EduJourney Consultancy

EduJourney Consultancy The official Mawlana Bhashani Science and Technology University page. For news, events, and admissions information, please visit: www.mbstu.ac.bd

EduJourney Consultancy specializes in guiding students for higher studies abroad, offering tailored services like university selection, admission help, visa support, and pre-departure briefings, focusing on creating a seamless global education journey.

🇫🇮🎓 ফিনল্যান্ড স্টাডি অ্যাব্রড ২০২৬ – আবেদন শুরু!📅 আবেদন সময়: ৭–২১ জানুয়ারি ২০২৬🌍 Bachelor’s & Master’s (English Progr...
07/01/2026

🇫🇮🎓 ফিনল্যান্ড স্টাডি অ্যাব্রড ২০২৬ – আবেদন শুরু!

📅 আবেদন সময়: ৭–২১ জানুয়ারি ২০২৬
🌍 Bachelor’s & Master’s (English Programmes)

👉 Joint Application এর মাধ্যমে এক ফর্মেই একাধিক ইউনিভার্সিটিতে আবেদন!

📩 EduJourney Consultancy এর সাথে আজই যোগাযোগ করুন
✔️ কোর্স নির্বাচন
✔️ অ্যাপ্লিকেশন সাপোর্ট
✔️ ভিসা গাইডলাইন

Study in Finland 🇫🇮 | Joint Application 2026📅 7–21 January 2026🎓 Bachelor’s & Master’s (English)📩 Apply with EduJourney ...
06/01/2026

Study in Finland 🇫🇮 | Joint Application 2026
📅 7–21 January 2026
🎓 Bachelor’s & Master’s (English)
📩 Apply with EduJourney Consultancy

আগামী ১৭ ডিসেম্বর থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া ...
14/12/2024

আগামী ১৭ ডিসেম্বর থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেনে র ভিসা আবেদন করা যাবে ঢাকা থেকে।

From December 17, visa applications for Belgium, Finland, Iceland, Latvia, Luxembourg, Netherlands, Poland, Slovenia or Sweden will be accepted from Dhaka.

https://www.bangladeshmonitor.com.bd/lead-news-details/visas-for-eight-european-countries-now-available-at-vfs-global-sweden-in-dhaka #:~:text=VFS%20Global%2C%20in%20collaboration%20with,December%2017%2C%20said%20the%20notice.

Starting December 10, visas for Belgium, Finland, Iceland, Latvia, Luxembourg, Netherlands, Poland, and Sweden will be processed at the Swedish Embassy in Dhaka

 # **ইওটভোস লোরান্ড ইউনিভার্সিটি স্কলারশিপ ২০২৫**🇭🇺**আয়োজক দেশ:*** হাঙ্গেরি**আয়োজক প্রতিষ্ঠান:*** ইওটভোস লোরান্ড      ইউ...
09/12/2024

# **ইওটভোস লোরান্ড ইউনিভার্সিটি স্কলারশিপ ২০২৫**🇭🇺

**আয়োজক দেশ:**
* হাঙ্গেরি

**আয়োজক প্রতিষ্ঠান:**
* ইওটভোস লোরান্ড ইউনিভার্সিটি

🔰**প্রোগ্রামের স্তর:**
* হাঙ্গেরিয়ান ভাষায় প্রস্তুতিমূলক কোর্স (অ-ডিগ্রী; ১ বছর)
* ব্যাচেলর প্রোগ্রাম (স্নাতক; ৩ বা ৩.৫ বছর)
* মাস্টার্স প্রোগ্রাম (স্নাতকোত্তর; ২ বছর)
* ডক্টরাল প্রোগ্রাম (২+২ বছর)

✅**সুবিধাসমূহ:**

1. টিউশন ফি এবং আবেদন ফি মওকুফ।

2. উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে থাকার ব্যবস্থা বা প্রতি মাসে **৪০,০০০ HUF (হাঙ্গেরিয়ান ফরিন্ট)** ১২ মাসের জন্য।

