰামের বিষয়বস্তু :

* রমজানের বিভিন্ন আমল পরিকল্পনা ও সে অনুযায়ী অনুসরণ

* ৩০ পারা কুর'আন ( আম্মাপারা ) সহীহ শুদ্ধ ভাবে শিখা এবং

* নামাজের প্রয়োজনীয় সূরা, দোয়া ও তাসবীহ সমূহ সহীহ, শুদ্ধভাবে শিখা ও মুখস্থকরণ

* যেসব আপুদের কোরআন সহীহ শুদ্ধ ভাবে শিখা আছে তাদের কোরআন খতমের টার্গেট স্থির করে সে অনুযায়ী অনুসরণ।

আলহামদুলিল্লাহ, খসড়া প্ল্যান তো রেডি বাকি আল্লাহ ভালো জানেন কতটুকু কি করতে পারি। এই প্রোগ্রামকে সফল করার জন্য আমি আপনাদের সবার অংশগ্রহণ কামনা করছি।

👉 প্রোগ্রামে অংশগ্রহণের শর্ত :

* এই প্রোগ্ৰামে অংশগ্রহণের জন্য ও একটা ফি আছে।
আর সেটা হলো : কমিটমেন্ট। জি আপুরা কমিটমেন্ট।
যেসব আপুরা প্রোগ্ৰামের শুরু থেকে শেষ পর্যন্ত কমিটেট থাকতে পারবেন যে আপনি কোন অজুহাতে প্রোগ্রাম মিস দিবেন না, প্ল্যানের কোন কাজ মিস দিবেন না , মূলত আমি সেসব আপুদের ই আহ্বান করছি। বাকি এমন কোন পরিস্থিতি যদি সৃষ্টি হয় যে আপনার হাতে কিছু ছিল না সেক্ষেত্রে অবশ্যই এই শর্ত শিথিলযোগ্য।

* যেসব আপুদের অনলি দুটো হাত আছে : ডান হাত এবং বাম হাত। তাদের জীবনে অজুহাতের কোন স্থান নেই, সেসব আপুদের ই আমি মূলত এই প্রোগ্ৰামে অংশগ্রহণের আহ্বান করছি।

দুটো শর্তের বিষয়বস্তু একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারব এক। তাহলে নিশ্চয়ই আপুরা বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চেয়েছি। আল্লাহর দেওয়া এই সুযোগ কে আমি হেলাফেলায় নষ্ট করতে চাই না আর না চাই এমন কোন সঙ্গী দিয়ে শুরু করতে যাদের অমনোযোগি মনোভাব আমাকেই আমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিবে।

👉 ওরিয়েন্টেশন ক্লাস :

ইন শা আল্লাহ আগামী মঙ্গলবার ২০ তারিখ আমাদের ওরিয়েন্টেশন ক্লাস।

👉 সময় : বিডি টাইম সন্ধ্যা ৭:৩০
ইউ কে টাইম দুপুর ১:৩০ মিনিট

এই ক্লাসেই পরবর্তী ক্লাসের দিন, তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে ইন শা আল্লাহ। যেহেতু হাতে সময় কম তাই বেশি দেরি করতে চাচ্ছি না। যেন রমজানের আগেই আমাদের সবার হাতে কিছু হলেও প্রস্তুতি থাকে তাই ২০ তারিখে ওরিয়েন্টেশন এর পরেই ইন শা আল্লাহ ২২ তারিখ থেকে ক্লাস শুরু করার ইচ্ছা। বাকি আল্লাহ্ সুবহানাহু তা'আলার ইচ্ছা।

তো আপুরা যারা অংশগ্রহণের মনঃস্থির করেছেন তারা ইন শা আল্লাহ ওরিয়েন্টেশন ক্লাসের জন্য প্রস্তুত থাকবেন। আমি মোস্ট কমিটেট মানুষ গুলোকেই চাই যাদের কাজ আমাকে এই কাজে আরো বেশি অনুপ্রাণিত করবে। আল্লাহ্ সুবহানাহু তা'আলা সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন, আল্লাহ হাফেজ।

আমাদের সাথে রমজানুল মোবারক ও কুর'আনুল কারীম ক্লাসে জয়েন হতে নিম্নোক্ত গ্ৰুপে জয়েন করুন আপুরা :

https://t.me/+_lWQZvDKpSM5NDY0

15/02/2024

আপনি যেই মুহূর্তে আমার এই লেখাটা পড়ছেন, সে মুহূর্তেই আমরা কিন্তু রজব মাসের একদম শেষের দিকে আছি। "রজব মাস হচ্ছে বীজ বপনের মাস, শাবান মাস হচ্ছে সেই বীজের ছোট্ট চারা গাছকে পানি দেওয়ার মাস, এবং রমাদান মাস হচ্ছে সেই গাছ থেকে ফল আহরণ করে উপভোগের মাস—উক্তিটা হয়তো আমরা সবাই নিউজফিডের কল্যাণে ইতোমধ্যে কয়েকবার পড়ে ফেলেছি। তবে আমরা কয়জন এর অর্থটা গভীরভাবে বুঝি এবং আমল করি?

