LGS German Language Academy

LGS German Language Academy Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von LGS German Language Academy, Sprachschule, Münster.

🇩🇪 জার্মান ভাষা শেখার সেরা সুযোগ!🎯 German A1 + A2 Combo Course⏳ Limited Time Offer – মাত্র ৯,৯৯৯ টাকা!Goethe-Institut St...
08/10/2026

🇩🇪 জার্মান ভাষা শেখার সেরা সুযোগ!

🎯 German A1 + A2 Combo Course
⏳ Limited Time Offer – মাত্র ৯,৯৯৯ টাকা!

Goethe-Institut Standard-এর সিলেবাস + 🎤 Speaking Club + 📝 Complete Exam Preparation

🔥 এই একটিই কোর্সে যা যা পাচ্ছেন:

✅ Online Live Classes (Zoom App-এর মাধ্যমে)
✅ German A1 + A2 Level Course
✅ Goethe Format A1 + A2 Exam Preparation
✅ 🎙️ LGS German Speaking Club – Lifetime Access
✅ Spoken Practice + Grammar + Listening + Reading + Writing + Vocabulary
✅ সকল PDF, Audio & Video Materials
✅ Website Access – আগের ব্যাচের সম্পূর্ণ Recorded Classes ফ্রি
✅ আধুনিক Web App-এর মাধ্যমে Vocabulary Practice
✅ ৬ Sets Mock Test + Assignment
✅ প্রতিটি Live Class-এর Recording + Notes
✅ নিয়মিত Homework এবং Website-এ Homework Check
✅ Chapter-wise Exam Practice
✅ Goethe A1 & A2 Exam-এর Lesen, Hören, Schreiben ও Sprechen-এর পূর্ণাঙ্গ প্রস্তুতি

🚀 নতুন ফিচার!

🤖 24/7 AI Learning Support
যেকোনো সময় প্রশ্ন করা, সমস্যা সমাধান এবং পড়াশোনায় সাহায্য নেওয়ার সুবিধা।

👨‍🏫 Direct Teacher Support
ক্লাসের পরেও পড়াশোনার সমস্যা বা প্রশ্ন নিয়ে সরাসরি সাহায্য পাওয়ার সুযোগ।

📝 Chapter-wise Exam System
প্রতিটি Chapter শেষ করার পর Exam দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করার সুবিধা।

📚 Regular Homework & Online Checking
নিয়মিত Homework দেওয়া হবে এবং Website-এর মাধ্যমে Homework Check করা হবে।

🎁 Ausbildung Preparation Guideline – সম্পূর্ণ ফ্রি!

💼 Professional Profile Ready করা
📄 German CV তৈরি করা
📑 Cover Letter Writing Guideline
📩 Ausbildung Application-এর সম্পূর্ণ গাইডলাইন
🔍 প্রয়োজনীয় পরামর্শ ও Support

✨ কেন এই কোর্স আলাদা?

⭐ Goethe Standard-এর সিলেবাস
⭐ A1 + A2 একসাথে
⭐ Speaking, Listening, Reading, Writing ও Grammar-এর উপর সমান গুরুত্ব
⭐ Exam-Focused Preparation
⭐ Real-Life German Communication Practice
⭐ Lifetime Speaking Club Access
⭐ Recorded Classes + Vocabulary Practice
⭐ AI + Teacher Support
⭐ Germany Study, Ausbildung, Visa ও Job Guideline

🗓️ A1 + A2 Combo Batch-এর ক্লাস শুরু: ২০ অক্টোবর ২০২৬

🎉 A1 + A2 Combo Offer – মাত্র ৯,৯৯৯ টাকা!

