Azhar Welfare Society Bangladesh, Egypt

Azhar Welfare Society Bangladesh, Egypt Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Azhar Welfare Society Bangladesh, Egypt, Education, Nasr City, Cairo.

আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি) এর অফিসিয়াল ফেসবুক পেইজ।

আল আযহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থীদের কল্যাণে সংগঠিত একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত ছাত্রকল্যাণে নিবেদিত একটি প্রতিষ্ঠান।

আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মেধাতালিকায় শীর্ষ ১০-এ স্থান অর্জনকারী কৃতী বাংলাদেশি শিক্ষার্থী ও আমাদের গর্বি...
25/08/2026

আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মেধাতালিকায় শীর্ষ ১০-এ স্থান অর্জনকারী কৃতী বাংলাদেশি শিক্ষার্থী ও আমাদের গর্বিত সদস্যদের ধারাবাহিকভাবে শুভেচ্ছা ফটো কার্ড প্রকাশ করা হচ্ছে।

সেই ধারাবাহিকতায় কুল্লিয়াতুদ দাওয়াহ আল-ইসলামিয়ার ১ম বর্ষের মেধাতালিকায় শীর্ষ ১০-এ স্থান অর্জনকারী কৃতী বাংলাদেশি শিক্ষার্থীদের তালিকা নিম্নে দেওয়া হলো—

১.
নাম: সাদিকুর রহমান সাফওয়ান
মেধাস্থান: ২য়

২.
নাম: মো. আকরাম হুসাইন
মেধাস্থান: ৫ম

কৃতী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ, জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ জীবন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

শুভেচ্ছান্তে:
কার্যকরী পরিষদ, ২০২৬–২০২৭ সেশন
আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর
তারিখ: ২৫ আগস্ট, ২০২৬

আল-আযহার স্মারক-২০২৬লেখা আহ্বানআওসবির সম্মানিত সদস্য, সহযোগী সদস্য ও পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা অ্যালামনাইগণ! আপনারা জেনে ...
18/08/2026

আল-আযহার স্মারক-২০২৬
লেখা আহ্বান

আওসবির সম্মানিত সদস্য, সহযোগী সদস্য ও পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা অ্যালামনাইগণ! আপনারা জেনে আনন্দিত হবেন যে, আপনাদের প্রিয় সংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর’ এর ‘কার্যকরী পরিষদ ২০২৬’ মিশরে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, চিন্তা, সৃজনশীলতা, অভিজ্ঞতা ও বিভিন্ন কার্যক্রমকে ধারণ করে চমৎকার সব টপিকের লেখায় সমৃদ্ধ মানসম্মত একটি স্মারক প্রকাশের উদ্যোগ গ্ৰহণ করেছে। ‘আল-আযহার স্মারক ২০২৬’ এর পাতায় স্থান পেতে পারে আপনার লেখাও। তাই, পছন্দনীয় শিরোনাম নির্বাচন করে আপনার তথ্যসমৃদ্ধ ও আকর্ষণীয় লেখাটি নির্ধারিত সময়ের মধ্যেই তৈরি করে পাঠিয়ে দিন নির্ধারিত ঠিকানায়। মনে রাখবেন, আপনার মানসম্মত একটি লেখা আপনাকে যুগ যুগ বাঁচিয়ে রাখতে পারে পাঠকদের হৃদয়ে।

স্মারকের মৌলিক টপিকসমূহ:

১. আল-আযহার:

- আল-আযহার মসজিদ ও রুওয়াক-ভিত্তিক শিক্ষাব্যবস্থার ইতিহাস।
- আল-আযহার মসজিদের বর্তমান শিক্ষাব্যবস্থা।
- আধুনিক আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস।
- আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও অনুষদ পরিচিতি। (যৌথ)
- বিবিধ: মাশায়িখুল আযহার, বিখ্যাত আযহারী মনীষীদের জীবন কথা, পৃথীবিজুড়ে আযহারী মনীষীদের অবদান, এছাড়াও আযহার সংক্রান্ত যুগোপযোগী যেকোনো রচনা।

২. বাংলাদেশ:

- বাঙলার প্রাচীন ইতিহাস।
- বাঙলায় ইসলাম প্রচার।
- বাঙলার ইসলামি শাসনের ইতিহাস: ইখতিয়ার উদ্দিন থেকে নবাব সিরাজুদ্দৌলা।
- স্বাধীন বাংলাদেশ : সংকট ও উত্তোরণ।
- বাংলাদেশে ইসলামি হুকুমত প্রতিষ্ঠার সম্ভাবনা, সংকট ও উত্তরণ।
- বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ত্রিমুখী ধারা ও জাতীয় ঐক্যে এর প্রভাব।
- বাংলাদেশী তুরাস ( বাংলা, ফার্সি, উর্দু, আরবি )।
- জাতীয় শিক্ষা ব্যবস্থার ইসলামাইজেশন; ভাবনা ও করনীয়।
- কওমি শিক্ষা সিলেবাসের সংস্কার ভাবনা; ইতিবাচক-নেতিবাচক দিক ও মধ্য পন্থা।
- বিবিধ : বাঙলায় ইংরেজ শাসনের নানাদিক, পাকিস্তানি আমল, যুগে যুগে বাঙলার স্বাধীনতা সংগ্রাম, বাঙলার মহা মনীষীগণ, এছাড়াও বাংলাদেশ সম্পৃক্ত যুগোপযোগী যেকোনো রচনা।

৩. মিশর:

- মিশরে আগত নবি-রাসুলগণ।
- মিশরের ইতিহাস ও সভ্যতা; প্রাগৈতিহাসিক কাল থেকে রোমান যুগ।
- মিশরে ইসলামের সোনালী অতীত : মুসলিম বিজয় থেকে খেদিবি যুগ।
- বিশুদ্ধ তথ্যসূত্রের আলোকে মিশরে শায়িত মনীষীদের মাকাবির।
- বিবিধ: মিশরের বুদ্ধিজীবী, আরবি ভাষাবিদ, কবি-সাহিত্যক, সমাজ সংস্কারক, সভ্যতা-সংস্কৃতি, দৈনন্দিন জীবনধারা, দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থাপত্য, এছাড়াও মিশর সম্পৃক্ত যুগোপযোগী যেকোনো রচনা।

৪. সমসাময়িক:

- ইরান যুদ্ধ : অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য।
- আযহার থেকে ফিলিস্তিন, দায় দরদের আলিঙ্গন।
- ফিলিস্তিনের ইতিহাস; প্রতিরোধ আন্দোলন ও জায়নবাদী পশ্চিমা যৌথ ষড়যন্ত্র।
- এলজিবিটিকিউ
- ইসলামি তুরাসে নারীদের অবদান।
- বিবিধ: এছাড়াও সমসাময়িক যেকোনো ইস্যু নিয়ে যেকোনো রচনা।

৫. আওসবি:

- গ্ৰাজুয়েট পরিচিতি: স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাকাল থেকে ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত আল-আযহার থেকে গ্ৰাজুয়েট সম্পন্নকারী বাংলাদেশী ক‌ওমি আলেমদের তালিকা।
- ২০২৬ সালে আল-আযহারের বিভিন্ন শিক্ষা মারহালায় অধ্যয়নরত আওসবির সদস্যবৃন্দের পূর্ণাঙ্গ তালিকা।
- বিবিধ।

বি.দ্র. ‘আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও অনুষদ পরিচিতি’ শিরোনামটি একটি বিশেষ যৌথ প্রজেক্ট। বিদেশি শিক্ষার্থীবহুল সাত অনুষদ (উসুলুদ্দীন, লুগা আরাবি, শরিয়া ও কানুন, দিরাসাত ইসলামিয়া, দাওয়াহ, লুগা ও তরজমা, তরবিয়াহ) এর সবগুলো বিভাগ থেকে একজন করে অভিজ্ঞ শিক্ষার্থীর সমন্বয় গঠিত বোর্ডের সম্মিলিত প্রচেষ্টায় এটি বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আগ্ৰহী শিক্ষার্থী নির্ধারিত নাম্বারে যোগাযোগ করুন।

লেখা পাঠানোর শেষ সময়:
৩০ আগষ্ট ২০২৬ খ্রি.।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ:

ইরফানউদ্দীন, অফিস ও প্রচার সম্পাদক
(হোয়াটসঅ্যাপ-গ্রুপে দেখুন)

লেখা পাঠানোর ইমেইল:
[email protected]

আহ্বানে,
আবদুর রহমান মুহাম্মাদ ন‌ওয়াব
সভাপতি, কার্যকরী পরিষদ, ২০২৬ সেশন,
আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর।
তারিখ: ১৮ আগস্ট, ২০২৬।

আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মেধাতালিকায় শীর্ষ ১০-এ স্থান অর্জনকারী কৃতী বাংলাদেশি শিক্ষার্থী ও আমাদের গর্বি...
14/08/2026

আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মেধাতালিকায় শীর্ষ ১০-এ স্থান অর্জনকারী কৃতী বাংলাদেশি শিক্ষার্থী ও আমাদের গর্বিত সদস্যদের ধারাবাহিকভাবে শুভেচ্ছা ফটো কার্ড প্রকাশ করা হচ্ছে।

সেই ধারাবাহিকতায় কুল্লিয়াতু উসূলিদ্দীনের ১ম বর্ষের মেধাতালিকায় শীর্ষ ১০-এ স্থান অর্জনকারী কৃতী বাংলাদেশি শিক্ষার্থীদের তালিকা নিম্নে দেওয়া হলো—

১.
নাম: ফিরোজ মাহমুদ
মেধাস্থান: ৩য়

২.
নাম: মোর্তজা হাসান ইবনে হেদায়েতুল্লাহ
মেধাস্থান: ৪র্থ

৩.
নাম: মুফরাদ বিন তারেক
মেধাস্থান: ৮ম

৪.
নাম: মুহিউদ্দীন আব্দুল কাদের
মেধাস্থান: ১০ম

কৃতী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ, জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ জীবন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

শুভেচ্ছান্তে:
কার্যকরী পরিষদ, ২০২৬–২০২৭ সেশন
আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর
তারিখ: ১৪ আগস্ট, ২০২৬

শাল্লালাত–আল কানাতিরুল খাইরিয়্যাহ ট্যুর সফলভাবে সম্পন্নআলহামদুলিল্লাহ।আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর-এর সকরে কুর...
12/08/2026

শাল্লালাত–আল কানাতিরুল খাইরিয়্যাহ ট্যুর সফলভাবে সম্পন্ন

আলহামদুলিল্লাহ।
আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর-এর সকরে কুরাইশ ও বুয়ূস শাখা-এর উদ্যোগে গত মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ শাল্লালাত ও আল কানাতিরুল খাইরিয়্যাহ অভিমুখে আয়োজিত দিনব্যাপী ট্যুরটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

নীলনদের মনোরম পরিবেশে আয়োজিত এ ট্যুরে অংশগ্রহণকারী সদস্যদের জন্য ছিল নৌভ্রমণ, সাঁতার, মাছ শিকার, নৌকা চালনা, খেলাধুলা, কুইজ ও বিভিন্ন প্রতিযোগিতা। পাশাপাশি গজল, কাওয়ালি, দেশাত্মবোধক গান, কুরআন তিলাওয়াতসহ নানা সাংস্কৃতিক আয়োজন ট্যুরের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে দেয়।

দিনব্যাপী এ আয়োজনে ছিল বাঙালি স্বাদের নাশতা, মধ্যাহ্নভোজ ও বিকেলের বিশেষ খাবারের আয়োজন। সবকিছু মিলিয়ে ট্যুরটি হয়ে ওঠে আনন্দ, ভ্রাতৃত্ব, পারস্পরিক সৌহার্দ্য ও সুন্দর স্মৃতি বিনিময়ের এক প্রাণবন্ত আয়োজন।

আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর বিশ্বাস করে—শিক্ষাজীবনের পাশাপাশি এ ধরনের সুস্থ ও গঠনমূলক আয়োজন পারস্পরিক পরিচয়, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।

ট্যুরে অংশগ্রহণকারী সকল সদস্য এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীল ভাইদের আন্তরিক সহযোগিতার জন্য আযহার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

আল্লাহ তাআলা আমাদের পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করুন এবং ভবিষ্যতেও এমন সুন্দর ও কল্যাণমুখী আয়োজনের তাওফীক দান করুন। আমীন।

আয়োজনে,
বুউস ও সকরে কুরাইশ শাখা, ২০২৬–২০২৭ সেশন
আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর।

🏆 আল-আযহার বিশ্ববিদ্যালয়ের যে বিভাগের ২য় বর্ষে শীর্ষ ১০-এর ৯ জনই বাংলাদেশি ও আমাদের গর্বিত সদস্য! 🇧🇩আল-আযহার বিশ্ববিদ্যা...
11/08/2026

🏆 আল-আযহার বিশ্ববিদ্যালয়ের যে বিভাগের ২য় বর্ষে শীর্ষ ১০-এর ৯ জনই বাংলাদেশি ও আমাদের গর্বিত সদস্য! 🇧🇩

আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মেধাতালিকায় শীর্ষ ১০-এ স্থান অর্জনকারী কৃতী বাংলাদেশি শিক্ষার্থী ও আমাদের গর্বিত সদস্যদের ধারাবাহিকভাবে শুভেচ্ছা ফটো কার্ড প্রকাশ করা হচ্ছে।

সেই ধারাবাহিকতায় কুল্লিয়াতু উসূলিদ্দীনের ২য় বর্ষের মেধাতালিকায় শীর্ষ ১০-এ স্থান অর্জনকারী কৃতী বাংলাদেশি শিক্ষার্থীদের তালিকা নিম্নে দেওয়া হলো—

১.
নাম: মুহাম্মাদ যুবায়ের
মেধাস্থান: ১ম

২.
নাম: আমিনুল ইসলাম ভূঁইয়া
মেধাস্থান: ২য়

৩.
নাম: আব্দুল্লাহ আল মামুন
মেধাস্থান: ২য় (যৌথ)

৪.
নাম: মোহাম্মাদ সাঈদুল গাফফার
মেধাস্থান: ৪র্থ

৫.
নাম: মো. হাফিজুল হক
মেধাস্থান: ৬ষ্ঠ

৬.
নাম: মোহা. শরীফ আহমদ
মেধাস্থান: ৭ম

৭.
নাম: নুমান ইয়াকুব
মেধাস্থান: ৮ম

৮.
নাম: মোহাম্মদ রাকিব
মেধাস্থান: ৯ম

৯.
নাম: শাব্বির আহমাদ
মেধাস্থান: ১০ম

শীর্ষ দশে ৯ জনই বাংলাদেশি হওয়া, এ অর্জন নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের।

কৃতী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ, জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ জীবন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

শুভেচ্ছান্তে:
কার্যকরী পরিষদ, ২০২৬–২০২৭ সেশন
আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর
তারিখ: ১১ আগস্ট, ২০২৬

আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের টপ টেনে স্থান অর্জনকারী বাংলাদেশি শিক্ষার্থী ও আমাদের গর্বিত সদস্যদের ধারাবাহিকভাব...
10/08/2026

আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের টপ টেনে স্থান অর্জনকারী বাংলাদেশি শিক্ষার্থী ও আমাদের গর্বিত সদস্যদের ধারাবাহিকভাবে শুভেচ্ছা ফটো কার্ড প্রকাশ চলছে।

সেই ধারাবাহিকতায় কুল্লিয়াতু উসূলিদ্দীনের ৩য় বর্ষের বিভিন্ন বিভাগে মেধাতালিকায় শীর্ষ ১০-এ স্থান অর্জনকারী কৃতী বাংলাদেশি শিক্ষার্থীদের তালিকা নিম্নে দেওয়া হলো—

📚 আক্বিদা ও ফালসাফা বিভাগ

নাম: শাকিল ইজতিহাদ সিফাত
মেধাস্থান: ৩য়
বিভাগ: আক্বিদা ও ফালসাফা

নাম: ইহতিশামুল হক
মেধাস্থান: ৪র্থ
বিভাগ: আক্বিদা ও ফালসাফা

---

📚 তাফসীর বিভাগ

নাম: মুহাম্মাদ কিফায়াতুল্লাহ
মেধাস্থান: ১ম
বিভাগ: তাফসীর

নাম: নাজমুল ইসলাম
মেধাস্থান: ৪র্থ
বিভাগ: তাফসীর

নাম: আহমাদ বিন উসমান
মেধাস্থান: ৬ষ্ঠ
বিভাগ: তাফসীর

নাম: মুহাম্মাদ রাফে
মেধাস্থান: ১০ম
বিভাগ: তাফসীর

---

📚 হাদীস বিভাগ

নাম: ইয়াসিন আরাফাত রাফি
মেধাস্থান: ১ম
বিভাগ: হাদীস

নাম: আহমাদুল্লাহ
মেধাস্থান: ২য়
বিভাগ: হাদীস

নাম: আবুল কাছেম জোনাইদ
মেধাস্থান: ৫ম
বিভাগ: হাদীস

---

📚 দাওয়াহ বিভাগ

নাম: রিয়াজুল হাসান মারূফ
মেধাস্থান: ২য়
বিভাগ: দাওয়াহ

আমরা কৃতী সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

শুভেচ্ছান্তে:
কার্যকরী পরিষদ, ২০২৬–২০২৭ সেশন
আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর
তারিখ: ১০ আগস্ট, ২০২৬

আলহামদুলিল্লাহ!অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ এবং সানাবিয়া বোর্ড পরীক্ষা...
09/08/2026

আলহামদুলিল্লাহ!

অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ এবং সানাবিয়া বোর্ড পরীক্ষার ফলাফলে নিজ নিজ অনুষদ ও বোর্ডের মেধাতালিকায় শীর্ষ ১০-এ অনেক বাংলাদেশি শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে স্থান অর্জন করেছেন। তাঁদের অধিকাংশই আমাদের সম্মানিত সদস্য।

আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর-এর পক্ষ থেকে কৃতী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁদের এই অসামান্য সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের।

কৃতী শিক্ষার্থীদের এ সাফল্যকে যথাযথভাবে মূল্যায়ন ও সম্মানিত করার লক্ষ্যে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর ধারাবাহিকভাবে শুভেচ্ছা ফটো কার্ড প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে।

সেই ধারাবাহিকতায় সর্বপ্রথম কুল্লিয়াতু উসূলিদ্দীনের ৪র্থ বর্ষের বিভিন্ন বিভাগে মেধাতালিকায় শীর্ষ ১০-এ স্থান অর্জনকারী কৃতী বাংলাদেশি শিক্ষার্থীদের তালিকা নিম্নে দেওয়া হলো—

আক্বিদা ও ফালসাফা বিভাগ

নাম: মাহবুবুল আলম
মেধাস্থান: ১ম
বিভাগ: আক্বিদা ও ফালসাফা

নাম: মাহফুজুর রহমান
মেধাস্থান: ২য়
বিভাগ: আক্বিদা ও ফালসাফা

নাম: রেজাউল করীম
মেধাস্থান: ৭ম
বিভাগ: আক্বিদা ও ফালসাফা

---

তাফসীর বিভাগ

নাম: মাসুম বিল্লাহ গুলজার
মেধাস্থান: ৩য়
বিভাগ: তাফসীর

নাম: ইয়াকুব বিন ইসহাক
মেধাস্থান: ৬ষ্ঠ
বিভাগ: তাফসীর

নাম: আতিকুল ইসলাম
মেধাস্থান: ১০ম
বিভাগ: তাফসীর

---

হাদীস বিভাগ

নাম: যুবায়ের আহমাদ
মেধাস্থান: ৪র্থ
বিভাগ: হাদীস

---

কৃতী সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমরা।

শুভেচ্ছান্তে:
কার্যকরী পরিষদ, ২০২৬–২০২৭ সেশন
আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর
তারিখ: ০৯ আগস্ট, ২০২৬

হাদাসা পরীক্ষা নির্দেশিকা সেশন সম্পন্নআওসবির সদস্যবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্...
02/08/2026

হাদাসা পরীক্ষা নির্দেশিকা সেশন সম্পন্ন

আওসবির সদস্যবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসন্ন (হাদাসা-মুআদালা) পরীক্ষা উপলক্ষে সঠিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর’ এর উদ্যোগে গতকাল আয়োজিত হয় "হাদাসা পরীক্ষা নির্দেশিকা সেশন"।

সহকারী শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক জনাব আব্দুল বাসেত নাদীমের সঞ্চালনায় গুগল মিটে আয়োজিত এই অনলাইন প্রোগ্রামে উদ্বোধনী আলোচনা ও সংক্ষিপ্ত দিকনির্দেশনা প্রদান করেন আওসবির সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ ন‌ওয়াব। নির্দেশিকামূলক আলোচনা করেন জনাব মুহাম্মাদ জুবায়ের ও সাইদুল গাফফার।‌ সেশনটিতে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেশনের শেষাংশে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নানাবিধ সংশয় নিরসন করা হয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা সোসাইটির প্রচেষ্টাকে কবুল করুন এবং আল-আজহারের আঙ্গিনায় স্বপ্নপূরণের পথে থাকা সকল শিক্ষার্থীকে আসন্ন পরীক্ষায় পরিপূর্ণ কামিয়াবি ও সাফল্য দান করুন। আমীন।

আয়োজনে,
শিক্ষা ও সংস্কৃতি বিভাগ
কার্যকরী পরিষদ, ২০২৬ সেশন,
আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর
তাং: ০২/০৮/২০২৬

