07/06/2026
⚠️ #জরুরি_সতর্কতা
যারা বর্তমানে দিরাসা খাসসা, মা'হাদুল বুউস বা মারকায শায়খ যায়দ-এ পড়ছেন এবং ভবিষ্যতে হাদাসা (লেভেল টেস্ট) পরীক্ষার মাধ্যমে কুল্লিয়াতে (অনার্সে) যাওয়ার পরিকল্পনা করছেন — তাদের জন্য এখনই এই বিষয়টি জেনে রাখা জরুরি।
#কুল্লিয়ায় উঠার আগে যা করতেই হবে:
যখনই আপনি হাদাসা পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং কুল্লিয়ায় ভর্তির সুযোগ পাবেন, সঙ্গে সঙ্গে আপনার বর্তমান প্রতিষ্ঠান তথা *মাহাদ, দিরাসা খাসসা এবং মারকায শায়খ যায়দে* গিয়ে বিষয়টি জানাবেন এবং নিজের ফাইল সংগ্রহ করে নিবেন।
#যদি এটা না করেন তাহলে কী হবে?
প্রতিষ্ঠানকে না জানিয়ে চলে গেলে —
🔴 আপনার অনুপস্থিতি #মাফসুল (বহিষ্কার/ফেল) হিসেবে রেকর্ড হয়ে যাবে, যা পরবর্তীতে আপনার মারাত্মক সমস্যা তৈরি করতে পারে।
#এছাড়া ইক্বামা (ভিসা সংক্রান্ত) নবায়ন সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়ায় জটিলতা দেখা দিতে পারে, যা মিশরে বৈধভাবে অবস্থান করাকে কঠিন করে তুলবে। পাশাপাশি #জরিমানা পাওয়ার ও আশংকা থাকবে।
04/04/2026
আলহামদুলিল্লাহ!
মুহাম্মাদ মাসুম বিল্লাহ বিন হাফিজ ভাইয়ের এমফিল থিসিস সম্পন্ন।
৩১ মার্চ, ২০২৬ ইং মিশরের কায়রোস্থ আল-আযহার বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে ( الماجستير ) অধ্যায়নরত বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী মুহাম্মাদ মাসুম বিল্লাহ বিন হাফিজ ভাইয়ের এমফিল থিসিস ডিসকাশন সেমিনার (حفلة مناقشة رسالة الماجستير) অনুষ্ঠিত হয়।
📘 গবেষণাপত্রের শিরোনাম:
«الروايات المرسلة التي استدل بها الإمام أبو حنيفة وأصحابه في المسائل الفقهية – جمعًا ودراسة»
যেসব মুরসাল রিওয়ায়াতের দ্বারা ইমাম আবু হানিফা রহ. ও তাঁর ছাত্রগণ ফিকহি মাসআলায় দলিল প্রদান করেছেন সেগুলোর সংকলন ও নিরীক্ষণ।
সেমিনারটি অনুষ্ঠিত হয় "ইমাম আহমদ আত-তাইয়্যিব মিলনায়তন," কুলিয়াতুল উলূমিল ইসলামিয়্যা আল-আযহারিয়্যাহ লিত্তুল্লাবিল ওয়াফিদীন,নসর সিটি,কায়রো।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আযহার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডক্টরগণ।এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ ও শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
ডিসকাশন শেষে সম্মানিত অধ্যাপকবৃন্দ গবেষণার মান ও উপস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করে গবেষক মুহাম্মাদ মাসুম বিল্লাহ বিন হাফিজ ভাইকে কে “মুমতাজ” (Excellent) মার্কে উত্তীর্ণ ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ স্টুডেন্টস' অর্গানাইজেশন, মিশর-এর দায়িত্বশীলগণ গবেষককে ফুলেল শুভেচ্ছা জানান।
বাংলাদেশ স্টুডেন্টস' অর্গানাইজেশন, মিশর তাঁর এই গৌরবময় সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানায় এবং তাঁর ভবিষ্যৎ জীবন ও কর্মে অফুরন্ত বরকত কামনা করে।
শুভেচ্ছান্তে,
কার্যকরী পরিষদ (২০২৫–২৬)
বাংলাদেশ স্টুডেন্টস' অর্গানাইজেশন, মিশর।
27/03/2026
إنا لله وإنا إليه راجعون
গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, কিছুক্ষণ আগে হাইক্সটেপ এলাকায় মেট্রোর পাশে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ইন্তেকাল করেছেন।
*মরহুমের নাম: শামীম হুসাইন*
বর্তমানে তাকে সালাম হাসপাতালে নেওয়া হয়েছে।
*যদি কোনো ভাই তাকে চিনে থাকেন, অনুগ্রহ করে দ্রুত তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।*
সকলের কাছে দোয়ার আবেদন
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল নসীব করুন।
23/03/2026
এমফিল থিসিস ডিসকাশন সেমিনার:-
আপনারা জেনে আনন্দিত হবেন যে, আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের কুলিয়াতুল উলুমিল ইসলামিয়া ওয়াল আরাবিয়া (লিত-তুল্লাবিল ওয়াফিদিন)-এর উসুলুদ্দিন অনুষদের উলুমুল হাদিস বিভাগে অধ্যয়নরত বাংলাদেশি মেধাবী গবেষক মুহাম্মাদ মাসুম বিল্লাহ বিন হাফিজ এর এমফিল থিসিস ডিসকাশন সেমিনার (حفلة مناقشة رسالة الماجستير)।
📘 গবেষণাপত্রের শিরোনাম:
«الروايات المرسلة التي استدل بها الإمام أبو حنيفة وأصحابه في المسائل الفقهية – جمعًا ودراسة»
যেসব মুরসাল রিওয়ায়াতের দ্বারা ইমাম আবু হানিফা রহ. ও তাঁর ছাত্রগণ ফিকহি মাসআলায় দলিল প্রদান করেছেন সেগুলোর সংকলন ও নিরীক্ষণ।
🗓️ তারিখ: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬।
🕙 সময়: সকাল ১০:০০ টা।
📍 স্থান: আল-ইমামুল আকবার ড. আহমাদ আত-তাইয়িব মিলনায়তন, কুলিয়াতুল উলুমিল ইসলামিয়া ওয়াল আরাবিয়া, নসর সিটি, কায়রো।
উক্ত গুরুত্বপূর্ণ থিসিস ডিসকাশন সেমিনার প্রতিটি জ্ঞানপিপাসু তালিবুল ইলমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই বাংলাদেশ স্টুডেন্টস' অর্গানাইজেশন এর পক্ষ থেকে সকল জ্ঞান পিপাসু ভাইদেরকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
কার্যকরী কমিটি ২০২৫-২৬
বাংলাদেশ স্টুডেন্টস' অর্গানাইজেশন,মিশর।
23/03/2026
বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় নতুন অগ্রগতি ও ইতিবাচক উদ্যোগ।
মাহাদ কেন্দ্রিক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়ার কার্যক্রম দ্রুত কার্যকর হচ্ছে, মারকাজুদ তাদবির- এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাপালন করছেন । দীর্ঘদিনের জটিলতা ও বিলম্ব দূর করে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথকে সুগম করতে সংশ্লিষ্ট মহল আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
এই উদ্যোগ বাস্তবায়নে সার্বিক খোঁজখবর ও দিকনির্দেশনা প্রদান করছেন সম্মানিত ড. নাহলা সাইদি এবং ড. শাহিদা। তাঁদের তত্ত্বাবধানে ভিসা কার্যক্রম পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছে ইত্তিহাদ-এর উপর, যারা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে লক্ষ্য করা যাচ্ছে যে, ভিসা প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। বিশেষ করে ড. নাহলা সাইদির আন্তরিক দিকনির্দেশনা পুরো প্রক্রিয়াকে গতিশীল করে তুলেছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক মনোভাব ও গুরুত্ব প্রদানের বিষয়টিও এখন স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।
