Learn Danish from Bangla with Urmy

Learn Danish from Bangla with Urmy Helping Bangla speakers master the Danish language easily! বাংলা থেকে ডেনিশ ভাষা শেখার সহজ মাধ্যম।

06/07/2026

ডেনিশ শিখছেন? তাহলে এই কয়েকটি মারাত্মক ভুল আপনিও করছেন না তো?

১. ভুল বাক্য: Denne er en pige.
শুদ্ধ ডেনিশ: Det er en pige. (অথবা Dette er en pige)
বাংলা উচ্চারণ: দেটে এএন পী।
English Meaning: It/This is a girl.

ব্যাকরণ বিশ্লেষণ: ডেনিশে সাধারণ পরিচয় বা "এটি একটি মেয়ে" বোঝাতে 'Det' বা 'Dette' ব্যবহার করা হয়। কোনো নির্দিষ্ট নাউন ছাড়া শুধু 'Denne' একা বসিয়ে বাক্য শুরু করা যায় না।

২. ভুল বাক্য: Dette pige er pæn.
শুদ্ধ ডেনিশ: Denne pige er pæn.
বাংলা উচ্চারণ: দেনে পী এ প্যেন।

English Meaning: This girl is pretty.
ব্যাকরণ বিশ্লেষণ: ডেনিশে Pige (মেয়ে) হলো একটি n-word (en pige)। নিয়ম হলো, n-word এর আগে 'এই' বোঝাতে Denne বসে (Dette বসে t-word এর আগে)। আর pæn বিশেষণটি (Adjective) n-word এর সাথে মিল রেখে অপরিবর্তিত আছে।

৩. ভুল বাক্য: Hun har pæn hår.
শুদ্ধ ডেনিশ: Hun har pænt hår.
বাংলা উচ্চারণ: হুন হা পেন্ট হো।
English Meaning: She has nice hair.

ব্যাকরণ বিশ্লেষণ: চুল বা Hår হলো একটি t-word (et hår)। ডেনিশ ব্যাকরণের নিয়ম অনুযায়ী, কোনো t-word এর আগে যদি বিশেষণ (Adjective) বসে, তবে তার শেষে একটি 't' যোগ করতে হয়। তাই pæn পরিবর্তিত হয়ে pænt হয়েছে।

৪. ভুল বাক্য: Henden hår er sort.
শুদ্ধ ডেনিশ: Hendes hår er sort.
বাংলা উচ্চারণ: হিন্স হো এ সোয়াত্।
English Meaning: Her hair is black.

ব্যাকরণ বিশ্লেষণ: মেয়েদের ক্ষেত্রে 'তার' (Her) বোঝাতে ডেনিশ মালিকানাবাচক সর্বনাম (Possessive pronoun) Hendes ব্যবহৃত হয়, 'Henden' বলে কোনো শব্দ নেই।

৫. বাক্য: Denne bil er sort. (এটি একদম সঠিক আছে!)
শুদ্ধ ডেনিশ: Denne bil er sort.
বাংলা উচ্চারণ: দেনে বীল এ সোয়ার্ট।
English Meaning: This car is black.

ব্যাকরণ বিশ্লেষণ: গাড়ি বা Bil হলো n-word (en bil), তাই এর আগে সঠিকভাবে Denne বসেছে। গাড়ির রঙ কালো তাই শেষে sort বসেছে।

৬. ভুল বাক্য: Hun sidder i en bilen.
শুদ্ধ ডেনিশ: Hun sidder i bilen. (অথবা Hun sidder i en bil)
বাংলা উচ্চারণ: হুন সী-ল্লারই বীল-ঈ।
English Meaning: She is sitting in the car.
ব্যাকরণ ও প্রিপজিশন বিশ্লেষণ (ডাবল ডেফিনিট ভুল): ডেনিশ ভাষায় কোনো নির্দিষ্ট জিনিস বোঝাতে শব্দের শেষে 'en' বা 'et' যোগ করা হয় (যেমন: bil + en = bilen / গাড়িটি)। যখন আপনি 'bilen' বলছেন, তার আগে আবার 'en' (একটি) বসানো যাবে না। হয় বলুন 'en bil' (একটি গাড়ি) নয়তো 'bilen' (গাড়িটি)।
Preposition: এখানে i মানে 'in' বা ভেতরে। গাড়ির ভেতরে বসার ক্ষেত্রে প্রিপজিশন i বসে।