📲 আজই ভর্তি হয়ে আপনার জার্মানি যাত্রার প্রথম ধাপ শুরু করুন।

📞 WhatsApp: 01324-485740

LGS German Language Academy

B2 পাশ করেছিলেন ১৬ জানুয়ারি, আর গতকাল পেলেন Ausbildung Visa।আমাদের প্রিয় একজন শিক্ষার্থী। মালয়েশিয়া থেকে TELC Malaysia-ত...
28/09/2026

B2 পাশ করেছিলেন ১৬ জানুয়ারি, আর গতকাল পেলেন Ausbildung Visa।

আমাদের প্রিয় একজন শিক্ষার্থী। মালয়েশিয়া থেকে TELC Malaysia-তে পরীক্ষা দিয়েছিলেন এবং জার্মান ভাষার প্রস্তুতি নিয়েছিলেন আমাদের কাছেই। বলা যায়, জার্মান ভাষা শেখার শুরু থেকেই আমরা তার এই দীর্ঘ যাত্রার সঙ্গে ছিলাম।

সত্যি বলতে, আমাদের সব শিক্ষার্থীর ভিসা পাওয়ার খবর আমরা সবসময় শেয়ার করি না। তবে আজকের এই খবরটি শেয়ার করলাম। আপাতত আপুর পরিচয় গোপন রাখছি—তবে যারা চেনার, তারা ঠিকই চিনে ফেলবেন।

সাম্প্রতিক সময়ে জার্মান ভিসা ও জার্মান এম্বাসি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এক শ্রেণির মানুষ এসব গুজব ছড়িয়েছে, আর অন্যদিকে অনেক শিক্ষার্থী সেগুলো দেখে ডিমোটিভেটেড হয়ে পড়েছেন।

কিন্তু যারা সত্যিকারের শিক্ষার্থী, তারা কোনো গুজবে কান না দিয়ে নিজের প্রস্তুতিতে মনোযোগ রাখেন। কারণ শেষ পর্যন্ত আপনার প্রস্তুতি, আপনার যোগ্যতা এবং আপনার ধৈর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

যাদের হাতে B2 সার্টিফিকেট থাকবে এবং Speaking ভালো থাকবে, তাদের এগিয়ে যাওয়ার পথ হয়তো সবসময় সহজ হবে না, কিন্তু তাদের সুযোগ থেকে দূরে রাখা কঠিন।

আশা করছি, নাজমুল ভাই ও সুফিয়ান ভাইদের মতো আপুও দ্রুত জার্মানিতে ল্যান্ড করার পর Zoom-এ আপনাদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন।

আপুর এই অর্জনের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন। B2 থেকে Ausbildung Visa—এই দীর্ঘ যাত্রার পরবর্তী অধ্যায়ের জন্য রইল আন্তরিক শুভকামনা।

নিজের প্রস্তুতিতে বিশ্বাস রাখুন, গুজবে নয়।

প্রিয় শিক্ষার্থীরা,একটি বিষয় নিয়ে আজ একটু পরিষ্কারভাবে কথা বলতে চাই।অনেক সময় দেখি, কিছু Hidden/Anonymous ID থেকে আমাদের ...
27/09/2026

প্রিয় শিক্ষার্থীরা,

একটি বিষয় নিয়ে আজ একটু পরিষ্কারভাবে কথা বলতে চাই।

অনেক সময় দেখি, কিছু Hidden/Anonymous ID থেকে আমাদের নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে। নিজেদের পরিচয় প্রকাশ না করেই অনেকে অনেক ধরনের কথা বলছেন। আমাদের ক্লাসের কোয়ালিটি, পড়ানোর পদ্ধতি বা কোর্স নিয়ে নির্দিষ্ট কোনো গঠনমূলক সমালোচনা না করে কখনো কখনো এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, যেগুলোর সঙ্গে একজন শিক্ষকের মূল দায়িত্বের কোনো সম্পর্কই নেই।

তাই সবার উদ্দেশ্যে একটা বিষয় পরিষ্কার করতে চাই।

আমাদের কোনো শিক্ষার্থী যদি কোনো ক্লাসে অনুপস্থিত থাকেন, তাহলে সাধারণত আমাদের পক্ষ থেকে SMS এবং Email পাঠানো হয় এবং অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হয়। আমার কাছে মনে হয়, একজন শিক্ষার্থীকে ক্লাসে অনুপস্থিত থাকার কারণ জানতে চাওয়ার জন্য এটি যথেষ্ট এবং একটি professional communication system।

কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে তাকে আলাদাভাবে WhatsApp-এ গিয়ে মেসেজ করা, ইনবক্সে গিয়ে বারবার জিজ্ঞাসা করা, ফোন করা কিংবা “আপনি কেন ক্লাসে আসছেন না?” বলে ব্যক্তিগতভাবে অনুসরণ করা—এটাকে আমরা আমাদের teaching system-এর অংশ মনে করি না।

আপনি যদি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকেন, তাহলে নিশ্চয়ই দেখেছেন—কোনো শিক্ষার্থী কয়েকদিন ক্লাসে অনুপস্থিত হলেই শিক্ষক প্রতিদিন তার ব্যক্তিগত WhatsApp বা Messenger-এ গিয়ে তাকে ক্লাসে আসার জন্য অনুরোধ করেন না।

একইভাবে, কোনো শিক্ষার্থী যদি demotivated feel করেন, mood ভালো না থাকে, ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, breakup-এর কারণে মানসিকভাবে খারাপ থাকেন, অথবা অন্য কোনো কারণে কিছুদিন ক্লাসে আসতে না পারেন, সেক্ষেত্রে শিক্ষককে নিজে থেকে সেই শিক্ষার্থীর ব্যক্তিগত পরিস্থিতি বুঝে তাকে খুঁজে বের করতে হবে এবং আলাদাভাবে motivation দিতে হবে—এটা একজন শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে না।

বরং শিক্ষার্থীর নিজেরও দায়িত্ব রয়েছে—নিজের পড়াশোনা, নিয়মিত ক্লাস করা এবং নিজের motivation ধরে রাখার।

আর একটা বিষয় খুব পরিষ্কারভাবে বলি—কেউ যদি এমন প্রত্যাশা নিয়ে LGS-এ ভর্তি হন যে, কোর্স ফি দেওয়ার পর শিক্ষক নিজে থেকে তার ইনবক্সে গিয়ে বারবার ক্লাসে আসার অনুরোধ করবেন, WhatsApp-এ মেসেজ করবেন, ফোন করবেন কিংবা তাকে ব্যক্তিগতভাবে ধরে ধরে পড়াবেন—তাহলে LGS সম্ভবত তার জন্য সঠিক জায়গা নয়।

আমরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় academic support অবশ্যই দিই। কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য website, WhatsApp এবং অন্যান্য communication channel রয়েছে। কিন্তু শিক্ষার্থীকে প্রতিদিন ব্যক্তিগতভাবে মেসেজ করে ক্লাসে নিয়ে আসা আমাদের teaching methodology নয়।

আর যদি কারও প্রত্যাশা হয় যে শিক্ষক তার ক্লাসে আসার জন্য হাতে-পায়ে ধরে অনুরোধ করবেন, তাহলে আমার মনে হয় সেই জায়গায় শিক্ষককে নয়, বরং শিক্ষার্থী হিসেবে নিজের study habit এবং self-discipline নিয়ে ভাবা প্রয়োজন।

তাই LGS-এ ভর্তি হওয়ার আগে প্রত্যেক শিক্ষার্থীর কাছে আমার অনুরোধ—আপনার প্রত্যাশাটা পরিষ্কার রাখুন। আমরা আপনাকে শেখাব, প্রয়োজনীয় materials দেব, academic support দেব এবং সমস্যা হলে যোগাযোগের সুযোগ দেব। কিন্তু নিজের পড়াশোনার দায়িত্বটা আপনাকেই নিতে হবে।

27/09/2026

জার্মান ভাষায় স্পিকিং শুরু করার সঠিক সময় কখন? নাকি মুখস্থ করে তোতাপাখি হবেন? 🔥

For better Quality : ( YouTube)
https://youtu.be/dtn5-1iNZCA

🇩🇪 জার্মান ভাষা শেখার সেরা সুযোগ এখন একসাথে LGS-এ!

