Let's Learn German ( চলো জার্মান শিখি )

Let's Learn German ( চলো জার্মান শিখি ) বিসাগ ফেসবুক গ্রুপঃ www.facebook.com/groups/bsaag.reloaded
বিসাগ ভাষা শিক্ষাঃ www.facebook.com/groups/deutsch.bsaag

বাংলাদেশে জার্মান ভাষা শেখার জন্য প্রায় তেমন কোন সুযোগ সুবিধা নেই, অন্যদিকে উচ্চশিক্ষার জন্য জার্মানিতে আসতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের সংখ্যা বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে জার্মান ভাষা শিখতে আগ্রহীদের সংখ্যা। ইচ্ছে থাকা সত্ত্বেও উপায় নেই, এমন সবার কথা মনে করেই বিসাগের পক্ষ থেকে বাংলায় জার্মান ভাষা শেখার এই পাতা।

ফেসবুকে জার্মান ভাষা সংক্রান্ত প্রশ্নের জন্য যোগ দিন আমাদের জার্মান ভাষা শেখার গ্রুপেঃ www.facebook.com/groups/deutsch.bsaag/

বিসাগ (BSAAG) জার্মানিতে বসবাসরত বাংলাদেশীদের একটি অরাজনৈতিক, ধর্মনিরপেক্ষ এবং রাজাকারমুক্ত স্বেচ্ছাসেবী ফোরাম, জার্মানিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের পথপ্রদর্শক।

এক নজরে বিসাগঃ
মূল ফেসবুক ফোরামঃ www.facebook.com/groups/bsaag.reloaded/
অফিসিয়াল ফেসবুক পেইজঃ www.facebook.com/bsaag.page

জার্মান ভাষা শিখতে ফেসবুক গ্রুপঃ www.facebook.com/groups/deutsch.bsaag
জার্মান ভাষা শিখতে ফেসবুক পেইজঃ www.facebook.com/deutsch.bsaag

বাসস্থান খুঁজতে ফেসবুক গ্রুপঃ www.facebook.com/groups/bsaag.accommodation

জার্মানিতে বসবাসরত সদস্যদের ফেসবুক গ্রুপঃ www.facebook.com/groups/bsaag.germany

ইমেইলঃ [email protected]
ওয়েব সাইটঃ www.bsaagweb.de

12/04/2025

"বিদেশী ভাষা শিখতে আগে প্রয়োজন বাংলা ভাষার গাঁথুনি"

অল্প কিছুদিন আগের কথা। ও-লেভেল শেষ করে একটা ছেলে ডাডের ঢাকা অফিসে গেছে। উদ্দেশ্য জার্মানিতে ব্যাচেলর করতে কি কি দরকার সেটা সম্পর্কে জানা। ছেলেটি প্রকৌশলী হতে চায়, ডাডের অফিসার তাকে বললেন, তার এ-লেভেলে গণিত, রসায়ন এবং পদার্থবিদ্যা থাকতে হবে। ছেলেটি তার কথা মতন এই বিষয় গুলো নিয়ে এ-লেভেল শুরু করে দিল। একই সাথে সে জার্মান ভাষায় ভর্তি হল। তার স্বপ্ন জার্মানিতে গাড়ির প্রকৌশলী হওয়া, যেকোনো মূল্যে সে তার লক্ষে পৌঁছাবে।

এ-লেভেল পড়া শেষের দিকে, জার্মান ভাষাও বি-১ পর্যন্ত শেষ হয়ে গেছে- এমন একটা সময়ে ছেলেটা জার্মানিতে আবেদন করা শুরু করল। আবেদন করার পর সে খুব দ্রুত উত্তর পেল। এত বেশি দ্রুত যে, সে নিজেও অবাক হয়ে গেল। প্রথম বিশ্ববিদ্যালয় থেকে জানানো হল, জার্মানিতে ব্যাচেলর করার জন্য সে উপযোগী নয়। কারণটা আর কিছু নয়, জার্মানিতে ব্যাচেলর করতে অন্তত একটা ভাষা (বাংলা বা ইংরেজি) নিয়ে পড়া থাকতে হবে।

ডাডের অফিসার ভদ্রলোক ভুল করে এই ব্যাপারটি খেয়াল করেননি। সাধারণত যারা বাংলা মিডিয়ামে পড়ে, তারা নিজের অজান্তেই এবং কিছুটা অনীহার সাথে বাংলা বা ইংরেজি পড়ে। ইংলিশ মিডিয়ামে এ-লেভেলে এটা নিতে হবে এমন কোন কথা নেই!

