22/01/2024
ফাইবারে যাদের গিগ Rank হয়না, তাদের জন্য এই পোষ্ট।
ফাইবারে আপনি গিগ দিলেই যে অডার্র পাবেন তা কিন্ত নয়, ফাইবারের কিছু রুলস আছে,
সেই রুলস অনুযায়ী ফাইবার সেলারদের গিগ Ranke নিয়ে আসে।
এবং যাদের গিগ প্রপারলি অপ্টিমাইজড হয় না তাদের গিগ Rank হয়না। আর তার জন্য ইমপ্রেসন এবং ক্লিক কম আসে।
রুলসঃ১
টাইটেল- গিগের টাইটেল সবসময় Unique হতে হয়, অথার্ৎ ডিফারেন্ট ওয়ে। মার্কেটপ্লেসে আপনার মত প্রতিযোগী অনেকে আছে, কিন্তু তাদের থেকে ডিফারেন্ট কিছু আপনাকে প্রেজেন্ট করতে হবে।
অন পেইজ SEO করার সময় যেমন Unique কিওয়ার্ডকে ফোকাস করা হয় যাতে গুগল সহজে ওয়েবসাইট কে Ranke নিয়ে আসে
ঠিক তেমনি ফাইবারের এলগরিদম ও Unique কিছুকে খুব তাড়াতাড়ি সামনে নিয়ে আসে।
টেগঃ
আপনার সার্ভিস বা সেবাটি মানুষ কি নাম লিখে সার্চ করবে সে কিওয়ার্ডকে আপনি যখন মেনশন করবেন সেটাই টেগ। টেগ খুব গুরুত্বপূর্ণ। যে কিওয়ার্ডগুলো মানুষ বেশী সার্চ করে এবং Highest Volume keyword, ওগুলোই আপনি টেগ দিবেন।
ডেসক্রিপশনঃ
অর্ডার পাওয়ার জন্য ডেসক্রিপশন খুব গুরুত্বপূর্ণ। অথার্ৎ আপনার দোকানে কেউ যদি কিছু কিনতে আসে তাইলে আউটলুকে আপনি কি এমন অফার করছেন যাতে আপনার থেকে ক্রেতা আপনার পন্যটি ক্রয় করবে? ঠিক তেমনি গিগে ডেসক্রিপশন এমনি একটা আউটলুক। ডেসক্রিপশনে আপনি প্রপার তার্গেটেড কিওয়ার্ড দিয়ে তৈরি করেন,অন্যদের থেকে ভিন্ন, তবে অবশ্য গোছালো,যেখানে আপনি আপনার ক্রেতাকে প্রপারলি কিধরনের সেবা অফার করছেন এবং আপনার কতৃক ক্রেতা কেন উপকৃত হবে, এবং কেন আপনার সার্ভিস বা সেবাটি নেওয়া প্রয়োজন তা যেন উল্লেখ থাকে।
প্রাইসিংঃ
প্রাইসিং খুব গুরুত্বপূর্ণ গিগের জন্য। আপনি স্পষ্টভাবে উল্লেখ করবেন আপনি কি কি সেবা প্রদান করবেন। তবে কাজের রেট নতুন অবস্থায় কমিয়ে দেওয়া ভালো,তবে এতটাই কমাবেন না, যাতে মার্কেটপ্লেস নষ্ট হয়।
FAQ
Frequently ask Question..
আপনি যে কিওয়ার্ডকে তার্গেট করেছেন সে কিওয়ার্ড ধরে FAQ যদি করেন তাইলে আপনার SEO করা গিগটি আরো SEO Friendly হবে।আপনি নিজেকে বায়ার ভেবে নিজেকে প্রশ্ন করুন আপনার জিজ্ঞাসাগুলো,আপনার কোন বিষয়ে জিজ্ঞাসা থাকতে পারে, আর ওগুলো ভেবে Question মেইক করুন, কাজে দিবে (পার্সোনালি প্রেফার করি)
গিগ ইমেজ
গিগ ইমেজকে আমি দোকানের সাইনবোর্ডের সাথে তুলনা করি। আপনার দোকানের সাইনবোর্ড কেমন সেটার উপর ক্রেতা আপনাকে জার্জ করবে।তারপর হচ্ছে কাজের কথা। তাই গিগ ইমেজ আমরা যতটা পারি আর্কষনীয় এবং ডিফারেন্ট ওয়েতে নিজের ইমেজ ইউজ করবেন, বাকি দশটা গিগ থেকে আইডিয়া নিয়ে তৈরি করেন, আর প্রফেশনাল লুকে তৈরি করেন। আমরূ যখন ক্লিক কম পাই, তার একটা কারণ হলো গিগ ইমেজ প্রফেশনাল না হওয়া।
পিডিএফ/ভিডিও।
আপনার গিগে পূর্ববতী কাজের যদি সেম্পল থাকে তাইলে পিডিএফ করে দেন,এবং ২/৩,মিনিটের একটা প্রফেশনাল নিজের করা ভিডিও দেন। গিগ ইমেজের চেয়েও গিগে ভিডিও এড করলে এটা খুব আর্কষনীয় হয়। এবং অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশী থাকে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং
আউট ওফ মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করার জন্য সোশাল মিডিয়ায় গিগ লিংক শেয়ার করা খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনার গিগ লিংক যত শেয়ার হবে, আপনার গিগ ততই রেংক করবে।
উপরের স্টেপগুলো যদি আমরা প্রপারলি ফলো করি তবে আশা করি গিগ রেংক হবে।