🇩🇪 জার্মান ভাষা শিখবেন? LGS German Language Academy হতে পারে আপনার জন্য সেরা চয়েস!
জার্মান ভাষা জানলে খুলে যায় ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশের অসংখ্য সুযোগ — পড়াশোনা, কাজ, Ausbildung, FSJ, BFD বা Au Pair প্রোগ্রাম।
🎯 LGS German Language Academy নিয়ে এসেছে সেরা অফার:
A1 + A2 Combo Course (with Exam Preparation) – মাত্র ৯,৯৯৯ টাকা
B1 +B2 Combo Course (with Exam Preparation) – মাত্র ১৮,৯৯৯ টাকা
বিস্তারিত জানতে WhatsApp করুন: 01324-485740
কেন জার্মান ভাষা শিখবেন
জার্মান ভাষা জানলে আপনি শুধু পড়াশোনা নয়, কাজ, প্রশিক্ষণ, এমনকি জার্মান পরিবারে থেকেও আয় করতে পারবেন। জার্মানিতে প্রায় সব ভালো সুযোগের প্রথম শর্তই হচ্ছে — ভাষা জানা।
১️⃣ Student Visa (জার্মানিতে পড়াশোনা)
কি এটা: জার্মানির কোনো বিশ্ববিদ্যালয়ে Bachelor বা Master ডিগ্রি করার জন্য Student Visa প্রয়োজন।
আয়: সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করা যায়। প্রতি ঘণ্টায় গড়ে ১২–১৫ ইউরো (≈ ১,৭৪০ – ২,১৭৫ টাকা)। মাসে প্রায় ৯০০–১,২০০ ইউরো (≈ ১,৫৬,০০০ – ১,৭৪,০০০ টাকা) আয় সম্ভব।
সময়কাল: Bachelor – ৩ থেকে ৪ বছর, Master – ১.৫ থেকে ২ বছর
ভাষার প্রয়োজনীয়তা: ইংরেজি প্রোগ্রামের জন্য IELTS ৬.০–৬.৫, জার্মান প্রোগ্রামের জন্য অন্তত B1 বা B2 লেভেল জার্মান দরকার।
খরচ: ব্লক অ্যাকাউন্টে বছরে প্রায় ১২,০০০ ইউরো (≈ ১৭,৪০,০০০ টাকা) রাখতে হয়। তবে পড়াশোনার সময় কাজ করে সহজেই রিকভার করা সম্ভব।
২️⃣ Ausbildung (প্রশিক্ষণ + আয়)
কি এটা: কোনো প্রতিষ্ঠান বা কোম্পানিতে কাজ করতে করতে পেশাগত প্রশিক্ষণ নেওয়া।
আয়: প্রতি মাসে গড়ে ৯০০–১,৩০০ ইউরো (≈ ১,৩০,৫০০ – ১,৮৮,৫০০ টাকা)। থাকা ও ইন্স্যুরেন্স সুবিধাও অনেক সময় ফ্রি।
সময়কাল: সাধারণত ৩ বছর
ভাষার প্রয়োজনীয়তা: ন্যূনতম B1 লেভেল জার্মান (কেয়ার সেক্টরে B2 প্রয়োজন হতে পারে)
খরচ: সাধারণত কোনো টিউশন ফি লাগে না, বরং মাসিক আয় পান।
৩️⃣ FSJ (Freiwilliges Soziales Jahr)
কি এটা: এক বছরের সামাজিক কাজের প্রোগ্রাম, যেখানে হাসপাতাল, স্কুল বা বৃদ্ধাশ্রমে কাজ করেন।
আয়: মাসে ৩৫০–৫০০ ইউরো (≈ ৫০,৭৫০ – ৭২,৫০০ টাকা), থাকা, খাওয়া ও স্বাস্থ্যবিমা ফ্রি।
সময়কাল: সাধারণত ১২ মাস, চাইলে ১৮ মাস পর্যন্ত বাড়ানো যায়
ভাষার প্রয়োজনীয়তা: কমপক্ষে A2 বা B1 লেভেল জার্মান দরকার
খরচ: আবেদন ফি বা বড় খরচ নেই; থাকা-খাওয়া ও ভিসা সাপোর্ট অনেক সময় প্রতিষ্ঠান থেকে পাওয়া যায়।
৪️⃣ BFD (Bundesfreiwilligendienst)
কি এটা: FSJ-এর মতো, তবে সরাসরি জার্মান সরকারের অধীনে পরিচালিত। বয়সসীমা নেই – ১৮ বছর বা তার বেশি সবাই অংশ নিতে পারেন।
আয়: মাসে ৪০০–৬০০ ইউরো (≈ ৫৮,০০০ – ৮৭,০০০ টাকা) পকেটমানি। থাকা, খাওয়া ও ইন্স্যুরেন্স ফ্রি।
সময়কাল: ১ বছর, চাইলে বাড়ানো যায়
ভাষার প্রয়োজনীয়তা: অন্তত A2 বা B1 লেভেল জার্মান
৫️⃣ Au Pair (জার্মান পরিবারের সঙ্গে থাকা ও কাজ)
কি এটা: জার্মান পরিবারের সঙ্গে থাকবেন, বাচ্চাদের দেখাশোনা ও হালকা গৃহস্থালি কাজ করবেন।
আয়: মাসে ২৬০–৪৫০ ইউরো (≈ ৩৭,৭০০ – ৬৫,২৫০ টাকা) পকেটমানি। থাকা, খাওয়া ও ইনস্যুরেন্স ফ্রি।
সময়কাল: সাধারণত ১ বছর
ভাষার প্রয়োজনীয়তা: ন্যূনতম A1 লেভেল জার্মান দরকার
খরচ: প্রায় কোনো খরচ নেই, শুধু ভাষা কোর্স ও কিছু ডকুমেন্টেশন।
এখন কী করবেন
জার্মানিতে পড়াশোনা, কাজ বা ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকলে, জার্মান ভাষা শেখাই প্রথম পদক্ষেপ।
LGS German Language Academy থেকে শুরু করুন — Goethe Format অনুযায়ী তৈরি কোর্স, লাইভ ও রেকর্ডেড ক্লাস, Exam Preparation, Speaking Club, Visa/Job গাইড সব একসাথে।
A1 + A2 Combo Course – মাত্র ৯,৯৯৯ টাকা
B1 +B2 Combo Course (with Exam Preparation) – মাত্র ১৮,৯৯৯ টাকা
WhatsApp: 01324-485740