ছেলেটা প্রচন্ড নাড়া খেয়ে গেল, ভুলটা তার ছিল না। কিন্তু অন্যের এই সামান্য ভুলের জন্য তাকে আবার নতুন করে বাংলা (বা অন্য একটি ভাষা) নিয়ে পড়তে হবে, এর জন্য খরচ হয়ে যাবে মূল্যবান অনেকটা সময়।

তবে আমার গল্পের মরাল ছিল এই যে, জার্মানিতে উচ্চশিক্ষার জন্য সবচেয়ে আগে যে যোগ্যতাটি প্রয়োজন, সেটি হল একটি ভাষার উপর দক্ষতা থাকা। একটি ভাষার উপর নিপুণ দক্ষতা এবং বিশুদ্ধতা না থাকলে উচ্চশিক্ষাতে কোনভাবেই তাকে যোগ্য হিসেবে গণ্য করা হবে না। এই নিয়ম সম্ভবত আমেরিকা কানাডায় নেই। তবে জার্মানিতে এটা আবশ্যক।
আমাদের দেশের সিংহভাগ ছেলে মেয়ে বাংলিশে বাতচিত করে।

অনেকের হিন্দির প্রতিও দুর্বলতা আছে বলে শোনা যায়। বিদেশী ভাষা শেখা খারাপ নয়, কিন্তু সেটা নিজের ভাষা বাদ দিয়ে নয়। অন্তত একটি ভাষাতে সবাইকেই সুনিপুণ হতে হবে। সেটা না হলে, প্রকৌশল হোক আর চিকিৎসা বিদ্যায় পড়া হোক, জীবনের যেকোনো ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হবে।

যেকোনো নতুন বিদেশী ভাষা শিখতে আমরা সাধারণত জানা ভাষায় প্রথমে সেই বস্তু বা ঘটনাটিকে মনে মনে কল্পনা করি। পরের পর্বে সেই কথাগুলোকেই অবচেতন মন নতুন ভাষায় রূপান্তর করে। এখানে যদি মূল ভাষাতেই গলদ থেকে যায়, তাহলে অনুবাদের মান যে ভাল হবে না- এটা বলাই বাহুল্য।

একজন মানুষ একটি ভাষায় দক্ষ কিনা, এর প্রমাণ পাওয়া যায় তার নিত্য জীবনে সেই ভাষাটির প্রয়োগ এবং চর্চার মাধ্যমে। আমরা কথা বলার সময় যে পরিমাণ বিদেশী শব্দ ব্যবহার করি, সেখান থেকে প্রমাণিত হয় যে, অন্তত একটি ভাষাতে নিখুঁত ভাবে মনের ভাব প্রকাশের যোগ্যতা থেকে আমরা জাতিগতভাবে অনেকখানি পিছিয়ে আছি।

জার্মান শেখার সময় আমাদের মনের ভেতর একটির বদলে দুইটি অনুবাদের মেশিন চলে। একবার বাংলা থেকে ইংরেজি, তারপর ইংরেজি থেকে জার্মান। এটা আমাদের ছেলেমেয়েদের জার্মান শেখার সবচেয়ে বড় প্রতিকূলতা।

আমি নিজে এক সময় এই ডুয়েল প্রসেসিং এর কাজ করতাম, এবং নিজের অভিজ্ঞতা বলে এই কারণে অনেক জার্মান শব্দ জানলেও বলার ক্ষেত্রে ব্যাপক সমস্যা হত। সরাসরি বাংলাতে চিন্তা করে সেটাকে জার্মান করার অভ্যাস করলে জার্মানে কথা বলতে সুবিধে হয়। একই সাথে একটা প্রসেসর কম ব্যবহার করাতে মাথা ঠাণ্ডা থাকে।

