French with monsieur Riad

French with monsieur Riad

Partager

Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de French with monsieur Riad, Professeur particulier, Paris.

Professeur de français à Paris (préparation DELF A2 à B2, TCF et TEF), interprète et traducteur professionnel (français ↔ bengali).
প্যারিসে ফরাসি ভাষার শিক্ষক (DELF A2 থেকে B2, TCF and TEF পরীক্ষার প্রস্তুতি), পেশাদার দোভাষী ও অনুবাদক (ফরাসি ↔ বাংলা)।

22/05/2026
21/05/2026

🚨 C'EST OFFICIEL — La France vient de signer le décret.

Dès la rentrée prochaine, les étudiants étrangers hors UE devront payer :
📌 2 895 € en Licence (contre 178 € aujourd'hui)
📌 3 941 € en Master (contre 254 € aujourd'hui)

Une multiplication par 16 des frais d'inscription pour des milliers d'étudiants africains qui rêvaient d'étudier en France. 💔

Le rêve français devient un luxe.

Que pensez-vous de cette décision ? 👇

21/05/2026

( সংগৃহীত এবং পরিমার্জিত)

ফ্রান্সে চাকরি খোঁজার উপায় :

1) আপনার সিভি এবং কভার লেটার আপডেট করুন :
চাকরি খোঁজার আগে, নিশ্চিত করুন যে আপনার সিভি (Curriculum Vitae) এবং কভার লেটার আপডেট এবং ভালোভাবে সংগঠিত হয়েছে। আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং শিক্ষা উল্লেখ করুন। প্রতিটি চাকরির জন্য এগুলি মানানসই করুন।

2) চাকরির জন্য ওয়েবসাইট ব্যবহার করুন :
ফ্রান্সে চাকরি খোঁজার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে। সবচেয়ে জনপ্রিয়গুলি হল :
- ফ্রন্স থাবাই (পোল ওমপ্লোয়া) (France Travail/Pôle Emploi) : ফ্রান্সের সরকারি চাকরি সেবা ওয়েবসাইট।
- ইনডিড (Indeed) : একটি আন্তর্জাতিক চাকরি খোঁজার সাইট।
- লিংকডইন (LinkedIn) : একটি পেশাদারী সামাজিক নেটওয়ার্ক যেখানে চাকরির অফার পাওয়া যায়।
- মন্সটার (Monster) : একটি আরেকটি জনপ্রিয় চাকরি খোঁজার সাইট।

3) অস্থায়ী চাকরি সংস্থায় যাওয়া :
অস্থায়ী চাকরি সংস্থাগুলি (এজেন্সি) দ্রুত কাজ খোঁজার জন্য ভালো, কারণ তারা অস্থায়ী কাজ প্রদান করে যা পরে স্থায়ী চাকরিতে পরিণত হতে পারে।

4) নিয়োগ মেলা (Job Fair) তে অংশগ্রহণ করা :
ফ্রান্সে নিয়োগ মেলা (Job Fair) নিয়মিতভাবে আয়োজিত হয়। এই ইভেন্টগুলোতে আপনি নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে দেখা করতে এবং সরাসরি চাকরির জন্য আবেদন করতে পারবেন।

5) নেটওয়ার্কিং :
ফ্রান্সে নেটওয়ার্কিং খুব গুরুত্বপূর্ণ। আপনার চাকরি খোঁজার বিষয়টি আপনার বন্ধু, পরিবার এবং সহকর্মীদের জানান। এটি আপনাকে এমন সুযোগের সাথে পরিচিত হতে সাহায্য করতে পারে যা অনলাইনে প্রকাশিত নাও হতে পারে।

6) স্থানীয় সংবাদপত্রে চাকরির বিজ্ঞাপন দেখা :
কিছু চাকরি বিজ্ঞাপন স্থানীয় সংবাদপত্র বা ছোট আকারের বিজ্ঞাপনগুলিতে প্রকাশিত হতে পারে। এই ধরনের উৎসগুলি দেখুন যাতে কোনও সুযোগ মিস না হয়ে যায়।

7) মিশন লোক্যাল থেকে সহায়তা নেয়া :
যদি আপনি তরুণ হন, তবে মিশন লোক্যাল (Mission Locale) আপনাকে চাকরি খুঁজতে সহায়তা করতে পারে। তারা পরামর্শ, প্রশিক্ষণ এবং কখনও কখনও স্টাজ বা অভিজ্ঞতার সুযোগ প্রদান করে।

8) প্রতিষ্ঠানগুলিতে সরাসরি আবেদন করা :
আপনি যদি এমন কোনও প্রতিষ্ঠানে কাজ করতে চান, যেখানে চাকরি খোলার সুযোগ নেই, তবে আপনার সিভি এবং কভার লেটার পাঠানোর জন্য দ্বিধা করবেন না।

9) প্রশিক্ষণ গ্রহণ করা :
যদি আপনি আপনার ক্ষেত্রে চাকরি খুঁজতে সমস্যা অনুভব করেন, তবে নতুন দক্ষতা অর্জন বা আপনার বিদ্যমান দক্ষতা উন্নত করতে প্রশিক্ষণ নেওয়া উপকারী হতে পারে

Comment trouver un travail en France :

1) Mise à jour de votre CV et lettre de motivation :
Avant de commencer à chercher un emploi, assurez-vous que votre CV (curriculum vitae) est à jour et bien structuré, ainsi que votre lettre de motivation. Mettez en avant vos compétences, expériences et formations. Adaptez-les à chaque offre d'emploi.