এই যে রজব মাস চলে যাচ্ছে, এটা হচ্ছে নেক আমলের বীজগুলোকে পুঁতে ফেলার মাস, অর্থাৎ নেক আমলের রুটিন/অভ্যাস/চিন্তা-পরিকল্পনা শুরু করার মাস; একজন পরিশ্রমী এবং বুদ্ধিমান কৃষকের মতই সঠিক ঋতুতে সঠিক বীজ রোপন করবে রামাদান পিপাসু বান্দারা। এবং শাবান মাসে এই নেক আমল গুলোকে আরো পারফেক্ট এবং উন্নত করার জন্য ঘষে-মেজে প্র্যাকটিস করতে থাকবে অর্থাৎ তার নেক আমলকে "পানি" দিবে, পরিচর্যা করবে। তাহলেই রামাদানে গিয়ে বান্দারা তাদের প্রস্তুতির ফলস্বরূপ ইবাদতের মিষ্টি স্বাদ চমৎকারভাবে উপভোগ করতে পারবে ইন শা আল্লাহ।

এখনো রজব মাস চলে যাচ্ছে দেখে বীজ বপণের সব সময় শেষ—এমনটা ভেবে কিন্তু হতাশ হওয়া যাবে না। প্রথম কথা: রজব মাসের এখনো ৩ দিনের মত বাকি আছে। আর দ্বিতীয়ত: এই উক্তিকে সাদা-কালো ভাবে না দেখে এর সারনির্যাসের দিকে তাকাতে হবে। এর মাধ্যমে সালফে সালেহীনরা আমাদেরকে দুই মাস আগে থেকেই রামাদানের প্রস্তুতির জন্য তৎপর হতে বলেছেন।

এখনো আমাদের হাতে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ একমাস আছে! এই একটি মাসকে যদি আপনি আদা জল খেয়ে কাজে লাগান, তাহলে রামাদানে আমল করার মিষ্টি স্বাদ আরো চমৎকারভাবে উপভোগ করতে পারবেন অবশ্যই ইন শা আল্লাহ। আমাদের রবের দয়া এবং বরকতের তো কোন শেষ নেই! আমরা কেন হতাশ হবো??

আল্লাহ বলেছেন, "নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমি এমন কারো প্রতিদান নষ্ট করব না যারা নেক আমল করছে।" (কুরআন ১৮:৩০)

🔸 রামাদান প্রস্তুতির আমল প্র্যাকটিস:
আজকে রাতেই ৫ টা মিনিট হাতে নিয়ে মনে মনে ঠিক করে ফেলুন, আসন্ন শা'বান মাসে আপনি কোন নেক আমল গুলোকে পারফেক্ট করার জন্য পরিশ্রম করবেন? যেন সেই নেক আমলের মিষ্টি স্বাদ আপনি রামাদানে উপভোগ করতে পারেন ইন শা আল্লাহ।

অনেক জগাখিচুড়ি নেক আমলের লিস্ট বানিয়ে নিজেকে কনফিউজড না করে, আজকে রাতে বরং তিনটা নেক আমল নির্ধারিত করুন। যেমন উদাহরণস্বরূপ: কারো জন্য এটা হতে পারে সে ঠিক করবে,

🌻 এই শাবান মাসে আমি—
১। আমার নামাজের ব্যাপারে আরো মনোযোগী হব, সময় মত আদায় করব আল্লাহর সাথে কানেক্ট করে মনোযোগ দিয়ে নামাজের প্র্যাকটিস করব যেন রামাদানে ফরজ নামাজের পাশাপাশি তারাবিহর নামাজ/তাহাজ্জুদের নামাজ মিষ্টি স্বাদ নিয়ে পড়তে পারি।

২। শাবান মাসে প্রতিদিন ৩০ মিনিট করে কুরআন তিলাওয়াতের অভ্যাস করব, যেন রামাদানে প্রতিদিন ১ ঘন্টা কুরআন তেলাওয়াত করতে পারি।

৩। এই শাবান মাসে আমি আগের ভাংতি রোজা গুলো রেখে শেষ করে ফেলব। অথবা যদি কোন আগের রোজা বাকি না থাকে, তাহলে সোমবারে সুন্নত রোজা রাখা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তাহলে রোজার আগেই আমার রোজা রাখার একটা সুন্দর প্র্যাকটিস হয়ে যাবে এবং রোজার শুরুতে শরীরের উপর বেশি ধকল হবেনা ইন শা আল্লাহ।

এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। এই তিনটা আমল নিয়েই আপনাকে কাজ করতে হবে, এমন না। বরং আপনি আত্মপর্যালোচনা করে দেখুন, কোন জায়গা গুলোতে আসলেই আপনার ঘাটতি হচ্ছে এবং সেগুলো নিয়েই শাবান মাসে প্র্যাকটিস আমল করার শুরু করে দিন।

📍 একটা নোটবুকে শাবান মাসে প্র্যাকটিস করতে নিজের জন্য ধার্য করা তিনটা আমল লিখুন। লেখা কমপ্লিট করে কমেন্ট বক্সে "Done Alhamdulillah" লিখে দিন।

