10/07/2024
আজকের দিনটি সত্যিই অসাধারণ ছিল! আমি ফিনল্যান্ডের এক মনোরম স্ট্রবেরি বাগানে ঘুরতে গিয়েছিলাম। প্রকৃতির সৌন্দর্য আর তাজা স্ট্রবেরির সুবাসে মুগ্ধ হয়ে গেলাম। বাগানের পরিবেশ এতই সুন্দর ছিল যে, দেখে মন ভরে গেল।
ফিনল্যান্ডের এই স্ট্রবেরি বাগানটি ছিল এক সত্যিকারের স্বর্গ। এখানে এসে ফ্রি স্ট্রবেরি সংগ্রহ করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছি। স্ট্রবেরিগুলো এত মিষ্টি এবং রসালো ছিল যে, পেট ভরে খেয়েও মনের তৃপ্তি হলো না।
বাগানে ঘুরে বেড়ানোর সময়, স্ট্রবেরি সংগ্রহের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছিলাম। বড় বড় বালতি ভর্তি করে স্ট্রবেরি নিয়ে বাড়ি ফিরলাম, যা শুধু আমার মুখেই হাসি ফোটালো না, বরং সবার মুখেও হাসি এনে দিল।
এমন সুন্দর এবং মনোরম জায়গায় সময় কাটানো সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। প্রকৃতির মাঝখানে এই সময় কাটিয়ে আমি মনে মনে খুবই খুশি এবং তৃপ্ত। ফিনল্যান্ডের স্ট্রবেরি বাগানটি আমার হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছে। এমন অভিজ্ঞতা বারবার ফিরে পাওয়ার ইচ্ছা রইল।
06/07/2024
ছোটবেলায় খুব সকালে ঘুম থেকে ঊঠে, তারপরে ফজরের নামাজ পড়ে রাস্তার পাশে সবুজ ঘাসের উপরে খালি পায়ে অনেকখানিকটা দৌড়াতাম। প্রাইমারি স্কুলের ক্লাস শেষে বাড়িতে এসেই বিকেলে গ্রামের মাঠে বা চকে ফুটবল খেলা করতাম অনেকটা ঘটা করেই। খেলা শেষে প্রচন্ড ঘর্মাক্ত অবস্থায় দিতাম লাফ ''পশ্চিম বাড়ি '' কথিত পুকুরে, অনেকক্ষণ কাটাতাম পানিতে, শেষ বেলায় আম্মা আসতো বেত নিয়ে , মার খেয়ে ঘরে ফিরতাম।
আমি ছোট থেকেই মানুষ হয়েছি একদম অজ পাড়াগাঁয়ে একটি গ্রামে , গ্রাম ছাড়া জীবনের বাকী অংশ কাটাতে হবে ভাবতেই গাঁ শিউরে উঠে, কালের পরিক্রমায় হারিয়ে গেছে আজ সব কিছু .
হঠাৎ, আজকে সকালে আমার বাসার পাশে সরিষা ক্ষেতে একটু হাঁটতে আসলাম যান্ত্রিক জীবন থেকে একটু মুক্তি নিতে , কিন্তু , কে যানতো এখানে আসলে আবার আমার সেই ছোট্র শৈশব জীবনের দূরন্তপনা স্মৃতিগুলো কাতরিয়ে ঊঠবে?
সেই যে ২০১৭ সালে বাড়ি ছাড়লাম কই আর তো গ্রামেই ফিরতে পারলাম না? 🥲🥲
24/05/2023
কেন ফিনল্যান্ডে পড়াশোনার জন্য আসবেন?
উচ্চ শিক্ষার জন্য ফিনল্যান্ড হতে পারে আদর্শ স্থান। এখানে পাবেন বিশ্বের সবচেয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা , টিউশন ফিস এফোর্ডেবল এবং জীবন যাত্রার মান উচ্চতর।
ফিনল্যান্ড ২৭ টি বিশ্ববিদ্যালয় এ এপ্লিকেশন করতে পারবেন।
♠♠আপনার প্রোফাইল পর্যালোচনা করে কোন ইউনিভার্সিটি আপনার জন্য সেরা হতে পারে সেভাবে গাইড লাইন দিয়ে আপনাকে পৌছিয়ে দেওয়া।
♣♣ টিউশন ফিস সাধারণত ব্যচেলর প্রোগ্রামে ৬০০০-৯০০০ ইউরো হয়ে থাকে। আপনার একাডেমিক রেজাল্ট পর্যালোচনা করে আমরা আপনার জন্য বেস্ট ইউনিভার্সিটিতে এপ্লিকেশন করবো।
♣♣একমাত্র ফিনল্যান্ডে আপনি মাসিক ১২০ ঘন্টা জবের অনুমতি পাবেন এবং সামার ভ্যাকেশনে জব করেই টিউশন ফিসের টাকা আর্ন করা যায়।
♣♣ সবচেয়ে ফাস্ট ডিগ্রী শেষ করে এবং বৈধভাবে ৪ বছর ফিনল্যান্ড থাকলেই পি আর পেয়ে যাবেন। যেটা দিয়ে আনলিমিটেড ফিনল্যান্ড সহ ইউরোপের সকল দেশে বৈধভাবে থাকার পারমিশন পেয়ে যাবেন।।
♣♣ নেক্সট ইনটেক জানুয়ারি , ফিনল্যান্ড একেক টা সিটের জন্য হাজার হাজার এপ্লিকেশন হয়। তাই দেরী না করে আজই আপনার প্রসেসিং শুরু করুন।
24/05/2023
Welcome, Bangladeshi students, to Finland! 🇧🇩🇫🇮 Discover world-class education, breathtaking landscapes, and a vibrant culture. Finnish universities offer top-quality programs in various fields. Immerse yourself in an environment that values innovation and academic excellence. Finland's warm and welcoming society embraces diversity, fostering lifelong friendships and a global network. Explore the stunning Northern Lights, pristine forests, and modern cities during your stay. Comprehensive support services ensure your well-being and success. Study in Finland is here to guide you, providing valuable insights and connections. Embrace this exciting adventure, broaden your horizons, and make unforgettable memories in Finland!
✨🇧🇩🇫🇮✨