2) Utiliser des sites web de recherche d’emploi :
Il existe de nombreux sites en France où vous pouvez chercher des emplois. Les plus populaires sont :
- France Travail/Pôle Emploi : Le site officiel du service public de l'emploi en France.
- Indeed : Un site international de recherche d’emploi.
- LinkedIn : Un réseau social professionnel où vous pouvez aussi trouver des offres d'emploi.
- Monster : Un autre site populaire pour la recherche d'emploi.

3) Se rendre dans les agences d’intérim :
Les agences d’intérim sont une bonne option pour trouver un travail rapidement, car elles offrent des missions temporaires qui peuvent se transformer en contrats permanents.

4) Participer à des salons de recrutement :
Il existe des salons de recrutement en France qui sont organisés régulièrement. Ces événements permettent de rencontrer des recruteurs et de postuler directement.

5) Réseautage :
Le réseautage est essentiel en France. Parlez de votre recherche d'emploi à vos amis, à votre famille et à vos collègues. Cela peut vous aider à connaître des opportunités d'emploi qui ne sont pas toujours publiées en ligne.

6) Vérifier les offres d'emploi dans les journaux locaux :
Certains postes peuvent être publiés dans les journaux locaux ou les petites annonces. Assurez-vous de consulter ces sources pour ne pas manquer une opportunité.

7) Se renseigner auprès des missions locales :
Si vous êtes jeune, la mission locale peut vous aider dans votre recherche d'emploi. Ils offrent des conseils, des formations et parfois des opportunités de stage.

8) S’adresser aux entreprises directement :
Si vous avez une entreprise en tête où vous aimeriez travailler, n’hésitez pas à envoyer votre CV et votre lettre de motivation même si l'entreprise n'a pas d'offres d'emploi publiées.

9) Se former :
Si vous avez du mal à trouver un emploi dans votre domaine, il peut être utile de suivre une formation pour acquérir de nouvelles compétences ou améliorer celles que vous avez

#প্রবাসী #কাজ
#ফ্রান্সে_বাংলাদেশী_শ্রমিক_গ্রুপ াড়ি_ভাড়া_এবং_কাজের_সন্ধান 🇫🇷 🇧🇩 #ফ্রান্সে_কাজের_সন্ধান #ফ্রান্সে_বাংলাদেশী_কমিউনিটি #ফ্রান্স_বাংলাদেশ_মৈত্রী_সংঘ

21/05/2026

বিজ্ঞপ্তি

ফ্রান্সে ঈদুল আজহা ২০২৬ / ১৪৪৭ হিজরির তারিখ
প্যারিস, সোমবার ১৮ মে ২০২৬

প্যারিসের গ্র্যান্ড মসজিদের ধর্মীয় কমিশন মুসল্লিদের জানাচ্ছে যে, জিলহজ মাসের চাঁদ রবিবার সন্ধ্যায় দেখা গেছে। ফলে সোমবার ১৮ মে ২০২৬ জিলহজ মাসের প্রথম দিন।

এ কারণে প্যারিসের গ্র্যান্ড মসজিদের ধর্মীয় কমিশন ঘোষণা করছে যে, আরাফার দিন হবে মঙ্গলবার ২৬ মে ২০২৬ এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়েছে:
বুধবার, ২৭ মে ২০২৬

সেদিন বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণ নিশ্চিত করতে গ্র্যান্ড মসজিদে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে:
প্রথম জামাত: সকাল ৭:৩০
দ্বিতীয় জামাত: সকাল ৮:১৫

ঈদুল আজহা মহানবী ইবরাহিম (আ.)-এর ঈমানের পবিত্রতা ও ত্যাগের পরীক্ষার কথা স্মরণ করিয়ে দেয়। এই ঈদ তাকওয়া, উদারতা ও আত্মত্যাগের সর্বোচ্চ মূল্যবোধ বহন করে।

এই উপলক্ষে আমরা কোরবানির সঙ্গে সম্পর্কিত নিয়ম ও আইন মেনে চলার গুরুত্বের ওপর জোর দিচ্ছি। কোরবানি অবশ্যই অনুমোদিত ও উপযুক্ত স্থানে প্রতিনিধির মাধ্যমে সম্পন্ন করতে হবে।

প্যারিসের গ্র্যান্ড মসজিদ সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে। এই মহান ঈদ যেন প্রার্থনা, আনন্দ, পারিবারিক মিলনমেলা এবং ভ্রাতৃত্ব ও ঐক্যের চেতনায় উদযাপিত হয়।

শেমস-এদ্দিন হাফিজ
রেক্টর, গ্র্যান্ড মসজিদ অব প্যারিস

21/05/2026

Très important = খুব গুরুত্বপূর্ণ

20/05/2026

এই পেইজটি উপকারী মনে হলে, বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইলো।

Vous voulez que votre école soit école la plus cotée à Paris ?

Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Emplacement

Site Web

Adresse


Paris