23/11/2023
'প' বর্ণ দিয়ে শুরু শব্দ ব্যবহার করে ব্যতিক্রমী প্রবন্ধ লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন ফরাক্কা ব্লকের আমতলা হাইস্কুলের বাংলার শিক্ষক শিক্ষক সঞ্জয় দাস। গত ১ লা জুন ২০২৩ তারিখে আসামের শিলচর থেকে প্রকাশিত 'গতি' পত্রিকায় ৩৭১ টি শব্দ সহযোগে 'প্রজা-প্রজেশ্বর পরিকথা' শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশিত হয়।
28/10/2023
কবি/ সাহিত্যিক/ বিখ্যাত ব্যক্তিদের জন্ম-মৃ*ত্যু :
(শেয়ার দিয়ে ওয়ালে রেখে দিন।)
১.রবীন্দ্রনাথ ঠাকুর- ১৮৬১-১৯৪১ সাল
২.কাজী নজরুল ইসলাম- ১৮৯৯-১৯৭৬ সাল
৩.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- ১৮৩৮-১৮৯৪ সাল
৪.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর- ১৮২০-১৮৯১ সাল
৫.ঈশ্বরচন্দ্র গুপ্ত- ১৮১২-১৮৫৯ সাল
৬.বিহারীলাল চক্রবর্তী- ১৮৩৫-১৮৯৪ সাল
৭.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- ১৮৭৬-১৯৩৬ সাল
৮.মীর মোশারফ হোসেন- ১৮৪৭-১৯১২ সাল
৯.প্রমথ চৌধুরী- ১৮৬৮-১৯৪৬ সাল
১০.মাইকেল মধুসূদন দত্ত- ১৮২৪-১৮৭৩ সাল
১১.ভারতচন্দ্র রায় গুণাকর- ১৭১২-১৭৬০ সাল
১২.উপেন্দ্রকিশোর রায় চৌধুরী- ১৮৬৩-১৯১৫ সাল
১৩.সুকুমার রায়- ১৮৮৭-১৯২৩ সাল
১৪.বেগম রোকেয়া- ১৮৮০-১৯৩২ সাল
১৫.সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী- ১৮৮০-১৯৩১ সাল
১৬.সত্যেন্দ্রনাথ দত্ত- ১৮২২-১৯২২ সাল
১৭.কাজী ইমদাদুল হক- ১৮২২-১৯২৬ সাল
১৮.অন্নদাশংকর রায়- ১৯০৪-২০০২ সাল
১৯.তারাশংকর বন্দোপাধ্যায়- ১৮৯৮-১৯৭১ সাল
২০.জসীমউদ্দিন- ১৯০৩-১৯৭৬ সাল
২১.অচ্যিন্ত কুমার সেনগুপ্ত- ১৯০৩-১৯৭৬ সাল
২২.স্বর্ণকুমারী দেবী- ১৮৫৫-১৯৩২ সাল
২৩.রাজশেখর বসু- ১৮৮০-১৯৬০ সাল
২৪.কুসুমকুমারী দাস- ১৮৭৫-১৯৪৮ সাল
২৫.জীবনানন্দ দাশ- ১৮৯৯-১৯৫৪ সাল
২৬.গোলাম মোন্তফা- ১৮৯৭-১৯৬৪ সাল
২৭.সোমেন চন্দ- ১৯২০-১৯৪২ সাল
২৮.বন্দে আলী ময়িা- ১৯০৬-১৯৭৯ সাল
২৯.কাজী কাদের নেওয়াজ- ১৯০৯-১৯৮৩ সাল
৩০.মানিক বন্দোপাধ্যায়- ১৯০৮-১৯৫৬ সাল
৩১.অদ্বৈত মল্লবর্মণ- ১৯১৪-১৯৫১ সাল
