11/06/2026
Peony
To disseminate current and new information related to agricultural science, education and research for career and sustainable agricultural development
11/06/2026
Peony
07/06/2026
Carnation
Scientific name: Dianthus caryophyllus
25/05/2026
Paris daisy
Scientific name: Argyranthemum frutescens
24/05/2026
Vanhouttei Spirea/ Bridal Wreath Spirea
Snowball tree
19/05/2026
Rhododendron
17/05/2026
Tower of Jewels
Scientific name: Echium wildpretii
14/05/2026
Peony
Scientific name: Peonia mascula
09/05/2026
How to prepare and how to apply for scholarship.
নিজে নিজে বিদেশে স্কলারশিপে আবেদন করার Step-by-Step Guideline
Dr. Md Ashiqur Rahman
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা খুব সুন্দর, কিন্তু সেই স্বপ্ন বাস্তব করতে হলে শুধু আগ্রহ থাকলেই হবে না—দরকার সঠিক তথ্য, ধৈর্য, পরিকল্পনা এবং নিয়মিত কাজ করার মানসিকতা। অনেক শিক্ষার্থী মনে করেন, বিদেশে বিশ্ববিদ্যালয় বা স্কলারশিপে আবেদন করতে হলে অবশ্যই এজেন্সির সাহায্য লাগবে। বাস্তবতা হলো—বিশ্বের অধিকাংশ ভালো বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপে আবেদন প্রক্রিয়া এমনভাবে তৈরি করা হয়, যাতে একজন শিক্ষার্থী নিজেই অনলাইনে আবেদন করতে পারে। তাই সঠিকভাবে প্রস্তুতি নিলে কোনো এজেন্সি ছাড়াই নিজে নিজে স্কলারশিপের জন্য আবেদন করা সম্পূর্ণ সম্ভব।
প্রথম ধাপ হলো নিজের প্রোফাইল বুঝে নেওয়া। আপনার CGPA, IELTS/TOEFL স্কোর, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, গবেষণা অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা, স্বেচ্ছাসেবামূলক কাজ, নেতৃত্বের অভিজ্ঞতা—সবকিছু মিলিয়ে আপনার প্রোফাইল তৈরি হয়। সবাই Harvard, Oxford বা top-ranked university দিয়ে শুরু করলে হবে না। নিজের বাস্তব অবস্থান বুঝে target country, university এবং scholarship নির্বাচন করতে হবে। ভালো আবেদন মানে শুধু বড় স্বপ্ন না; ভালো আবেদন মানে smart matching।
দ্বিতীয় ধাপ হলো scholarship এবং university খোঁজা। আপনি Google-এ সরাসরি লিখতে পারেন: “Master’s scholarship in Germany for international students”, “University scholarship in Italy for Bangladeshi students”, “Fully funded PhD in USA Chemistry”, অথবা আপনার subject অনুযায়ী search করতে পারেন। পাশাপাশি Erasmus Mundus, DAAD, Swedish Institute, Chevening, Fulbright, MEXT, Stipendium Hungaricum, Türkiye Burslari, CSC China Scholarship, university-specific scholarships—এসব official website নিয়মিত দেখতে হবে। কখনোই শুধু Facebook post দেখে decision নেবেন না; সবসময় official website থেকে deadline, eligibility এবং required documents যাচাই করবেন।
তৃতীয় ধাপ হলো একটি Scholarship/Application Tracker তৈরি করা। Excel বা Google Sheet-এ অন্তত ৫০–৬০টি programme লিখে ফেলুন। সেখানে রাখুন: university name, country, programme name, scholarship name, deadline, tuition fee, IELTS requirement, CGPA requirement, required documents, application link, status। যারা সত্যিই সিরিয়াস, তারা মাথায় আবেদন রাখে না—তারা tracker maintain করে।
চতুর্থ ধাপ হলো eligibility ভালোভাবে পড়া। অনেকেই বড় ভুল করে—programme না পড়ে আবেদন করে। আপনি যে programme-এ apply করবেন, সেখানে আপনার subject background accepted কি না, CGPA requirement আছে কি না, IELTS লাগবে কি না, application fee আছে কি না, scholarship আলাদা করে apply করতে হবে কি না—এসব আগে নিশ্চিত করতে হবে। Eligibility না মিললে application যত সুন্দরই হোক, reject হবে।
পঞ্চম ধাপ হলো documents প্রস্তুত করা। সাধারণত দরকার হয়: Academic Transcript, Certificate, Passport, CV, Motivation Letter/SOP, Recommendation Letter, IELTS/TOEFL, Research Proposal, Portfolio বা Writing Sample, কাজের অভিজ্ঞতার certificate, extracurricular/volunteer certificate। সব document PDF format-এ সুন্দরভাবে নাম দিয়ে save করুন। যেমন: “CV_Ashiqur_Rahman.pdf”, “Motivation_Letter_ProgrammeName.pdf”।