📍 আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল আমাদের রমাদান প্রস্তুতির জন্য "রামাদান রেডি ২০২৪" এর লিখিত সিরিজ। প্রতিদিন সন্ধার পরে পোস্টে থাকবে একটি করে রামাদান রিমাইন্ডার এবং একটি করে রামাদানের জন্য তৈরি হতে করণীয় (Action item)

আপনি একটি নোটবুকের আলাদা কিছু জায়গা এই ৩০ দিনের আমল প্র্যাকটিসের জন্য ঠিক করে রাখুন। প্রতিদিনের টাস্ক সেখানেই টুকে রাখবেন, আমল করবেন, লিখবেন। নিজেকে ট্র্যাক করে যাচাই করবেন। তাহলে এ বছর রামাদান শুরুর আগেই আপনার জন্য একটা ভালো গাইডলাইন তৈরি হয়ে যাবে আশা করি, ইনশাআল্লাহ।

আল্লাহ রাব্বুল আলামীন সবাইকে রামাদান পর্যন্ত পৌঁছে দেক এবং আমাদেরকে সফল করুন। আমিন।
______________________

# রামাদান_রেডি ২০২৪
# রাইটিং_থেরাপি
©️ শারিন

15/02/2024

ধরুন আপনি আল্লাহ রাব্বুল আলামীনের সামনে নিজেকে পেশ করতে যাচ্ছেন, অথচ গায়ের কাপড়টা একদম নোংরা হয়ে আছে, এবং আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার অন্তরের ভিতরটা পূর্বের গুনাহর প্রভাব থেকে একদম কালো কুচকুচে হয়ে আছে ... ... কেমন লাগবে তখন?

নিশ্চয়ই ভালো লাগবে না! ভালো লাগার কারণই নেই। সেজন্য রামাদানের মত প্রিয় মেহমান আসার সময়কালে আমরা আল্লাহর কাছে নিজেকে সর্বোচ্চ সুন্দরভাবে পেশ করতে চাই। এবং এই মর্মে নিজেকে প্রস্তুত করার একটা অন্যতম সহজ উপায় হচ্ছে: এখন থেকেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা অভ্যাস তৈরি করা।

অর্থাৎ শা'বান মাস থেকেই, এখন থেকেই আপনি যদি নিয়মিত ইস্তেগফার করার একটা অভ্যাস তৈরি করতে পারেন, তাহলে রমাদানে আরো আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন ইন শা আল্লাহ।

🔸 আমরা কিন্তু জানি রামাদান হচ্ছে নিজের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে নিয়ে আল্লাহর রহমত পেয়ে সৌভাগ্য লাভের মাস।

রসূল ﷺ বলেন,
যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সঙ্গে এবং সওয়াবের আশা রেখে রমযানের সিয়াম রাখে, তার পূর্বেকার পাপরাশি মাফ হয়ে যায়। (বুখারি, হাদিস নং ৩৫)

রসূল ﷺ বলেন,
যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সঙ্গে এবং সওয়াবের আশা রেখে রামাদানে রাতের নামাজ আদায় করবে । তার পূর্বেকার পাপরাশি মাফ হয়ে যাবে।
(বুখারি, হাদিস নং: ৩৭)

রসূল ﷺ আরও বলেন,
"যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ক্বিয়ামুল লাইল করবে ঈমান ও ইহতিছাবের সাথে (আন্তরিকতা এবং ক্ষমা পাওয়ার আশা সহকারে), আল্লাহ পাক তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন।"
(বুখারি, হাদিস নং: ২০১৪)

📍 এই গুনাহ মাফের সুবর্ণ সুযোগ রামাদানে যে হারাবে, সে কতই না বঞ্চিত হবে! তাই এখন থেকেই আপনি নিয়মিত ১০ বার/ ৫০ বার/ ১০০ বার+ যে যতটা পারেন, দৈনিক ইস্তিগফার করার রুটিন শুরু করেন রামাদানের প্রস্তুতি হিসেবে, তাহলে ইনশাআল্লাহ রামাদানে গাফেলতি আসবে না।

গতকাল আমরা শাবান মাসের তিনটা কাজ আইডেন্টিফাই করতে বলেছিলাম। তিনটা কাজের সাথে এবার ইস্তেগফারকে যুক্ত করে দিন

📍তাহলে স্যাম্পল রামাদান প্রস্তুতির কর্ম তালিকা হবে এমন—

🌻 এই শাবান মাসে আমি—
১। আমার নামাজের ব্যাপারে আরো মনোযোগী হব।

২। শাবান মাসে প্রতিদিন ৩০ মিনিট করে কুরআন তিলাওয়াতের অভ্যাস করব।

৩। এই শাবান মাসে আমি আগের ভাংতি রোজা গুলো রেখে শেষ করে ফেলব।

৪। রামাদানের আগের এই ১ মাস জুড়ে আমি নিয়মিত ইস্তিগফারের অভ্যাস করব এবং অন্তর থেকে কানেক্ট করে আল্লাহর কাছে দৈনিক কমপক্ষে ১০০ বার করে ক্ষমা চাইবো।

