M Jashim Ali Chowdhury's Thoughts & Lectures on Law and Random Ideas

  • Home
  • M Jashim Ali Chowdhury's Thoughts & Lectures on Law and Random Ideas

M Jashim Ali Chowdhury's Thoughts & Lectures on Law and Random Ideas A channel to share my thoughts and lectures on the Constitutional Laws, Ongoing Researches and other Random Ideas.

আনন্দের সাথে জানাচ্ছি যে, আজ (০২/০৭/২০২৬) এ আমি এডভান্সড ইউকে হাইয়ার এডুকেশন এর সিনিয়র ফেলো-র স্বীকৃতি লাভ করেছি। বাংলাদ...
02/07/2026

আনন্দের সাথে জানাচ্ছি যে, আজ (০২/০৭/২০২৬) এ আমি এডভান্সড ইউকে হাইয়ার এডুকেশন এর সিনিয়র ফেলো-র স্বীকৃতি লাভ করেছি। বাংলাদেশে থাকাকালীন সময়ে আমার শিক্ষকতা চর্চার মূল্যায়ন করে সুপারিশ লিখেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের বর্তমান সভাপতি আমার শিক্ষিকা ও সাবেক সহকর্মী অধ্যাপক ড রাকিবা নবী। যুক্তরাজ্যে আমার শিক্ষকতার মূল্যায়ন করে সুপারিশ লিখেছেন আমার একজন বর্তমান সহকর্মী ড মেনেজ মুজান।

তাঁদের চমৎকার মূল্যায়নের জন্য দু'জনের প্রতি-ই বিশেষ কৃতজ্ঞতা। আমার সুসময় কিংবা দুঃসময় সবসময়ই ভরসার আশ্রয়স্থল হয়ে থাকা পরিবারের প্রতিও অনিঃশেষ কৃতজ্ঞতা।

[I am delighted to announce that today (02/07/2026), I have been recognised as a Senior Fellow of the AdvanceHE (UK). Professor Dr. Rakiba Nabi—my teacher, former colleague, and the current Chairperson of the Department of Law at the University of Chittagong—wrote a recommendation evaluating my teaching practices during my time in Bangladesh. Meanwhile, a current colleague of mine in the UK, Dr. Menage Muzan, wrote a recommendation based on an evaluation of my teaching pratices here.

I extend my special gratitude to both of them for their excellent assessment. I also owe endless gratitude to my family, who have always been my source of strength and support through both good and bad times.]

সবচেয়ে সুন্দর জিনিসগুলো তখনই ঘটে, যখন আপনি সবকিছু ছেড়ে আপনার স্রষ্টার দিকে তাকান।আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি ২০২৬ সাল...
22/06/2026

সবচেয়ে সুন্দর জিনিসগুলো তখনই ঘটে, যখন আপনি সবকিছু ছেড়ে আপনার স্রষ্টার দিকে তাকান।

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি ২০২৬ সালের মাইকেলমাস টার্মের জন্য (১ অক্টোবর – ১৯ ডিসেম্বর ২০২৬) ইউনিভার্সিটি অব কেমব্রিজের রবিনসন কলেজে “Baxandall Visiting Research Fellowship for Established Scholars” এর জন্য মনোনীত হয়েছি। এই সময়টিতে আমি ইউনিভার্সিটি অব হালের গবেষণা ছুটিতে থাকব এবং কেমব্রিজে অবস্থান করব।

নতুন একাডেমিক নেটওয়ার্ক গড়ে তোলা, স্প্রিংগার নেচারের সঙ্গে আমার প্রকাশিতব্য বইটি লিখে শেষ করা এবং রবিনসন কলেজে একটি লেকচার দেয়ার জন্য আমি গভীর উৎসাহ নিয়ে অপেক্ষা করছি।

এই অর্জনটি উৎসর্গ করছি আমার মেহেরবান আব্বাজানকে, যিনি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মহান আল্লাহর কাছে ফিরে গেছেন, এবং আমার জীবনের অনন্য নায়িকা—আমার মা'কে—যাঁর নিঃস্বার্থ ত্যাগ ও সন্তানের প্রতি নিবেদনের কথা আমি আমার দরখাস্তে লিখেছি এবং যা এ পর্যন্ত আমার সব অর্জনের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।

[The most beautiful things often unfold when you surrender everything and turn to your Creator.