দিকনির্দেশনামূলক সেমিনার সফলভাবে সম্পন্নআযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর-এর সদস্যবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যা...
05/07/2026

দিকনির্দেশনামূলক সেমিনার সফলভাবে সম্পন্ন

আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর-এর সদস্যবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, 'আজকের মুসাফির... আগামীর রাহবার' শীর্ষক একটি দিকনির্দেশনামূলক সেমিনার সফলভাবে সম্পন্ন হয়েছে।

সেমিনারটি সোসাইটির সহযোগী সদস্য আহমাদ জিকরুল্লাহ খান আল-বুলন্দি-এর উদ্যোগে এবং আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর-এর সহযোগিতায় গত ৩ ও ৪ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হয়। মিশরে অধ্যয়নরত ও উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সঠিক দিকনির্দেশনা প্রদান, আল-আযহারের শিক্ষা-মানহাজ ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারণা সৃষ্টি এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে সহায়তা করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। সেমিনারে বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দুই দিনব্যাপী এ সেমিনারে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহের ওপর আলোচনা উপস্থাপন করা হয়—

- আত্মআবিষ্কার ও আত্মপরিচয়: শিক্ষাজীবনের প্রাথমিক বিভ্রান্তি দূরীকরণ বিষয়ে আলোচনা করেন শায়খ মুহাম্মাদ মাসুম বিল্লাহ আজহারী।

- আল-আযহারের শিক্ষা-মানহাজ ও শিক্ষাব্যবস্থা: জামে' (রুওয়াক) ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ সম্পর্কে পরিচিতিমূলক আলোচনা উপস্থাপন করেন আহমাদ জিকরুল্লাহ খান আল-বুলন্দি।

- কায়রোতে জ্ঞানার্জনের সঠিক পদ্ধতি: লক্ষ্যহীনতা ও বিভ্রান্তি থেকে উত্তরণের কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন শায়খ আসাদুজ্জামান আজহারী।

- ভবিষ্যৎ নেতৃত্ব ও লক্ষ্য নির্ধারণ: একজন আলেমের ব্যক্তিত্ব গঠন, অনুপ্রেরণা ও দূরদর্শী পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন শায়খ শাহেদুল ইসলাম আজহারী।

- পরিকল্পনা ও বাস্তবায়ন: লক্ষ্য অর্জনের কার্যকর পরিকল্পনা ও বাস্তব প্রস্তুতি বিষয়ে সমাপনী আলোচনা উপস্থাপন করেন আহমাদ জিকরুল্লাহ খান আল-বুলন্দি।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আল-আযহারের শিক্ষা-ব্যবস্থা, উচ্চশিক্ষার বিভিন্ন ধাপ, কায়রোতে জ্ঞানচর্চার কার্যকর পদ্ধতি এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।

আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর বিশ্বাস করে, এ ধরনের জ্ঞানভিত্তিক ও শিক্ষামুখী আয়োজন মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের গঠনমূলক উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

প্রচারে,
কার্যকরী পরিষদ, ২০২৬–২০২৭ সেশন,
আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর।

আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর-এর সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছারছীনা ...
19/06/2026

আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর-এর সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছারছীনা শরীফের মরহুম পীর সাহেব শাহ সুফি মোহেব্বুল্লাহ (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক অনুষ্ঠানে সোসাইটির পক্ষ থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বর্তমান সেশনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সোসাইটির পক্ষ থেকে উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য রাখেন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর-এর সভাপতি জনাব আব্দুর রহমান নাওয়াব। এছাড়াও সোসাইটির পক্ষ থেকে ছারছীনার পীর শাহ আবু নসর নেছারুদ্দীন আহমদ হুসাইন সাহেবকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে সুসংহত করার পাশাপাশি দেশের ধর্মীয় ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা, সমন্বয় ও ঐক্যের চেতনাকে আরও বেগবান করে—যা প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ছাত্রসমাজের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এক প্রশংসনীয় দৃষ্টান্ত।

প্রচারে,
কার্যকরী পরিষদ, ২০২৬–২০২৭ সেশন,
আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর।
তারিখ: ১৯ জুন, ২০২৬।

Address

Nasr City
Cairo
11765

Telephone

+201554792417

Alerts

Be the first to know and let us send you an email when Azhar Welfare Society Bangladesh, Egypt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Azhar Welfare Society Bangladesh, Egypt:

Shortcuts

Share

Category