26/09/2026

🇩🇪 NetzWort-এ এবার যুক্ত হলো German B1 Vocabulary!

জার্মান ভাষা শেখার সময় Vocabulary মনে রাখা এবং নিয়মিত Practice করা অনেকের জন্যই কঠিন হয়ে যায়। এই বিষয়টি মাথায় রেখেই তৈরি করা NetzWort-এ এবার নতুন করে B1 Level-এর Vocabulary Practice যুক্ত করা হয়েছে।

🌐 Website: https://lgsgerman.online/

এখন এখানে Practice করতে পারবেন:

• Netzwerk neu A1 Vocabulary
• Netzwerk neu A2 Vocabulary
• Netzwerk neu B1 Vocabulary — নতুন

এছাড়াও Vocabulary শেখাকে আরও বাস্তব ও কার্যকর করার জন্য আমরা যুক্ত করেছি:

• Mini Stories — নতুন শব্দগুলো Context-এর মধ্যে শেখার জন্য
• Flashcards — Vocabulary দ্রুত Revision ও Practice করার জন্য
• Mini Dialogues — বাস্তব জীবনের কথোপকথনের জন্য Practice করার জন্য

এই Features-গুলো শুধু Vocabulary মুখস্থ করার পরিবর্তে বাস্তব জীবনে German Language ব্যবহার করার Skills গড়ে তুলতে সাহায্য করবে।

পাশাপাশি, Goethe-Institut-এর Speaking Exam-এর কিছুটা Practice-ও এখান থেকে করা যাবে।

সম্পূর্ণ FREE

এটি আমার একটি ছোট Project। তাই Website ব্যবহার করার সময় কোনো ভুল-ত্রুটি চোখে পড়লে, অথবা কোনো Feedback বা Suggestion থাকলে অবশ্যই জানাবেন।

আপনাদের Feedback অনুযায়ী Website-টিকে আরও উন্নত করার চেষ্টা করব।

🔗 Practice শুরু করুন:
https://lgsgerman.online/

আজকে আমাদের B2 Batch-এর কয়েকটি Screenshot শেয়ার করছি আপনাদের সাথে।  আজকের Session-এ আমাদের শিক্ষার্থীরা মূলত নিজেদের মধ্...
25/09/2026