৩২.ফররুখ আহমেদ- ১৯১৮-১৯৭৪ সাল
৩৩.সৈয়দ ওয়ালীউল্লাহ- ১৯২২-১৯৭১ সাল
৩৪.হুমায়ুন কবির- ১৯০৬-১৯৬৯ সাল
৩৫.রজনীকান্ত সেন- ১৮৬৫-১৯১০ সাল
৩৬.দ্বিজেন্দ্রলাল রায়- ১৮৬৩-১৯১৩ সাল
৩৭.শামসুদ্দিন আবুল কালাম- ১৯২৬-১৯৯৭ সাল
৩৮.সিকান্দার আবু জাফর- ১৯১৯-১৯৭৫ সাল
৩৯.শওকত ওসমান- ১৯১৭-১৯৯৮ সাল
৪০.আহসান হাবীব- ১৯১৭-১৯৮৫ সাল
৪১.সুকান্ত ভট্টাচার্য- ১৯২৬-১৯৪৭ সাল
৪২.চন্দ্রাবতী- ১৫৫০-১৬০০ সাল
৪৩.আব্দুল হাকিম- ১৬২০-১৬৯০ সাল
৪৪.হাসান হাফিজুর রহমান-১৯৩২-১৯৮৩ সাল
৪৫.আখতারুজ্জামান ইলিয়াস- ১৯৪৩-১৯৯৭ সাল
৪৬.সুফিয়া কামাল- ১৯১১-১৯৯৯ সাল
৪৭.বুদ্ধদেব বসু- ১৯০৮-১৯৭৪ সাল
৪৮.জহির রায়হান- ১৯৩৫-১৯৭২ সাল
৪৯.আলাউদ্দিন আল আজাদ- ১৯৩২-২০০৯ সাল
৫০.হুমায়ুন আজাদ- ১৯৪৭-২০০৪ সাল
৫১.উইলিয়াম কেরী- ১৭৬১-১৮৩৪ সাল
৫২.রাজা রামমোহন রায়- ১৭৩২-১৮৩৩ সাল
৫৩.শামসুর রাহমান- ১৯২৯-২০০৬ সাল
৫৪.আবু জাফর ওবায়দুল্লাহ- ১৯৩৪-২০০১ সাল
৫৫.আহমেদ ছফা- ১৯৪৩-২০০১ সাল
৫৬.আবু ইসহাক- ১৯২৬-২০০৩ সাল
৫৭.আল মাহমুদ- ১৯৩৬-২০১৯ সাল
৫৮.হুমায়ুন আহমেদ- ১৯৪৮-২০১২ সাল
৫৯.ড. মুহাম্মদ শহীদুল্লাহ- ১৮৮৫-১৯৬৯ সাল
৬০.রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ- ১৯৫৬-১৯৯১ সাল
৬১.রোকনুজ্জমান খান- ১৯২৫-১৯৯৯ সাল
৬২.সত্যজিৎ রায়- ১৯২১-১৯৯২ সাল
৬৩.হাসন রাজা- ১৮৫৪-১৯২২ সাল
৬৪.ম্যাক্সিম গোর্কি- ১৮৬৮-১৯৩৬ সাল
৬৫.সত্যেন সেন- ১৯০৭-১৯৮১ সাল
৬৬.প্রেমেন্দ্রে মিত্র- ১৯০৪-১৯৮৮ সাল
৬৭.উইলিয়াম শেক্সপীয়ার- ১৫৬৪-১৬১৬ সাল
৬৮.উইলয়িাম ওয়ার্ডওয়ার্থ- ১৭৭০-১৮৫০ সাল
৬৯.খ্রিস্টফার মার্লো- ১৫৬৪-১৫৯৩ সাল
৭০.জন কীটস- ১৭৯৫-১৮২১ সাল
৭১.পি বি শেলী- ১৭৯২-১৮২২ সাল
৭২.চার্লস ব্যাবেজ- ১৭৯১-১৮৭১ সাল
৭৩.টমাস আলভা এডিসন- ১৮৪৭-১৯৩১ সাল
৭৪.লালন শাহ- ১৭৭২-১৮৯০ সাল
৭৫.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- ১৯২০-১৯৭৫ সাল
৭৬.জন এফ কেনেডী- ১৯১৭-১৯৫৩ সাল
৭৭.চার্লি চ্যাপলিন- ১৮৮৯-১৯৭৭ সাল
৭৮.মাহাত্না গান্ধী- ১৮৬৯-১৯৪৮ সাল
৭৯.জওহরলাল নেহেরু- ১৮৮৯-১৯৬৪ সাল
৮০.সেন্ট আগস্টিন- ৩৫০-৪৩০ সাল