৭. বাক্য: Manden sidder på en stol. (এটিও সঠিক আছে!)
শুদ্ধ ডেনিশ: Manden sidder på en stol.
বাংলা উচ্চারণ: ম্যান-ন সী-ল্লা পো এন স্টোল।
English Meaning: The man is sitting on a chair.
ব্যাকরণ ও প্রিপজিশন বিশ্লেষণ: Manden মানে লোকটি (Mand + en)।
Preposition: চেয়ারের 'ওপর' বসার ক্ষেত্রে ডেনিশরা প্রিপজিশন på (on) ব্যবহার করে।

৮. ভুল বাক্য: Stolen er på en gulvet.
শুদ্ধ ডেনিশ: Stolen er på gulvet.
বাংলা উচ্চারণ: স্টোল-এন এ্য পো গুলভেল।
English Meaning: The chair is on the floor.

ব্যাকরণ ও প্রিপজিশন বিশ্লেষণ: মেঝে বা Gulv একটি t-word (et gulv)। নির্দিষ্ট করে 'মেঝেটি' বোঝাতে এটি হয় Gulvet। তাই এর আগে আলাদা করে 'en' বা 'et' বসবে না (ডাবল ডেফিনিট ভুল)।
Preposition: মেঝের উপরিভাগে কোনো কিছু থাকার কারণে প্রিপজিশন på বসেছে।

৯. ভুল বাক্য: Hun legger på en gulvet.
শুদ্ধ ডেনিশ: Hun ligger på gulvet.
বাংলা উচ্চারণ: হুন লী-গা পো গুল-ভেল।
English Meaning: She is lying on the floor.
ব্যাকরণ বিশ্লেষণ (Ligger vs Lægger এর কমন ভুল):
ডেনিশ ভাষায় Lægger (লেগার) মানে কোনো জিনিস হাত দিয়ে কোথাও 'রাখা' (যেমন: টেবিলে বই রাখা)। আর কোনো ব্যক্তি বা প্রাণী যদি নিজে কোথাও শুয়ে বা কাত হয়ে থাকে, তবে সেটা হয় Ligger (লী-গা = to lie down)। যেহেতু মেয়েটি মেঝেতে শুয়ে আছে, তাই এখানে ligger হবে।
আগের নিয়মের মতোই 'en gulvet' বাদ দিয়ে শুধু gulvet হবে।

১০. ভুল বাক্য: Hun legger på en sofaen.
শুদ্ধ ডেনিশ: Hun ligger på sofaen.
বাংলা উচ্চারণ: হুন লীগা পো সো-ফ্যেন।
English Meaning: She is lying on the sofa.
ব্যাকরণ বিশ্লেষণ: ৯ নম্বর বাক্যের মতোই এখানে নিজে শুয়ে থাকার কারণে ligger হবে এবং ডাবল ডেফিনিট ভুল এড়াতে 'en' বাদ দিয়ে শুধু sofaen (সোফাটি) হবে। সোফার ওপরে শোয়ার কারণে প্রিপজিশন på একদম সঠিক।

ডাইনোসরের মতো কি আপনার ডেনিশ শেখার ইচ্ছাও হারিয়ে যাচ্ছে? চিন্তা নেই! আজ আমরা 'Jeg er' (আমি হই) দিয়ে ২০টি সহজ বাক্য শিখব।...
27/06/2026

ডাইনোসরের মতো কি আপনার ডেনিশ শেখার ইচ্ছাও হারিয়ে যাচ্ছে? চিন্তা নেই! আজ আমরা 'Jeg er' (আমি হই) দিয়ে ২০টি সহজ বাক্য শিখব। মাত্র ৫ মিনিটে ডেনিশ বলার প্র্যাকটিস শুরু করুন!