তাহলে যেটা বলছিলাম, সবাই ভাল করে বাংলা শেখ। বেশি করে বাংলা প্রতিশব্দ খুঁজে বের করে প্রতিনিয়ত অনুশীলন কর। তার জন্য বাংলায় লেখাটার গুরুত্ব অতীব। যারা আজকে বাংলায় ভাল করে একটি বিষয় সাজিয়ে লিখতে পারছে না, তারা কোনদিনও ইংরেজিতে বা জার্মানে থিসিস বা পেপার লেখায় সফল হতে পারবে না। সামান্য এই ফেসবুকেই চ্যাট হোক, আর উচ্চশিক্ষার প্রশ্নই হোক, বাংলায় অনুশীলন করি। প্রিয়জনকে বাংলায় লিখি, ভালবাসি, বাংলায় ভালবাসি।

পাদটীকা~ সেই ছেলেটি হাল ছেড়ে দেয় নি। ভাষা নিয়ে আবার এ-লেভেলের পরিক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমার ধারণা ছিল ইংরেজি মাধ্যমের ছেলেমেয়েরা ভাল বাংলা পারে না। ছেলেটি আমার সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়ে আমার সাথে ঘন্টার পর ঘণ্টা চমৎকার বাংলায় লিখে কথা বলল। একটা বানানও ভুল পেলাম না, শব্দচয়নে প্রায় কোন ইংরেজি শব্দই ব্যবহার করল না। যার ইচ্ছে আছে, সে ঠিক পারে!

(আমি নিজেও এখনও শিখছি, কেউ বাংলা প্রতিশব্দ পেলে ধরিয়ে দেবে, ধন্যবাদ।)

#আদনান_সাদেক, বিসাগ।

"জার্মানিতে মাইগ্রেশন, আসছে চমকপ্রদ নতুন আইন, ২০১৮"বিংশ শতাব্দীর প্রথমভাগে যখন আমরা জার্মানিতে আসি, তখন অবস্থাটা একেবারে...
21/11/2018

"জার্মানিতে মাইগ্রেশন, আসছে চমকপ্রদ নতুন আইন, ২০১৮"

বিংশ শতাব্দীর প্রথমভাগে যখন আমরা জার্মানিতে আসি, তখন অবস্থাটা একেবারেই বিরূপ ছিল। পড়া শেষ করে চাকরি পাওয়া ছিল কঠিন। কাজ পাওয়ার চেয়ে বেশি কঠিন ছিল কাজের অনুমতি পাওয়া। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত, যারা পড়াশোনা শেষ করে সাথে সাথে কাজ পায়নি, তাদেরকে কাজ খুঁজে পাবার আগে দেশ ত্যাগ করতে হয়েছে। অনেকেই শুধুমাত্র ভিসা পাওয়ার জন্য ইচ্ছে করে পড়া সমাপ্ত করত না, যতদিন না যুতসই একটা কাজ খুঁজে পাচ্ছে। আমার মনে আছে, ২০০৪ সালে জার্মানি থেকে সিংহভাগ ছেলেমেয়ে পড়া শেষ করে দেশে ফিরে যেতে বাধ্য হয়েছিল। সেই অবস্থা অবশ্য এখন রূপকথার গল্পের মতন ইতিহাস।

একে একে নতুন নতুন আইন আসল। এখন পড়া শেষ করে সহজেই ১৮ মাস সময় পাওয়া যায় জার্মানিতে কাজ খুঁজে নেবার। ২০১২ থেকে চালু হয়েছে ব্লু-কার্ডের। এই নিয়মের আওতায় খুব সহজে কোন ধরণের প্রশাসনিক জটিলতা ছাড়াই কাজের অনুমতি পাওয়া সম্ভব। এমনকি আইটি বা প্রকৌশল খাতে দেশ থেকে জার্মানিতে কোন ডিগ্রি না নিয়ে সরাসরি চাকরি নিয়ে আসা সম্ভবপর ছিল।