৮১.মাও সেতুং- ১৮৯৩-১৯৭৬ সাল
৮২.হাজী মুহাম্মদ মহসীন- ১৭৩৩-১৮১২ সাল
৮৩.রোনাল্ড রিগ্যান- ১৯১১-২০০৪ সাল
৮৪.ইন্দিরা গান্ধী- ১৯১৭-১৯৮৪ সাল
৮৫.আব্রাহাম লিংকন- ১৮০৯-১৮৬৫ সাল
৮৬.এডগার এলান পো- ১৮০৯-১৮৪৯ সাল
৮৭.জিয়াউর রহমান- ১৯৩৬-১৯৮১ সাল
৮৮.হুসেইন মোহাম্মদ এরশাদ- ১৯৯৩০-২০১৯ সাল
৮৯.সালভেদর দালি- ১৯০৪-১৯৮৯ সাল
৯০.ফ্লোরেন্স নাইটিঙ্গেল- ১৮২০-১৯১০ সাল
৯১.উদয় শংকর- ১৯০০-১৯৭৭ সাল
৯২.জর্জ বার্ণার্ড শ- ১৮৫৬-১৯৫০ সাল
৯৩.পাবলো পিকাসো- ১৮৮১-১৯৭৩ সাল
৯৪.উইন্সটন চার্চিল- ১৮৭৪-১৯৬৫ সাল
৯৫.ফ্রাংকলিন ডিলানো রুজভেল্ট- ১৮৮২-১৯৪৫ সাল
৯৬.চার্লস ডারউইন- ১৮০৯-১৮৮২ সাল
৯৭.জয়নুল আবেদীন- ১৯১৪-১৯৭৬ সাল
৯৮.আনন্দমোহন বসু- ১৮৪৭-১৯০৬ সাল, সোহাগ বাংলা
৯৯.মাদার তেরেজা- ১৯১০-১৯৯৭ সাল
১০০.সৈয়দ মুজতবা আলী- ১৯০৪-১৯৭৪ সাল
১০১.সৈয়দ শামসুল হক- ১৯৩৫-২০১৬ সাল
১০২.মিশেল ফুকো- ১৯২৬-১৯৮৪ সাল
১০৩.সম্রাট শাহজাহান- ১৭৯২-১৬৬৬ সাল
১০৪.নবাব সিরাজউদ্দৌলা- ১৭৩৩-১৭৫৭ সাল
১০৫.চে গুয়েভারা- ১৯২৮-১৯৬৭ সাল
১০৬.নেলসন ম্যান্ডেলা- ১৯১৮-২০১৩ সাল
১০৭.জোয়াও হ্যাভেল্যাঞ্জ- ১৯১৬-২০১৬ সাল
১০৮.আশাপূর্ণা দেবী- ১৯০৯-১৯৯৫ সাল
১০৯.মহাশ্বেতা দেবী- ১৯২৬-২০১৬ সাল
১১০.আলবার্ট আইনস্টাইন- ১৮৭৯-১৯৫৫ সাল
১১১.ইয়াসির আরাফাত- ১৯২৯-২০০৪ সাল
১১২.জর্জ হারবার্ট ওয়াকার বুশ- ১৯২৪-২০১৮ সাল
১১৩.এডাম স্মীথ- ১৭২৩-১৭৯০ সাল
১১৪.জেনারেল আতাউল গণি ওসমানী- ১৯১৯-১৯৮৪ সাল
১১৫.ফজলে লোহানী- ১৯২৮-১৯৮৫ সাল
১১৬.স্যার ডন ব্র্যাডম্যান- ১৯০৮-২০০১ সাল
১১৭.দিয়াগো ম্যারডোনা- ১৯৬০-২০২০ সাল
১১৮.স্বামী বিবেকানন্দ- ১৮৬৩-১৯০২ সাল
১১৯.শ্রী রামকৃষ্ণ পরমহংস-১৮৩৬-১৮৮৬ সাল
১২০.কার্ল মার্কস- ১৮১৮-১৮৮৩ সাল
১২১.মার্ক টোয়েন- ১৮৩৫-১৯১০ সাল
১২২.জন মিল্টন- ১৬০৮-১৬৭৪ সাল
১২৩.জোনাথন সুইফট- ১৬৬৭-১৭৪৫ সাল
১২৪.লিও টলস্টয়- ১৮২৮-১৯১০ সাল
১২৫.হোসেন শহীদ সোহরাওয়ার্দী- ১৮৯২-১৯৬৩ সাল
১২৬.মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী- ১৮৮০-১৯৭৬ সাল
১২৭.চার্লস ডিকেন্স- ১৮১২-১৮৭০ সাল