I am delighted to share that I have just been awarded the "Baxandall Visiting Research Fellowship for Established Scholars" at Robinson College, University of Cambridge, for the Michaelmas Term 2026 (1 October – 19 December 2026). During this period, I will be on research sabbatical leave from the University of Hull and will be based in Cambridge.

I very much look forward to building new academic networks, completing my forthcoming book with Springer Nature, and delivering a lecture at Robinson College.

I dedicate this achievement to my beloved father, who returned to Almighty Allah on 16 February 2026, and to my larger‑than‑life heroine—my mother—on whose selfless devotion to her children I built my application and which has been the very foundation of all that I have been able to pursue.]

A couple of days ago, I sent an opinion piece to the Daily Observer. As I submitted the new piece within the same email ...
03/06/2026

A couple of days ago, I sent an opinion piece to the Daily Observer. As I submitted the new piece within the same email thread as a conversation from two years ago, they may have mistakenly downloaded the earlier opinion piece and republished it (3 June 2026).
I have now sent them the new piece again. However, the republished piece appears still relevant to some extent.

Link in the first comment.

০২/০৬/২০২৬বাংলাদেশে রাজনৈতিক বিবেচনায় মামলা-হামলা ও হয়রানি একটি অত্যন্ত দুঃখজনক বাস্তবতা। সরকার বদলের সাথে সাথে হয়রানির ...
02/06/2026

০২/০৬/২০২৬
বাংলাদেশে রাজনৈতিক বিবেচনায় মামলা-হামলা ও হয়রানি একটি অত্যন্ত দুঃখজনক বাস্তবতা। সরকার বদলের সাথে সাথে হয়রানির টার্গেট বদলায়। আগে যারা ক্ষমতায় ছিলেন তাঁদের অনেকেই এখন হয়রানির মুখে।

আবার আগের সরকারের সময় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন এমন অনেকের জন্য সরকার বদলের ঘটনাটিই নতুন আইনি জটিলতা সৃষ্টি করেছে। ব্রিটিশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছেন তাঁদের এখন আর হয়রানির আশংকা নেই। তাঁরা দেশে ফিরতে পারেন।

আমি ইতোমধ্যে এ ধরণের প্রায় শ'খানেক মামলায় সলিসিটরদের তাগাদায় ট্রাইবুন্যালের কাছে বিশেষজ্ঞ মতামত দিয়েছি। ট্রাইবুন্যাল সবসময় আমার বক্তব্য মেনে নেন এমনটি না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি, আশ্রয়প্রার্থীর পক্ষ বা বিপক্ষ নেয়ার চেষ্টা না করে আদালতের প্রতি দায়বদ্ধতাকে সামনে রেখে হয়রানির প্রতিষ্ঠানিক ধরণ যেটুকু ব্যাখ্যা করি সেটুকুকে বিচারকরা অত্যন্ত সম্মান করেন।

আজও একটি মামলার রায়ে আশ্রয় প্রার্থীর আপিল মঞ্জুর হলো। 🙏

Today (31 May 2026), Dr Olugbenga Falade and I are delighted to have our article, “Could the Quranic and Biblical Approa...
31/05/2026

Today (31 May 2026), Dr Olugbenga Falade and I are delighted to have our article, “Could the Quranic and Biblical Approaches to the Right to Potable Water Inform the UN Committee on Economic, Social and Cultural Rights?”, positively received by the double-blind peer reviewers at the International Review of Law (https://www.scienceopen.com/.../c81f306c-2557-4aaa-b3f3...).

This paper has been over two years in the making. Our central argument—exploring the relevance of ecclesiastical doctrines within an overwhelmingly secular framework of international law—required us to navigate a particularly challenging intellectual terrain.

We are especially encouraged that the reviewers engaged constructively with our thesis and recognised the potential value of bringing religious normative traditions into dialogue with contemporary human rights interpretation.

This marks my second publication with Dr Falade, a former PhD student at the University of Hull, and we currently have a third article under peer review with another international journal based in the United States.