3. স্বাস্থ্যসেবা সেবা।

4. অতিরিক্ত বেসরকারি স্বাস্থ্যবীমা।

5. বিনামূল্যে ভিসা।

6. বিনামূল্যে বসবাসের অনুমতি।

7. বিনামূল্যে গ্রন্থাগার পরিষেবা।

8. বৃত্তির অর্থ প্রদান:

o **৪৩,৭০০ HUF প্রতি মাসে**(প্রস্তুতিমূলক ভাষা কোর্স, ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামের জন্য)।

o **১৪০,০০০ HUF প্রতি মাসে** ডক্টরাল প্রোগ্রামের প্রথম দুই বছরের জন্য।

o **১৮০,০০০ HUF প্রতি মাসে** ডক্টরাল প্রোগ্রামের পরবর্তী দুই বছরের জন্য।

📌**যোগ্যতার মানদণ্ড:**

1. আবেদনকারীর অবশ্যই যোগ্য তালিকাভুক্ত দেশের নাগরিক হতে হবে।

2. পূর্ববর্তী একাডেমিক রেকর্ড ভালো হতে হবে এবং উচ্চশিক্ষায় আগ্রহী হতে হবে।

3. ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

4. আবেদনকারী হাঙ্গেরির নাগরিক বা দ্বৈত নাগরিক হওয়া যাবে না।

5. শরণার্থী, রাষ্ট্রহীন ব্যক্তি, আশ্রয়প্রার্থী, অভিবাসী এবং **উচ্চশিক্ষা আইনের ধারা ৩৯(১এ)** এর আওতার বাইরে থাকা ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।

⚠**আবেদনের শেষ তারিখ:**

১৫ জানুয়ারি, ২০২৫

, , , , , .

Skoltech, রাশিয়ার মস্কো শহরে অবস্থিত একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এই ভার্সিটির সাথে Massachusetts Institute of Technolog...
09/12/2024

Skoltech, রাশিয়ার মস্কো শহরে অবস্থিত একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এই ভার্সিটির সাথে Massachusetts Institute of Technology (MIT), এর সরাসরি কোলাবোরেশন আছে।ভার্সিটির বিশেষত্ব হচ্ছে আপনি এডমিশন পেলে আপনাকে কোন প্রকার টিউশন ফি দিতে হবে না, বরং ভার্সিটি আপনাকে প্রতি মাসে ৪০০০০-৭০০০০ হাজার রুশ রুবল প্রদান করবে খাওয়া-দাওয়া ও আনুসাঙ্গিক ব্যায় মিটানোর জন্য।

আবেদন:
একটা বিষয় বলে নিচ্ছি শুধুমাত্র মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম অফার করে ভার্সিটি। এখানে ব্যাচেলর লেভেলের কোন কোর্স অফার করা হয় না। আপনি ফল সেকশনের জন্য নভেম্বর-জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কোন প্রকাশ এপ্লিকেশন ফি দিতে হবে না।
লিঙ্কঃ https://www.skoltech.ru/en/apply/

প্রয়োজনীয় কাগজপত্র:
- Online application form
- Motivation letter
- Curriculum vitae
- Two recommendation letters
- Bachelor's degree certificate & transcript
- TOEFL/IELTS (if available)
- GRE (if available)

যে যে বিষয়ে পড়ালেখা করার সুযোগ রয়েছে:
- Mathematics and Computer Science
- Petroleum Engineering
- Applied Mathematics and Physics
- Biotechnology
- Information Systems and Technologies
- Materials Science and Engineering
- Information Technology and Engineering

* এই ভার্সিটিতে এডমিশনের জন্য আপনাকে online test দিতে হবে। গণিত, পদার্থ, রসায়নের উপর MCQ পরীক্ষা নেওয়া হয়। আমি গত কয়েক বছরের পরীক্ষার প্রশ্নের স্যামপল চেক করে দেখেছি। আমার কাছে খুব বেশি কঠিন মনে হয় নি।
* ভার্সিটির আরো একটি ভালো দিক হলো এদের সাথে Huawei, Philips, Abbyy, Yandex, Bosch, Boeing এর মত কোম্পানির সাথে কোলাবরেশন আছে। আপনি অনেক সহজেই এই কোম্পানি গুলো থেকে ইর্নটানশীপ করতে পারবেন।
* Computer Science, Data Science, IT ফিল্ডের স্টুডেন্টের জন্য Skoltech ভালো একটি অপশন হতে পারে।