ফলে শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলো সরাসরি উপস্থাপন করতে পারছে এবং দ্রুত সমাধান সম্ভব হচ্ছে, যা পূর্বের তুলনায় অনেক বেশি কার্যকর।
এছাড়াও, প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাদের মহান অবদান ও আন্তরিকতার প্রতি বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন (ইত্তিহাদ) চির কৃতজ্ঞ ।
ইত্তিহাদ কার্যকরী কমিটির পক্ষ থেকে মারকাজুদ তাদবির-এর সম্মানিত ব্যক্তিদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়েছে। সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন:
فضيلة الدكتورة/ رشا يسري عبد العزيز أحمد،
فضيلة الأستاذة /حنان محمد جابر،
فضيلة الأستاذ / محمد عصام حسين،
فضيلة الأستاذة /لمياء عبد العاطى،
যারা এ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত সমস্যাগুলোর সমাধানে একটি সুসংগঠিত ও ইতিবাচক প্রক্রিয়া এখন গড়ে উঠছে।
ভবিষ্যতে এই কার্যক্রমকে আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পরিকল্পনা অব্যাহত রয়েছে।
আমাদের প্রত্যাশা
এই ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে খুব শীঘ্রই সকল বাংলাদেশি শিক্ষার্থীর জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও দ্রুততর হবে—ইনশাআল্লাহ।
সকল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া রইলো।
ধন্যবাদান্তে,
কার্যকরী কমিটি ২০২৫-২৬
বাংলাদেশ স্টুডেন্টস' অর্গানাইজেশন, মিশর।
18/03/2026
বাংলাদেশী কৃতি গবেষক ও বাংলাদেশ স্টুডেন্টস' অর্গানাইজেশন ইজিপ্ট (ইত্তিহাদ)-এর প্রতিষ্ঠাতা কমিটির অন্যতম সদস্য
ড. মুহাম্মাদ মুশাররফ হোসাইন- (حفظه الله تعالى)
কে তাঁর অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইত্তিহাদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
এই সম্মাননা তাঁর অধ্যবসায়, মেধা এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি বহন করে। শ্রদ্ধেয় ড. মুহাম্মাদ মুশাররাফ হোসাইন (হাফিযাহুল্লাহু)-এর অর্জন আমাদের সকল বাংলাদেশি শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আশা করি তিনি ভবিষ্যতেও দেশ ও জাতির জন্য আরও গৌরব বয়ে আনবেন।
আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
কার্যকরি কমিটি (২০২৫-২৬)
বাংলাদেশ স্টুডেন্টস' অর্গানাইজেশন, মিশর।
16/03/2026
আলহামদুলিল্লাহ।
বাংলাদেশ থেকে আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের উদ্দেশ্যে ২০২৪–২০২৫ সেশনে বাংলাদেশ শিক্ষা অধিদপ্তরের অধীনে স্কলারশিপপ্রাপ্ত ৭ জন ছাত্রভাই সফলভাবে মিশরে এসে পৌঁছেছেন।
ইলম ও ঐতিহ্যের প্রাচীন নীলাভূমি, হাজার বছরের জ্ঞানচর্চার কেন্দ্র মিশর এবং ইসলামী শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ الأزهر الشريف আল-আযহারের পুণ্যভূমিতে তাদেরকে জানাই আন্তরিক স্বাগতম ও শুভেচ্ছা।
কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ স্টুডেন্টস’ অর্গানাইজেশন, মিশর (ইত্তিহাদ)-এর কার্যকরী কমিটি ২০২৫–২০২৬।
মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করি, তিনি যেন তাদের এই জ্ঞানার্জনের সফরকে সহজ ও কল্যাণময় করে দেন এবং ভবিষ্যতে তারা যেন দেশ, জাতি ও উম্মাহর জন্য কল্যাণের বাহক হতে পারেন।
কার্যকরী কমিটি ২০২৫-২৬
বাংলাদেশ স্টুডেন্টস' অর্গানাইজেশন,মিশর।
12/03/2026
প্রেস বিজ্ঞপ্তি
গতকাল রবিবার ৮ মার্চ ২০২৬ মোতাবেক ১৮ রমাদান ১৪৪৭ হিজরি মিশরের ঐতিহ্যবাহী আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলোজি ফ্যকাল্টির ইমাম জাহাবি রহ. হলরুমে অনুষ্ঠিত হয় উক্ত ফ্যাকাল্টির উলুমুল হাদিস বিভাগের বাংলাদেশি কৃতি গবেষক ড. মুহাম্মাদ মুশাররাফ হুসাইন বিন মুহাম্মাদ নূরুল হকের ডক্টরেট (PhD) থিসিস ডিসকাশন সেমিনার।
তাঁর গবেষণার শিরোনাম ছিলো:
«شرح الإمام الزرقاني رحمه الله (ت: 1122هـ) على المواهب اللدنية للقسطلاني – دراسة وتحقيق: من: أول غزوة بني لحيان إلى: أخر غزوة خيبر»
“ইমাম কাসতাল্লানি রচিত ‘আল-মাওয়াহিবুল লাদুন্নিয়াহ’-এর ওপর ইমাম যুরকানি রহ. এর ব্যাখ্যাগ্রন্থের গাযওয়াতু বনি লিহয়ান থেকে নিয়ে গাযওয়াতু খাইবারের শেষ পর্যন্ত অংশের গবেষণামূলক বিশ্লেষণ ও নিরীক্ষা।”
সেমিনারের সুপারভাইজারগণ:
উক্ত থিসিস ডিসকাশন সেমিনারে প্রধান পর্যালোচক হিসেবে উপস্থিত ছিলেন আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিদগদ্ধ হাদিস গবেষক অধ্যাপক ড. সুবহি আব্দুল ফাত্তাহ রাবি এবং ড. মুহাম্মাদ নাসর আদ-দাসুকি আল-লাব্বান। থিসিসের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আল-খুশুয়ি আল-খুশুয়ি মুহাম্মাদ আল-খুশুয়ি ও অধ্যাপক ড. ইমাদ আস-সাইয়্যিদ মুহাম্মাদ ইসমাইল আশ-শিরবিনি।
এছাড়াও উসুলুদ্দিন ফ্যাকলটির সম্মানিত ডিন অধ্যাপক ড. মাহমুদ মুহাম্মদ হুসাইনসহ বিভিন্ন অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং দেশী-বিদেশী বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে। গভীর গবেষণা, বিশ্লেষণী দক্ষতা ও উপস্থাপনার মানে পরীক্ষকবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেন এবং গবেষক ড. মুহাম্মাদ মুশাররাফ হুসাইন-কে মারতাবাতুশ শারাফিস সানিয়া বা জায়্যিদ জিদ্দ্যান (Very Good) গ্রেডে উত্তীর্ণ ঘোষণা করেন।
গবেষকের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত:
তিনি চট্টগ্রামের হাটহাজারীর এক ঐতিহ্যবাহী ও ইলমি সমৃদ্ধ পরিবারে ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বংশীয় পরিচয় বাংলাদেশের দ্বীনি শিক্ষার ইতিহাসের সাথে মিশে আছে; তিনি বাংলাদেশে ইসলামিধারার ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী-এর অন্যতম প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল হামিদ (রহ.)-এর প্রপৌত্র। পারিবারিকভাবে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সেই জ্ঞানতৃষ্ণাকেই তিনি ধারণ করেছেন তাঁর দীর্ঘ শিক্ষাজীবন।
দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁর জ্ঞানার্জনের বর্ণাঢ্য জীবন নিম্নে তুলে ধরা হলো:
দাওরায়ে হাদীস ও তাফসীর: ১৯৯৬ সালে হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস (তাকমিল) সম্পন্ন করেন এবং ১৯৯৭ সালে একই প্রতিষ্ঠান থেকে তাফসীর ও উলুমুল কুরআনে উচ্চতর দক্ষতা (তাখাসসুস) অর্জন করেন।