আজকে আমাদের B2 Batch-এর কয়েকটি Screenshot শেয়ার করছি আপনাদের সাথে। আজকের Session-এ আমাদের শিক্ষার্থীরা মূলত নিজেদের মধ্যে আলোচনা ও Speaking Practice করার পাশাপাশি Ausbildung-এর জন্য একটি Mock Interview-এর মতো করে Practice করেছেন।

এই ব্যাচের অনেক শিক্ষার্থী বর্তমানে B1 Exam পাশ করে সম্পন্ন করে Ausbildung-এর জন্য Application করার প্রস্তুতি নিচ্ছেন। তাই বাস্তব Interview-এ কী ধরনের প্রশ্ন আসতে পারে, কীভাবে প্রশ্নের উত্তর দিতে হয় এবং কীভাবে নিজের কথা German ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করতে হয়—এসব বিষয় Practice করানো আমাদের Preparation-এর একটি গুরুত্বপূর্ণ অংশ।

আজকের Session-এ শিক্ষার্থীদের এমনভাবে Practice করানো হয়েছে, যাতে তারা বাস্তব Ausbildung Interview-এর একটি ধারণা পান। বিভিন্ন সম্ভাব্য প্রশ্ন করা হয়েছে এবং প্রত্যেক শিক্ষার্থীকে নিজের মতো করে উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয়—কীভাবে উত্তরটি আরও ভালোভাবে দেওয়া যায়, কোথায় ভাষাগত ভুল হচ্ছে, কীভাবে নিজের বক্তব্য আরও পরিষ্কারভাবে উপস্থাপন করা যায়—এসব বিষয়েও শিক্ষার্থীদের প্রয়োজনীয় Feedback ও Guidance দেওয়া হয়েছে।

আজকের Session-এ আমাদের Mentor সৌম্য ভাই সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছেন, তাদের Speaking শুনেছেন এবং প্রয়োজন অনুযায়ী Feedback ও Guidance দিয়েছেন।

আমরা মনে করি, German Language শেখার ক্ষেত্রে শুধু Grammar বা Vocabulary জানাই যথেষ্ট নয়। বিশেষ করে B1/B2 Level থেকে নিজের চিন্তা German ভাষায় প্রকাশ করার অভ্যাস এবং নিয়মিত Speaking Practice অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Ausbildung-এর Interview-এর ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ সেখানে শুধু German জানা নয়, নিজের সম্পর্কে বলা, প্রশ্ন বুঝে উত্তর দেওয়া, নিজের Motivation ব্যাখ্যা করা এবং স্বাভাবিকভাবে Conversation চালিয়ে যাওয়ার দক্ষতাও প্রয়োজন হয়।

তাই আমাদের শিক্ষার্থীদের শুধু বইয়ের Grammar বা পরীক্ষার Preparation নয়, বাস্তব জীবনে German Language কীভাবে ব্যবহার করতে হবে এবং Interview-এর মতো পরিস্থিতিতে কীভাবে নিজেকে Present করতে হবে—সেদিকেও আমরা গুরুত্ব দিই।

আজকের Session-টি মূলত সেই Preparation-এরই একটি অংশ ছিল।

আপনাদের যদি এ ধরনের Speaking Practice, Mock Interview এবং Ausbildung Preparation Content আরও দেখতে ভালো লাগে, তাহলে Comment Box-এ আমাদের জানাতে পারেন।

🇩🇪 জার্মান ভাষা শেখার সেরা সুযোগ!🎯 German A1 + A2 Combo Course⏳ Limited Time Offer – মাত্র ৯,৯৯৯ টাকা!Goethe-Institut St...
25/09/2026

🇩🇪 জার্মান ভাষা শেখার সেরা সুযোগ!

🎯 German A1 + A2 Combo Course
⏳ Limited Time Offer – মাত্র ৯,৯৯৯ টাকা!