১২৮.লুকা ডি প্যাসিওলি- ১৪৪৭-১৫১৭ সাল
১২৯.ডব্লিউ জি গ্রেস- ১৮৪৮-১৯১৫ সাল
১৩০.লাল বাহাদুর শাস্ত্রী- ১৯০৪-১৯৬৫ সাল
১৩১.ফজলুর রহমান খান- ১৯৩৩-১৯৩২ সাল
১৩২.রশীদ করিম- ১৯২৬-২০১১ সাল
১৩৩.কামিনী রায়- ১৮৬৪-১৯৩৩ সাল
১৩৪.প্রিন্সেস ডায়না- ১৯৬১-১৯৯৭ সাল
১৩৫.নেতাজী সুভাষচন্দ্র বসু- ১৮৯৭-১৯৪৫ সাল
১৩৬.রাজীব গান্ধী- ১৯৪২-১৯৯১ সাল
১৩৭.বিভূতিভূষণ বন্দোপাধ্যায়- ১৮৯৪-১৯৫০ সাল
22/10/2023
এসএসসি-২০২৪ বাংলা মডেল টেস্ট
21/10/2023
নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে ফাইনাল মডেল টেস্ট
02/10/2023
🔥 বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করো, নিজেকে যাচাই করো..
প্রিয় শিক্ষার্থী, অ্যাসেব (এসোসিয়েশন ফর শ্যাডো এডুকেশন) এর উদ্যোগে আগামী ১৩ অক্টোবর লাইটহাউজ একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম হতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। দেশ সেরা মেধাবীদের মধ্যে নিজের অবস্থান যাচাই করার সুবর্ণ সুযোগ গ্রহণ করতে চাইলে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো।
রেজিস্ট্রেশন করতে সরাসরি অফিসে এসে যোগাযোগ করুন।
💴রেজিস্ট্রেশন ফি :
১ম-৫ম শ্রেণি-২০০ টাকা ।
৬ষ্ঠ-১০ম শ্রেণি-২৫০ টাকা।
একাদশ-দ্বাদশ শ্রেণি- ৩০০ টাকা।
🏆পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট।
💴এছাড়াও থাকছে ৫ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি।
📕সিলেবাস - অফিসে এসে সংগ্রহ করতে হবে।
📒মান বন্টন :
বাংলা - ১৫ (বহুনির্বাচনি ১০, লিখিত ৫)
ইংলিশ - ১৫ (গ্রামার ১৫)
গণিত - ২০ (বহুনির্বাচনি ১০, লিখিত ১০)
🕙 পরীক্ষার সময় - সকাল ১০ থেকে ১১।
🌏 পরীক্ষার কেন্দ্র - লাইটহাউজ একাডেমি।
টি-৩,নূরজাহান রোড, মোহাম্মদপুর,
ঢাকা-১২০৭।
☎️ বিস্তারিত জানতে কল করুন -
01906- 065826
01716- 365954
24/07/2023
ম-ফলা উচ্চারণে কয়েকটি ব্যতিক্রম:
শব্দের মধ্যে কিংবা শেষে অবস্থিত ‘ম-ফলা’ যুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হয়। ‘ম’ অনুনাসিক ধ্বনি বিধায় দ্বিত্ব উচ্চারিত বর্ণের শেষ ধ্বনিটি সামান্য নাসিক্য প্রভাবিত হয়ে উচ্চারিত হয়। যেমন: পদ্মা (পদ্দাঁ), ছদ্ম (ছদ্দোঁ), আত্ম (আত্তোঁ), আত্ম (আত্তাঁ), বিস্মরণ (বিশ্শঁরোন্), আকস্মিক (আকোশ্শিঁক্), অকস্মাৎ (অকোশ্শাঁত), ভস্ম (ভশ্শোঁ) জীবাশ্ম (জিবাশ্শোঁ), বিস্ময় (বিশ্শোয়্) ইত্যাদি।
তবে, বাংলা ভাষায় এমন কিছু সংস্কৃত/ কৃতঋণ শব্দ রয়েছে যেগুলোর ম-ফলাযুক্ত বর্ণের উচ্চারণের সংস্কৃত রীতি বাংলা ভাষাতেও অপরিবর্তিত থাকে এবং উচ্চারণ সংস্কৃত রীতি অনুসরণ করে। যেমন:
(ক) (ষ+ম) = ষ্ম : কুষ্মা- শব্দটির উচ্চারণ বাংলা ব্যাকরণ রীতি অনুসারে হয় কুশশাঁনডো কিন্তু এর উচ্চারণ কুশ্মানডো; যা পুরোপুরি সংস্কৃত উচ্চারণ রীতি অনুসরণ করেছে।
(খ) (শ+ম) = শ্ম : কাশ্মীর শব্দের বাংলা রীতি অনুসারে উচ্চারণ হওয়া উচিত কাশ্শির কিন্তু উচ্চারণ করা হয় কাশ্মির)।
(গ) স্মিত শব্দের বাংলা উচ্চারণ রীতি অনুসরণ করলে হয় শিতো কিন্তু উচ্চারণ করা হয় স্মিতো।
(ঘ) আয়ুষ্মতি শব্দের উচ্চারণ হওয়ার কথা আয়ুম্মতি কিন্তু উচ্চারণ হয় আয়ুশ্মতি।
07/07/2023
পরিবর্তিত কয়েকটি নতুন বাংলা ব্যাকরণ_________
► উষ্মধ্বনি:
বর্তমানে ৩টি (শ, স, হ);
পূর্বে ছিলো: ৪টি (শ, স, ষ, হ)
► সমাস:
বর্তমানে ৪ প্রকার ( দ্বিগু ও অব্যয়ীভাব বাদ);
পূর্বে ছিলো: ৬ প্রকার।
► উৎস অনুযায়ী বাংলা শব্দ:
বর্তমানে ৪ প্রকার (তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি);
পূর্বে ছিলো: ৫ প্রকার (তৎসম, অর্ধ- তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি)
► পদ মোট:
বর্তমানে ৮ প্রকার;
পূর্বে ছিলো: ৫ প্রকার
► সর্বনাম:
বর্তমানে ৯ শ্রেণিতে বিভক্ত;
পূর্বে ছিলো: ১০ শ্রেণিতে বিভক্ত
► বিভক্তি:
বর্তমানে ৩ প্রকার;
পূর্বে ছিলো: ৭ প্রকার (শব্দবিভক্তি)
► বর্তমান কাল:
৪ প্রকার ( সাধারণ, ঘটমান, পুরাঘটিত এবং অনুজ্ঞা বর্তমান);
পূর্বে ছিলো : ৩ প্রকার (সাধারণ/ নিত্যবৃত্ত এবং পুরাঘটিত বর্তমান)
► ভবিষ্যৎ কাল:
৩ প্রকার ( সাধারণ, ঘটমান ও অনুজ্ঞা ভবিষ্যৎ);
