Akivs Surgery

Akivs Surgery

Share

This is a non profit page of Dr Alamin Akiv Shamoli Residential Area, Madhabpur, Habigonj.

05/08/2024

এই লোকটির একটি প্রশ্নের উত্তরের ফলাফলেই সকল দম্ভ চুর্ন বিচুর্ন হয়ে গেছে। হাজার খানেক লাশ পরেছে, মোট্রো রেল পুরেছে। নাকের পানি ঝড়েছে, বাপের নামের বদনাম, মায়া কান্না, শত শত পুলিশ নিহত হয়েছে, দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, তার সহমত ভাই ও আপাদের রেখে সেনাবাহিনীর হাতে দিয়ে শ্রীলঙ্কার মতন পালিয়েছেন।। স্বরনীয় হয়ে থাকবে।
০৫ আগষ্ট ২০২৪

11/05/2024

একটা সময় পার হওয়ার পরে মানুষ তার বয়স বাড়াইতে চায়। বছরে ২গুন থেকে তিন গুন হারে বাড়ে। কারো বাড়ে চক্রবৃদ্ধি হারে।

রোগীনী নিজের বয়স ১০৫ বলতেছেন, তিনি এটাতেই স্বাচ্ছন্দবোধ করেন। পাশের ১৮-২০ বছরের ছেলেকে বললাম, আপনার নানীর তো বেশ বয়স হয়েছে। এই বয়সেও শক্ত সামর্থ। আল্লাহ তাকে আরো হায়াত দিন।

পাশের পোলাটা বলতেছে, স্যার তিনি তো আমার আম্মা।

আমি বললাম ব্যাপারটা খুব মজার তো। আপনার জন্ম হয়েছে যখন আপনার আম্মার ৮৫ বছর বয়স।
খুবই interisting ব্যাপারটা। তিনি যে এরকম একটা রেকর্ড গড়েছেন, পেপারে দিলে টাকা মেলা টাকা পয়সা পাবেন।

29/04/2024

মাস খানেক আগে আমার চেম্বারে এক রোগী আসছিলো Pleural Effusion (বুকে পানি জমে গেছে) নিয়ে। ভিজিট দিতে পারলো না। আমিও তার বুকের পানি ফ্রিতে বের করে দিলাম। যক্ষা হয়েছে ধারনা করেছিলাম। ক্যান্সারও হতে পারে। সকল পরীক্ষা নীরিক্ষার ফি তে ৫০% ছাড় করে দিলাম হাসপাতালকে বলে।

তারপর রোগী হাওয়া হয়ে গেছে। আমার ও তার কথা মনে নাই। আজকে দুপুরে আবার আসলো, একই সমস্যা। এবার বুকের পানির সাথে পেটেও পানি নিয়ে আসছে। সাথে কেজি দুইয়েক রিপোর্টের কাগজ পত্র। অনেক গর্ব করে বলতেছে। সিলেটের #মাউন্ট_এডোরা হাসপাতালে (৫ তারকা হাসপাতাল) চিকিৎসা করেছেন। ৪০,০০০টাকা খরচ করেছেন।

আজকে আবার আল্ট্রা ও এক্সরে করে জানতে পারি। বুকে ও পেটে পানি আসছে। আমাকে বলতেছে আবার বের করে দেয়ার জন্য। অনেক দোয়া করবে। তখন আমি বললাম আমার এত টাকার দোয়া লাগবে না। ৫০০০ টাকা চার্জ দিবেন (৩০০০ বুকের পানি +২০০০ পেটের পানি, মোট ৫০০০ টাকা)। সাথে ২০০-৫০০ টাকার দোয়া করবেন। দোয়ার টাকা ছাড় দিয়ে ৪৫০০ টাকা দিবেন।

আমার কাছে এসে সকলে গরীব দুখী অসহায় মেহনতি হয়ে যায়। বিপদে আছি।

25/03/2024

১৯৮২ সালের 'Poltergeist'-এই মুভিটিতে, অভিনেতাদের অজান্তেই আসল মানুষের কঙ্কাল ব্যবহার করা হয়েছিল।

মুভিটির Prop মাস্টার একটি মেডিকেল এবং সায়েন্স সাপ্লাই কোম্পানি থেকে আসল কঙ্কাল কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ নকল কঙ্কাল তৈরি করার চেয়ে আসল কঙ্কাল ব্যবহার করা বেশি সাশ্রয়ী।

জোবেথ উইলিয়ামস, যিনি "Mother diane" চরিত্রে অভিনয় করেছিলেন, এই আসল কঙ্কালগুলিকে একটি কাদা-ভরা পুলে রেখেছিলেন, পাঁচ দিন ধরে এই কঙ্কালের সাথে জড়িত দৃশ্যগুলি চিত্রায়িত করেছিলেন।

টনসিলের ভুল অপারেশনে গৃহবধূর মৃ*ত্যু*র অভিযোগ | Narayanganj News | Channel 24 24/03/2024