This morning (28/11/2025), I entered into a publishing agreement with Springer Nature, Singapore. My upcoming book title...
28/11/2025

This morning (28/11/2025), I entered into a publishing agreement with Springer Nature, Singapore. My upcoming book titled "Judges in Environmental Management – A Collaborative Democratic Dialogue between the Judicial and Political Branches" is scheduled for release in mid-2026. This publication will be part of the Springer Series on Environmental Management, contributing to the ongoing discourse on environmental governance and judicial roles in sustainable development. The book aims to explore the dynamic interactions between judicial authorities and political entities in managing environmental issues, emphasizing the importance of collaborative democratic processes. It will provide a comprehensive analysis of legal frameworks, case studies, and policy recommendations to foster effective environmental management through judicial and political cooperation in the global south and north. The work is intended to serve as a valuable resource for scholars, policymakers, legal practitioners, and environmental advocates interested in the intersection of law, politics, and environmental sustainability.

[Photo: The Hull Law School]

Gentil Ferreira De Suza Neto একজনব্রাজিলিয়ান আইনজীবী ও গবেষক। পর্তুগালের University of Coimbra-তে সাংবিধানিক আইনে পিএইচড...
06/08/2025

Gentil Ferreira De Suza Neto একজন
ব্রাজিলিয়ান আইনজীবী ও গবেষক। পর্তুগালের University of Coimbra-তে সাংবিধানিক আইনে পিএইচডি করছেন। অগাস্ট ২০২৫ এর চার সপ্তাহ University of Hull এ তিনি আমার তত্ত্বাবধানে গবেষণার কাজ এগিয়ে নেবেন এবং একটি প্রবন্ধও উপস্থাপন করবেন। কাল (০৫/০৮/২০২৫) বিশ্ববিদালয় লাইব্রেরীর ক্যাফেটেরিয়াতে কফির আড্ডা দিতে দিতে প্রথম সুপারভিশন মিটিং সারলাম।

"ফ্যাসিস্টের দোসর (বিচার) আইন"অধ্যাপক আসিফ নজরুল আর ড আলী রিয়াজের স্বপ্নের "স্বাধীন বিচার বিভাগে" পিপি মহোদয়রা আসামীর রি...
23/07/2025

"ফ্যাসিস্টের দোসর (বিচার) আইন"

অধ্যাপক আসিফ নজরুল আর ড আলী রিয়াজের স্বপ্নের "স্বাধীন বিচার বিভাগে" পিপি মহোদয়রা আসামীর রিমান্ড বা জামিন না মঞ্জুরের সিদ্ধান্ত চাইতে গিয়ে আসামি কিভাবে এবং কতবড় "ফ্যাসিস্টের দোসর" ছিলেন ওই বক্তব্য ঝাড়েন। মামলা দেওয়ানি- ফৌজদারী, প্রশাসনিক-সংবিধানিক, দুর্নীতির-হত্যার, ছিনতাই -চাঁদাবাজীর যা-ই হোক। আসামী সাংবাদিক, বিচারক, আইনজীবী, বুদ্ধিজীবী, নির্বাচন কমিশনার, রাজনৈতিক দলের বড়/ছোট/পাতি নেতা, মাঠের গুন্ডা যা-ই হোক। বক্তব্য একটাই - আসামি "ফ্যাসিস্টের দোসর" ছিলেন।

আদালতও আলোচ্য মামলায় আসামীর বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটিতে উনার কি পরিমাণ সংশ্লিষ্ঠতা, ওই সংশ্লিষ্টতার ভিত্তিতে উনাকে জামিন দেয়া যায় কি, যায় না - সে প্রশ্নে যান বলে শুনিনি। অন্তত নিউজ পেপার রিপোর্টে কখনো দেখিনি। বরং পত্রিকার রিপোর্টগুলোতে অহরহ দেখতে পাচ্ছি যে এজলাসে বসে বিচারকরা রাজনৈতিক জনসভা, কনফারেন্স স্টাইল বা সুশীল সমাজধর্মী রিফর্ম লেকচার ঝাড়েন। তারপর রিমান্ড মঞ্জুর করেন। অধ্যাপক আবুল বারকাতের মামলায় আদালতের বক্তব্য পত্রিকায় এসেছে এভাবে -