ভার্সিটির ওয়েবসাইটঃ https://www.skoltech.ru/en/

অস্ট্রিয়া নিয়ে আপনাদের যত প্রশ্ন এবং তার উওর 🇦🇹🇦🇹১। টিউশন ফি আছে? অস্ট্রিয়াতে টিউশন ফি আছে তবে পাবলিক ভার্সিটি গুলোতে বা...
09/12/2024

অস্ট্রিয়া নিয়ে আপনাদের যত প্রশ্ন এবং তার উওর 🇦🇹🇦🇹

১। টিউশন ফি আছে?
অস্ট্রিয়াতে টিউশন ফি আছে তবে পাবলিক ভার্সিটি গুলোতে বাংলাদেশী শিক্ষার্থীদের কোন টিউশন ফি দিতে হয় না।

২। ব্যাচেলর প্রোগ্রামে যাওয়া যায়?
হা যাওয়া যায় তবে ১৩ বছরের এডুকেশন লাগে। সরাসরি এইচএসসির পর আবেদন করতে পারবেন না। University of Vienna এর ওয়েবসাইটে দেখে নিতে পারেন।

৩। IELTS ছাড়া কি যাওয়া যাবে?
হা, তবে এটা ডিপেন্ড করতেছে ভার্সিটির উপর।

৪। ব্যাচেলর প্রোগ্রামে কি ইংরেজি ভাষায় পড়া যায়?
ব্যাচেলর লেভেলে প্রায় সব কোর্স জার্মান ভাষায় পড়ানো হয়। খুব কম কোর্স পাবেন যেগুলো সম্পূর্ণ ইংরেজি ভাষায় পড়ানো হয়।

৫। পার্ট-টাইম জব করা যাবে?
হা যাবে। সপ্তাহে ২০ ঘন্টা এবং ছুটিতে ফুল টাইম কাজ করতে পারবেন।

৬। অস্ট্রিয়াতে বেতন কত?
পার্ট-টাইম চাকুরি করে ঘন্টায় ১৫-১৮ ইউরো ইনকাম করতে পারবেন তবে এটা কাজ এবং লোকেশনের উপর ডিপেন্ড করে।

৭। লেখাপড়া শেষ করে স্থানী হওয়া যাবে?
হ যাবে তবে নিয়ম একটু কঠিন। যে বিষয়ে লেখাপড়া করেছেন সেই রিলেটেড চাকুরী পেতে হবে। এরপর একটা সময় পর PR এর জন্য আবেদন করতে পারবেন।

৮। ভিসার যাবতীয় কাজ কি বাংলাদেশ থেকে করা যায়?
না, এর জন্য দাদা-বাবুদের দেশে যাওয়া লাগবে। যদিও বাংলাদেশে ভিসা সেন্টার খোলার ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

রিকমেন্ডেশন লেটার (Letter of Recommendation) নিয়ে কিছু কথা -১। দেশের বাহিরের ভার্সিটি গুলোতে এডমিশন ও স্কলারশিপ পাওয়ার ক...
09/12/2024

রিকমেন্ডেশন লেটার (Letter of Recommendation) নিয়ে কিছু কথা -

১। দেশের বাহিরের ভার্সিটি গুলোতে এডমিশন ও স্কলারশিপ পাওয়ার ক্ষেএে রিকমেন্ডেশন লেটার খুব গুরুত্বপূর্ণ। তাই সবসময় চেষ্টা করবেন একজন Professor / Associate Professor এর থেকে রিকমেন্ডেশন লেটার নেওয়ার জন্য। করাণ Lecture / Assistant Lecturer এর রিকমেন্ডেশন লেটারের থেকে তাদের থেকে নেওয়া লেটার বেশি কাজে দিবে।

২। রিকমেন্ডেশন লেটার A4 সাইজের পেজে নিবেন এবং এক পৃষ্ঠার হবে।

৩। অনেক সময় ভার্সিটির প্রফেসর আপনাকে একটা ড্রাফট লিখে আনতে বলবে। এক্ষেত্রে সিনিয়র কোন বড় ভাইয়ের রিকমেন্ডেশন লেটার থেকে আইডিয়া নিয়ে লিখতে পারেন। অথবা গুগল, ChatGPT ব্যাবহার করতে পারেন।