Medicine জব্দ করা হোক। কোন কোম্পানীর ঔষধ দেয়া হয়েছে দেখা হোক। কয়েকদিন আগে দেখলাম মিডফোর্ডে সেডিলের নাম মুছে উপরে পেথিডিন লিখে ৮ টাকার ঔষধ বেচতেছে ৬০০ টাকায়। এতে ডাক্তার তো নাম পড়ে ঔষধ লিখবে। যাদের ছায়ায এসব হচ্ছে তারা ধরাছোয়ার বাহিরে। বলি হচ্ছে রোগী আর মাইর খাচ্ছে ডাক্তার।

টনসিলের ভুল অপারেশনে গৃহবধূর মৃ*ত্যু*র অভিযোগ | Narayanganj News | Channel 24 টনসিলের ভুল অপারেশনে গৃহবধূর মৃ*ত্যু*র অভিযোগ Welcome to the Official YouTube Channel of Channel24 »» One-Click Subscription Link: https:/...

মেডিকেল শিক্ষকের এ কি কাণ্ড! বাড়িতে মিললো ভয়ঙ্কর সব অস্ত্র! | Sirajganj Teacher Scandal | Jamuna TV 05/03/2024

ডাক্তার সাহেবের অস্ত্রের কালেকশন।

মেডিকেল শিক্ষকের এ কি কাণ্ড! বাড়িতে মিললো ভয়ঙ্কর সব অস্ত্র! | Sirajganj Teacher Scandal | Jamuna TV সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষকের গুলিতে ছাত্র আহতের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। স.....

07/01/2024

শুনলাম সকাল হয়ে গেছে, নির্বাচন কি শেষ?
🙄🙄🙄

04/01/2024

1492 সালে Pope Innocent VIII এর স্ট্রোক হয়েছিলো, তিনি ইতালির রোমান Catholic Church এর ২১৪ তম পোপ ছিলেন। তখনকার দিনের ডাক্তারগন সিদ্ধান্ত নিলেন অল্প বয়স্ক বাচ্চাদের রক্ত নিলে তিনি ভালো হয়ে যাবেন। বাচ্চার অভিভাবকদেরকে ২৪ ক্যারেটের স্বর্নমুদ্রার লোভ দেখিয়ে বাচ্চাদের রক্ত নেয়া হয়, এবং প্রত্যেককে ১টি করে স্বর্নমুদ্রা দেয়া হয়। যার বর্তমান বাজার মূল্য ১৪৮.৮৪ ডলার বা ১৬৩২৯.১৪ টাকা।

তারপর তিনটি বাচ্চার রক্ত পোপের শরীরে নেয়া হয়। এর পর পর বাচ্চা তিনটি মারা যায় এবং সেই বছর পোপ ও মারা যান।

আমরা যতটা সহজে রক্ত দিয়ে দেই, সেটা এত সহজে আসে নাই।

সূত্র: Bailey and love short practice of surgery 28th edition.

Photo: wikipedia.

Photos from Akivs Surgery's post 02/01/2024

"Gout"

Historically, gout was thought to be a disease of only the wealthy or royal class, and it was called the . Diets rich in meats, seafood, and alcohol has long been associated with gout, and the people who could afford such a lifestyle were the people typically affected.

On average, having gout raises a person's risk of dying earlier than a similar person without gout by 25 percent. Gout can go away...or return again and again.

যা বুঝলাম এটা গরীবদের রোগ না। ফকির্নীদের এই রোগ হয় না। যারা রাজকীয় লাইফ লিড করে তাদের এটা হয়। ২০১৭ সাল থেকে আমিও এই রোগে আক্রান্ত। যখন পায়ের জয়েন্ট ফুলে যায়, Uric acid জয়েন্টে জমে তখন টের পাওয়া যায়, প্রাচীনকালে রাজাদের আমার মতনই কষ্ট হইতো। বলতে গেলে আমার চেয়ে বেশিই কষ্ট পাইতো, কেননা তাদের সময় Febuxustat, Alopurinol, NSAIDS এসব ছিলো না।

তারপরেও যারা এই রোগ কন্ট্রোলে রাখে না তাদের কিডনীতে পাথর বা অন্য জটিলতা দেখা দেয়।

গাউট হলো "Royal Disease" ফকিন্নিদের এটা হয় না। 😜🥴😜

কয়দিন পর পর হাটু থেকে নিজে নিজে এসব পানি বের করি। গাড়ির মবিল পরিবর্তনের মতন ভিতরে Steroid নিতে হয়। মবিল পরিবর্তনের মতন কাজটা নিজে নিজেই করে আসছি। গত ছয় বছর ধরে। রাজাদের সময় এই কাজটাও ছিলো না। তাদের বারোটা বেজে যাইত।

https://www.youtube.com/watch?v=_rAQjCN0jqU&t=562s

Want your school to be the top-listed School/college in Chester?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Parkwalk
Chester