এইবার বিষয়টি আরও সহজ হতে যাচ্ছে। এখনো পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থেকে আসলে, বাংলাদেশের মতন দেশের জন্য, নানাবিধ বৈষম্য ছিল। এইসব আর নতুন নিয়মে থাকছে না। একইসাথে একটা প্রচলিত কথা ছিল যে, জার্মানি শুধু প্রকৌশলীদের জন্য। এই কথার দিনও এইবার ফুরিয়ে যাবার পথে। নতুন আইনে এমন আর কোন বৈষম্য থাকছে না। শুধু তাই নয়, জার্মানিতে প্রবেশ করা থেকে চাকরি পাওয়া বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে সহজতর হতে যাচ্ছে। একটু বোধকরি বেশিই সহজ!

নতুন আইনে যা যা থাকছেঃ

১। চাকরির বাজার সবার জন্য, সব বিষয়ের জন্য উন্মুক্তঃ

যেকোনো ডিগ্রি নিয়েই সরাসরি জার্মানিতে কাজ করা যাবে। শুধুমাত্র এই ডিগ্রি জার্মানিতে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত হতে হবে। সেক্ষেত্রেও বাংলাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা প্রযোজ্য। তার মানে এইরকম দাঁড়াচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে পলিটিকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে সরাসরি কেউ যদি জার্মানিতে তার শিক্ষাগত যোগ্যতা অনুসারে কাজ পায়, তাকে এখানে আরেকবার মাস্টার্স করতে হবে না। সে সরাসরি কাজ নিয়ে জার্মানিতে আসতে পারবে।

আরও আছে। কাজ পেলেই হবে। কাজের অনুমতির জন্য কোন ধরণের আলাদা পরীক্ষা নিরীক্ষা করা হবে না। এখন পর্যন্ত, যদি কোন স্থানীয় বা ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক বেশি যোগ্য হয়, সেটা পরীক্ষা করার জন্য কাজের অনুমতি দিতে ১-২ মাস বিলম্ব করা হয়। সেটা আর সামনে থাকছে না।

এবং, বাংলাদেশে যারা ডিপ্লোমা করেছে, বা কোন কারিগরি শিক্ষা নিয়েছে, তারাও চাইলে সরাসরি জার্মানিতে কাজের আবেদন করতে পারবে এবং কোন কোম্পানি তাঁদের নিয়োগ দিলে সরাসরি ভিসা নিয়ে জার্মানিতে অভিবাসন করতে পারবে।

২। কাজ খোঁজা ভিসাঃ

বাংলাদেশ থেকে বসে শুধুমাত্র ইন্টারনেটে বসে কাজ খুঁজতে হবে না। চাইলে কাজ খোঁজার জন্য যে কেউ ছয় (৬) মাসের জন্য জার্মানিতে আসতে পারবে। তাকে শুধুমাত্র এই সময়ের জন্য যথেষ্ট পরিমাণ আর্থিক সংস্থান, স্বাস্থ্য বীমা বা থাকার জায়গা দেখাতে হবে। জার্মান ভাষা জানা আবশ্যক, যদি সেটা চাকরির জন্য প্রয়োজন হয়।

যাদের বয়েস ২৫ বছরের কম, তারা চাইলে ৯ মাস পর্যন্ত শুধুমাত্র ইউনিভার্সিটিতে ভর্তি বা ইন্টার্র্নি খুঁজতে জার্মানিতে আসতে পারবে।

৩। ডিগ্রির স্বীকৃতি

অনেকের কারিগরি বিদ্যা বা এমন কোন ডিগ্রি থাকতে পারে যা কিনা জার্মানিতে সরাসরি স্বীকৃত নয়। বা অনেকের হয়তো হাতে কলমে কাজের অভিজ্ঞতা আছে, যার সরাসরি কোন সার্টিফিকেট নেই। এদের জন্য জার্মানিতে এসে সংশ্লিষ্ট ক্ষেত্রে নিজের কাজের যোগ্যতা দেখিয়ে কাজ খুঁজে নেয়া সম্ভব হবে। এমনকি নতুন আইনে এমনও বলা থাকছে যে, যদি কেউ যোগ্যতার শুধুমাত্র আংশিক পূরণ করতে পারে এবং সেই কাজের জন্য লোক পাওয়া যদি দুষ্কর হয়ে থাকে, সেক্ষেত্রে কাজ শেখার জন্য আবেদনকারীকে যথেষ্ট পরিমাণ সময় দেয়া (ভিসা বর্ধন) হবে।