৪। গতানুগতিক লেখা না লিখে চেষ্টা করবেন রিকমেন্ডেশন লেটারে আপনার করা ১-২ টা প্রজেক্ট বা পাবলিকেশনের নাম যুক্ত করতে।

৫। আপনার লিডারশীপ, কমিউনিকেশন স্কিল নিয়ে যদি রিকমেন্ডেশন লেটারে ২-৩ লাইনে কিছু লেখা থাকে ব্যাপারটা খুব কাজে দিবে।

৬। রিকমেন্ডেশন লেটার এমন প্রফেসরের থেকে নিলে ভালো যার মোটামুটি কিছু আন্তর্জাতিক জার্নালে পেপার আছে। যাতে করে আপনি যে ভার্সিটিতে আবেদন করেছেন তারা চেক করতে চাইলে সহজেই আপনার প্রফেসরকে খুঁজে পায়। সেটা হতে পারে Google Scholar, ResearchGate এ। অন্তত ভার্সিটির ওয়েবসাইটে তার নাম থাকা উচিৎ।

৭। রিকমেন্ডেশন লেটারে প্রফেসরের নাম, পজিশন, মোবাইল নম্বর, ইমেইল যুক্ত করা আবশ্যক। এমন মোবাইল নম্বর বা ইমেইল দিবেন না যেটা সে ব্যাবহারই করে না।

৮। রিকমেন্ড লেটারে চাইলে কবে নিয়েছেন সেই ডেট প্রফেসর লিখে দিতে পারে। তবে আমি না করেছিলাম।

রিকমেন্ডেশন লেটার রিলেটেড প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আর আমাদের মাধ্যমে এডমিশন, স্কলারশিপে আবেদন করতে চাইলে Edujourney Consultancy এ যোগাযোগ করতে পারেন।

UK যেসব ভার্সিটিতে আবেদন করতে এপ্লিকেশন ফি লাগবে না:- Teesside University - University of South Wales- Cardiff Metropoli...
09/12/2024

UK যেসব ভার্সিটিতে আবেদন করতে এপ্লিকেশন ফি লাগবে না:

- Teesside University
- University of South Wales
- Cardiff Metropolitan University
- Birmingham City University
- University of East London
- University of Chester
- University of Derby
- University of Glasgow
- Nottingham Trent University
- London South Bank University
- University of Wales
- University of Salford
- University of Lincoln
- City University London
- Portsmouth University
- University of Westminster

* এর বাহিরেও কিছু ভার্সিটিতে এপ্লিকেশন ফি নাও লাগতে পারে। ধন্যবাদ।

আইসল্যান্ড 🇮🇸🇮🇸আইসল্যান্ড ইউরোপ মহাদেশের এক দ্বীপ রাষ্ট্র। রাজধানীর নাম রেইকিয়াভিক। দেশটির জনসংখ্যা মাএ ৩৬৪,১৩৪ জন। আইস...
09/12/2024

আইসল্যান্ড 🇮🇸🇮🇸

আইসল্যান্ড ইউরোপ মহাদেশের এক দ্বীপ রাষ্ট্র। রাজধানীর নাম রেইকিয়াভিক। দেশটির জনসংখ্যা মাএ ৩৬৪,১৩৪ জন। আইসল্যান্ডের জনগণ সাধারণ আইসল্যান্ডীয় ভাষায় কথা বলে। দেশটির আয়তন ১,০৩০০০ কিলোমিটার।

শিক্ষা ব্যাবস্থা:
আইসল্যান্ডের জনসংখ্যা এবং আয়তন কম হলেও দেশটিতে বেশ কিছু ভালো মানের বিশ্ববিদ্যালয় রয়েছে। দেশটি আমাদের কাছে খুব একটা পরিচিত নয়।বাংলাদেশের খুব কম সংখ্যাক শিক্ষার্থী আছে যারা আইসল্যান্ডে লেখাপড়া করে। এই দেশে পাবলিক এবং প্রাইভেট দুই ধরণের ভার্সিটি রয়েছে। ইন্জিনিয়ারিং, বিজনেস, পাবলিক হেলথ, মেডিসিন সাইন্স সহ নানা বিষয়ে লেখাপড়া করতে পারবেন। মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা সাতটা। যার মধ্যে ৪ টি পাবলিক এবং বাকি তিনটা প্রাইভেট ভার্সিটি।