এবং আপনার খাতায় ইস্তেগফারের অংশটা যুক্ত করে লিখে কমেন্ট বক্সে "Done Alhamdulillah" লিখে জানিয়ে দিন।

ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম! আমাদের কাউকেই যেন কুচকুচে কালো অন্তর নিয়ে রামাদানের প্রবেশ করতে না হয়। আমিন।

(📍 আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল আমাদের রমাদান প্রস্তুতির জন্য "রামাদান রেডি ২০২৪" এর লিখিত সিরিজ। প্রতিদিন সন্ধার পরে পোস্টে থাকবে একটি রামাদান রিমাইন্ডার এবং একটি রামাদান প্রস্তুতির করণীয় (Action item)

নোটবুকের আলাদা কিছু জায়গা এই ৩০ দিনের আমল প্র্যাকটিসের জন্য ঠিক করে রাখুন। প্রতিদিনের টাস্ক সেখানেই টুকে রাখবেন, আমল করবেন, লিখবেন। নিজেকে যাচাই করবেন। তাহলে এ বছর রামাদান শুরুর আগেই আপনার জন্য একটা ভালো গাইডলাইন তৈরি হয়ে যাবে আশা করি, ইনশাআল্লাহ।)

_____________________
# রামাদান_রেডি (পর্ব ২)
# রাইটিং_থেরাপি
©️ শারিন

15/02/2024

দুয়া ইবাদতের মগজ এবং রামাদান হলো দুয়া কবুলের মাস! এই যে ৬ টা শব্দ—"দুয়া - ইবাদতের - মগজ, রামাদান - দুয়ার - মাস"— এ ৬ টা শব্দ কি আমরা নিজেদের অন্তরে গেঁথে নিতে পারি?

দুয়া আমাদের অনেক বড় অস্ত্র! অথচ দুয়া করতে করতে আমরা দায়সারা হয়ে যাই, অধৈর্য হয়ে যাই। দুয়া করার শব্দ খুঁজে পাই না। শয়তান এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের সবচেয়ে বেশি হতাশ করতে চায় এই দোয়া নিয়ে।

ভুলটা করি যখন দোয়া কবুল হওয়ার বিষয়টা আমরা খুব একপেশে ভাবে দেখি। যেটা চাইছি, সেটা দুই হাতে পেয়ে যাওয়াই দোয়া কবুল হওয়ার একমাত্র রূপ নয়! বরং চাইতেই থাকি, হতে পারে আল্লাহ সেটা দুনিয়াতে আমাকে দিবেন না কারণ এতে আমার কল্যাণ নেই তবে, সেটার বিনিময়ে আল্লাহ আখিরাতে আরও ভালো কিছু দিবেন। অথবা সেটার বিপরীতে কোন বিপদ সরিয়ে দিবেন—এগুলো সবই দুয়া কবুলের বিভিন্ন রূপ!

আমার যদি হারাম উপার্জন না থাকে, দুয়া করার জন্য আল্লাহ দুই হাতে তুলিয়েছেন মানেই এই দুয়া কবুল!! আল্লাহর দরবারে পৌছে গেছে আমার আকুতি, আল্লাহ শুনে নিয়েছেন আমার আবদার। এবং তিন ভাবের কোন না কোন একভাবে তিনি এটা কবুল করেই নিবেন, বি'ইজনিল্লাহ। আমি চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেলেও আল্লাহ আমাকে দিতে দিতে ক্লান্ত হবেন না! তাই এই রামাদানকে সামনে রেখে নিজের দুয়া গুলোকে শক্তিশালী করছি তো?

🔸রসূল ﷺ বলেন, "রামাদানের প্রতি দিন এবং রাতে জাহান্নাম থেকে আল্লাহর কাছে বহু বান্দা মুক্তি প্রাপ্ত হয়ে থাকে। তাদের প্রত্যেক বান্দার দুয়া কবুল হয়ে থাকে, যা সে রমাদান মাসে করে থাকে।" (ইমাম আহমদ কর্তৃক বর্ণিত হাদিস নাম্বার ৭৪৫০)

🔸রসূল ﷺ আরো বলেন, ৩ ব্যক্তির দুয়া ফিরিয়ে দেওয়া হয় না : ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৭৫২)

🔸 কুরআনে রামাদান সম্পর্কে আয়াত পড়তে গেলে সূরা বাকারাহর ১৮৫, ১৮৬ এবং ১৮৭ আয়াত পড়তেই হয়। এখানে চমৎকার বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামীন দুইটি রমাদানের আয়াতের মাঝখানে ১৮৬ নাম্বার আয়াতটি সম্পূর্ণই দুয়া সংক্রান্ত রেখেছেন। সুবহানআল্লাহ যেন দুই রামাদানের আয়াতের মাঝে স্যান্ডউইচ হয়ে আছে দুয়ার আয়াত, আমাদেরকে উদ্বুদ্ধ করতে যেন আমরা দুয়ার প্রস্তুতি নিতে থাকি, রামাদানে আল্লাহর কাছে অন্তর খুলে ... মন খুলে দুয়া করতেই থাকি ....