৪। রাজনৈতিক আশ্রয় থেকে সরাসরি অভিবাসন

নতুন আইনে আরেকটি বিষয়ের সংশোধন আসছে। অবৈধভাবে জার্মানিতে আগতরা চাইলে এখন জার্মানিতে আবাসনের জন্য যোগ্য হতে পারবে। যোগ্যতা হিসেবে প্রয়োজন হবে জার্মান ভাষার দক্ষতা এবং সামাজিক ইন্টিগ্রেশন। একই নিয়ম প্রযোজ্য হবে জার্মানিতে আগত উদ্বাস্তুদের জন্য। একইসাথে যারা উদ্বাস্তু বা অবৈধ অথবা রাজনৈতিক আশ্রয় নিয়ে জার্মানিতে এসেছে, তারা যদি পড়াশোনা শুরু করে, তাদেরকে থাকার অনুমতি এবং কাজ খোঁজার জন্য দুই বছর পর্যন্ত সময় দেয়া হবে।

নতুন আইন ২০১৮-এর ডিসেম্বরের ১৯ তারিখে জার্মান ক্যাবিনেট থেকে পাস হবার অপেক্ষায় আছে।

আদনান সাদেক, ২১,১১,২০১৮।
http://bsaagweb.de/immigration-law-2018


বিংশ শতাব্দীর প্রথমভাগে যখন আমরা জার্মানিতে আসি, তখন অবস্থাটা একেবারেই বিরূপ ছিল। পড়া শেষ করে চাকরি পাওয়া ছিল কঠ.....

অর্থনৈতিক দিক থেকে কোন জার্মান শহর বেশি শক্তিশালী, কোন শহরে চাকরি পাবার সম্ভাবনা বা বেশি আয় করার সম্ভাবনা অন্য শহরের তুল...
13/06/2018

অর্থনৈতিক দিক থেকে কোন জার্মান শহর বেশি শক্তিশালী, কোন শহরে চাকরি পাবার সম্ভাবনা বা বেশি আয় করার সম্ভাবনা অন্য শহরের তুলনায় অপেক্ষাকৃত বেশি? এই প্রশ্নের যেমন সরাসরি কোন উত্তর দেয়া মুশকিল, আবার একেকজনের বিষয় বা ক্ষেত্র অনুযায়ী একই শহর সবার কাছে ফেভারিট নাও হতে পারে। এই আর্টিকেলে কিছু পরিসংখ্যান তুলে ধরা হল, এর থেকে শহরগুলোর একটা তুলনামূলক চিত্র পাওয়া যেতে পারে।

যে শহরে যত বেশি উচ্চ শিক্ষিত মানুষ বসবাস করে, তাদের উন্নয়নের সম্ভাবনাও বেশি থাকে। এই দিক থেকে এগিয়ে আছে স্টুটগার্ট বা মিউনিখের মতন শহরগুলি।
http://bsaagweb.de/ranking-german-cities-economy

অর্থনৈতিক দিক থেকে কোন জার্মান শহর বেশি শক্তিশালী, কোন শহরে চাকরি পাবার সম্ভাবনা বা বেশি আয় করার সম্ভাবনা অন্য শহ....

http://bsaagweb.de/germany-team-2018
11/06/2018

http://bsaagweb.de/germany-team-2018

জার্মান উচ্চারণ ঠিকমতো না জানার কারণে বাংলাদেশের পত্রপত্রিকায় এবং নেটে জার্মান দলের খেলোয়াড়দের নামে ব্যাপক ভুল ভ্রান্তি লক্ষ্য করা যায়। এখানে বিশ্বকাপ ২০১৮ এর জার্মান দলের জাতীয় দলের খেলোয়াড়দের ছবিসহ নামগুলোর যথাযথ সঠিক বাংলা উচ্চারণ লিখে দেবার চেষ্টা করলাম। কিছু জার্মান নামের উচ্চারণ বাংলায় শতভাগ সঠিক লেখা সম্ভব নয় বলে ক্ষমাপ্রার্থী।