টিউশন ফিঃ
আইসল্যান্ডের পাবলিক ভার্সিটি গুলোতে কোন টিউশন ফি নেই। প্রাইভেট ভার্সিটি গুলোর টিউশন ফি ৪৫০০ - ৮০০০ পাউন্ড পর্যন্ত হয়।

আবেদনের সময়ঃ
আইসল্যান্ড এ বছরে ২ টা সেশনে এপ্লিকেশন করা যায় । ব্যাচেলর প্রোগ্রামের জন্য আবেদন করার সময় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এবং জানুয়ারী থেকে মার্চ। মাস্টার্স এর জন্যে শুধু একটা সেশন। জানুয়ারি থেকে মার্চের মধ্যে আবেদন করতে হবে।

পার্ট-টাইম জবঃ
আইসল্যান্ডে একজন বিদেশি শিক্ষার্থী সপ্তাহে ২০ ঘন্টা কাজ করার সুযোগ পায়। ছুটিতে ফুল টাইম কাজ করার সুযোগ রয়েছে। ভালো ইংরেজি জানা থাকলে সহজেই চাকুরি পাবেন। বিস্তারিতঃ
https://www.rocapply.com/study-in-iceland/about-iceland/jobs-for-students-in-iceland.html

লিভিং কস্টঃ
আইসল্যান্ডে লিভিং কস্ট অনকে বেশি। গড়ে একজন শিক্ষার্থীর মাসে 140,600 to ISK 163,635 খরচ হয়।

স্হায়ী বসবাসের সুযোগঃ
পড়ালেখা শেষে চাকুরী খোঁজার জন্য কিছু মাস সময় পাবেন। জব পেয়ে গেলে তারা আপনাকে ওয়ার্কিং ভিসা দিয়ে দিবে। চার বছর থাকার পর পারমানেন্ট রেসিডেন্স (PR) এর জন্য আবেদন করতে পারবেন।

টপ ভার্সিটিঃ
1. University of Iceland
https://english.hi.is/university/admission_requirements
2. Reykjavik University
https://en.ru.is
3. University of Akureyri
https://www.unak.is/english

* আইসল্যান্ডের এমবাসি আমাদের দেশে নেই। ভিসা সংক্রান্ত কাজের জন্য ভারতে যেতে হবে।
* পার্ট-টাইম জব করে টিউশন ফি দেওয়া প্রায় অসম্ভব।

আইসল্যান্ড সম্পর্কে কিছু অবাক করা তথ্যঃ
১। দেশটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে সেখানে কোন মশা নেই।
২। আইসল্যান্ডের কোন সামরিক বাহিনী নেই।
৩। মজার বিষয় হলো দেশটিতে মানুষের তুলনায় ভেড়ার সংখ্যা দ্বিগুণ।
৪। দেশটিতে অনেক গুলো সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। গড়ে প্রতি চার বছর পর পর অগ্নুৎপাত হয়।
৫। দেশটির প্রায় ৯৮% লোক ইন্টারনেট ব্যাবহার করে।

রোমানিয়া 🇷🇴🇷🇴রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। দেশটির আয়তন ৯২,০০০ বর্গ মাইল। এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছ...
09/12/2024

রোমানিয়া 🇷🇴🇷🇴

রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। দেশটির আয়তন ৯২,০০০ বর্গ মাইল। এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে ইউক্রেন, হাঙ্গেরি, মালদোভা, সার্বিয়া, বুলগেরিয়া। রোমানিয়ার জনসংখ্যার প্রায় ১৯ মিলিয়ন।
১ রোমানিয়ান লিউ = ২৫. ৩০ বাংলাদেশী টাকা।

উচ্চশিক্ষা:
রোমানিয়া দেশটি আমাদের দেশের শিক্ষার্থীদের কাছে খুব একটা পরিচিত না। দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাও সীমিত। রোমানিয়ার শিক্ষা ব্যবস্থা তুলনামূলক ভালো। দেশটিতে বেশ কিছু ভালো মানের বিশ্ববিদ্যালয় আছে। যেগুলোতে আপনি কম খরচে সাইন্স, কমার্স, আর্টস এর নানান বিষয়ে ভর্তি হতে পারবেন।

