Spoken English

Spoken English Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Spoken English, Educational Research Center, 70 Burlington Road, Birmingham.

10/04/2024
05/02/2024

⭐ সফলতার ১৫টি সূত্রঃ

১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।

২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।

৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।

৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a 2nd chance to make the first impression.

৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।

৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।

১০. NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.

১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।

১২. জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।

১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।

১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোন ঘটনা না।

১৫. আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।

15/01/2024

১.আমি তাকে বুঝাতে চেষ্টা করি।

I try to make him/her understand

সে আমাকে বুঝাতে চেষ্টা করে

He/She tries to make me understand.

২.আমি তাকে বুঝাতে চেষ্টা করেছিলাম।

I tried to make him understand

সে আমাকে বুঝাতে চেষ্টা করেছিল

He tried to make me understand

৩.আমি তাকে বুঝাতে চেষ্টা করবো।

I will try to make him understand

সে আমাকে বুঝাতে চেষ্টা করবে।

He will try to make me understand.

৪.আমি ইতোমধ্যে তাকে বুঝাতে চেষ্টা করেছি।

I have already tried to make him understand

সে আমাকে ইতোমধ্যে আমাকে বুঝাতে চেষ্টা করেছে।

He has already tried to make me understand.

এভাবে আরও কিছু বাক্য লিখে আমরা চেষ্টা করতে পারি

যেমন, আমি বুঝাতে চাই

15/01/2024
10/01/2024

অস্ট্রেলিয়ায় এতো বছর থেকে, নামীদামী বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর, মাস্টার্স,পিএইচডি অমুক-তমুক নিয়েও নিজেকে ব্যার্থ মনে হয়।ভাবি এই বিদেশে যাওয়া পুরোই বৃথা।আসলে এতো পড়াশোনা করে অন্যের গোলামী করার চেয়ে সাধারণ একটা ডিগ্রি নিয়ে নিজের ব্যবসা দাড় করিয়ে ব্যাংকে মিলিয়ন ডলার জমা করার যে সুখ আর মুক্ত জীবন সেটা না থাকার আফসোস থেকেই যাবে।৮ম শ্রেনী পাশ করা উদ্যোক্তা ছেলেটি যেখানে বেন্টলি বা ফেরারি চালায় সেখানে উচ্চশিক্ষিত ছেলেটি টয়োটা চালিয়েই জীবন পাড় করছে।আসলে বড় বড় প্রাতিষ্ঠানিক শিক্ষা একটা টোপ মাত্র যেটা সামাজিক এবং মানসিকভাবে আমাদেরকে নিম্নবিত্ত থেকে সর্বোচ্চ মধ্যবিত্তে পরিণত করে।এই চক্রটির ধাপগুলো হচ্ছে শিক্ষা অর্জন করা,চাকরি করা, বাজারসদাই আর বিল পরিশোধ করা,আর বাড়ি করার জন্য ঋণে জর্জরিত হওয়া। আর যারা আমাদের চাকরি দিচ্ছে তারাই উদ্যোক্তা আর নিয়ন্ত্রণ করছে আমাদের জীবনকে। বিশ্বের সেরা ধনী ইলোন মাস্ক,জেফ বেজস, বিল গেটস,ওয়ারেন বাফেট, ল্যারি পেইজ,মুকেশ আম্বানি কিংবা বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান আকিজ, বেক্সিমকো, স্কয়ার, প্রাণ প্রমুখদের দেখলেই স্পষ্ট বুঝা যায় ধনী হতে শিক্ষা নয় ব্যবসাই মূল মন্ত্র।

Address

70 Burlington Road
Birmingham
B109PA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Spoken English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Spoken English:

Shortcuts

Share