Munich Bangla School

Munich Bangla School বাংলা ভাষা শিক্ষার সম্পূর্ণ অবৈতনিক ও অনলাইন স্কুল।

শিক্ষক পরিচিতি:
■ রেজাউর রহমান (শামীম) - https://www.fb.com/rejaur.shameem
■ মোয়াখখরুল ইসলাম (সাগর) - https://www.fb.com/sagor.iut
■ হুমায়রা হোসেন (হুমি) - https://www.fb.com/profile.php?id=100016605047451
■ তানজিনা লায়লা (টিংকু) - https://www.fb.com/tinkytins
■ রেহনুমা তাসনিম (লামিয়া) [on leave]- https://www.fb.com/Rehnu.lamia
■ সাদিয়া আফরিন (সোমা) - https://www.fb.com/soma.afrin.5
■ শিলা - https://www.fb.com/NaharAklima
■ সারাহ মুনমুন - https://www.fb.com/sarahmunmun
■ ফয়সাল আহমেদ - https://www.fb.com/foysal.ahmed.585

যোগাযোগ সম্পাদক:
■ নুসরাত আহমেদ আশা - https://www.fb.com/nusrat.ahmed.37853

আসসালামু আলাইকুম,আজকের শিশুদের সামনে প্রতিদিনই নানা ধরনের খাবার থাকে। কিন্তু কোন খাবার শরীরের জন্য উপকারী, কোনটি আমাদের ...
01/06/2026

আসসালামু আলাইকুম,
আজকের শিশুদের সামনে প্রতিদিনই নানা ধরনের খাবার থাকে। কিন্তু কোন খাবার শরীরের জন্য উপকারী, কোনটি আমাদের শক্তি ও মনোযোগ বাড়ায়, এবং কীভাবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা যায়, এইসব বিষয়ে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা ক্লাবের এই সেশনে শিশু-কিশোররা আলোচনা ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে জানবে সুষম খাদ্যের গুরুত্ব, স্বাস্থ্যকর খাবার নির্বাচন করার কৌশল এবং দৈনন্দিন জীবনে ভালো খাদ্যাভ্যাস গড়ে তোলার সহজ উপায়।

আমরা বিশ্বাস করি, সুস্থ জীবনযাপনের ভিত্তি তৈরি হয় ছোটবেলা থেকেই। তাই আনন্দের সঙ্গে শেখার এই সুযোগে আপনার সন্তানকে অংশগ্রহণের জন্য উৎসাহিত করুন।

বিষয়:Eat Right, Shine Bright
📅 তারিখ: ১৪.০৬.২০২৬
🕤 সময়: সকাল ৯:৩০ – ১১:৩০
উপস্থাপক: আয়শা মনি

একসঙ্গে গড়ে তুলি সুস্থ, সচেতন ও আত্মবিশ্বাসী আগামী প্রজন্ম।

বাংলা ক্লাবের সকল সদস্যের উপস্থিতি আন্তরিকভাবে কাম্য।
ধন্যবাদ। 🌷

আসসালামু আলাইকুম, আমাদের কিশোর, কিশোরী বাচ্চারা যখন গুটি গুটি পায়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার পথে এগিয়ে চলেছে, ঠিক এই সময় টাতেই...
10/05/2026

আসসালামু আলাইকুম,

আমাদের কিশোর, কিশোরী বাচ্চারা যখন গুটি গুটি পায়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার পথে এগিয়ে চলেছে, ঠিক এই সময় টাতেই তারা বিভিন্ন রকম নাম না জানা অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে।

তারা জানে না এই অনুভূতির নাম কি এবং কিভাবে সঠিক বিজ্ঞান সম্মত উপায়ে সেগুলো সহয উপায়ে সামাল দেওয়া সম্ভব এবং নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে এর ভূমিকা অপরিসীম। তাদের এই Stress management নিয়ে আমরা একটি সেশন আয়োজন করতে যাচ্ছি।

বিষয়: Stress management
🗓 তারিখ: ১৭। ০৫। ২০২৬
⏰ সময়: সকাল ০৯ :৩০
উপস্থাপক: কারিবা ইয়াসমিন

বাংলা ক্লাবের সবার উপস্থিতি আশা করছি।
ধন্যবাদ।

24/04/2026

আসসালামু আলাইকুম,
বাংলা ক্লাবের পরবর্তী সেশনে বাংলা ক্লাবের সকল সদস্যদের আমন্ত্রণ! এবার আমরা আলোচনা করব কমিউনিকেশন নিযে। কীভাবে আধুনিক প্রযুক্তি আমাদের যোগাযোগের ধরণ বদলে দিয়েছে, এর সুবিধা ও চ্যালেঞ্জগুলো কী, এবং সচেতনভাবে এটি ব্যবহার করার উপায়।

তোমাদের মতামত, অংশগ্রহণ ও আলোচনা এই সেশনকে আরও প্রাণবন্ত করে তুলবে। তাই সবাইকে সময়মতো উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। 🌷

বিষয়: মোবাইল কমুনিকেশন
🗓 তারিখ: ২৬.০৪.২০২৬
⏰ সময়: সকাল ০৯ :৩০
উপস্থাপক: মোয়াখ্খারুল ইসলাম (সাগর)


Munich Bangla School-এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক 🌙ঈদের এই পবিত্র দিনে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি...
20/03/2026

Munich Bangla School-এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক 🌙

ঈদের এই পবিত্র দিনে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা, ভালোবাসা আর বরকতে ভরিয়ে দিন।

ঈদ মোবারক! 🤍

বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে, আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে AI। ভবিষ্যতের শিক্ষা, পেশা, প্রযুক্তি এমনকি ...
25/02/2026

বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে, আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে AI। ভবিষ্যতের শিক্ষা, পেশা, প্রযুক্তি এমনকি আমাদের দৈনন্দিন জীবনেও কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

তাই আমাদের সন্তানদের জন্য এখন থেকেই AI সম্পর্কে ধারণা ও সচেতনতা গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন।

এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বাংলা ক্লাবে আলোচনা করবেন, আমাদের সম্মানিত উপস্থাপক, কাজী আল জাহিদ (পলাশ)

বিষয়: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)
🗓 তারিখ: ০৮.০৩.২০২৬
⏰ সময়: সকাল ১০:৩০
উপস্থাপক: কাজী আল জাহিদ (পলাশ)

বাংলা ক্লাবের সকলের সক্রিয় অংশগ্রহণই আমাদের আয়োজনকে সফল ও প্রাণবন্ত করে তুলবে। 🌷

আলহামদুলিল্লাহ , Munich Bangla School আনন্দের সাথে Munich Dawah Initiative এর পাশে দাঁড়িয়েছে স্পন্সর হিসেবে… কমিউনিটির ক...
23/02/2026

আলহামদুলিল্লাহ , Munich Bangla School আনন্দের সাথে Munich Dawah Initiative এর পাশে দাঁড়িয়েছে স্পন্সর হিসেবে…

কমিউনিটির কল্যাণে কাজ করা এবং জ্ঞান ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগে অংশ নিতে পেরে আমরা সত্যিই কৃতজ্ঞ।

আল্লাহতাআলা এই যৌথ প্রয়াসে বরকত দিন, কবুল করুন এবং এটাকে আরও ফলপ্রসূ করে তুলুন। আমিন।

মিউনিখ বাংলা স্কুলের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ ...
21/02/2026

মিউনিখ বাংলা স্কুলের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ আমাদের প্রেরণা,আমাদের গর্ব।

ভাষার প্রতি ভালোবাসা আর ইতিহাসের প্রতি শ্রদ্ধা নিয়েই আমরা নতুন প্রজন্মকে এগিয়ে নিতে চাই।

শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সকল ভাষা শহীদদের প্রতি। 🇧🇩

২১শে ফেব্রুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে জীব...
09/02/2026

২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে জীবন দিয়েছিলেন আমাদের ভাষা শহীদরা।

তাদের সেই আত্মত্যাগের ফলেই আজ আমরা গর্বের সঙ্গে আমাদের মাতৃভাষায় কথা বলতে পারি, লিখতে পারি, ভাবতে পারি।

মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি আমাদের পরিচয়, আমাদের ইতিহাস, আমাদের আত্মার অংশ।

নতুন প্রজন্মের কাছে এই চেতনা পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব।

🌸 এই বিশেষ দিনটি উপলক্ষে একটি বিশেষ সেশন আয়োজন করা হয়েছে।

তারিখ: ২২ ফেব্রুয়ারী , ২০২৬
⏰ সময়: সকাল ১০:৩০ টা
🎙 সঞ্চালক: ইশরাত মাহবুব মিথিলা

মিউনিখ বাংলা স্কুলের সকল শিক্ষার্থী আমন্ত্রীত।

প্রিয় অভিবাবক এবং শিক্ষার্থী বৃন্দ , নতুন বছরে আমরা *বাংলা ক্লাবের সেশনগুলোতে কিছু ইতিবাচক পরিবর্তন* আনতে যাচ্ছি।আমাদের ...
28/01/2026

প্রিয় অভিবাবক এবং শিক্ষার্থী বৃন্দ ,
নতুন বছরে আমরা *বাংলা ক্লাবের সেশনগুলোতে কিছু ইতিবাচক পরিবর্তন* আনতে যাচ্ছি।

আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বাংলা পড়ার দক্ষতা ও সঠিক উচ্চারণ উন্নত করা। 📚📖

এ জন্য শিক্ষার্থীরা আরও সক্রিয় ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, এই প্রত্যাশা আমাদের।

আমাদের পরবর্তী সেশন অনুষ্ঠিত হব।
📅 তারিখ: ১ ফেব্রুয়ারী , ২০২৬
⏰ সময়: সকাল ৯:৩০টা – ১১:০০টা
🎯 বিষয়: এসো একসাথে পড়ি (সংবাদ পত্রিকা )
🎙 সঞ্চালক: রেজাউর শামীম

বাংলা ক্লাবের সকল সদস্যকে সাদর আমন্ত্রণ।😊
নতুন বছরে একসঙ্গে শেখা ও এগিয়ে যাওয়ার প্রত্যাশায়। 🌼

নিবন্ধনের আর মাত্র ৫ দিন বাকি।
20/01/2026

নিবন্ধনের আর মাত্র ৫ দিন বাকি।

মিউনিখ বাংলা স্কুলে “বাংলা ১ - বর্ণ পরিচিতি” কোর্সে ২০২৬ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
যেসব অভিভাবক প্রবাসে বেড়ে ওঠা সন্তানদের বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে যুক্ত রাখতে আগ্রহী, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
🗓️ আবেদনের শেষ তারিখ: ২৫ জানুয়ারি ২০২৬
📌 ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট:
🔗 https://mucbs.de/admission-process.php

📎 ভর্তি নির্দেশনাসমূহ ওয়েবসাইটে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে।আপনার সন্তানকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে আজই আমাদের এই উদ্যোগের অংশ হোন।

#ভর্তি_বিজ্ঞপ্তি #বাংলা১

Adresse

Munich

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Munich Bangla School erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Die Schule/Universität Kontaktieren

Nachricht an Munich Bangla School senden:

Verknüpfungen

Teilen

Kategorie