Stories of Engineers - ইঞ্জিনিয়ারদের গল্প

Stories of Engineers - ইঞ্জিনিয়ারদের গল্প

Partager

Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Stories of Engineers - ইঞ্জিনিয়ারদের গল্প, Enseignement supérieur, BUET, Paris.

Higher Study Journey | উচ্চশিক্ষার গল্প
Scholarship, Research, GRE, IELTS, SOP কিংবা Study Abroad— প্রতিটি ইঞ্জিনিয়ারের পথচলায় আছে সংগ্রাম ও সফলতার গল্প। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন: https://forms.gle/pZ6rMNnu4gY2kN2UA স্বপ্নদের স্বপ্ন, স্বপ্ন ও স্বপ্নের গল্প শোনার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম।
এখানে আমরা সফলদের বাস্তব অভিজ্ঞতা, শিখন খুঁজে বেরতা ও অর্জনের পথচলা শেয়ার করি। বাংলাদেশ সহ স্থানীয় এলাকা

13/06/2026

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে গত এক দশকে স্নাতক করেছেন ৫০০+ বেশি শিক্ষার্থী। এর মধ্যে ১০০+ তরুণ ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। প্রতি বছর এই বিভাগ থেকে ইউরোপের তুমুল প্রতিযোগিতাপূর্ণ ‘ইরাসমাস মুন্ডস স্কলারশিপ’ পেয়ে থাকে

সূএঃ প্রথম আলো

11/06/2026

CUET EEE’18 ব্যাচের গ্র্যাজুয়েট আনিক চৌধুরী University of Arizona, USA-এর Wyant College of Optical Sciences-এ Fall 2026 সেশনের জন্য Fully Funded PhD Offer অর্জন করেছেন।

গবেষণা প্রকাশনা, একাডেমিক প্রস্তুতি এবং উচ্চশিক্ষার লক্ষ্যে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে তিনি এই সুযোগ অর্জন করেছেন।

11/06/2026

🎉 অভিনন্দন! ২০২৬ সালের জানুয়ারিতে স্নাতক সম্পন্ন করার পর একই বছরের সেপ্টেম্বর (Fall 2026) সেশনে যুক্তরাষ্ট্রে Fully Funded PhD Scholarship অর্জন করেছেন Aviation and Aerospace University, Bangladesh (AAUB)-এর শিক্ষার্থী আহনাফ আহমেদ নুহাশ। তিনি University of New Hampshire-এ PhD in Mechanical Engineering প্রোগ্রামে এবং Stony Brook University ও UMass Dartmouth-এ Fully Funded PhD অফার পেয়েছেন। তাঁর এই অর্জনে আন্তরিক শুভেচ্ছা ও আগামী দিনের জন্য রইল শুভকামনা। 🚀🇺🇸🎓

10/06/2026

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET) এর Tanzeem Tahmeed Reza-কে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত The University of Texas at Austin-এ Fully Funded PhD সুযোগ অর্জন করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🇧🇩🎓🇺🇸

10/06/2026

আসছে বাংলাদেশের নতুন পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় 🫡
🎓 ময়মনসিংহ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (মুয়েট)

"ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে"
— শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

#ময়মনসিংহ

08/06/2026

✈️ Aviation and Aerospace University থেকে যুক্তরাষ্ট্রের 🇺🇸 University of Louisville-এ PhD in Mechanical Engineering প্রোগ্রামে Fully Funded স্কলারশিপ পেয়েছেন আহাদ ইশরাক। তিনি Aviation and Aerospace University, Bangladesh থেকে Aerospace Engineering-এ 3.94/4 CGPA নিয়ে স্নাতক সম্পন্ন করেছেন। এছাড়াও IELTS-এ 7.0 স্কোর, conference paper ও journal publication-এর পাশাপাশি আমেরিকার আরও দুটি বিশ্ববিদ্যালয় থেকে funded admission offer অর্জন করেছেন। ❤️🎉

07/06/2026

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সালমা সুমাইয়া ২০২৬ ফল সেশনে যুক্তরাষ্ট্রের University of Missouri-Columbia (Mizzou)-এ Chemical Engineering ডিপার্টমেন্ট থেকে ফুল ফান্ডেড পিএইচডি করার সুযোগ পেয়েছেন। 🇧🇩🇺🇸