ভারত সফর: ১৯৯৯ সালে ভারতের প্রখ্যাত দ্বীনি শিক্ষাকেন্দ্র দারুল উলুম নদওয়াতুল উলামা, লখকনৌ থেকে 'আল-আলিমিয়্যাহ' (স্নাতক) ডিগ্রি অর্জন করেন।
আল-আযহার ও উচ্চতর গবেষণা: বিশ্ববিখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলোজি অনুষদের উলুমুল হাদিস বিভাগ থেকে ২০১৩ সালে তিনি সাফল্যের সাথে মাস্টার্স সম্পন্ন করেন। এই ধারাবাহিকতায় একই বিভাগ থেকে এবার তিনি পিএইচডি (ডক্টরেট) ডিগ্রি অর্জনের গৌরব অর্জন করেন। তার মাস্টার্স থিসিসের বিষয় ছিল "সুন্নাহর আলোকে 'শহীদ' ও 'শাহাদাত': একটি হাদীসভিত্তিক পর্যালোচনা।" (الشهيد والشهادة في السنة النبوية)।
দীর্ঘদিন ধরে তিনি ইলমে দ্বীনের বহুমুখী খিদমতে নিজেকে নিয়োজিত রেখেছেন। এসবের অন্যতম হলো:
অধ্যাপনা: বর্তমানে তিনি তাঁর শিকড়, হাটহাজারী মাদ্রাসার উলুমুল হাদিস, দাওয়াহ ও ইরশাদ বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
বিভাগীয় প্রধানের দায়িত্ব: ইতোপূর্বে তিনি চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে এবং নানুপুর উবাইদিয়া মাদ্রাসার আরবি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনের সূচনা: তিনি হাটহাজারীর নাসিরুল ইসলাম ফতেপুর মাদ্রাসা ও ফটিকছড়ির তালীমুদ্দীন মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে তাঁর কর্মজীবনের ভিত্তি স্থাপন করেন।
পারিবারিক জীবন:
ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা ও তিন পুত্র সন্তানের জনক। বিশাল একান্নবর্তী পরিবারের ৬ ভাই ও ৭ বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। তাঁর পারিবারিক এই আবহ তাঁকে ধৈর্য ও একনিষ্ঠতার সাথে জ্ঞানসাধনায় সাহায্য করেছে।
সংগঠন ও নেতৃত্বে ভূমিকা:
পড়াশোনার পাশাপাশি তিনি মিশরে অবস্থানরত বাংলাদেশি ছাত্র সমাজের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
- তিনি বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিশর-এর প্রতিষ্ঠাতাদের একজন সম্মানিত ব্যক্তিত্ব ও শুরুর দিকের নেতৃবৃন্দের অন্যতম।
- তিনি ২০০৫–২০০৬ সেশনে ইত্তিহাদের প্রচার সম্পাদক এবং ২০০৭–২০০৮ সেশনে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশস্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর-এর পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এই সাফল্য বাংলাদেশের সকল ছাত্র-ছাত্রী ও ইত্তিহাদের গর্বের বিষয়। গবেষক ড. মুহাম্মাদ মুশাররাফ হুসাইন কৃতিত্বের মাধ্যমে আল-আযহার বিশ্ববিদ্যালয় এবং সমগ্র বাংলাদেশি শিক্ষাজগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেন।
কৃতিত্বপূর্ণ এই অর্জনে অভিভূত ড. মুহাম্মাদ শাররাফ হুসাইন বলেন, “ জ্ঞান অর্জন নির্দিষ্ট কোনো বয়সের সীমায় আবদ্ধ নয়। সুদীর্ঘ চেষ্টা-সাধনার পর জীবনের সমাপ্তিমুখী সময়ে এই সাফল্য আল্লাহ তাআলার বিশেষ দয়া ও অনুগ্রহ। ইত্তিহাদের সকল দায়িত্বশীল ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।”
আল্লাহ তাআলা তাঁর এই অর্জনকে দ্বীনের কাজে ও একাডেমিক জীবনে আরও সমৃদ্ধ করুন — আমিন।
শুভেচ্ছান্তে