নামের শেষে ব্র্যাকেটে বর্তমান বিশ্বকাপের জার্সি নম্বর লিখে দেয়া হল।



ছবিঃ ইন্টারনেট।

  die Handynummer,- ফোন নাম্বার die Telefonnummer,- টেলিফোন নাম্বারdie Hausnummer- বাড়ি নাম্বার। die Postleitzahl,- ডাক ...
07/06/2018



die Handynummer,- ফোন নাম্বার
die Telefonnummer,- টেলিফোন নাম্বার
die Hausnummer- বাড়ি নাম্বার।
die Postleitzahl,- ডাক কোড।
vorstellen - পরিচিত করা।
উচ্চারনঃ

Englisch-Deutschwörterbuch (Übersetzer): Von Benutzern erweiterbares Wörterbuch für die Englisch-Deutsch-Übersetzung. Weitere Wörterbücher für andere Sprachen ebenfalls verfügbar!

এখানে এবং সেখানে জানতে চাওয়া প্রসঙ্গে কিছু বাক্য শিখাhttp://bsaagweb.de/german-with-jahid-31/আজ আমরা শিখবো “এখানে/সেখানে...
28/02/2018

এখানে এবং সেখানে জানতে চাওয়া প্রসঙ্গে কিছু বাক্য শিখা
http://bsaagweb.de/german-with-jahid-31/
আজ আমরা শিখবো “এখানে/সেখানে” সম্পর্কিত কিছু বাক্য জার্মান থেকে বাংলা ভাষায়। বাক্য গুলা খুব গুরুত্ব পূর্ণ যারা নিজে ঘরে বসে জার্মান শিখছেন। আর আমি বেশির ভাগ সময় সেসব বিষয় নিয়াই লিখি যেসব আপনাদের কাজে দিবে জার্মানিতে পা দিলে। ধন্যবাদ।

জার্মানিতে উচ্চশিক্ষা বা ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্নের জন্য যোগদিন বিসাগের ফেসবুক ফোরামে: www.facebook.com/groups/bsaag.reloaded
জার্মান ভাষা অনুশীলন এবং প্রশ্নোত্তের জন্য যোগ দিন ফেসবুকে বিসাগের জার্মান ভাষা শিক্ষা গ্রুপেঃwww.facebook.com/groups/deutsch.bsaag

আজ আমরা শিখবো “এখানে/সেখানে” সম্পর্কিত কিছু বাক্য জার্মান থেকে বাংলা ভাষায়। বাক্য গুলা খুব গুরুত্ব পূর্ণ যারা নি...

জার্মান ভাষা শেখার কিছু Tipshttp://bsaagweb.de/simple-ways-to-learn-german/নতুন একটা ভাষা শিখতে অনেক সময় লাগতে পারে৷ দেখ...
22/02/2018

জার্মান ভাষা শেখার কিছু Tips
http://bsaagweb.de/simple-ways-to-learn-german/
নতুন একটা ভাষা শিখতে অনেক সময় লাগতে পারে৷ দেখা যায় অনেকে একারনে হতাশ হয়ে পড়েন৷ তবে সাধারন কিছু নিয়ম কানুন মেনে চললে সেটা আরো সাবলীল হয়। দেখুন কিছু সহজ উপায় যেটা শুধু জার্মান নয় অন্য যে কোনো নতুন ভাষা শিখতে আপনাকে সাহায্য করবে-

জার্মানিতে উচ্চশিক্ষা বা ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্নের জন্য যোগদিন বিসাগের ফেসবুক ফোরামে: www.facebook.com/groups/bsaag.reloaded
জার্মান ভাষা অনুশীলন এবং প্রশ্নোত্তের জন্য যোগ দিন ফেসবুকে বিসাগের জার্মান ভাষা শিক্ষা গ্রুপেঃwww.facebook.com/groups/deutsch.bsaag

নতুন একটা ভাষা শিখতে অনেক সময় লাগতে পারে৷ দেখা যায় অনেকে একারনে হতাশ হয়ে পড়েন৷ তবে সাধারন কিছু নিয়ম কানুন মেনে চলল...