তার এই অসাধারণ অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। ✨

06/06/2026

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্রের স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন রাসেল 🎉 তিনি আমেরিকার স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে Fall 2026 সেশনে সম্পূর্ণ ফান্ডিংসহ PhD in Bioengineering and Biomedical Engineering প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন

রাসেল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Genetic Engineering and Biotechnology বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। শিক্ষাজীবনে তিনি অর্জন করেছেন চমৎকার একাডেমিক ফলাফল, গবেষণা প্রকাশনা এবং ল্যাবভিত্তিক গবেষণার বাস্তব অভিজ্ঞতা।

ভবিষ্যতের গবেষণা ও একাডেমিক জীবনের জন্য রইল শুভকামনা।❤️

06/06/2026

বুয়েট থেকে শুরু, এরপর University of Tokyo হয়ে এবার Princeton University!

রূপমকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তিনি Fall 2026 থেকে Princeton University-তে তার পিএইচডি যাত্রা শুরু করতে যাচ্ছেন। ❤️

BUET to Princeton University ❤️

05/06/2026

চার বছরে এক বিভাগ থেকে ১৫ ইরাসমুস মুন্ডুস স্কলার, অনন্য নজির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমএসই বিভাগের

বাংলাদেশের উচ্চশিক্ষার অঙ্গনে আন্তর্জাতিক সাফল্যের নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (MSE) বিভাগ। গত মাত্র চার বছরে বিভাগের ১৫ জন শিক্ষার্থী বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ Erasmus Mundus Joint Masters (EMJM) Scholarship অর্জন করেছেন। একটি বিভাগ থেকে এত সংখ্যক শিক্ষার্থীর এই আন্তর্জাতিক বৃত্তি অর্জন দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে বিরল এক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক যৌথ মাস্টার্স প্রোগ্রাম। প্রতিবছর বিশ্বের হাজারো মেধাবী শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করলেও নির্বাচিত হওয়ার সুযোগ পান অল্পসংখ্যক শিক্ষার্থী। সেই কঠিন প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সফল হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমএসই বিভাগের শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছেন।

বিভাগটির সাফল্যের অন্যতম আকর্ষণীয় দিক হলো ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের একটি ব্যাচের অসাধারণ অর্জন। ওই ব্যাচ থেকেই ২০২৫-২০২৭ ইনটেকে ৪ জন এবং ২০২৬-২০২৮ ইনটেকে আরও ৪ জন শিক্ষার্থী ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ পেয়েছেন। অর্থাৎ একই ব্যাচ থেকে দুইটি ধারাবাহিক ইনটেকে মোট ৮ জন শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ বৃত্তি অর্জন করেছেন, যা অত্যন্ত বিরল ঘটনা।

শিক্ষক ও শিক্ষার্থীদের মতে, বিভাগের গবেষণামুখী শিক্ষা, আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্পর্কে সচেতনতা, সিনিয়র-জুনিয়র মেন্টরশিপ সংস্কৃতি এবং একে অপরকে সহযোগিতার মানসিকতা এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একজন শিক্ষার্থীর সাফল্য পরবর্তী শিক্ষার্থীদের জন্য পথ তৈরি করছে, ফলে বিভাগটিতে আন্তর্জাতিক স্কলারশিপ অর্জনের একটি ইতিবাচক ধারা গড়ে উঠেছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, একটি বিভাগ থেকে চার বছরে ১৫ জন ইরাসমুস মুন্ডুস স্কলার তৈরি হওয়া শুধু একটি পরিসংখ্যান নয়; এটি বাংলাদেশের উচ্চশিক্ষার সম্ভাবনা, শিক্ষার্থীদের মেধা এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতা করার সক্ষমতার শক্তিশালী প্রমাণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমএসই বিভাগের এই অর্জন দেশের অন্যান্য বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

@পাবলিকিয়ান

Vous voulez que votre école soit école la plus cotée à Paris ?

Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Emplacement

Site Web

Adresse


BUET
Paris
1000