"আদালত তখন বলেন, বিদেশে অর্থ পাচার হয়েছে। এর জন্য অনেকেই দায়ী। অনেক আর্থিক লোপাট হয়েছে। একসময় জনতা ব্যাংকের সুনাম ছিল। কিন্তু আর্থিক অব্যবস্থাপনার কারণে ব্যাংকের সুনাম ক্ষুণ্ন হয়েছে। আদালত যখন কথা বলছিলেন, তখন আবুল বারকাত কাঠগড়ায় নির্বাক দাঁড়িয়ে ছিলেন। দুর্নীতির মামলায় শাস্তি কম উল্লেখ করে আদালত আইনজীবীদের উদ্দেশে বলেন, এত বড় বড় দুর্নীতির ঘটনা, এত আর্থিক দুর্নীতি, এসব দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা দুদকের পক্ষে দুরূহ ব্যাপার। দুর্নীতির মামলায় শাস্তির পরিমাণ বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন আদালত। একই সঙ্গে তিনি ট্রুথ কমিশন গঠনের যৌক্তিকতার কথা তুলে ধরেন। বিচারক বলেন, যাঁরা দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করেছেন, তাঁদের সেসব অর্থ ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমার ব্যবস্থা করা উচিত।"

এমতাবস্থায় আমার বিনীত প্রস্তাবনা হচ্ছে - "ফ্যাসিস্টের দোসর (বিচার) আইন" নামে আলাদা একটা আইন হোক। সে আইনে দোসর হওয়ার অপরাধের বিচার হোক। দেওয়ানী ও ফৌজদারী মামলাগুলো সংশ্লিষ্ট আইনের স্ট্যান্ডার্ড অনুযায়ী হোক। এতে করে পি পি মহোদয়রা এবং বিচারক মহোদয়রাও অযাচিত বক্তব্য রাখার আপদ থেকে রেহাই পাবেন। বিচার বিভাগও জনগণের চোখে অধ্যাপকদ্বয়ের স্বপ্নের "স্বাধীন বিচার বিভাগ" হয়ে উঠবেন।

২৩/০৭/২০২৫"Serving the Process of Law"  অনেক মানুষ রাজনৈতিক নিপীড়ন সহ নানা সামাজিক ও পারিবারিক বাস্তবতায় এদেশে রাজনৈতিক ...
23/07/2025

২৩/০৭/২০২৫
"Serving the Process of Law"

অনেক মানুষ রাজনৈতিক নিপীড়ন সহ নানা সামাজিক ও পারিবারিক বাস্তবতায় এদেশে রাজনৈতিক বা মানবিক আশ্রয় প্রার্থনা করেন। ব্রিটিশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Home Office) এবং আদালতের কাছে বিচার্য বিষয় হিসেবে বাংলাদেশের আইন, আদালত, রাজনীতি, সমাজের নানা বাস্তবতার বিচারের ভার পড়ে।

একজন বড় ভাইয়ের অনুপ্রেণায় ২০১৯ সাল হতে His Majesty's Courts and Tribunals, First Tier Tribunal (Immigration and Asylum Chamber) বরাবর বিশেষজ্ঞ মতামত লেখা শুরু করি। লন্ডন, বার্মিংহাম ও কার্ডিফের বেশ কিছু সলিসিটর চেম্বারের অনুরোধে এ পৰ্যন্ত ৫০টিরও বেশী ওপিনিয়ন লিখেছি। আশ্রয়প্রার্থীর ব্যক্তিগত পরিস্থিতি ও দলিল দস্তাবেজের সংগতি বা অসংগতির প্রশ্নটি একান্ত আদালতের বিচার্য এবং আমার আওতার বাইরে হলেও, এখন পর্যন্ত এমন কোন রায় পাইনি যেখানে আদালত বাংলদেশের বাস্তবতার প্রশ্নে আমার বক্তব্যকে "প্লেইনলি রং" বা "সত্য নয়" বলেছেন। বাংলাদেশের সমাজ, রাজনীতি ও মাঠের বাস্তবতার প্রশ্নে আদালত প্রায় সবসময়ই আমার মতামতকে গুরুত্ব দিয়েছেন, নিরপেক্ষতা ও নির্মোহতার প্রশংসা করেছেন।