উদ্বাস্তুরা যেভাবে জার্মান শিখছেনhttp://bsaagweb.de/how-refuges-learning-german/জার্মানিতে রাজনৈতিক আশ্রয় পাওয়া এক কথা, ...
20/02/2018

উদ্বাস্তুরা যেভাবে জার্মান শিখছেন
http://bsaagweb.de/how-refuges-learning-german/
জার্মানিতে রাজনৈতিক আশ্রয় পাওয়া এক কথা, এখানে স্থায়ীভাবে বসবাস করা আরেক কথা৷ কারণ তার জন্য প্রয়োজন জার্মান ভাষা শেখা৷ সেটা তো শুধু ক্লাসরুমের বেঞ্চিতে বসেই নয়, বাস্তব ও ব্যবহারিক জীবনেও জার্মান ভাষা ও সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু শেখা যায় – যেমন বন শহরের পথেঘাটে৷

জার্মানিতে উচ্চশিক্ষা বা ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্নের জন্য যোগদিন বিসাগের ফেসবুক ফোরামে: www.facebook.com/groups/bsaag.reloaded
জার্মান ভাষা অনুশীলন এবং প্রশ্নোত্তের জন্য যোগ দিন ফেসবুকে বিসাগের জার্মান ভাষা শিক্ষা গ্রুপেঃwww.facebook.com/groups/deutsch.bsaag

একদল রাজনৈতিক আশ্রয়প্রার্থী বন শহরের রাস্তা, বাজারঘাটে ঘুরে বেড়াচ্ছেন জার্মান ভাষাশিক্ষার কাজে৷ সেই সঙ্গে জার...

ভালবাসা সম্পর্কিত কিছু বাক্যhttp://bsaagweb.de/german-with-jahid-13/ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে কিভাবে খুশি করবেন এ...
06/02/2018

ভালবাসা সম্পর্কিত কিছু বাক্য
http://bsaagweb.de/german-with-jahid-13/
ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে কিভাবে খুশি করবেন এই নিয়া আজ কিছু বাক্য শিখাবো জার্মান এ। আমি নিজে এগুলা শিখলাম, তাই ভাবলাম এটা নিয়া আজ লিখি।

জার্মানিতে উচ্চশিক্ষা বা ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্নের জন্য যোগদিন বিসাগের ফেসবুক ফোরামে: www.facebook.com/groups/bsaag.reloaded
জার্মান ভাষা অনুশীলন এবং প্রশ্নোত্তের জন্য যোগ দিন ফেসবুকে বিসাগের জার্মান ভাষা শিক্ষা গ্রুপেঃwww.facebook.com/groups/deutsch.bsaag

The server is temporarily unable to service your request due to maintenance downtime or capacity problems. Please try again later.

জ্যামিতি এর কিছু শব্দ শিখা জার্মান ভাষায়http://bsaagweb.de/german-with-jahid-21/জার্মান শিখা কেমন হচ্ছে সবার প্রতিদিন? আ...
02/02/2018

জ্যামিতি এর কিছু শব্দ শিখা জার্মান ভাষায়
http://bsaagweb.de/german-with-jahid-21/
জার্মান শিখা কেমন হচ্ছে সবার প্রতিদিন? আশা করি অনেকেই চেষ্টা চালিয়ে জাচ্ছেন। আমারও চলছে কম বেশি প্রতিদিন। পরীক্ষা চলার কারনে আমিও একটু ব্যাস্ত তবে। তবুও প্রতিদিন কম বেশি আমিও প্র্যাকটিস করছি। শিখা থেমে নেই। আজ আমরা জ্যামেতি এর বিভিন্ন আকার সম্পর্কে/ সম্পর্কিত কিছু শব্দ শিখবো জার্মান থেকে বাংলায়।
উচ্চারণ শুনতে ঃ http://www.dict.cc/?s
লেখাঃ জাকির হোসাইন জাহিদ।
স্বেচ্ছাসেবী- বিসাগ বাংলাদেশ