Goethe-Institut Standard-এর সিলেবাস + 🎤 Speaking Club + 📝 Complete Exam Preparation

🔥 এই একটিই কোর্সে যা যা পাচ্ছেন:

✅ Online Live Classes (Zoom App-এর মাধ্যমে)
✅ German A1 + A2 Level Course
✅ Goethe Format A1 + A2 Exam Preparation
✅ 🎙️ LGS German Speaking Club – Lifetime Access
✅ Spoken Practice + Grammar + Listening + Reading + Writing + Vocabulary
✅ সকল PDF, Audio & Video Materials
✅ Website Access – আগের ব্যাচের সম্পূর্ণ Recorded Classes ফ্রি
✅ আধুনিক Web App-এর মাধ্যমে Vocabulary Practice
✅ ৬ Sets Mock Test + Assignment
✅ প্রতিটি Live Class-এর Recording + Notes
✅ নিয়মিত Homework এবং Website-এ Homework Check
✅ Chapter-wise Exam Practice
✅ Goethe A1 & A2 Exam-এর Lesen, Hören, Schreiben ও Sprechen-এর পূর্ণাঙ্গ প্রস্তুতি

🚀 নতুন ফিচার!

🤖 24/7 AI Learning Support
যেকোনো সময় প্রশ্ন করা, সমস্যা সমাধান এবং পড়াশোনায় সাহায্য নেওয়ার সুবিধা।

👨‍🏫 Direct Teacher Support
ক্লাসের পরেও পড়াশোনার সমস্যা বা প্রশ্ন নিয়ে সরাসরি সাহায্য পাওয়ার সুযোগ।

📝 Chapter-wise Exam System
প্রতিটি Chapter শেষ করার পর Exam দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করার সুবিধা।

📚 Regular Homework & Online Checking
নিয়মিত Homework দেওয়া হবে এবং Website-এর মাধ্যমে Homework Check করা হবে।

🎁 Ausbildung Preparation Guideline – সম্পূর্ণ ফ্রি!

💼 Professional Profile Ready করা
📄 German CV তৈরি করা
📑 Cover Letter Writing Guideline
📩 Ausbildung Application-এর সম্পূর্ণ গাইডলাইন
🔍 প্রয়োজনীয় পরামর্শ ও Support

✨ কেন এই কোর্স আলাদা?

⭐ Goethe Standard-এর সিলেবাস
⭐ A1 + A2 একসাথে
⭐ Speaking, Listening, Reading, Writing ও Grammar-এর উপর সমান গুরুত্ব
⭐ Exam-Focused Preparation
⭐ Real-Life German Communication Practice
⭐ Lifetime Speaking Club Access
⭐ Recorded Classes + Vocabulary Practice
⭐ AI + Teacher Support
⭐ Germany Study, Ausbildung, Visa ও Job Guideline

🗓️ A1 + A2 Combo Batch-এর ক্লাস শুরু: ৫ অক্টোবর ২০২৬

🎉 A1 + A2 Combo Offer – মাত্র ৯,৯৯৯ টাকা!

📲 আজই ভর্তি হয়ে আপনার জার্মানি যাত্রার প্রথম ধাপ শুরু করুন।

📞 WhatsApp: 01324-485740

LGS German Language Academy

আপনাদের অনেকেই জানতে চান—অনলাইনে আমরা আসলে German Speaking কীভাবে Practice করাই?তাই আজকে আমাদের August B1 + B2 Combo Bat...
24/09/2026

আপনাদের অনেকেই জানতে চান—অনলাইনে আমরা আসলে German Speaking কীভাবে Practice করাই?

তাই আজকে আমাদের August B1 + B2 Combo Batch-এর একটি ছোট্ট Screenshot শেয়ার করলাম। এখানে আমাদের শিক্ষার্থীরা Speaking Practice করছেন এবং আমাদের Mentor সৌম্য ভাই তাদের প্রয়োজনীয় Guidance দিচ্ছেন।

সাধারণত আমরা Zoom-এর Breakout Room ব্যবহার করে Speaking Practice করাই। ৩–৪ জন শিক্ষার্থীকে নিয়ে ছোট ছোট Room তৈরি করে দেওয়া হয় এবং প্রতিটি Room-এ আলাদা Task দেওয়া হয়। আমাদের Team প্রতিটি Room Monitor করে এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের Guide করে।

