28/04/2026
শহরের পুরোনো পথে হাঁটতে হাঁটতে হঠাৎই এমন এক স্থানের সামনে এসে দাঁড়ালাম, যেখানে সময় যেন ধীর হয়ে যায়, আর ইতিহাস নিঃশব্দে নিজের গল্প শোনাতে শুরু করে। Ford's Hospital নামটা শুনলে আধুনিক কোনো হাসপাতালের কথা মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি ১৫০৯ সালে প্রতিষ্ঠিত এক দাতব্য আশ্রয়কেন্দ্র, যা শতাব্দীর পর শতাব্দী ধরে অসহায় ও বয়স্ক নারীদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করে আসছে।
এই প্রতিষ্ঠানটির পেছনে আছেন Coventry এর ধনী উল ব্যবসায়ী ও সমাজসেবক , যিনি নিজের সম্পদের একটি বড় অংশ সমাজের প্রান্তিক মানুষের কল্যাণে উৎসর্গ করেছিলেন। সেই সময় ইংল্যান্ডে রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা ব্যবস্থা তেমন ছিল না বললেই চলে, তাই এই ধরনের ছিল দরিদ্র ও অসহায় মানুষের জন্য বেঁচে থাকার এক গুরুত্বপূর্ণ ভরসা।
তবে এই স্থাপনাটির ইতিহাস শুধু সৌন্দর্যের নয়, টিকে থাকারও গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ সালের ভয়াবহ Coventry Blitz - Coventry শহরকে প্রায় ধ্বংস করে দিয়েছিল, এবং এই ভবনটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবুও, ধ্বংসস্তূপের মাঝেও এর মূল কাঠামো টিকে ছিল, যা পরবর্তীতে পুনর্গঠনের ভিত্তি তৈরি করে। ১৯৫৩ সালে এটি পুনরুদ্ধার করা হয়, এবং সেই ইতিহাস আজও ভবনের গায়ে খোদাই হয়ে আছে—“Founded 1509, Restored 1953।”
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, পাঁচ শতাব্দীরও বেশি সময় পার হলেও এই জায়গাটি তার মূল উদ্দেশ্য ভুলে যায়নি। এখনো এটি একটি চ্যারিটি প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হয় এবং বয়স্কদের জন্য আবাসনের ব্যবস্থা করে যা একে শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, বরং জীবন্ত ঐতিহ্যে পরিণত করেছে।
এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল, ইতিহাস আসলে কেবল অতীতের গল্প নয়—এটি মানবতা, সহমর্মিতা আর মানুষের পাশে দাঁড়ানোর এক অবিরাম যাত্রা।
রোমেন পাল