পূর্বে ছিলো : ৩ প্রকার (সাধারণ, ঘটমান ও পুরাঘটিত ভবিষ্যৎ)
► কারক:
বর্তমানে ৬ প্রকার (কর্তা, কর্ম, করণ, অপাদান, অধিকার ও সম্বন্ধ কারক);
পূর্বে ছিলো : ৬ প্রকার (কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান ও অধিকরণ কারক)
► যতিচিহ্ন:
বর্তমানে ১৪টি;
পূর্বে ছিলো: ১২টি।
► বাংলা ভাষার অবস্থান
বর্তমানে ষষ্ঠ;
পূর্বে ছিলো: চতুর্থ
► স্পর্শ ধ্বনি:
বর্তমানে ২০টি;
পূর্বে ছিলো: ২৫টি
06/05/2023
ঢাবি খ ইউনিট-
বাংলা অংশের প্রশ্ন ও সমাধান:২০২২-২০২৩ ✅
05/05/2023
সর্বনামে চন্দ্রবিন্দু: তার ও তাঁর কখন দেবেন চন্দ্রবিন্দু
সম্মানিত ব্যক্তির জন্য ব্যবহৃত সর্বনামে বাক্যবিশেষে চন্দ্রবিন্দু বা নি উনি প্রভৃতির ব্যবহার শোভনীয় রীতি। যেমন: তার>তাঁর; তাহার>তাঁহার; তাদের>তাঁদের; তাহাদের>তাঁহাদের; ইনি, তিনি, যিনি, উনি, উনাদের প্রভৃতি।
প্রশ্ন হলো সম্মানিত ব্যক্তি কে?
একজন ব্যক্তি সবার কাছে সমানভাবে বিবেচিত নাও হতে পারেন। কারও সর্বোচ্চ সম্মানের ব্যক্তি কারো কাছে নিকৃষ্ট বা ঘৃণার্হ ব্যক্তিও হতে পারেন। তাই আপনি যাকে সম্মানিত মনে করবেন, সম্মানের যোগ্য মনে করবেন কিংবা সম্মান দিতে চাইবেন তিনিই আপনার জন্য সম্মানিত। অন্যে তাঁকে কীভাবে নিচ্ছেন তা আপনার বিষয় নয়।
তবে, মনে যাই থাকুক না কেন, নিজেকে সম্মানিত করার জন্য অন্তত বাক্যে হলেও বয়স্ক, প্রবীণ, জ্যেষ্ঠ, শিক্ষক, গুরুজন, অপরিচিত, সাধারণ বিবেচনায় সম্মান করা সমীচীন- এমন ব্যক্তিবর্গের জন্য ব্যবহৃত সর্বনামে সম্মানসূচক চিহ্ন বা প্রত্যয় ব্যবহার ভদ্রতার পরিচায়ক। গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অবশ্যই সম্মান করবেন, কিন্তু আপনার কাছে গুরুত্বহীন বলে কাউকে সম্মান করবেন না তা উচিত নয়। এতে বরং আপনিই গুরুত্বহীন ও অসম্মানের শিকার হয়ে পড়বেন।
সম্মান এমন একটি বিষয় যা আপনি অন্যকে যতই দেবেন তা তত অনুপম স্নিগ্ধতায় আপনাকে সম্মানিত করার জন্য এগিয়ে আসবে।
02/05/2023
বাংলা ২য় পত্র
এসএসসি-২০২৩ এমসিকিউ এর উত্তর।
30/04/2023
বাংলা ১ম পত্র
এসএসসি-২০২৩ এমসিকিউ এর উত্তর।