আপনার কি কি প্রয়োজন আল্লাহর কাছে? একটার পর একটা পেশ করুন, আল্লাহকে মন খুলে বলুন "ইয়া রব! আমার মনে শান্তি লাগবে, আপনি আমাকে শান্তি দিন। আল্লাহ আমার আপনার ঘর দেখার অনেক ইচ্ছা, আমাকে মক্কা এবং মদিনাতে নিয়ে যান ... আল্লাহ আমার একটা নেক সন্তানের অনেক ইচ্ছা আপনি যদি বলেন "কুন ফায়াকুন" তাহলেই তো সব হয়ে যায় ...." এভাবে বলতেই থাকুন ... দুয়া করতেই থাকুন ... চাইতেই থাকুন ... একদম থামবেন না।

🔸 আমাদের রামাদানের প্রস্তুতির জন্য অন্যতম করণীয় অ্যাকশন প্ল্যান হচ্ছে দুয়ার একটা লিস্ট বানিয়ে ফেলা। আমি আপনাদের সাথে একটা স্যাম্পল দুয়ার লিস্ট শেয়ার করছি, এটা দেখে আপনারা নিজস্ব দুয়ার লিস্ট বানিয়ে নিতে পারেন:
📍 Sample দুয়ার লিস্ট
https://docs.google.com/document/d/1cCredlbIutTRQgUGBfWq-0kQ-eydN332aDQwCBfJqfI/edit?usp=sharing

🔸 তাহলে এবার আপনার শা'বান মাসের কার্যক্রমগুলোর সাথে এড করে নিন যে, আপনি আগামী ৩ দিনের মধ্যে নিজের জন্য একটা দুয়ার লিস্ট তৈরি করে ফেলবেন। এবং শা'বান মাস জুড়ে সেই দুয়ার লিস্টটা দেখে দেখে দৈনিক ১ বার হলেও দুয়া করার প্র্যাকটিস করবেন।

তাহলে আমাদের স্যাম্পল শা'বান মাসের কর্ম তালিকা এরকম হতে থাকবে —

🌻 এই শাবান মাসে আমি—
১। আমার নামাজের ব্যাপারে আরো মনোযোগী হব।

২। শাবান মাসে প্রতিদিন ৩০ মিনিট করে কুরআন তিলাওয়াতের অভ্যাস করব।

৩। এই শাবান মাসে আমি আগের ভাংতি রোজা গুলো রেখে শেষ করে ফেলব।

৪। রামাদানের আগের এই ১ মাস জুড়ে আমি নিয়মিত ইস্তিগফারের অভ্যাস করব এবং অন্তর থেকে কানেক্ট করে আল্লাহর কাছে দৈনিক কমপক্ষে ১০০ বার করে ক্ষমা চাইবো।

৫। আগামী ৩ দিনের মধ্যে নিজের জন্য দুয়ার লিস্ট তৈরি করে ফেলব এবং সন্ধ্যার আগে আগে দুয়ার লিস্ট দেখে দোয়া গুলো করার প্র্যাকটিস শুরু করব (যেন রামাদানের সময় ইফতারের আগে দৈনিক দোয়া করার আমল টা ছুটে না যায়)

📍 এবং আপনার খাতায় দুয়ার অংশটা যুক্ত করে লিখে কমেন্ট বক্সে "Done Alhamdulillah" লিখে জানিয়ে দিন।

("রামাদান রেডি" সিরিজ লেখায় আপনাকে স্বাগতম! প্রতি পর্বে থাকবে একটা করে রামাদান রিমাইন্ডার এবং একটা করে রামাদান অ্যাকশন প্ল্যান! আপনি যদি পুরো মাস জুড়ে এই আমলগুলো প্র্যাকটিস করতে থাকেন, ইনশাআল্লাহ ২০২৪ এর রমাদানের আগে পরিপূর্ণ প্রস্তুত হয়ে যাবেন বলে আশা করি।)

# রামাদান_রেডি (পর্ব ৩)
©️ শারিন
# রাইটিং_থেরাপি

15/02/2024

শাবান মাসের একটা রুটিন তৈরি করা এবং সে অনুযায়ী আমল প্র্যাকটিস শুরু করা কিন্তু রামাদানের প্রস্তুতি নেওয়ার একটা চমৎকার উপায়!

আজকে শা'বান মাসের ২ তারিখ।
তাহলে রামাদানের আর কয়দিন বাকি? এক মাসেরও কম ইন-শা-আল্লাহ (ভাবতেই আনন্দ লাগছে আলহামদুলিল্লাহ)

আপনাদের সাথে আমার এক স্টুডেন্ট বোনের এই বছরের শাবান মাসের কর্ম তালিকা শেয়ার করছি। দেখুন এখানে প্রত্যেকটি কাজ এমনভাবে সিলেক্ট করা যে সেটা রামাদানে‌ সফল হওয়ার সাথে সংযুক্ত (রামাদান কুরআনের মাস এজন্য কুরআনের প্রতি মনোযোগ এখান থেকেই বাড়াতে হবে। রামাদান দোয়া কবুলের মাস তাই এখন থেকে দোয়ার প্র্যাকটিস করতে হবে ইত্যাদি ,...)