এখানে "Jeg er" (আমি হই) এই একটি 'verb' বা ক্রিয়া ব্যবহার করে ২০টি বাক্য দেওয়া হলো, সাথে বাংলা উচ্চারণ এবং ইংরেজি অর্থ।
Learn Danish with Pronunciation (Pronoun 'Jeg' + Verb 'er'):
Here are 20 simple sentences using the verb "to be" in Danish:

1. JEG ER URMY [ইয়া এ উর্মি]
(I am Urmy)
2. JEG ER EN KVINDE [ইয়া এন কেভিনে]
(I am a woman)
3. JEG ER GLAD [ইয়া এ গ্ল্যেল]
(I am happy)
4. JEG ER BANGLADESHISK [ইয়া এ বাংলাদেশিছক]
(I am Bangladeshi)
5. JEG ER SULTEN [ইয়া এ ছুল্ট-ঊ]
(I am hungry)
6. JEG ER TRÆT [ইয়া এ ঠাট]
(I am tired)
7. JEG ER EN LÆRER [ইয়া এন ল্যে-য়া]
(I am a teacher)
8. JEG ER PÅ MIN ARBEJDSPLADS
[ইয়া এ পোঁ মিন আবাইজডপ্লেছ]
(I am in my workplace )
9. JEG ER GIFT [ইয়া এ গিফট]
(I am married )
10. JEG ER SYG [ইয়ায় সু]
(I am sick)
11. JEG ER HER [ইয়ায় হেয়া]
(I am here)
12. JEG ER RASK [ইয়ায় হ্যাস্ক]
(I am healthy)
13. JEG ER OPTAGET [ইয়ায় অপ-ঠ্যে-এল]
(I am busy)
14. JEG ER UNG [ইয়া এ উং]
(I am young)
15. JEG ER GENGANGER [ইয়া এ গেন-গ্যা-ঙার]
(I am returning)
16. JEG ER PÅ FERIE [ইয়া এ প ফে-য়ে]
(I am on vacation)
17. JEG ER STOLT [ইয়া এ স্টল্ট]
(I am proud)
18. JEG ER LILLE [ইয়া এ লিল-লে]
(I am small)
19. JEG ER EN STUDERENDE [ইয়া এ এন স্টু-ডে-আনে
(I am a student)
20. JEG ER PÅ STRANDEN [ইয়া এ প স্ট্র্যানন]
(I am on the beach)

কোন বাক্যটি আপনার কাছে সবচেয়ে বেশি দরকারি মনে হলো? কমেন্টে জানান! আর আপনার পছন্দের ডেনিশ শব্দ দিয়ে 'Jeg er ...' লিখে আমাদের পেজে পোস্ট করুন। চলুন, একসাথে শিখি!

27/05/2026

ডেনিশ ভাষায় যেকোনো উৎসবের শুভেচ্ছা জানাতে সাধারণত "Glædelig" (শুভ) অথবা "God" (ভালো/শুভ) শব্দটি ব্যবহার করা হয়।

১. ঈদ মোবারক (Eid Greetings)
ডেনিশরা সাধারণত বলে:
Glædelig Eid (গ্ল্যে-লে-লি আইড) — এর অর্থ "শুভ ঈদ"।
Velsignet Eid (ভেল-সী-নেট আইড) — এর অর্থ "বরকতময় ঈদ"।

22/05/2026

ডেনিশ ভাষায় "At være" (হওয়া/থাকা) হলো সবথেকে গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত ভার্ব। ইংরেজিতে এটি যেমন Am, Is, Are বা Was, Were, ডেনিশেও এর গুরুত্ব ঠিক তেমন।

কাল---- (Tense)-ডেনিশ-উচ্চারণ(বাংলায়)-অর্থ
Present-(বর্তমান)-Er----এ্যয়া--------হয় / আছি / আছো
Past----(অতীত)--Var---ভা----------ছিল / ছিলাম
Future--(ভবিষ্যৎ)-Vil være-ভী ভ্যেয়া---হবে / হবো

