Islamic Calligraphy Artwork by Syed Tanver Alam

Islamic Calligraphy Artwork by Syed Tanver Alam

Share

Hand-painted Islamic calligraphy by Syed Tanver Alam, Cardiff, Wales UK. Custom Arabic commissions, Quranic artwork, personalised gifts and workshops.

Every piece uniquely handcrafted with devotion. DM to enquire.

19/05/2026

Allah ﷽ — Hand Painted Calligraphy on Canvas 🖌️

There is something truly humbling about painting the name of Allah with your own hands. Every brushstroke is an act of devotion.

This original piece is hand painted on canvas using acrylic.

17/03/2026

Somewhere between calm and chaos, I found this flow of colour and texture

Photos from Islamic Calligraphy Artwork by Syed Tanver Alam's post 30/10/2025

New Calligraphy by Syed Tanver Alam

15/07/2024

Mind bowing Calligraphy to decorate your wall

Photos from Islamic Calligraphy  Artwork's post 05/02/2024

Islamic Calligraphy Artwork sells calligraphy, name calligraphy & provides calligraphy training.

Mobile 07472784692

Available in
East London &
Cardiff
UK

Inbox for details.


, ,

Photos from Islamic Calligraphy  Artwork's post 21/01/2024

Calligraphy work
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

02/12/2023

Work under process

IslamicCalligraphyuk



Photos from Islamic Calligraphy  Artwork's post 17/10/2023

ইসলামিক সংস্কৃতির চর্চা, বিকাশ এবং প্রসারের লক্ষ্যে ২০২১ সালে ক্যালিগ্রাফি আর্টিস্ট জামিল আহমেদ এবং সৈয়দ তানভীর আলম পরিকল্পনা করেন সিলেটে প্রথম বারের মত ক্যালিগ্রাফি প্রদর্শনী আয়োজনের এবং সে উদ্দেশ্যে সিলেটের ক্যালিগ্রাফি শিল্পীদের খুজে বের করা এবং শিল্পীদের নিয়ে একটি প্লাটফর্ম তৈরী করা।
২০০০ সালের দিকে সিলেটের শহীদ সুলেমান হলে বাংলাদেশের প্রখ্যাত ক্যালিগ্রাফার জনাব আরিফুর রহমানের একক প্রদর্শনী হলেও সিলেটে ক্যালিগ্রাফি নিয়ে আর তেমন কোন উল্লেখযোগ্য কার্যক্রম পরিলক্ষিত হয়নি।
যদিও কেউ কেউ ব্যক্তিগতভাবে ইসলামিক ক্যালিগ্রাফি করতেন তবু ক্যালিগ্রাফি সম্পর্কে সিলেটের সাধারণ মানুষ তেমন একটা পরিচিত ছিলেন না বা এখনো তেমন একটা নেই। অথচ সিলেটের মানুষের তুলনামূলক ভাবে অনেকটা ইসলাম প্রেমী ও ইসলামিক চিন্তা চেতনা ধারণ এবং লালন করেন। সিলেটের মানুষের কাছে ইসলামিক সংস্কৃতির ঐতিহ্যে ধারক হিসাবে শিশু কিশোরদের মধ্যে আগ্রহ সৃষ্ঠির লক্ষ্য ও ছিলো সিলেট ক্যালিগ্রাফার এসোসিয়েশনের প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য।
এসকল উদ্দেশ্যকে সমানে রেখে সাংগঠনিক কার্যক্রম চালানো জন্য ক্যালিগ্রাফি শিল্পী জাহেদ হোসাইনকে সভাপতি এবং শিল্পী সৈয়দ তানভীর আলমকে সাধারণ সম্পাদক করে এসোসিয়েশন গঠন করা হয়। সাথে ছিলেন ক্যালিগ্রাফি শিল্পী জামিল আহমদ, কাজি সাইদ তানভীর, সৈয়দ মাহফুজ, কাওসার আহমেদ।
এই প্রদর্শনী আয়োজনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে চেষ্টা করা হলেও পরবর্তীতে কোভিডের জন্য শহীদ মিনারে যেকোনো ধরনের আয়োজন বন্ধ থাকায় নাইওরপুলে ওসমানী জাদুঘর প্রাংগনে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এবি ব্যাংকের তৎকালীন অপারেশন ম্যানেজার জনাব ইয়াকুতুল গণি ওসমানী (টিটু) ভেন্যুর ব্যবস্থা করে দেন। ৬ই ফেব্রুয়ারী ২০২১ শনিবারে এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সারাদিনব্যাপী প্রদর্শনী চলে। প্রধান অতিথি দেশের খ্যাতিমান ক্যালিগ্রাফি আর্টিস্ট জনাব মাহবুব মুর্শিদ লাইভ ক্যালিগ্রাফি করেন। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ও শিল্প প্রেমী জনগণ সহ অনেক দর্শক সমাগম হয় এবং সকলেই সিলেটে প্রথমবারের মত এরকম আয়োজনের ভুয়সী প্রশংসা করেন।
এরই মাঝে সিলেটের আরো কিছু ব্যক্তিবর্গ ক্যালিগ্রাফি শিল্পী না হলেও নিজেদের আগ্রহ থেকে ক্যালিগ্রাফির অনুপ্রাণিত হয়ে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটি নামে আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এটিও সিলেটে ক্যালিগ্রাফির বিকাশে কাজ করছে।

২০২২ সালে সিলেট ক্যালিগ্রাফার্স এসোসিয়েশন ২য় বারের মত সিলেটের শাহী ঈদগাহ প্রাঙ্গনে ২য় প্রদর্শনীর আয়োজন করে যেটায় অনেক দর্শক সমাগম হয় এবং আরো অনেক নবীন ক্যালিগ্রাফার যুক্ত হন।

২০২৩ সালে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। এতে বাংলা অক্ষরে শিল্পীরা নান্দনিক ক্যালিগ্রাফি ফুটিয়ে তোলেন।

এছাড়া এসোসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদক কাজি সাইদ তানভীর বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন যাতে করে অনেক নতুন নতুন ক্যালিগ্রাফারের সৃষ্টি হচ্ছে।

২০২৩ সালে আরেকটু বড় পরিসরে, আরও বেশি নতুন ক্যালিগ্রাফারদের অংশগ্রহণে সিলেট ক্যালিগ্রাফার এসোসিয়েশন আয়োজন করতে যাচ্ছে ৩য় ক্যালিগ্রাফি প্রদর্শনী। সিলেটে ইসলামিক সংস্কৃতির চর্চা ও বিকাশে, যুব সমাজের উন্নত চারিত্রিক সমৃদ্ধি গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার প্রত্যয়ে কাজ করে যাবে সিলেট ক্যালিগ্রাফার এসোসিয়েশন ইনশাআল্লাহ।

সৈয়দ তানভীর আলম
সভাপতি
সিলেট ক্যালিগ্রাফার্স এসোসিয়েশন।

Want your school to be the top-listed School/college in Carmarthenshire?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


East London & Cardiff
Carmarthenshire