আপনারাও ছবির উদাহরণ টা দেখে নিজেদের জন্য নিজস্ব একটা শাবান মাসের কর্ম তালিকার রেডি করে আমল প্র্যাকটিস করা শুরু করে দিতে পারেন—এই বিষয়টি আপনাকে রামাদানের জন্য সফলভাবে প্রস্তুত হতে অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ।

# রামাদান_রেডি (পর্ব ৪)
©️ শারিন
# রাইটিং_থেরাপি

15/02/2024

রামাদানের জন্য প্রস্তুত হতে মনে মনে শক্ত নিয়ত করতে হবে যে, ... গত বছরের রোজাগুলো যেমনই হোক না কেন, আমি আগে রোজাতে যতই ভুল করেছি না কেন ... এই ২০২৪ সালের রমাদানটা অবশ্যই অবশ্যই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ রমাদান হবে ইন শা আল্লাহ। আমি সেভাবেই আল্লাহর কাছে নিয়ত করছি এখনি এই মুহূর্তে যে, আল্লাহ আমি এই রামাদানে আমার জীবনের সমস্ত গুনাহ গুলোর জন্য আপনার কাছে ক্ষমাপ্রাপ্ত হওয়ার মত করে রমাদান পালন করব ইনশাআল্লাহ। আপনি আমার এই নিয়তকে কবুল করুন, এবং নিয়তের উপর আমাকে শক্ত রাখুন!

এই নিয়তটা আপনার নোট খাতায় লিখে রাখবেন। যতবার আলসেমি চলে আসবে, নোট খাতা খুলে এই নিয়তটা বারবার পড়বেন এবং নিজের নিয়তকে রিনিউ করে নিবেন। তাহলে নিয়ত অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে পারবেন।

দেখুন প্রত্যেকটা কাজের ফলাফল কিন্তু নিয়তের উপরই নির্ভর করবে। এই যে আমরা যেকোনো ভালো কাজের শুরুতে এত এনার্জি নিয়ে এগিয়ে যাই, তারপর মাঝপথে গিয়ে দপ করে কেন নিভে যায়? এর একটা বড় কারণ আমরা আমাদের প্রকৃত নিয়ত থেকে ছিটকে সরে আসি এবং নিয়তটাকে নিয়মিত রিনিউ করিনা।

তাই নিজের শক্ত নিয়তটা মনে মনে দুইটা ভাবে ধারণ করে কোথাও লিপিবদ্ধ করে ফেলাটা জরুরী, যেন বারবার আপনি নিজেকে নিয়তের পথে অটল থাকার রিমাইন্ডার দিতে পারেন। এবং রামাদানের প্রস্তুতির জন্য এটা একটা কার্যকর ভূমিকা পালন করবে ইন শা আল্লাহ।

কিছু শুদ্ধ এবং নির্দিষ্ট কংক্রিট নিয়তের উদাহরণ এমন হতে পারে:

🔸 আমি চাই ২০২৪ সালের রামাদানে আল্লাহ যেন আমাকে এমন ভাবে আমল করার তৌফিক দেন, যেটার উসিলায় আমার জীবনের অতীত, বর্তমান-ভবিষ্যতের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। সেই বড় উদ্দেশ্যকে সামনে রেখে এখন থেকেই আমি প্রতিদিন ৫০০ বার করে ইস্তেগফার করার রুটিন করব ইনশাআল্লাহ। — দেখুন এটা একটা সলিড নিয়ত হলো আলহামদুলিল্লাহ!

আরো একটি উদাহরণ
🔸 আমার নিয়ত হচ্ছে খুশুর সাথে যেন প্রতি রাতে তারাবিহ এবং তাহাজ্জুদের নামাজ রমাদানে আদায় করতে পারি এবং এই সালাতের উসিলায় আল্লাহর কাছে পুরষ্কার পাওয়ার আশা রাখি। কল্পনা করি, জান্নাতের আর রাইয়ান গেট থেকে ফেরেশতারা আমার নাম ধরে ডাকতে থাকবে (যদিও আমি এর যোগ্য নই। তাও আল্লাহ দিতে ভালোবাসেন তাই আমি পাওয়ার নিয়ত এবং আশা রাখি)। এই যে আরো একটা সলিড নিয়ত হলো আলহামদুলিল্লাহ। তাহলে এখন থেকেই করনীয় হবে রাতের নামাজের ব্যাপারে সচেতন হওয়া।

এভাবে নিজের নিয়ত গুলোকে সলিড করে নিতে হবে যে কোন কাজে সফল হওয়ার জন্য এবং অফুরন্ত বরকতের দরজা খুলে দেওয়ার জন্য।

আপনার রামাদানের সফল হওয়ার ইচ্ছার পিছনে নিয়তটা কেমন?