কার্যকরী পরিষদ, ২০২৫-২৬সেশন,
বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিশর।
06/03/2026
মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে ইত্তিহাদ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও ইফতার
৫ মার্চ, বৃহস্পতিবার বাংলাদেশ স্টুডেন্টস’ অর্গানাইজেশন, মিশর (ইত্তিহাদ)-এর ২০২৫–২৬ সেশনের সম্মানিত উপদেষ্টা পরিষদ এবং কার্যকরী কমিটির সদস্যবৃন্দ মিশরে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূতের আমন্ত্রণে তাঁর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও ইফতারে অংশগ্রহণ করেন। এ সময় প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, ভিসা কার্যক্রম এবং প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আলোচনার উল্লেখযোগ্য বিষয়সমূহ:
১. এম্বাসির মাধ্যমে ইত্তিহাদকে অফিসিয়ালি নিবন্ধন করা।
২. ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ অন্যান্য দেশের ন্যায় ইকামা সংক্রান্ত জটিলতা নিরসনে এম্বাসির পক্ষ থেকে স্থায়ী মানদুব(প্রতিনিধি) নিয়োগ দেয়া।
৩. চলতি বছরের ধারাবাহিকতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ড স্কলারশিপ কার্যক্রম অব্যাহত রাখতে এবং কোটা বৃদ্ধি করতে আজহার কর্তৃপক্ষের সঙ্গে এম্বাসির পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রাখা।
৪. এম্বাসির মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেয়া।
এছাড়াও ইত্তিহাদের দায়িত্বশীলবৃন্দ বাংলাদেশি শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় মান্যবর রাষ্ট্রদূতকে অবহিত করেন। মান্যবর রাষ্ট্রদূত শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। _এ সময় তিনি বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় রেখে সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।_
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠক শেষে মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন ইত্তিহাদ প্রতিনিধিদলের সদস্যরা।
পরিশেষে মান্যবর রাষ্ট্রদূত ম্যাম বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি ও ফলাফল নিয়ে সন্তোষ ও গর্ব প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য বজায় রাখার আহ্বান জানান।
(কার্যকরী কমিটি ২০২৫-২৬)
বাংলাদেশ স্টুডেন্টস’ অর্গানাইজেশন, মিশর (ইত্তিহাদ)
09/02/2026
بقلوبٍ مؤمنةٍ بقضاء الله وقدره، وببالغ الحزن والأسى، ينعى "اتحاد طلبة بنجلاديش، بمصر" الطالبين الإندونيسيين: "محمد عاصم ألف بري" و "عبد الله وافق"، اللذين وافتهما المنية بجمهورية مصر العربية.
وإذ نعرب عن عميق حزننا وصادق تأثرنا بهذا المصاب الجلل، فإننا نتقدم إلى أسرتيهما وذويهما وزملائهما بخالص التعازي وصادق المواساة، سائلين الله تعالى أن يتغمدهما بواسع رحمته، وأن يغفر لهما، وأن يجعل غربتهما وسعيهما في طلب العلم في ميزان حسناتهما، وأن يسكنهما فسيح جناته، وأن يلهم أهلهما الصبر والسلوان.
إنا لله وإنا إليه راجعون.
Indonesian Embassy in Cairo - سفارة إندونيسيا بالقاهرة
اتحاد طلبة بنجلاديش بمصر