জার্মানিতে উচ্চশিক্ষা বা ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্নের জন্য যোগদিন বিসাগের ফেসবুক ফোরামে: www.facebook.com/groups/bsaag.reloaded
জার্মান ভাষা অনুশীলন এবং প্রশ্নোত্তের জন্য যোগ দিন ফেসবুকে বিসাগের জার্মান ভাষা শিক্ষা গ্রুপেঃwww.facebook.com/groups/deutsch.bsaag

প্রিয় সবাই,"জার্মানির ডায়েরি" বইটি নতুন অনেকগুলো লেখাসহ দ্বিতীয়বারের মতন মুদ্রিত হয়েছে । বইটি লিখেছেন বিসাগের প্রতিষ্ঠাত...
02/02/2018

প্রিয় সবাই,
"জার্মানির ডায়েরি" বইটি নতুন অনেকগুলো লেখাসহ দ্বিতীয়বারের মতন মুদ্রিত হয়েছে । বইটি লিখেছেন বিসাগের প্রতিষ্ঠাতা আদনান সাদেক ভাই। বইটির গ্রাফিক্স এবং প্রচ্ছদ ডিজাইন করেছে নুর আহমেদ জিলাল। সম্পূর্ণ বইটি বিজয়ে রূপান্তর করেছেন বিপ্লব। যাবতীয় বানান দেখা ও সার্বিকভাবে তত্ত্বাবধায়ন করেছে তার সহধর্মিনী শবনম হায়দার এবং ফয়সল মোকাম্মেল মামা। বই ছাপাতে সাহায্য করেছে সারোয়ার, রাফি, নোমানের মতন আরও কিছু বিসাগের স্বেচ্ছাসেবী।

২০১৮ সালে আমরা বিসাগের বাংলাদেশের কার্যক্রমকে আরেকটু সক্রিয় করতে চাই। প্রচলিত এজেন্সি এবং তাদের প্রতারণার বিরুদ্ধে আরেকটু সোচ্চার হতে চাই। জার্মান ভাষা শিক্ষা নিয়ে একটি বইয়ের কাজ চলছে। জার্মানিতে উচ্চশিক্ষার সবগুলো ধাপ নিয়ে একটি প্রকাশনা করতে চাই। এই বইগুলো সুলভে সবার হাতে পৌঁছে দিতে আমাদের কিছু টাকা বিনিয়োগ করতে হবে।আমাদের প্রত্যাশা, বিসাগের সকল শুভানুধ্যায়ীরা বইটি সামান্য লভ্যাংশ দিয়ে আমাদের কাছ থেকে কিনে নেবেন। এই লভ্যাংশের সম্পূর্ণ টাকা আমরা বিসাগের সাংগঠনিক এবং নতুন বই বের করার কাজে ব্যয় করব।

যারা বইটি সংগ্রহ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে আমন্ত্রন জানানো হচ্ছে। ফেব্রুয়ারি ভাষার মাস এজন্য বইটির মূল্য কমিয়ে নিম্নোক্ত শুভেচ্ছা মূল্য নির্ধারন করা হয়েছেঃ

বাংলাদেশে ২৫০ টাকা (পোষ্টে পাঠানোসহ ৪০০ টাকা)।
জার্মানিতে ৬ ইউরো (পোষ্টে পাঠানোর খরচসহ)।
বিকাশ নাম্বারঃ ০১৭৮৭০৫০১৯৮
পে পালঃ [email protected]
বইটি যারা সংগ্রহ করতে চায়, তাদেরকে অনলাইনে এই ফর্মটি পূরণ করে দেবার অনুরোধ রইল।

প্রিয় সবাই, প্রায় সুদীর্ঘ সাড়ে ছয় বছর ধরে বিসাগের কার্যক্রম চালাচ্ছি। এই সময়ে বাংলাদেশের অনেক ছেলেমেয়ে কম বেশি ব...

Adresse

Leonberg
71229

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Let's Learn German ( চলো জার্মান শিখি ) erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Die Schule/Universität Kontaktieren

Nachricht an Let's Learn German ( চলো জার্মান শিখি ) senden:

Verknüpfungen

Hervorgehoben

Teilen

Kategorie