নিজের নিয়তটাকে সলিড স্বতন্ত্র শক্তিশালী এবং পরিশুদ্ধ করে নিচ্ছেন তো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ??

📍 এবার আপনার "রামাদান প্রস্তুতির" খাতায় নিয়তের অংশটা যুক্ত করে লিখে কমেন্ট বক্সে "Done Alhamdulillah" লিখে জানিয়ে দিন।

("রামাদান রেডি" সিরিজ লেখায় আপনাকে স্বাগতম! প্রতি পর্বে থাকবে একটা করে রামাদান রিমাইন্ডার এবং একটা করে রামাদান অ্যাকশন প্ল্যান! আপনি যদি পুরো মাস জুড়ে এই আমলগুলো প্র্যাকটিস করতে থাকেন, ইনশাআল্লাহ ২০২৪ এর রমাদানের আগে পরিপূর্ণ প্রস্তুত হয়ে যাবেন বলে আশা করি।)

# রামাদান_রেডি (পর্ব ৫)
©️ শারিন
# রাইটিং_থেরাপি

15/02/2024

আপনারা যারা "রামাদান রেডি" সিরিজটি নিয়মিত ফলো করছেন, এতদিনে আপনাদের রামাদান নোটবুকে এতটুকু অংশ কমপ্লিট হয়ে যাওয়ার কথা।

🌻 এই শাবান মাসে আমি—
🔸১। আমার নামাজের ব্যাপারে আরো মনোযোগী হব। যেন রামাদানে আমি তারাবিহ এবং তাহাজ্জুদের মিষ্টি স্বাদ উপভোগ করে নামাজ পড়তে পারি।

🔸২। শাবান মাসে প্রতিদিন ৩০ মিনিট করে কুরআন তিলাওয়াতের অভ্যাস করব। এবং ৩০ মিনিট করে কুরআনের অর্থ পড়বো। যেন রামাদানে আমার কুরআনের সাথে গভীর সম্পর্ক চালু থাকে।

🔸৩। এই শাবান মাসে আমি আগের ভাংতি রোজা গুলো রেখে শেষ করে ফেলব। রামাদানের শুরু থেকেই যেন আমি এনার্জি সহকারে রোজা রাখতে পারি।

🔸৪। রামাদানের আগের এই ১ মাস জুড়ে আমি নিয়মিত ইস্তিগফারের অভ্যাস করব এবং অন্তর থেকে কানেক্ট করে আল্লাহর কাছে দৈনিক কমপক্ষে ১০০ বার করে ক্ষমা চাইবো। যেন রামাদানে যে সৌভাগ্যবানরা ক্ষমাপ্রার্থীদের অন্তর্ভুক্ত হবে, আমার নামটি তাদের তালিকায় থাকে।

🔸৫। রামাদানে জন্য নিজের দুয়ার লিস্ট ঠিক করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। এবং সন্ধ্যার আগে আগে দুয়ার লিস্ট দেখে দোয়া গুলো করার প্র্যাকটিস শুরু করেছি—যেন রামাদানের সময় ইফতারের আগে দৈনিক দুয়ার আমলটা ছুটে না যায়, তখন তো দুয়া কবুলের মোক্ষম সময় আমার জন্য! কীভাবে মিস করি?

🔸 ৬। এই রামাদানকে ঘিরে আমার নিয়তটা কি ঠিক আছে? কিসের নিয়তে আমি এভাবে রামাদানের জন্য প্রস্তুত হওয়ার প্রিপারেশন নিচ্ছি সেই নিয়তটা আমার খাতায় আমি সুন্দরভাবে লিখে ফেলি, যেন যখন অন্তরে গাফিলতি চলে আসে, আমি নিজের লেখার নিয়তের দিকে তাকিয়ে আবারো নিজেকে রিনিউ করে নিতে পারব ইন শা আল্লাহ।

📍 আজকের এই পর্বে এসে একটু আত্ম পর্যালোচনা করুন, আপনি গত ৬ দিনের কাজগুলো আসলেই কতটুকু নিষ্ঠার সাথে করতে পারছেন? সেটা চেক করুন। প্রয়োজন হলে আগের ছয়টি পর্ব কুইকলি আরেকবার রিভিশন দিয়ে আসুন, দেখবেন মাত্র ১০-১৫ মিনিট লাগবে, কিন্তু অনেক উপকার পাবেন ইন শা আল্লাহ।

এই লিস্টে নতুন কোন কিছু এড করার আগে নিজের কাছে নিজের হিসাব নিন যে, এই কয়টি কাজ অন্তত আমি শা'বান মাসের এই কয়টা দিন জুড়ে করতে পারছি কিনা?

