সবুজের পথ - ফরাসি শিক্ষা কেন্দ্র / Le Passage Vert

সবুজের পথ - ফরাসি শিক্ষা কেন্দ্র / Le Passage Vert slogan : vers le vert , une école de français

29/09/2025

আমাদের ক্লাসে ফরাসি “De” নিয়ে পড়াচ্ছিলাম। “De” এর ব্যাখ্যা দিতে গিয়ে একটা উদাহরণ ছিল: “রহিমের বই”। এটাকে ফরাসি করতে গেলে আমাদের “De” লাগবে।

“De” এর অনেক রকম ব্যবহার আছে, কিন্তু খুব সহজ ব্যবহার দিয়েই আমরা সবার আগে শিখি। খেয়াল করলে দেখবেন, আমরা বাংলায় বলছি রহিমের বই। রহিম বই কিন্তু না। এখানে “র” প্রয়োজন। এখন এটাকে ফরাসি ভাষায় বললে হয় : Le livre de Rahim। ( ল্য লিভ্-র দ্য রহিম )। আরেকটা বিষয়, বাংলায় যে জিনিসটা পরে বসে, ফরাসিতে সেটা আগে বসে। অর্থাৎ, রহিমের বই–এর মধ্যে বইটা আগে বসেছে ( le livre ), তারপর রহিম বসেছে। এই ব্যাখ্যা বোঝার পর আমাদের ক্লাসের একজন শিক্ষার্থী বলে উঠলেন : “আহ, ফরাসি ভাষা এত সুন্দর!?”। ফরাসি ভাষা এতটাই সুন্দর। শুধু প্রয়োজন চর্চা আর সিরিয়াসনেস যেহেতু হিসাবনিকাশ কিছু আছে। তাই বিষয়টাকে কঠিন না ভেবে যত বেশি সহজ করা যায়, ততই শেখার আনন্দ থাকে।

আরেকটা উদাহরণ : আমার মামার বাড়ি। তাহলে এখানে “De” দিয়ে ফরাসিতে কি হবে?

আমার মামা – mon oncle
বাড়ি – la maison

10/09/2025

আমাদের বর্তমান ক্লাসের আপডেটস। যা পড়াচ্ছি, যা শিখছে। আমাদের বিজ্ঞাপন দেয়ার পদ্ধতি ও শিক্ষিকার ফেইস এখনো না সামনে আনার কারণ।

Adresse

31 Rue De L'échiquier
10Ème Arrondissement Paris
75010PARIS

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque সবুজের পথ - ফরাসি শিক্ষা কেন্দ্র / Le Passage Vert publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Raccourcis

Partager

Type