ষষ্ঠ ধাপ হলো একটি strong CV তৈরি করা। Europass CV অনেক অনেক scholarship-এর জন্য গ্রহণযোগ্য, তবে সব জায়গায় নয়, কিছু যায়গায় ভিন্ন ফরম্যাট কিংবা RESUME জমা দিতে বলতে পারে। CV-তে অপ্রয়োজনীয় কথা না লিখে education, research/project, publication, work experience, skills, awards, training, leadership, volunteering—এসব পরিষ্কারভাবে লিখুন। CV কখনো ৫–৬ পৃষ্ঠা বানাবেন না, আবার খালি CV-ও জমা দেবেন না। আপনার strength evidence দিয়ে দেখাতে হবে।
সপ্তম ধাপ হলো Motivation Letter বা SOP লেখা। এটিই অনেক সময় application-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ document। এখানে লিখতে হবে—আপনি কে, কেন এই subject, কেন এই university, কেন এই country, আপনার previous background কীভাবে relevant, future goal কী, এবং scholarship পেলে আপনি কীভাবে impact তৈরি করবেন। সবচেয়ে বড় ভুল হলো generic motivation letter ব্যবহার করা। প্রতিটি programme-এর জন্য motivation letter customize করতে হবে।
অষ্টম ধাপ হলো Recommendation Letter সংগ্রহ করা। সাধারণত ২–৩টি recommendation letter লাগে। এমন শিক্ষক বা supervisor নির্বাচন করুন, যিনি আপনাকে সত্যিই চেনেন এবং আপনার academic ability, research potential, discipline, leadership বা motivation সম্পর্কে নির্দিষ্টভাবে লিখতে পারবেন। শুধু বড় designation-এর মানুষ হলেই হবে না; strong and specific recommendation বেশি গুরুত্বপূর্ণ।
নবম ধাপ হলো IELTS/TOEFL প্রস্তুতি। অনেক university MOI accept করলেও, scholarship competition-এ IELTS থাকলে profile শক্ত হয়। সাধারণভাবে Master’s-এর জন্য IELTS 6.5 ভালো target, আর competitive scholarship-এর জন্য 7.0 বা তার বেশি হলে ভালো। তবে country ও university অনুযায়ী requirement ভিন্ন হতে পারে।
দশম ধাপ হলো online application portal-এ account তৈরি করা। বেশিরভাগ university-তে apply করতে হলে প্রথমে account খুলতে হয়। এরপর personal information, academic history, programme selection, document upload, referee details, scholarship section—এসব পূরণ করতে হয়। প্রতিটি তথ্য transcript ও passport-এর সাথে মিলিয়ে লিখবেন। spelling mistake, wrong date, wrong document upload—এসব ছোট ভুল বড় ক্ষতি করতে পারে।
একাদশ ধাপ হলো application submit করার আগে final review। Submit করার আগে অন্তত তিনবার check করুন: programme ঠিক আছে কি না, scholarship option select করা হয়েছে কি না, documents readable কি না, recommendation submitted হয়েছে কি না, deadline ঠিক আছে কি না। Deadline-এর শেষ রাতে আবেদন করবেন না। Server problem, payment problem, internet issue—সবকিছু হতে পারে।
দ্বাদশ ধাপ হলো application submit করার পর নিয়মিত email check করা। University অনেক সময় additional document, interview invitation, application fee confirmation, admission result বা scholarship update email করে। Spam folder-ও check করবেন। Interview call পেলে programme, university, motivation, future plan এবং নিজের profile নিয়ে প্রস্তুতি নিন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো—নিজে আবেদন করতে গেলে ধৈর্য লাগবে। প্রথম ২–৩টি application করতে সময় বেশি লাগবে, কিন্তু এরপর আপনি process বুঝে যাবেন। এজেন্সির ওপর নির্ভর করলে আপনি হয়তো application submit করতে পারবেন, কিন্তু নিজের career strategy বুঝবেন না। আর বিদেশে উচ্চশিক্ষা শুধু admission পাওয়ার বিষয় নয়; এটি নিজের দায়িত্ব নিজে নেওয়ার একটি বড় শিক্ষা।
শেষ কথা: scholarship পাওয়া ভাগ্যের বিষয় নয়—এটি preparation, strategy এবং consistency-এর ফল। আপনি যদি official website পড়তে পারেন, documents organize করতে পারেন, deadline follow করতে পারেন এবং নিজের story সুন্দরভাবে present করতে পারেন, তাহলে কোনো এজেন্সি ছাড়াই নিজে নিজে বিদেশে university ও scholarship-এ apply করা সম্ভব। আজ থেকেই শুরু করুন—একটি tracker খুলুন, ৫০টি programme খুঁজুন, CV ঠিক করুন, SOP লিখুন, IELTS প্রস্তুতি নিন। যারা সত্যিই সিরিয়াস, তাদের জন্য পথ সবসময় তৈরি হয়।
[লেখাটি পড়ে যদি গুরুত্বপূর্ণ মনে করেন, আপনার নিজের বন্ধুদের সাথে, বিভাগের গ্রুপে কিংবা যেখানে শেয়ার করলে আরেক জন ভাইবোনের উপকার হবে বলে মনে করেন, সেখানে শেয়ার করার অনুরোধ রইল]
লেখকঃ Dr. Md Ashiqur Rahman
Stunning white colored Magnolia
Scientific nane: Magnolia denudata