৫টি ভিন্ন সিচুয়েশনে ব্যবহার (Different Situations)

ক) নিজের পরিচয় বা পেশা দিতে (Identity)
• Jeg er IT-konsulent. (ইয়া অ্যা ই-টি কনসুল্যেট) — আমি একজন আইটি কনসালট্যান্ট।

(তারা 'Er' অক্ষরটা উচ্চারণই করে না, মনে হয় যেন গলার ভেতর গিলে ফেলেছে।
তারা যখন দ্রুত কথা বলে, তখন "Jeg er glad" বাক্যটা শুনলে মনে হবে তারা বলছে: "ইয়া' গ্ল্যাল" (Jeg' glad)।)

• Jeg var advokat. (ইয়া ভা এ্যল-ভো-ক্যেট) — আমি আইনজীবী ছিলাম।

খ) মনের অবস্থা বা অনুভূতি প্রকাশে (Emotions)
• Jeg er glad. (ইয়া-গ্ল্যাল) — আমি খুশি।

(ডেনিশরা Jeg er (আমি আছি) কে একসাথে মিলিয়ে বলে "ইয়া-অ্যা"। মনে হবে মাঝখানে কোনো গ্যাপ নেই।
• আপনি যদি বলেন "ইয়া এয়া গ্ল্যাল", সেটা অনেক সময় রোবোটিক মনে হতে পারে।
• নেটিভদের মতো বলতে গেলে বলুন: "ইয়া- গ্ল্যাল" (Jeg er glad)।
• Er du træt? (এ্য ডু ট্রাত?) — তুমি কি ক্লান্ত?

গ) অবস্থান বা জায়গা বোঝাতে (Location)
• Jeg er hjemme. (ইয়া ইয়েম্মে) — আমি বাড়িতে আছি।
• Vi er i Danmark. (ভী এ্য ই ড্যেন-মার্ক) — আমরা ডেনমার্কে আছি।

ঘ) বয়স বা সময় বলতে (Age & Time)
• Min søn er tre år. (মিন সুন এ্য ট্যে ও) — আমার ছেলের বয়স তিন বছর।
• Klokken er ti. (ক্লকন এ্য টী) — এখন ১০টা বাজে।

ঙ) আবহাওয়া নিয়ে কথা বলতে (Weather)
• Det er koldt. (ডে এ কল্ট) — অনেক ঠান্ডা।
• Vejret er godt. (ভ্যেআল এ গট) — আবহাওয়া ভালো।

20/05/2026

Danish counting 1 to 10

20/05/2026

Learn Danish counting in Bangla …..

আজ আমরা শিখবো ডেনিশ ভাষায় ১-১০০ পর্যন্ত গণনা! 🇩🇰 ডেনিশ সংখ্যা পদ্ধতি বিশ্বের অন্যতম কঠিন কিন্তু মজার একটি সিস্টেম। বিশেষ...
20/05/2026

আজ আমরা শিখবো ডেনিশ ভাষায় ১-১০০ পর্যন্ত গণনা! 🇩🇰 ডেনিশ সংখ্যা পদ্ধতি বিশ্বের অন্যতম কঠিন কিন্তু মজার একটি সিস্টেম। বিশেষ করে ৫০ এর পরের সংখ্যাগুলো বেশ ট্রিকি। চলুন দেখে নিই নেটিভরা কীভাবে বলে।

সংখ্যা-ডেনিশউচ্চারণ -(বাংলায়),
১-en-----ইন,
২-to-----টু,
৩-tre----ঠে,
৪-fire----ফী-আ,
৫-fem---ফেম,
৬-seks--সেক্স,
৭-syv----ছু,
৮-otte---ও-ডে,
৯-ni------নী
১০-ti-----টী,

১১-elleve----এল-ভ্যা
১২-tolv------ ঠালফ
১৩-tretten---থা-টন
১৪-fjorten---ফিউ-টন
১৫-femten--ফেম-টন
১৬-seksten-ছাই-ছটন
১৭-sytten---সু-টন
১৮-atten----এ্য-টন
১৯-nitten----নী-টন
২০-tyve------ঠি-উ

