02/08/2021
আমি বিমানে নামাজরত..
' এক্সকিউজ মি' বারবার।
বিমানবালা ভয় পেলেন। তিনি নতুন। অতঃপর...
খন্দকার কবির উদ্দিন ....
এক,
লন্ডন হিথ্রো বিমান বন্দরের দুই নাম্বার টার্মিনালটি অলমোস্ট ফাঁকা।
'চেক ইন' এ জিজ্ঞেস করলাম, ' হাউ ম্যানি পাসেনজারস ট্টাভেলিং ইইথ আছ?'
মাত্র ১৩জন! বোয়িং ৭৭৭। প্রায় সাড়ে তিন শ যাত্রী ধারন করতে পারে।
গতরাতে আবুধাবি হতে পরিচালিত এই বিমানটি মাত্র দুই জন যাত্রী নিয়ে লন্ডনে এসেছে বলে জানানো হলো।
ফাঁকা সময় থাকায় কিছু গল্প আডডা চললো চেক ইনের পাশাপাশি। সকলেই রিলাক্স।
ভদ্রলোক জানালেন, মালামাল বহন থেকে ও কিছু আয় হয়।
তবে, আবুধাবির আমীরদের অনেক জমানো পয়সা। এখনোও সামাল দিতে পারছে।
দুই,
বিমানে উঠে দেখি তেরোজন যাত্রীর জন্য ছয়জন বিমানবালা। কোনো পুরুষ নজরে পড়লো না।
সবাই আশপাশ ঘোরাঘুরি করছে যদি কোনো সেবা লাগে।
দুহাত মেলে সফেদ মেঘমালার বুক ছেদ করে দুর্বার গতিতে এগিয়ে চলছে আমাদের ইত্তেহাদ।
মাগরিবের সময়। বিমানে স্ক্রীন এ ক্বিবলা দেখে আমি নামাজ আদায়রত!
' এক্সকিউজ মি স্যার' আওয়াজ আসছে বারবার।
নামাজ থেকেই টের পেলাম বিমানবালা আমার কানের কাছে এসে 'এক্সকিউজ মি স্যার' বলছে। কোনো জবাব না পেয়ে হয়তো ভেবেছে আমি কানে কম শুনি।
এবার একটু সরে গিয়ে আমার একটিভিস অবলোকন করছিলো। ও এসেছিলো কি ড্রিংস চাই জানতে।
সালাম ফিরিয়ে হাতের ইশারায় কাছে ডাকলাম। আমার সীটের পাশে হাঁটু গেড়ে বসে বললো, ' আর ইউ ওকে স্যার?'
' ইয়েস আই আ্যম ফাইন।'
আই ওয়াজ প্রেয়িং।'
ও সরি বললো ডিস্টারব করার জন্য।
ও বুঝতে পারেনি বলে জানালো। তাছাড়া বিমানের চাকুরী বেশিদিন হয়নি। বয়স ও কম মনে হচ্ছে।
মুসলমানের মালিকানাধীন বিমানে চাকুরী করে নামাজ বুঝতে পারে না জেনে কৌতুহলী হলাম।
চেহারায় আরবি আরবি লাগছিলো। তবে আরবি হলে কি হবে?
আরবের অনেক নামধারী মুসলমানের অবস্থা অমুসলিমদের চেয়ে ও খারাপ।
জানতে চাইলাম ও কোন দেশের?
'হাঙ্গেরি।'
বুঝা হয়ে গেছে ও মুসলিম নয়।
বললাম, ' একজন মুসলিম যেখানেই থাকুক না কেনো সর্বাবস্থায় তার স্রষ্টার সাথে কানেকটেড থাকতে হয়।'
আর নামাজ হচ্ছে কানেকশনের সবচেয়ে শ্রেষ্ঠ ও বাধ্যতামূলক পন্থা।
মেয়েটি হাসলো। তারপর বললাম, ' অরেঞ্জ জুস প্লিজ।'
( আবুধাবি বিমান বন্দরে বসে লেখা)