ফিডব্যাকগুলো আমি এতদিন ল'ইয়ারদের মুখ থেকেই শুনে এসেছি। তবে গত ১৮-ই জুলাই আদালতের দেয়া একটি রায়ের মূল কপি হাতে পেয়ে ঘন্টার পর ঘন্টা রাত জেগে জেগে পড়াশুনা করতে থাকাকে সার্থক মনে হলো। মামলার পক্ষদের পরিচয় গোপন রেখে প্রকাশ করা MB v. The Secretary of State for the Home Department মামলার রায়ের ৪০ হতে ৪৩ প্যারা জুড়ে আদালত বিভিন্ন ইস্যুতে আমার মতামতগুলো তুলে ধরেন এবং ব্যাখ্যা করেন তিনি কেন বিবাদী পক্ষের বক্তব্য ও সরকারী ভাষ্য - Country Policy and Information Note (CPIN), December 2024 - এর বিপরীতে আমার বক্তব্যগুলোকেই গ্রহণ করেছেন:

"40. I have seen a report from Dr Chowdhury, lecturer in law at University of Hull, dated 17 June 2025. Dr Chowdhury has provided a detailed CV, setting out his legal qualifications in Bangladesh and the UK, research and publications covering Bangladeshi constitution, politics and appropriate experience providing reports to the First-tier and Upper Tribunal. I find that he has appropriate qualifications to opine on the political situation and court process in Bangladesh. Dr Chowdhury made appropriate concessions as to where he sought third party opinions, for example in his statement of truth he confirmed that he consulted with a third party legal expert in Bangladesh. Dr Chowdhury gave his opinion stating that the documents from Bangladesh, “resemble case records usually filed with the criminal court” but went on to concede that he could not access the records from the court documents and verify or comment on the veracity of the specific information within the documents. I remind myself of the lower standard of proof and the chain of custody evidence identified above that was unchallenged at hearing, overall I find that the evidence supports the documents being reliable.

41. Dr Chowdhury referred to the Code of Criminal Procedure 1898, which stated that unless and until an arrest warrant is issued against an accused or an actual arrest is made, an accused is not restricted in his/her movements. Coupled with the fact finding mission set out at paragraph 36 above, it is my view that this supports the appellant’s claim that it is reasonably likely he was able to leave Bangladesh without difficulty after the attack and after filing of the false charges.

42. Dr Chowdhury also opined upon the country situation in Bangladesh and highlighted ongoing risks at ground level, consistent with the account of the appellant.

43. I have considered the 2024 CPIN, which records at 4.1.4 that there have been major reshuffles within the police force, removal of those loyal to the [......] and over 300 lower court judges have been transferred or promoted. An interview with International Crisis Gorup a senior judge was recorded as saying, “there was no longer the level of politicisation and pressure within the judiciary that there had been previously.” However, it is relevant, in my view, that the judgment and arrest warrant against the appellant were issued before the regime change. At part E of his report, Dr Chowdhury opined that for those [....] activists already prosecuted, convicted and harassed through criminal cases, there was no sign of respite or administrative support in redressing their grievances. There was no evidence from the respondent to show that all politically motivated cases at the lower level have now been withdrawn, rather I place weight on Dr Chowdhury’s evidence that there remains a significant backlog of cases within the criminal justice system (especially within the lower courts) and in order for the appellant to challenge the judgment he must return in person and apply for bail. This is consistent with the letters from [...........] who repeatedly stated that he had been unable to represent the appellant at any hearings because he was not there in person and was recorded as an absconder. In my view, I find there is a reasonable likelihood that the judgment and warrant remain outstanding such that there is a reasonable likelihood that the appellant will be arrested on arrival and imprisoned. I place weight on Dr Chowhury’s opinion that there remains a real risk of custodial torture (part F), with reliance being placed upon a BBC Bangla article from February 2025,highlighting ongoing deaths in custody following the appointment of the interim government. Further, I note that even in the CPIN 2024 at 10.4.6, reports of ill treatment and torture in police custody were made post regime change."

Address


Alerts

Be the first to know and let us send you an email when M Jashim Ali Chowdhury's Thoughts & Lectures on Law and Random Ideas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to M Jashim Ali Chowdhury's Thoughts & Lectures on Law and Random Ideas:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share