ডেনিশরা ২১ বলার সময় আগে 'এক' বলে তারপর 'এবং ২০' বলে। যেমন: ১ এবং ২০ ইন-ও-ঠি-উ(Enogtyve)।

সংখ্যা-ডেনিশ- উচ্চারণ (বাংলায়)
২১-enogtyve--ইন-ও-ঠি-উ
২২-toogtyve---টো-ও-ঠি-উ
৩০-tredive-----ঠালভে
৪০-fyrre-------ফ্যে-আ
৫০-halvtreds---হ্যেল-থ্রেস
৬০-tres--------থ্রেস
৭০-halvfjerds--হ্যেল-ফিয়াছ
৮০-firs--------ফিয়াছ
৯০-halvfems--হ্যেল-ফেমছ
১০০-et hundrede--ইট-হুনাল্

• বিপরীত নিয়ম: ইংরেজি বা বাংলার মতো 'বিশ-এক' (২১) না বলে ডেনিশরা বলে 'এক-এবং-বিশ' (En-og-tyve)। এখানে 'og' মানে 'এবং'।
• ৫০, ৭০, ৯০ এর রহস্য: ডেনিশরা এই সংখ্যাগুলো ২০ এর গুণিতক হিসেবে হিসাব করে (প্রাচীন পদ্ধতি)। যেমন: 'tres' (৬০) আসলে ৩টি ২০। আর 'halvtreds' (৫০) মানে হলো ৩ নম্বর ২০-এর অর্ধেক। এটি নতুনদের জন্য বেশ কঠিন কিন্তু মজাদার!
• Soft D: ১০০ বা 'Hundrede' বলার সময় শেষের 'd' উচ্চারণ করবেন না, ওটা অনেকটা 'ল' এর মতো বা জিহ্বা দাঁতের নিচে ঠেকিয়ে ছেড়ে দিতে হয় (হুনাল)।

২১ থেকে ৯৯ পর্যন্ত লেখার আসল নিয়ম (The "og" Rule)
ডেনিশরা সংখ্যা বলার সময় আগে ছোট সংখ্যা, তারপর 'og' (এবং), তারপর বড় সংখ্যা বলে।
• ২১: enogtyve (ইন-ও-টি-উ) — অর্থাৎ ১ এবং ২০।
• ৩৫: femogtredive (ফেম-ও-ঠালভে) — অর্থাৎ ৫ এবং ৩০।
• ৪৮: otteogfyrre (ও-ড্যে-ও-ফ্যে-আ) — অর্থাৎ ৮ এবং ৪০।
ডেনিশ ৫০, ৬০, ৭০, ৮০, ৯০ কেন এত কঠিন?
এটি একটি প্রাচীন ভাইকিং পদ্ধতি (Vigesimal system) যা ২০ এর গুণের ওপর ভিত্তি করে তৈরি।
• ৬০ (tres): ৩ x ২০ = ৬০।
• ৮০ (firs): ৪ x ২০ = ৮০।
• ৫০ (halvtreds): এর মানে হলো ৩ নম্বর 'কুড়ি'র অর্ধেক।
• ৭০ (halvfjerds): ৪ নম্বর 'কুড়ি'র অর্ধেক।
• ৯০ (halvfems): ৫ নম্বর 'কুড়ি'র অর্ধেক।

টাকার হিসাব ও কেনাকাটার সময় (Buying Guide)
ডেনমার্কে কেনাকাটা করার সময় আপনি দামগুলো এভাবে শুনবেন:
• ৯৯.৫০ kr (Kroner): এটাকে তারা বলবে "Nioghalvfems halvtreds" (নী-ও-হ্যেল-ফেমছ হ্যাল-ট্রেস)।
• ১০.২৫ kr: "Ti kroner og femogtyve øre" (টী ক্রো-না ও ফেম-ও-ঠিউ)।