একটা ছক এঁকে ফেলুন। এবং শাবান মাসের বাকি দিনগুলোতেও আপনার প্রস্তুতি মূলক এই ৬ টি কাজের প্র্যাকটিসের জন্য টিক চিহ্ন দেওয়ার ঘর তৈরি করে ফেলুন। আমি এরকম একটা স্যাম্পল কমেন্টে দিচ্ছি।

📍 আপনার খাতায় এই ৬'টা পয়েন্ট লিস্ট করে লেখা হয়ে গেলে কমেন্ট বক্সে "Done Alhamdulillah" লিখে আপডেট জমা দিন।

("রামাদান রেডি" সিরিজ লেখায় আপনাকে স্বাগতম! প্রতি পর্বে থাকবে রামাদান রিমাইন্ডার এবং রামাদান অ্যাকশন প্ল্যান! আপনি যদি পুরো মাস জুড়ে এই আমলগুলো প্র্যাকটিস করতে থাকেন, ইনশাআল্লাহ ২০২৪ এর রমাদানের আগে পরিপূর্ণ প্রস্তুত হয়ে যাবেন বলে আশা করি।)

আল্লাহ আপনার এই রামাদানকে জীবনের সর্বশ্রেষ্ঠ রামাদান হিসেবে কবুল করে নিন। আমিন।

# রাইটিং_থেরাপি
©️ শারিন
# রামাদান_রেডি (পর্ব ৬)

15/02/2024

আলহামদুলিল্লাহ আমরা ইতোমধ্যে শা'বান মাসের একটা কর্ম-তালিকা বানিয়ে সেই অনুযায়ী রামাদানের জন্য প্র্যাকটিস আমল করা শুরু করেছি।

এবারে ডিরেক্টলি রামাদানের জন্যই এটা কর্মপরিকল্পনা বানিয়ে ফেলুন। ছবিতে আমাদের একজন স্টুডেন্ট আপুর ঝরঝরে রামাদান ১৪৪৫ এর কর্মপরিকল্পনা দেখা যাচ্ছে। দেখুন তিনি সাধ্যের অতিরিক্ত অনেক কিছু এড করেননি। যতটুকু বাস্তব সম্মতভাবে করতে পারবেন, ততটুকুই নিজের রামাদান পরিকল্পনায় নির্দিষ্ট করে ঠিক করেছেন আলহামদুলিল্লাহ।

কল্পনা করুন, আপনার রোজা এবং কুরআন আপনার হয়ে সুপারিশ করছে আল্লাহর কাছে, এমন এক দিনে যেদিন কেউ কারো কাজে আসবে না!

রসূল ﷺ বলেন,
"রোজা এবং কুরআন (কিয়ামতের দিন) আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে পরওয়ারদিগার! আমি তাকে (রমজানের) দিনে পানাহার ও প্রবৃত্তি থেকে বাধা দিয়েছি। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কুরআন বলবে, আমি তাকে রাতের বেলায় নিদ্রা হতে বাধা দিয়েছি। সুতরাং আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করুন। অতএব, উভয়ের সুপারিশই কবুল করা হবে’।
(মুসনাদে আহমদ, হাদিস নং-৬৫৮৯)।

🔸 কিয়ামতের এই কাঙ্খিত দৃশ্যটাকে মাথায় রেখে আজকেই আপনার নিজস্ব রামাদানের একটা কর্ম তালিকা তৈরি করে ফেলুন, এবং সেখানে অবশ্যই কুরআন এবং আত্ম-সংযমের অংশটুকু রাখবেন (যেমন: সিয়ামের পাশাপাশি ডিভাইসে সময় নষ্ট না করা বড় আত্ম-সংযম)। নিচের স্যাম্পল কর্মতালিকা দেখে একটা ধারণা নিয়ে নিজেরটা নিজেই তৈরি করবেন ইন শা আল্লাহ।

🔸 নিজস্ব রামাদান কর্ম তালিকা তৈরি করে কমেন্ট বক্সে "Done Alhamdulillah" লিখে আপডেট জমা দিন।

("রামাদান রেডি" সিরিজ লেখায় আপনাকে স্বাগতম! প্রতি পর্বে থাকবে রামাদান রিমাইন্ডার এবং রামাদান অ্যাকশন প্ল্যান! আপনি যদি পুরো মাস জুড়ে এই আমলগুলো প্র্যাকটিস করতে থাকেন, ইনশাআল্লাহ ২০২৪ এর রমাদানের আগে পরিপূর্ণ প্রস্তুত হয়ে যাবেন বলে আশা করি। আগের সবগুলো পর্বের লিংক পাবেন কমেন্টে।)

আল্লাহ আপনার এই রামাদানকে জীবনের সর্বশ্রেষ্ঠ রামাদান হিসেবে কবুল করে নিন। আমিন।

#রামাদান_রেডি (পর্ব ৭)
©️ শারিন
#রাইটিং_থেরাপি

15/02/2024

শবনম জুই আপুর গ্রাফিক্স ডিজাইন

Photos from Humaira Quran Institute's post 15/02/2024

মির্জা সুমি আপুর তৈরী করা কিছু গ্রাফিক্স ডিজাইন

Want your school to be the top-listed School/college in Ilford?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Ilford
IG11QF

Opening Hours

Monday 9am - 12pm
Tuesday 9am - 12pm
Wednesday 9am - 12pm
Thursday 9am - 12pm
Friday 10am - 10pm
Saturday 10am - 10pm
Sunday 9am - 12pm