টিউশন ফি:
ভার্সিটি, কোর্স ভেদে টিউশন ফি কম বেশি হতে পারে। তবে সাধারণত প্টিউশন ফি ২০০০ - ৫০০০ ইউরো (প্রতি বছর) হয়ে থাকো।

স্কলারশিপ:
প্রতি বছর রোমানিয়ান সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যাবস্থা করে থাকে। যার ফল প্রকাশ হয়। ব্যাচেলরে, মাস্টার্স এবং পিএইচডি লেভেলের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
সুযোগ-সুবিধা:
- টিউশন ফি বহন করতে হবে না।
- থাকা, খাওয়ার খরচ রোমানিয়ান সরকার বহন করবে।
- ব্যাচেলরের একজন শিক্ষার্থী ৬৫, মাস্টার্স ৭৫ এবং পিএইচডি লেভেলের শিক্ষার্থী মাসে ৮৫ ইউরো পেয়ে থাকে।
আববেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১। আবেদন ফর্ম
২। যে ভার্সিটিতে পড়তে আগ্রহী সেই ভার্সিটির আবেদন ফর্ম
৩। সকল একাডেমিক সার্টিফিকেট এবং নম্বর পএ
৪। জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট
৫। পাসপোর্ট
৬। মেডিকেল সার্টিফিকেট
৭। সিভি (euro-pass)
৮। দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
বিস্তারিত: https://www.mae.ro/en/node/10251

পার্ট-টাইম জব:
রোমানিয়াতে বিদেশি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কাজ করার সুযোগ রয়েছে। বেশিরভাগ কাজ গুলো সাধারণত কল সেন্টার, আইটি, বার, রেস্টুরেন্ট, ইংলিশ টিচিং সেটারে হয়ে থাকে। একজন বিদেশি শিক্ষার্থী দিতে চার ঘণ্টা কাজ করতে পারবে। এর বেশি কাজ করলো চাইলে আলাদা ভাবে ওয়ার্ক পারমিট নিতে হবে। জুলাই মাসে।

লিভিং কষ্ট:
রোমানিয়াতে লিভিং কস্ট অন্য অনেক ইউরোপীয় দেশের তুলনায় অনেক কম। মাস আপনি ১৮৫ - ৩৫০ ডলারে চালিয়ে নিতে পারবেন।

ভার্সিটি:
- Bucharest University of Economic Studies (World Ranking: 601)
- AlexandrubLoan Cuza University of Lasi (World Ranking: 1001)
- Babes-Bolyai University (World Ranking: 1001)
- University of Bucarest
- West University of Timisoara
এছাড়াও আরো অনেক ভার্সিটি রয়েছে। উল্লেখিত ভার্সিটি গুলো ভালো মানের।

* বাংলাদেশে রোমানিয়ার কোন এমবাসি নেই। তাই স্কলারশিপ, ভিসার কাজের জন্য ভারত (দিল্লী) যেতে হবে।

* লেখাপড়া শেষ করে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। একটানা পাঁচ বছর থাকার পর PR এর জন্য আবেদন করতে পারবেন। রোমানিয়াতে অন্য সেক্টর গুলোর তুলনায় IT সেক্টরের জব বেশি।

* IELTS/TOEFL, যদি ভার্সিটিতে চায় তাহলে লাগবে। আপনি ভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট চেক করলে পেয়ে যাবেন আপনার পছন্দের কোর্সে ভর্তি হতে IELTS/TOEFL লাগবে কি না।

Osoite

Helsinki

Puhelin

92155399

Verkkosivusto

Ilmoitukset

Saat tiedon ensimmäisenä: lähetämme sinulle sähköpostia, kun EduJourney Consultancy julkaisee uutisia ja tarjouksia. Sähköpostiosoitettasi ei käytetä muihin tarkoituksiin, ja voit perua tilauksen milloin tahansa.

Ota Yhteyttä: Koulu

Lähetä viesti: EduJourney Consultancy:

Oikopolut

Jaa

Kategoria