১. Soft D এর যাদু: ডেনিশ ভাষায় Soft D (যেমন: hundrede, mad) উচ্চারণ করার সময় জিহ্বা দাঁতের পেছনে না লাগিয়ে নিচে ঠেকিয়ে দিন। এটি অনেকটা 'ল' এর কাছাকাছি শব্দ করবে।
২. V বনাম W: ডেনিশ বর্ণমালায় W খুব কম ব্যবহার হয়। V এবং W দুটোর উচ্চারণই প্রায় 'ভে' এর মতো।
৩. ১০-এর ঘর: ১০ থেকে ২০ পর্যন্ত মুখস্থ করা সবথেকে জরুরি, কারণ এগুলো অন্যগুলোর সাথে মেলে না।
৪. শুন্য (0): এটাকে বলা হয় Nul (নুল)। ফোন নম্বর বলার সময় এটি খুব লাগে।
৫. অর্ডিনাল নাম্বার (ক্রমিক সংখ্যা): প্রথম (første - ফ্যুর-স্তে), দ্বিতীয় (anden - অ্যান-ন), তৃতীয় (tredje - ট্রে-ইয়ে)।

17/05/2026

ডেনিশ বর্ণমালা (danske alfabet )

ডেনিশ বর্ণমালা (Alphabet) এর প্রতিটি অক্ষর নেটিভরা যেভাবে উচ্চারণ করে, ঠিক সেই অনুযায়ী সঠিক বাংলা উচ্চারণ নিচে দেওয়া হলো...
17/05/2026

ডেনিশ বর্ণমালা (Alphabet) এর প্রতিটি অক্ষর নেটিভরা যেভাবে উচ্চারণ করে, ঠিক সেই অনুযায়ী সঠিক বাংলা উচ্চারণ নিচে দেওয়া হলো। ডেনিশরা ইংরেজি থেকে একটু আলাদাভাবে এগুলো বলে, তাই ভালো করে খেয়াল করুন।

ডেনিশ বর্ণমালা -Danske alfabet

Letter -Native Pronunciation (বাংলায়)
A-অ্যা
B-বে
C-সে
D-ডে
E-এ
F-এফ
G-গে
H-হো
I-ঈ
J-ইয়ো
K-কো
L-এল
M-এম
N-এন
O-ও
P-পে
Q-কু
R-অ্যা (গলার ভেতর থেকে একটি নরম শব্দ)
S-এস
T-টে
U-উ
V-ভে
W-ডাবল-ভে
X-এক্স
Y-উ্য (ঠোঁট গোল করে 'উ' বলার মতো)
Z-সেত

ডেনিশ বিশেষ ৩টি বর্ণ (The Last Three)
এই ৩টি অক্ষর ডেনিশ ভাষার প্রাণ, এগুলো ছাড়া ডেনিশ লেখা অসম্পূর্ণ:

Letter Google/Native Pronunciation (বাংলায়)
Æ অ্যা (একটু লম্বা করে টেনে বলতে হয়)
Ø উ (ঠোঁট গোল করে 'ও' বলার মতো পজিশনে রেখে 'উ' বলা)
Å ও (গভীরভাবে ভেতর থেকে আসা 'ও' শব্দ)

কিছু জরুরি বিষয় খেয়াল করুন:
• D (ডে): ডেনিশ ভাষায় এই 'D' অনেক সময় খুব সফট হয়, কিন্তু বর্ণমালা পড়ার সময় এটিকে 'ডে' বলা হয়।
• R (অ্যা): ডেনিশরা ইংরেজদের মতো 'আর' বা 'র' পরিষ্কার করে বলে না। তারা গলার পেছন থেকে একটি ঘষটানো শব্দ করে।
• V এবং W: ডেনিশরা 'W' কে 'ডাবল-ইউ' বলে না, তারা বলে 'ডাবল-ভে'।

Adresse

Baneleddet 81, Brøndby
Brøndby Strand
1800-184

Internet side

Underretninger

Vær den første til at vide, og lad os sende dig en email, når Learn Danish from Bangla with Urmy sender nyheder og tilbud. Din e-mail-adresse vil ikke blive brugt til andre formål, og du kan til enhver tid afmelde dig.

Genveje

Del