যেমন আজকের Task ছিল „Gemeinsam planen“, যা B1 Level-এর একটি গুরুত্বপূর্ণ Conversation Task। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে জার্মান ভাষায় কথা বলে Task-টি Practice করেছেন।

কোথাও সমস্যা হলে শিক্ষার্থীরা Zoom-এর “Call Host” option-এর মাধ্যমে আমাদের ডাকতে পারেন। তখন আমরা তাদের সমস্যাগুলো বুঝিয়ে দিই এবং প্রয়োজনীয় Guidance প্রদান করি।

জার্মান ভাষা শেখার ক্ষেত্রে Speaking-এর কোনো বিকল্প নেই। তবে A1-এর শুরুতেই Fluent Speaking নিয়ে অতিরিক্ত চিন্তা করার প্রয়োজন নেই। আগে Basic Sentence Structure, Verb Conjugation, Modal Verbs, Separable Verbs এবং প্রয়োজনীয় Grammar ভালোভাবে শেখা জরুরি। এগুলো আয়ত্ত করার পর ধীরে ধীরে নিজের বাক্য তৈরি করে Speaking Practice করতে হয়।

বিশেষ করে B1 Level থেকে নিয়মিত Speaking Practice খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

আরেকটি বিষয় অনেকেই জানতে চান—আমাদের একটি Batch-এ কতজন শিক্ষার্থী থাকে?

আমরা প্রতিটি Batch-এ সর্বোচ্চ ২০–২২ জন শিক্ষার্থী রাখি, যাতে শিক্ষার্থীদের পর্যাপ্ত Interaction, Attention এবং Speaking Practice-এর সুযোগ দেওয়া যায়। আজকের Screenshot-এর মাধ্যমে আপনারা আমাদের একটি Batch-এর বাস্তব Attendance-এরও ধারণা পেতে পারেন।

সাধারণত শিক্ষার্থীদের Privacy ও Confidentiality-এর জন্য আমরা Speaking Session Record করি না। তবে আপনারা চাইলে, সবার Permission নিয়ে ভবিষ্যতে কয়েকটি Speaking Practice Session Record করে Share করতে পারি। এতে করে বিশেষ করে যারা Self-Study করছেন, তারা বুঝতে পারবেন কীভাবে Speaking Practice করা যায়।

আপনারা যদি এ ধরনের Speaking Practice Content দেখতে চান, তাহলে Comment Box-এ আমাদের জানাতে পারেন।

আপনাদের German Learning Journey সুন্দর ও সফল হোক।

24/09/2026

জার্মান ভাষা
শেখার মোটিভেশান লাগবে? 😛

নেন মোটিভেশান এর পিল

15/09/2026

বর্তমানে নতুন নতুন জার্মানিতে আবেদন করা Ausbuldung / FSJ/BFD Candidate দের মতো অবুঝ & অল্পতে মোটিভেশন হারিয়ে ফেলা মানুষজদের জন্য জার্মানি নয়। এরকম দুর্বল মন নিয়ে জার্মানিতে আসলে এখানে সার্ভাইব করতে পারবেন না, দেশে থাকেন।

আউসবিল্ডুং যারা করে তারা জার্মানির অর্থনীতির জন্য তারা সোনার ডিম পাড়া হাঁস 😂। এতো Vacancy থাকার পরেও ফেইক Appointment Bubble টিকবে? এদের কারো হাতে আদৌ Contract আছে? 😂

"Solution" শব্দটা লিখে কমেন্ট করেন, ১০০+ Genuine Candidates এর কমেন্ট আসলে কালকে Details এ বলে দিচ্ছি এই সমস্যার সবচেয়ে সহজ সমাধান।

Adresse

Münster

Benachrichtigungen

Erfahren Sie als Erste/r von Neuigkeiten und Aktionen: Wir schicken Ihnen eine E-Mail, wenn LGS German Language Academy etwas veröffentlicht. Ihre E-Mail-Adresse wird für keinen anderen Zweck verwendet, und Sie können sich jederzeit abmelden.

Verknüpfungen

Hervorgehoben

Teilen

Kategorie