16/06/2023
************************************************
কে কে Sponsor হতে পারবে? Sponsor এর কি কি ডকুমেন্টস থাকা বাঞ্চনীয়?
************************************************
স্পনসর নিয়ে অনেকেই অনেক দুশ্চিন্তায় থাকেন বা কম বেশি কনফিউশানে থাকেন। এমনকি সঠিক স্পনসর কিংবা স্পনসরের প্রয়োজনীয় ডকুমেন্টস এর অভাবে অনেক সময় নেগেটিভ ডিসিশন পেয়ে থাকেন। এই পোস্ট আপনার সেই দুশ্চিন্তা ও কনফিউশান একেবারেই দুর করে দিবে বলে আমার বিশ্বাস। চলুন জেনে নেই স্পনসর সম্পর্কে সঠিক তথ্য।
★ কে কে স্পন্সর হতে পারবে?
📌 যে কেউ আপনার স্পনসর হতে পারবে। তবে স্পন্সরের সাথে আপনার একটা সম্পর্ক দেখাতে হবে।
📌 চাকুরিজীবি, ব্যাবসায়ী বা অন্য যেকোন বৈধ পেশাজীবি যার ইনকাম সোর্স আপনি প্রুভ করতে পারবেন।
📌 স্পন্সরের ইনকাম/আয় ব্যাংকিং চ্যানেলে হতে হবে। অর্থাৎ চাকুরিজীবি হলে বেতন ব্যাংকে যেতে হবে। আর ব্যাবসায়ী হলেও তার ইনকাম নিজের কিংবা কোম্পানির একাউন্টে যেতে হবে যা প্রুভ করা যাবে।
★ স্পন্সরের কি কি ডকুমেন্টস থাকা বাঞ্চনীয়?
♦ চাকুরিজীবির ক্ষেত্রে-
📌 ব্যাংক স্টেটমেন্ট।
📌 ৬ মাসের পে-স্লিপ।
📌 ট্যাক্স ডকুমেন্টস (TIN ও সর্বশেষ প্রদেয় ট্যাক্স সার্টিফিকেট)।
📌 স্পন্সরের সাথে আবেদনকারীর সম্পর্কের হলফনামা।
♦ ব্যাবসায়ীর ক্ষেত্রে-
📌 ব্যাংক স্টেটমেন্ট।
📌 হালনাগাদ ট্রেডলাইসেন্স এর কপি।
📌 ট্যাক্স ডকুমেন্টস (TIN ও সর্বশেষ প্রদেয় ট্যাক্স সার্টিফিকেট)।
📌 BIN (Bussiness Identification Number)
📌 সিএ ফার্ম কর্তৃক কোম্পানির অডিট রিপোর্ট (যদি থাকে)।
📌 ওয়ার্কঅর্ডার অথবা বিলের কপি (কোম্পানির একাউন্টে ক্রেডিটেড টাকার প্রমান স্বরূপ)
📌 স্পন্সরের সাথে আবেদনকারীর সম্পর্কের হলফনামা।